West Bengal news updates:বাংলায় নিপা ভাইরাসের থাবা, গুরুতর অসুস্থ ২, উদ্বিগ্ন কেন্দ্র বিশেষজ্ঞদের দল পাঠাল কলকাতায়

West Bengal news updates 13 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। মেট্রো বিভ্রাট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সভা ও রাজ্যজুড়ে শীতের সর্বশেষ খবর এক জায়গায়।

West Bengal news updates 13 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। মেট্রো বিভ্রাট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সভা ও রাজ্যজুড়ে শীতের সর্বশেষ খবর এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news live updates  ,Kolkata news today live  ,West Bengal breaking news  ,Kolkata metro service disruption  ,Abhishek Banerjee Cooch Behar rally  ,TMC latest news  ,West Bengal weather update,  Cold wave in Bengal,  Makar Sankranti weather forecast  ,Kolkata minimum temperature,  North Bengal weather news,  Bengal political news today,  Kolkata traffic and metro news  ,January 13, 2026 news update,Nipah virus, নিপা ভাইরাস, পশ্চিমবঙ্গ লাইভ নিউজ,  কলকাতা আজকের খবর,  ১৩ জানুয়ারি ২০২৬ খবর , কলকাতা মেট্রো পরিষেবা  ,মেট্রো বিভ্রাট খবর,  অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা  ,কোচবিহার রাজনৈতিক খবর  ,তৃণমূল কংগ্রেস খবর,  বাংলার আবহাওয়া,  মকর সংক্রান্তির আবহাওয়া,  শীতের পূর্বাভাস  ,কলকাতার তাপমাত্রা  ,উত্তরবঙ্গের আবহাওয়া  ,আজকের ব্রেকিং নিউজ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news today: বাংলায় নিপা ভাইরাসের থাবা। বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি দুই নার্স। দু'জনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দুই নার্সকেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে ঘোরতর উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, "কল্যাণী এইমসের পরীক্ষায় দু'জনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এটা খুবই গুরুতর একটি বিষয়। এই সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একে নিয়ন্ত্রণ করতেই হবে। গতরাতে এই খবর পাওয়ার পরেই কেন্দ্রের স্বাস্থ্যসচিব পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দলকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।"

Advertisment

আরও পড়ুন- West Bengal weather: পৌষের শেষেই কামড় বসাচ্ছে শীত! মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?

আরও পড়ুন-Abhishek Banerjee: “এই দেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রী নিজেই”, ডিজিটাল যোদ্ধা কনক্লেভে মন্তব্য অভিষেকের

এরই মধ্যে রাজ্যজুড়ে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, এবার মকর সংক্রান্তিতে বাংলা জুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হবে।

আজ রাত থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গে আগামী অন্তত সাত দিন শীতের দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-জড়তা, ভয় কাটিয়ে মাধ্যমিকে ইংরাজিতে ফাটাফাটি নম্বর চাই? মানতেই হবে এই সিক্রেট টিপস!

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি, কিছু জেলায় ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

  • Jan 13, 2026 09:20 IST

    Pakistani Cricketer Passed Away:মারা গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

    পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, ওই দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইলিয়াস (Mohammad Ilyas) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইলিয়াসের বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে। পিসিবি-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এই কঠিন সময়ে মহম্মদ ইলিয়াসের পরিবারের জন্য সমবেদনা ব্যক্ত করেছেন চেয়ারম্য়ান মহসিন নকভি। তিনি মহম্মদ ইলিয়াসকে শ্রদ্ধাঞ্জলিও দিয়েছেন।



  • Jan 13, 2026 09:16 IST

    Kolkata News Live: মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা

    পৌষ সংক্রান্তির আগেই চলতি শীতের মরশুমে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে বঙ্গজুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মকর সংক্রান্তিতেও রাজ্যজুড়ে তীব্র শীতের দাপট বজায় থাকবে। শহর কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই অনুভূত হবে কনকনে ঠান্ডা। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে বিস্তারিত আপডেট রইল।

    বিস্তারিত পড়ুন- West Bengal weather: পৌষের শেষেই কামড় বসাচ্ছে শীত! মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?



  • Jan 13, 2026 09:15 IST

    WB News Live Updates: ডিজিটাল যোদ্ধা কনক্লেভে অভিষেকের মন্তব্য চর্চায়

    কলকাতায় অনুষ্ঠিত বাংলার ডিজিটাল যোদ্ধা কনক্লেভে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল রাজনীতি, সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ডিজিটাল যোদ্ধাদের নানা প্রশ্নের উত্তরে তিনি রাজনৈতিক কৌশল থেকে শুরু করে বাংলার সংস্কৃতি রক্ষার বার্তা দেন।



  • Jan 13, 2026 09:14 IST

    West Bengal News Live Updates: বাংলার বুকে হাড়হিম হত্যা

    নরমাংস খাওয়ার লোভে কোচবিহারের দিনহাটায় নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নরমাংস খাওয়ার বিকৃত আকাঙ্ক্ষা মেটাতেই এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তি শুনে হতবাক তদন্তকারীরাও। ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১০ জানুয়ারি, শনিবার বিকেলে। ভোনাথপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা, রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত ব্যক্তি এলাকায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরে হিসেবেই পরিচিত ছিলেন। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী উদ্দেশ্যে এই খুন, তা নিয়ে প্রথমে ধন্দে পড়ে পুলিশ।



  • Jan 13, 2026 09:13 IST

    West Bengal news Live Updates: হঠাৎ অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

    দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। সরকারি সূত্রের খবর, চলতি বছরের ১০ জানুয়ারি তিনি দু’বার অচৈতন্য হয়ে পড়েন, যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



  • Jan 13, 2026 09:13 IST

    Kolkata News Live Updates: ফের মেট্রোয় বিভ্রাট

    কাজের দিনে হঠাৎই আবারও মেট্রোয় বিপত্তি ঘটে। কলকাতায় নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মধ্যে টানেল অংশে বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে একটি ট্রেন হঠাৎ থেমে যায়। এই সময়ে, আপাতত ভাঙা পথে সীমিত মেট্রো পরিষেবা চালানো হয়। ওই সময়ে ময়দান–দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার–শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ট্রাঙ্কেটেড সার্ভিস চলছিল। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা ৪৬ মিনিটে থেকে পুরো ব্লু লাইন জুড়ে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু হয়েছে।



Breaking news Bengali News Today Bengali News kolkata news SIR IPAC Prateek Jain ED raid IPAC office ED raid