West Bengal News Updates: উড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণ কান্ডে মাস্টারমাইণ্ডের বাড়ি, বিরাট পদক্ষেপ মোদী সরকারের

West Bengal News Updates 14 November 2025:রাজ্য রাজনীতির খবর থেকে শুরু করে ভিনরাজ্যের গুরুত্বপূর্ণ খবর, শহরের খবরের আপডেট ও গুরুত্বপূর্ণ সব ঘটনা–সব কিছু একসাথে পড়ুন।

West Bengal News Updates 14 November 2025:রাজ্য রাজনীতির খবর থেকে শুরু করে ভিনরাজ্যের গুরুত্বপূর্ণ খবর, শহরের খবরের আপডেট ও গুরুত্বপূর্ণ সব ঘটনা–সব কিছু একসাথে পড়ুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal live news Nov 14 2025  ,Kolkata city news 14 November 2025,  NIA raids Bengal Gujarat terror case,  Rural job scheme West Bengal HC order,  Bengal politics 2025 updates,পশ্চিমবঙ্গ লাইভ নিউজ ১৪ নভেম্বর ২০২৫  ,কলকাতা সিটি খবর ১৪ নভেম্বর  ,বাঙলায় এনআইএ অভিযান গুজরাট সন্ত্রাস কেস  ,পশ্চিমবঙ্গে গ্রামীণ চাকরি প্রকল্প HC আদেশ  ,বাংলার রাজনীতি ২০২৫ আপডেট

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। তদন্তে জানা গেছে, পুলওয়ামার বাসিন্দা ও চিকিৎসক উমরই এই হামলার মূল পরিকল্পনাকারী। ২ বছর  ধরে হামলার ছক কষছিল সে। ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় তদন্তকারী সংস্থাগুলি। পুলিশ নিশ্চিত করেছে—উমর বিস্ফোরণেই নিহত হয়েছে। অবশেষে উমরের বাড়ি IED দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisment

বিহার নির্বাচনের ফলাফলে প্রাথমিক প্রবণতা অনুসারে এনডিএ এগিয়ে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনায় প্রাথমিক ট্রেন্ডে এনডিএ ১৬১টি এবং মহাজোট ৭৭টি আসনে এগিয়ে। বিজেপি একাই লিডে ৭০ আসনে। রাঘোপুরে এগিয়ে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। আলীনগরে লিডে বিজেপির নতুন প্রার্থী ও গায়িকা মৈথিলী ঠাকুর। ২৪৩ আসনের দুই দফার ভোটে রেকর্ড ৬৭.১৩% ভোট পড়েছে। অধিকাংশ এক্সিট পোল এনডিএ-র বড় জয়ের ইঙ্গিত দিলেও মহাজোট দাবি করছে তারা বিপুল ব্যবধানে সরকার গঠন করবে।

এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পথে নামছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অভিষেকের নজরও উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি SIR ক্যাম্প পরিদর্শন করবেন এবং একাধিক জনসভায় বক্তব্য রাখবেন। ২৪ নভেম্বর কোচবিহারে অনুষ্ঠিত হবে অভিষেকের এক জনসভা।

Advertisment

এদিকে, আজ বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। আগামী পাঁচ বছর পাটনার কুর্সিতে কে থাকবেন? নিতীশ কুমার নাকি তরুণ তেজস্বী—জানার জন্য দেশজুড়ে নজর থাকবে বিহারে।

আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: চলছে ভোটগণনা, NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ!

এছাড়াও, ছোট রাজনৈতিক দলগুলির ভোট ব্যাংক কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও কৌতূহল। প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ থেকে চিরাগ পাসওয়ানের LJP (RV) পর্যন্ত সবের ভোট প্রভাব বিশ্লেষণ হবে নির্বাচনের ফলাফলে।

আরও পড়ুন- CPM worker murder case: ৬ সিপিএম কর্মী খুনে ৪৫ জনের যাবজ্জীবন, আদালতের নজিরবিহীন নির্দেশ জোর চর্চায়!

অন্যদিকে, শীতের আমেজ রাজ্য শহর থেকে জেলায় পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন-Biplab Deb: 'ত্রিপুরা মডেল' বাংলায়? 'পশ্চিমবঙ্গবাসী BJP-কেই বিকল্প মানছে', দাবি বিপ্লব দেবের

তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Nov 14, 2025 15:31 IST

    West Bengal News Live Updates: ফের SIR আতঙ্কে মৃত্যু বাংলায়


    ফের SIR আতঙ্কে মৃত্যু বাংলায়। এনিয়ে বিজেপিকে কড়া নিশানা তৃণমূলের। মেয়ের এনুমারেশন ফর্ম না আসায় ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে — এই আতঙ্কেই দিনরাত দুশ্চিন্তায় ভুগছিলেন শিলিগুড়ির আমবাড়ির বাসিন্দা ভুবনচন্দ্র রায়। গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ির পাশের একটি মাঠে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। SIR আতঙ্কই আত্মহত্যা করেছে ভুবনবাবু। এমনটাই দাবি তৃণমূলের। তৃণমূলের তরফে বিজেপিকে নিশানা করে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "ভুবন বাবুর এই মর্মান্তিক মৃত্যু স্পষ্ট করে দেয়— বিজেপির SIR বাংলায় ভোটাধিকার নয়, মানুষকে মৃত্যুপথে ঠেলে দিচ্ছে"!



  • Nov 14, 2025 13:26 IST

    West Bengal News Live Updates: বিহার জয়ের উচ্ছ্বাস বাংলাতেও, বিজেপি কার্যালয়ে দেদার মিষ্টিমুখ

    বিহারে ১৯৯ আসনে এগিয়ে NDA,বিরাট জয়ে বাংলাতেও বিজেপির দলীয় কার্যালয়ে মিষ্টি বিলি। কলকাতার ৬,মুরলিধর সেন লেনে হাজির বিজেপির নেতা কর্মীরা। বিলি করলেন লাড্ডু। ২৬-এ বাংলায় ক্ষমতায় আসবেন বলে আশাবাদী বঙ্গ বিজেপি নেতৃত্ব। 



  • Nov 14, 2025 12:34 IST

    West Bengal News Live Updates: মমতাকে উৎখাতের ডাক শুভেন্দুর

    এবার মমতাকে উৎখাত করতেই হবে। এর জন্য যা কিছু করতে হবে বিজেপি নেতারা সাধারণ মানুষের পাশে থেকে সেটা করবে। যারা SIR-এর বিরোধীতা করেছে তারাই মুখ থুবড়ে পড়েছে, বিহারের নির্বাচনী ফল নিয়ে বিস্ফোরক শুভেন্দু। রাহুল তেজস্বী SIR-এর বিরোধীতা করেছিল। আজ তারা তার ফল পাচ্ছে। বাংলাতেও SIR হবে। মমতা অ্যাণ্ড কোং নির্বাচনে অংশও নেবে, এবং হেরেও যাবে, মন্তব্য শুভেন্দুর। 



  • Nov 14, 2025 12:22 IST

    West Bengal News Live Updates: গুরুতর অসুস্থ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং

     

     

    গুরুতর অসুস্থ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সূত্রের খবর, রংপোর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নাক দিয়ে রক্তপাত ও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভরতি করা হয়। 
    মুখ্যমন্ত্রীর ছেলে ও বিধায়ক আদিত্য তামাং জানিয়েছেন, অনুষ্ঠানের মাঝেই হঠাৎ অস্বস্তি অনুভব করেন মুখ্যমন্ত্রী, এরপর দ্রুত চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, নাক দিয়ে রক্তপাতের পুরনো সমস্যার কারণে সতর্কতামূলকভাবেই হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। বর্তমানে প্রেম সিং তামাংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাকে রাতভর পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের অনুমান, সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবার বা শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।



  • Nov 14, 2025 12:12 IST

    West Bengal News Live Updates: কমিশনের বিশেষ টিম আগামী সপ্তাহেই

    রাজ্যের প্রায় ৯৫ শতাংশ ভোটারের হাতে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম—এমনই তথ্য জানাল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ কোটি ২৭ লক্ষের বেশি ভোটারকে এই ফর্ম বিতরণ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এখনও প্রায় ৫ শতাংশ ভোটার ফর্ম পাননি। কমিশন জানিয়েছে, শীঘ্রই তারাও ফর্ম পেয়ে যাবেন। এদিকে, প্রক্রিয়া পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনের বিশেষ টিম আগামী সপ্তাহেই আবার রাজ্যে আসছে।



  • Nov 14, 2025 09:28 IST

    West Bengal News Live Updates:বিরোধী দলের সমালোচনায় অধ্যক্ষ

    বিরোধীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধী রাজনৈতিক দলকে কোনওদিন দেখেছেন স্পিকারের প্রশংসা করতে? দিল্লিতে বিস্ফোরণের পর অনেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইল। আগে সেটা করুক, তারপর রায় খতিয়ে দেখব।"



kolkata news abhishek banerjee Suvendu Adhikari CM Mamata banerjee west bengal latest news Breaking news Bihar Election 2025 results Bihar Election results