/indian-express-bangla/media/media_files/2025/12/15/cats-2025-12-15-20-26-33.jpg)
পুলিশি হানায় চক্ষু চড়কগাছ দুঁদে অফিসারদের
Kolkata news updates: গোপন সূত্রে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৫ কেজি ৮০৮ গ্রাম ব্রাউন সুগার। রবিবার গভীর রাতে মালদা শহরের কুলিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদককারবারিদের নাম সামিউল্লাহ মোমিন, জাবিউল্লাহ মোমিন, মাসুম শেখ , সাদিকুল মোমিন এবং পিংকি মাহাতো। এদের বাড়ি ইংরেজবাজার এবং কালিয়াচক থানা এলাকায়। এদিন কুলিপাড়া এলাকার একটি বাড়িতেই এরা দলবল মিলে জড়ো হয়েছিল। সঙ্গে এদের কাছে ওই বিপুল পরিমান ব্রাউন সুগারগুলি ছিল। এগুলি মালদা থেকে বিহারের কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়েই ওই মাদক কারবারিদের হাতেনাতে ধরে ফেলা হয়। যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিকের খোঁজ শুরু করা হয়েছে।
ভাইয়ের খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কা এনটিপিসির কেন্দুয়া এলাকায়। মৃতের নাম আলম শেখ। তিনি ওই এলাকার নাইট গার্ড ছিলেন বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে আলম শেখ কর্মস্থলে যাওয়ার সময় আক্রান্ত হন। এই খুনের ঘটনায় পান্না শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে স্থানীয় বিবাদকে কেন্দ্র করে পান্না শেখের ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল আলম শেখ ও আরও কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, সেই ঘটনার বদলা নিতেই এবার আলম শেখকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal Weather: শীতের কামড়ে কাবু রাজ্য! কোন কোন জেলায় এ সপ্তাহে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে?
এদিকে যাত্রীদের জন্য সুখবর। কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে আরও বেশি মেট্রো পাবেন যাত্রীরা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকে শনিবার পর্যন্ত গ্রিন লাইনে দুটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই লাইনে মোট ২২৬টি মেট্রো চলত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২৮টি।
অন্যদিকে, রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। ভোর ও রাতের দিকে শহর থেকে জেলা, সর্বত্রই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে শীতের দাপট আরও বাড়তে পারে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।রাজ্যের আইনশৃঙ্খলা, পরিবহণ ও আবহাওয়া, তিন ক্ষেত্রেই একসঙ্গে ব্যস্ত সময় কাটছে সাধারণ মানুষের।
আরও পড়ুন-বহরমপুর অচলের ডাক, প্রশাসনকে ‘হিলিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
- Dec 15, 2025 14:42 IST
West Bengal News Live: বিরাট কৌশল বিজেপির
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক বিরাট সাংগঠনিক রদবদলের মাধ্যমে বিহারের জোট সরকারের মন্ত্রী নীতিন নবীনকে দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি হিসাবে মনোনীত করেছে। মাত্র ৪৫ বছর বয়সে নীতিন নবীন দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। নবীনকে দলের সর্বভারতীয় সভাপতি পদে নিয়োগ কি বিজেপির শীর্ষ নেতৃত্বে প্রজন্ম বদলের ইঙ্গিত নাকি আসন্ন নির্বাচনী মরশুমকে সামনে রেখে এটা দলের সুপরিকল্পিত কৌশল? দলীয় সূত্রের মতে, নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত নীতিন নবীন এই দায়িত্ব পালন করবেন।
- Dec 15, 2025 14:42 IST
WB News Live: WBPSC ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ, ১৫ ডিসেম্বর কমিশনের ওয়েবসাইটে WBPSC Clerkship Admit Card 2025 প্রকাশ করতে চলেছে। যেসকল প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চলেছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। WBPSC Clerkship পার্ট–২ পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর, ২০২৫ রাজ্যজুড়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
- Dec 15, 2025 14:42 IST
West Bengal News Live Updates: কীভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ মিলবে?
পরীক্ষার মরশুম শুরুর আগেই পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি সংলাপের জনপ্রিয় মঞ্চ ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) ২০২৬-এর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ পড়ুয়া প্রশ্ন পাঠালেও, বাছাই করা অল্প কয়েকজনই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি আলাপের সুযোগ পাবেন।
- Dec 15, 2025 14:42 IST
Kolkata News Live Updates: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা!
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তা নিয়ে এবার আইনি পথে লড়াই শুরু হল। শনিবারের সেই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও দুই আইনজীবী আলাদা আলাদা ভাবে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মামলাগুলির শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলে জানা গিয়েছে।
- Dec 15, 2025 13:48 IST
West Bengal News Live: মেসি-কাণ্ডে ফের সোচ্চার সুকান্ত, তুলোধনা তৃণমূলকে
এক্স পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, "এটি কেবল হাজার হাজার ক্রীড়াপ্রেমীর আবেগের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, কিংবা উচ্চমূল্যের টিকিটের কালোবাজারির মাধ্যমে পরিশ্রমী নাগরিকদের নির্লজ্জভাবে ঠকানোর ঘটনাও নয়। পৃষ্ঠপোষকদের তালিকায় একটি নির্দিষ্ট নামের উপস্থিতি একটি তীক্ষ্ণ প্রশ্ন উত্থাপন করে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কি ইচ্ছাকৃতভাবে যুবভারতী অনুষ্ঠানকে ব্যবহার করে তাদের দলীয় তহবিল স্ফীত করার চেষ্টা করেছিল? উদ্বেগের বিষয় হলো, অভিযোগ অনুযায়ী পৃষ্ঠপোষকদের তালিকায় "সানাকা" নামের একটি সংস্থার নাম prominently দেখা যাচ্ছে—যার সাম্প্রতিক পূর্ণকালীন পরিচালক ছিলেন পলাতক বিনয় মিশ্র, যাকে তৃণমূল কংগ্রেসের একজন "বিশ্বস্ত সম্পদ" এবং কয়লা পাচার চক্রের একজন অভিযুক্ত হিসেবে ব্যাপকভাবে বর্ণনা করা হয়!একাই এই ঘটনাটি ব্যাখ্যা করে যে, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কেন এত অস্বাভাবিক দ্রুততার সাথে দায় এড়ানোর চেষ্টা করছেন।এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এতে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিকল্পিত ও পূর্বচিন্তিত একটি দুর্নীতি প্রকল্পের সমস্ত লক্ষণ বিদ্যমান।"
- Dec 15, 2025 12:44 IST
West Bengal News Live Updates: দার্জিলিঙের গোপন ঠিকানা ফাঁস!
দার্জিলিং মানেই অনেকের মনে ভিড় জমায় টাইগার হিল, মল রোড কিংবা বাতাসিয়া লুপের ছবি। কিন্তু এই চেনা গণ্ডির বাইরে পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে এক নিঃশব্দ স্বর্গ, আহালদারা। দার্জিলিং শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই অফবিট ডেস্টিনেশন এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে, যা প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ।
- Dec 15, 2025 12:17 IST
WB News Live Updates: মারাত্মক দূষণের কবলে দিল্লি
মারাত্মক দূষণের কবলে দিল্লি। একিউআই ৫০০ ছাড়িয়েছে! ঘন কুয়াশার জেরে অনেক ফ্লাইট বিলম্বিত, ৯১টি ট্রেন দেরিতে চলেছে। মাস্ক ছাড়া বাইরে বেরনো বিরাট বিপজ্জনক। ঘন কুয়াশা এবং তীব্র দূষণের কবলে রাজধানী দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণ করা রীতিমত কঠিন হয়ে পড়েছে, যার ফলে ব্যাংকক এবং দুবাই থেকে আসা স্পাইসজেটের ফ্লাইটগুলিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মোট ২২০টি বিমান ঘন কুয়াশার জেরে প্রভাবিত হয়েছে, অনেকগুলি দেরিতে চলছে বা বাতিল করা হয়েছে। ঘন কুয়াশার কারণে ৯১টি ট্রেন দেরিতে চলছে। সোমবার দিল্লির (AQI) ৫০০ ছাড়িয়ে গেছে, যার ফলে বাতাস অত্যন্ত দূষিত হয়ে পড়েছে।
- Dec 15, 2025 12:15 IST
West Bengal News Live Updates: পাকাপাকিভাবে কংগ্রেসে পা বাড়াচ্ছেন PK?
বিহারের বিধানসভা নির্বাচনের প্রায় এক মাস পর প্রাক্তন রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট এবং জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর সম্প্রতি কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে একটি বৈঠক করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কিশোর এবং কংগ্রেসের আগেকার সম্পর্ক এবং বিরোধের প্রেক্ষাপটে এটি বিশেষভাবে নজরকাড়া।
- Dec 15, 2025 11:31 IST
West Bengal News Live Updates: কখন-কোথায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন মেসি?
বর্তমানে ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। সোমবার (১৫ ডিসেম্বর) তিনি দিল্লিতে আসবেন। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এটাই মেসির ভারত সফরের অন্তিম গন্তব্য হতে চলেছে।
- Dec 15, 2025 11:29 IST
Kolkata News Live Updates: মেসির কনসার্টে তাণ্ডবের ঘটনায় এবার বিরাট গ্রেফতারি
মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার ২। সিসিটিভি ফুটেজ দেখে ভাংচুরের ঘটনায় গ্রেফতার শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু। গত শনিবার মেসির কনসার্টে ফুটবলের আইকনকে দেখতে না পেয়ে তান্ডব চলে যুবভারতী স্টেডিয়ামে। এর আগে লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে। গতকালই শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
- Dec 15, 2025 11:20 IST
West Bengal News Live: ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা যাচাই করুন এক ক্লিকেই
আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যেও কৌতূহল বাড়ছে, নিজের নাম তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে চাইছেন অনেকেই। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার অনলাইন এবং অফলাইনে দুইভাবেই ভোটাররা নিজের তথ্য যাচাই করতে পারবেন।
- Dec 15, 2025 10:50 IST
West Bengal News Live Updates: MGNREGA বাতিল করে নতুন আইন?
গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এনডিএ সরকারের প্রস্তাবিত ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা VB-G Ram G Bill, 2025 লোকসভায় পেশ হলে, তা কার্যকর হলে বাতিল হয়ে যাবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA), ২০০৫। নতুন বিলে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে কর্মদিবস বাড়িয়ে ১০০ দিনের বদলে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে।
- Dec 15, 2025 10:18 IST
West Bengal News Live Updates: পূর্ব বর্ধমানে বড়সড় গ্রেফতারি
জাল লটারি কাণ্ডে আরও একজনকে জালে পুরলো সিআইডি।এবার সিআইডি-র হাতে গ্রেফতার পূর্ব বর্ধমানের জামালপুরের এক লটারি কারবারি। ধৃতের নাম লালন শা ওরফে মহম্মদ নুরুল ইসলাম। জামালপুর থানার দক্ষিণসুরা গ্রামের পীরতলা এলাকায় তার বাড়ি। হেফাজতে থাকা রাজকুমার ঢালি ওরফে রাজুকে সঙ্গে নিয়ে সিআইডির একটি টিম শনিবার রাতে লালনের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে ২৯টি ভূটান রাজ্য লটারির জাল টিকিট উদ্ধার হয়েছে বলে সিআইডির দাবি।
- Dec 15, 2025 10:18 IST
WB News Live: কোন কোন জেলায় এ সপ্তাহে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে?
রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। সকাল ও রাতের দিকে শহর থেকে জেলা—সব জায়গাতেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে। উত্তর দিক থেকে বইতে থাকা হাওয়ার প্রভাবে পারদ দ্রুত নামার সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
- Dec 15, 2025 10:18 IST
Kolkata News Live Updates: মেট্রো রুটে সময়সূচিতে বিরাট রদবদল
গ্রিন লাইনের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আজ ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই দিন থেকে সপ্তাহে সোম থেকে শুক্রবার গ্রিন লাইনে দিনে মোট ২২৮টি মেট্রো পরিষেবা চালানো হবে, যার মধ্যে ১১৪টি আপ ও ১১৪টি ডাউন পরিষেবা। এতদিন এই সংখ্যা ছিল ২২৬। শনিবার মেট্রো পরিষেবার সংখ্যা বেড়ে হবে ২০৪টি, যেটি আগে ছিল ২০২টি। রবিবার এই রুটে চলবে ১০৮টি মেট্রো পরিষেবা, যেখানে আগে চলত ১০৪টি মেট্রো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us