West Bengal News Updates: ভূমিকম্পে দুলে উঠল সোনিপত! হরিয়ানার কম্পনে তুমুল চাঞ্চল্য

West Bengal News Live Updates 14 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। আইপ্যাক মামলা, গঙ্গাসাগর মেলা, আবহাওয়া সহ রাজ্যের সব বড় খবর এক জায়গায় পড়ুন।

West Bengal News Live Updates 14 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। আইপ্যাক মামলা, গঙ্গাসাগর মেলা, আবহাওয়া সহ রাজ্যের সব বড় খবর এক জায়গায় পড়ুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal News Live Today,  Kolkata Weather Forecast Feb 6  ,Sikkim Earthquake Impact North Bengal  ,Supreme Court DA Case West Bengal  ,WB Interim Budget 2026 Highlights  ,Lakshmir Bhandar 1500 hike  ,Suvendu Adhikari vs Mamata Banerjee 2026 polls,পশ্চিমবঙ্গের আজকের খবর,কলকাতার তাজা খবর,Kolkata Live Updates,  সিকিম ভূমিকম্প আপডেট ,Sikkim Earthquake News,  ডিএ মামলার রায়,DA Case Supreme Court Verdict, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি,Lakshmir Bhandar Hike News,পশ্চিমবঙ্গের আবহাওয়া,West Bengal Weather Report,শুভেন্দু অধিকারী ১৭৭ আসন,Suvendu Adhikari 177 Seats

Japan earthquake 2026: প্রতীকী ছবি।

Kolkata news live Updates: বুধবার বিকেলে হরিয়ানার সোনিপতে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।

Advertisment

ভূমিকম্পের জেরে অনেক এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি, দোকান ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।

বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে তৃণমূলের আরও জোরদার জনসংযোগ। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ অভিযানে আরও গতি আনল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের ১৫ বছরের শাসনকালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি শুরু করেছে শাসকদল। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার নিজেই মাঠে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রথমে তিনি ভবানীপুরে টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বর্ষীয়ান অভিনেতা ও তাঁর স্ত্রী' দীপা মল্লিকের সঙ্গে একান্তে কথা বলেন তৃণমূলের সেনাপতি। অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রযোজক নিসপাল সিংয়ের এদিন উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দনে যাবেন, যেখানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর আসন্ন ছবির বিশেষ প্রদর্শনীতে তিনি অংশ নেবেন।

তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ আটকে রাখা এবং নানা আর্থিক বাধা সত্ত্বেও বাংলায় উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প থেমে থাকেনি। সরকারের সেই সাফল্যগুলিকেই রিপোর্ট কার্ড আকারে জনতার সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েছে দল। গলি-মহল্লা থেকে গ্রাম-শহর—সব জায়গায় এই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তৃণমূল শুধু উন্নয়নের বার্তাই দিতে চাইছে না, বরং সমাজের বিভিন্ন স্তরে সমর্থনের ভিত্তিও আরও মজবুত করতে চাইছে। ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিতে চাইছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রধান হাতিয়ার হবে সরকারের কাজকর্ম এবং উন্নয়নের দাবিই। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানহানির নোটিস নিয়ে ফের তীব্র রাজনৈতিক উত্তেজনা। এক্স পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, "নির্ধারিত সময়সীমার মধ্যেও মুখ্যমন্ত্রী কোনও জবাব দেননি। সেই কারণেই এবার আইনি পথে এগোনোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার যে অভিযোগ মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর “অস্বাস্থ্যকর মানসিকতারই ফল”। শুভেন্দু আরও লিখেছেন, "নোটিসের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও কোনও উত্তর না পাওয়ায় বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। খুব শীঘ্রই আদালতে আইনি লড়াই শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আদালতেই দেখা হবে।”

এদিকে, কলকাতা শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের প্রাণকেন্দ্র বিবি গাঙ্গুলী স্ট্রিটে পরপর দোকানে আগুন লেগেছে। আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় দোকানদাররাও আগুন নেভানোর কাজে সাহায্য করছেন। সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আগুনের উৎসস্তরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা, যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

আরও পড়ুন- Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান

অন্যদিকে, বুধবার ভোর থেকেই গঙ্গাসাগরে শুরু হয়ে গিয়েছে পুণ্যস্নান। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও কাতারে কাতারে পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পৌষ সংক্রান্তিতে পশ্চিমবাংলার এই পবিত্র ভূমি লাখো লাখো পুণ্যার্থীর ভিড়ে গমগম করছে। মেলার সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে রাজ্যের শীর্ষ মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের কর্তারা মাঠে রয়েছেন।

আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন

গতকালের তুলনায় আজ কলকাতার তাপমাত্রা সামান্য বেড়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার পারদ আরও খানিকটা নামতে পারে।

আরও পড়ুন- West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা

রাজ্যের জেলাগুলিতেও মাঘ মাসের শুরুর ক’দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। আপাতত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন-সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

  • Jan 14, 2026 20:33 IST

    WB News Live: মকর সংক্রান্তি শুভক্ষণ উপলক্ষ্যে রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

     মকর সংক্রান্তি শুভক্ষণ উপলক্ষ্যে রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "আজ কালীঘাটের বগলা মায়ের মন্দিরে উপস্থিত হয়ে মায়ের পুজোয় অংশগ্রহণ করলাম। রাজ্যবাসীর দীর্ঘায়ু কামনা করে মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রার্থনা জানালাম। মায়ের আশীর্বচনে সকলের জীবনে সুখ-শান্তি, সৌহার্দ্য বর্ষিত হোক। এই পবিত্র ভূমির সকল বিদ্বেষ, অশুভ শক্তির বিনাশ হোক।
    মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস রক্ষা করা জীবনের মূল ধর্ম। মানুষের জীবনের দুঃখ-কষ্ট মুছে দিতে মা যেন আমাদের আশীর্বাদ করেন। সর্বধর্ম সমন্বয়ের বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের শুভক্ষণের কয়েকটি স্মৃতিময় মুহূর্ত"।



  • Jan 14, 2026 12:58 IST

    Bangladesh News Live: প্রবল অস্বস্তিতে ইউনূস

    বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ভয়াবহ আকার নিয়েছে বলে দাবি করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM)। সংস্থাটির সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র সাত মাসে ২০২৫ সালের ৬ জুন থেকে ২০২৬ সালের ৫ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১১৬ জন মানুষ নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই হিংসার ঘটনা দেশব্যাপী মারাত্মক রূপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



  • Jan 14, 2026 12:57 IST

    WB News Live: সিঙ্গুরে ফের টাটা?

    আগামী ১৮ জানুয়ারি, রবিবার সিঙ্গুরে প্রকাশ্য সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সভাস্থল ঘুরে দেখে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন তিনি, “সিঙ্গুরে টাটাকে ফেরাবোই।”



  • Jan 14, 2026 12:57 IST

    I-Pac-ED Raid News Live Updates: আইপ্যাক-কাণ্ডে জোড়া মামলার শুনানি

    আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলার শুনানি আজ। একটি মামলা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বেআইনিভাবে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে। অন্যদিকে, পাল্টা মামলা করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, কয়লা পাচার মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও নথি চুরি গিয়েছে এবং তদন্তের কাজে বাধা দেওয়া হয়েছে। এই দুই মামলার শুনানি আজ উচ্চ আদালতে হওয়ার কথা।



  • Jan 14, 2026 11:44 IST

    West Bengal News Live: ২ লক্ষ ডলার সেটেলমেন্ট

    সাধারণ এক দুপুরে নিজের লাঞ্চের জন্য মিকারওয়েভে পাঁপড়ি পনির গরম করছিলেন আদিত্য প্রকাশ, যখন তিনি কখনও ভাবতে পারেননি যে সেটিই তাকে ন্যায়বিচারের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড় করাবে। সেপ্টেম্বর ২০২৩-এ, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পিএইচডি শুরু করার এক বছরের মাথায়, ৩৪ বছর বয়সী প্রকাশ জানান, হঠাৎ করেই এক স্টাফ তার কাছে গিয়ে খাবারের “গন্ধ” নিয়ে অভিযোগ করে এবং মিকারওয়েভ ব্যবহার না করার জন্য নির্দেশ দেয়।



  • Jan 14, 2026 11:44 IST

    WB News Live Updates: নিপা ভাইরাসে আক্রান্ত ২ নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক

    নিপা ভাইরাস নিয়ে ফের উদ্বেগ বাড়ল পশ্চিমবঙ্গে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) নিশ্চিত করেছে, বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ রয়েছে। আক্রান্ত দু’জনই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।



  • Jan 14, 2026 11:44 IST

    Kolkata News Live: ফের পদ্মাপাড়ে খুন হিন্দু তরতাজা যুবক

    বাংলাদেশে ফের হুন্দু যুবককে কুপিয়ে খুনের ঘটনায় ছড়ালো চরম চাঞ্চল্য। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম এলাকায় এক হিন্দু অটোচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে মৃতের নাম সমীর দাস (২৮)। রবিবার গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে।



  • Jan 14, 2026 11:43 IST

    West Bengal News Live: ২০ দিন পর জল থেকে উঠে এল অসুস্থ জলহস্তী

    প্রায় ২০ দিন ধরে জলে বন্দি অবস্থায় থাকার পর অবশেষে আলিপুর চিড়িয়াখানার চার বছরের অসুস্থ জলহস্তীটি খাঁচার মোয়াট থেকে উঠে এল। স্বেচ্ছায় জল থেকে উঠে মোয়াটের ধারে উঠলেও, পায়ের দুর্বলতার কারণে কিছুক্ষণের মধ্যেই ফের জলে নেমে যায় প্রাণীটি। তবু এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও পশু চিকিৎসকেরা।



  • Jan 14, 2026 10:08 IST

    WB News Live Updates: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন

    ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে জীবন বিজ্ঞান বিষয়ে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন বিশিষ্ট শিক্ষক ডক্টর উৎপল অধিকারী। তিনি পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক। কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোন বিষয়গুলিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

    বিস্তারিত পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন



  • Jan 14, 2026 10:08 IST

    West Bengal News Live: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত!

    রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। মকর সংক্রান্তিতেই কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। সংক্রান্তির পরেও, অর্থাৎ মাঘ মাসের শুরুতেই আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তুরে হাওয়ার দাপটে শীতের রানি মাঘের শুরুতে এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের প্রভাব আরও জোরালো হতে চলেছে।



  • Jan 14, 2026 10:08 IST

    West Bengal News Live Updates: জেলেই মৃত্যু কোলে ঢলে পড়লেন জনপ্রিয় গায়ক প্রলয় চাকি

    বাংলাদেশি জনপ্রিয় গায়ক তথা আওয়ামী লীগ নেতা প্রলয় চাকির হেফাজতে থাকাকালীন মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরিবারের অভিযোগ, কারা প্রশাসনের অবহেলা এবং যথাযথ চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পরিবারের লোকজন একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।



kolkata news Calcutta High Court Bengali News Bangla Khabar Bengali News Today Ajker Bangla Khabar news in west bengal Breaking news IPAC Prateek Jain ED raid