/indian-express-bangla/media/media_files/2025/06/29/asansole-fire-2025-06-29-20-54-17.jpg)
West Bengal News : জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট
Kolkata News Updates: নিউটাউনের ইকোপার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। সন্ধ্যা ৭টা ৫ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধঘন্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।প্রবল আতঙ্কে ঘরছাড়া মানুষজন।
যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মেসি কাণ্ড’ ঘিরে এখনও বিরোধীদের তীব্র আক্রমণের মুখে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, তার এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। পুলিশকর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কেন বারবার আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে?”
এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশের পর এবার বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ আরও একাধিক জেলার বিএলএদের নিয়ে এই বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।
খসড়া তালিকা প্রকাশের পর সোমবার নিজের ভবানীপুর কেন্দ্রের বিএলএ ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের নিয়ে এক ধাপের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে ভোটার তালিকায় কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি।
অন্যদিকে, ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের দেখা নেই। বরং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। ভরা পৌষে কবে নামবে কনকনে শীত, তা নিয়ে কৌতূহল বাড়লেও আবহাওয়া দপ্তর এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানাতে পারেনি। আবহাওয়াবিদদের মতে, বড়দিনের পর থেকেই তাপমাত্রার পারদ নামতে পারে।
- Dec 17, 2025 19:56 IST
Kolakata News Live Updates: চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
চরমদুর্ভোগেঅফিসফেরতযাত্রীরা।মেট্রোবিকলহয়েযাওয়ায়ময়দানথেকেদক্ষিনেশ্বরপর্যন্তমেট্রোচলছে।যারজেরেঅফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে।মেট্রোস্টেশনগুলিতেউপচেপড়ছেভিড়। শেষ পাওয়া খবর অনুসারে, সন্ধ্যা ৮ টা বেজে ১৭ মিনিটে দক্ষিনেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু হয়েছে মেট্রো পরিষেবা।
- Dec 17, 2025 15:43 IST
Kolakata News Live Updates: যুবভারতীতে সিটের সদস্যরা
বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গণে গেলেন বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্যরা। সিটে থাকা চার আইপিএস পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলিধর স্টেডিয়ামের ভিতরে গিয়ে বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন। এদিন তাঁরা বিধান নগর কমিশনারেটের একাধিক পুলিশকর্তার সঙ্গেও কথা বলেছেন। প্রায় ঘন্টা খানেক পর তাঁরা স্টেডিয়াম থেকে বেরিয়ে যান।
- Dec 17, 2025 15:16 IST
Kolkata News Live Updates: রূপার দামে ভূমিকম্প!
আজ, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, দেশে রূপার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রূপার দাম ৮,০০০ টাকারও বেশি বেড়েছে। পাশাপাশি বুধবারও সোনার দাম বেড়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,২০,৭০৮ টাকা এবং বুধবার সকালে প্রতি ১০ গ্রামে ১২১,৫৬৫ টাকায় পৌঁছেছে।
- Dec 17, 2025 15:14 IST
WB News Live: তৃণমূল কাউন্সিলর হত্যা মামলায় দৃষ্টান্তমূলক সাজা
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় অবশেষে এল রায়। দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ব্যারাকপুর মহকুমা আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হল অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত ও জিয়ারুল মণ্ডল। আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি ফিরলেও নিহত কাউন্সিলরের পরিবার এখনও সম্পূর্ণ বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
- Dec 17, 2025 15:13 IST
West Bengal News Live Updates: সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'
কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদপ্তরের বিরুদ্ধে বেআইনি টাকা তোলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাঁদের দাবি, প্রতিমাসে মাথাপিছু ২৫০ টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে, অথচ তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ আরও, টাকা দিতে অস্বীকার করলে ডোঙা ধরার সময় এক হাজার টাকা বা তারও বেশি জরিমানা চাওয়া হয়, সেখানেও রসিদের কোনও ব্যবস্থা নেই।
- Dec 17, 2025 15:12 IST
Kolkata News Live Updates: মা ক্যান্টিনে মমতার অপ্রত্যাশিত উপস্থিতি
মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও জনসেবায় সমৃদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মানুষের হৃদয় ছুঁয়ে গেলেন। বুধবার দুপুরে তিনি হঠাৎই কলকাতার একটি ‘মা ক্যান্টিনে’ হাজির হয়ে নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে অন্ন তুলে দিলেন। মানুষের জন্য এক উজ্জ্বল মুহূর্ত সৃষ্টি হলো, যেখানে মুখ্যমন্ত্রীর সরাসরি অংশগ্রহণে গরিব ও অসহায় মানুষদের মুখে স্বস্তি ও খুশি ফুটে উঠলো।
- Dec 17, 2025 14:26 IST
IPL 2026 Auction: চরম ফাঁপড়ে কেকেআর!
আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) উপর নজর ছিল সকলেরই। অবশেষে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইট ম্য়ানেজমেন্ট তাঁকে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। উল্লেখ্য, আইপিএল নিলাম ইতিহাসে সবথেকে মূল্যবান বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন গ্রিন। যদিও তাঁকে দলে নেওয়ার জন্য কঠিন লড়াই করেছিল চেন্নাই সুপার কিংসও।
- Dec 17, 2025 14:26 IST
IPL 2026 Auction: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR?
বিগত কয়েকদিন ধরেই ২০২৬ আইপিএল নিলাম নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনা আপাতত কিছুটা হলেও প্রশমিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল এই মিনি নিলাম অনুষ্ঠান। এই নিলামে সবথেকে বেশি ব্যস্ততা দেখাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোট ১৩ ক্রিকেটারকে তারা ঘরে তুলেছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানেরও (Mustafizur Rahman)। যদিও কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের একাংশ এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন।
- Dec 17, 2025 14:26 IST
IPL 2026 Auction, Vaibhav Suryavanshi: আইপিএল থেকে কত টাকা কামান বৈভব সূর্যবংশী?
বৈভব সূর্যবংশী। আজ এমন কোনও ভারতীয় ক্রিকেট সমর্থক পাওয়া যাবে না, যিনি বৈভবের নাম শোনেননি। হাতে ব্যাট থাকলে তিনি আগুন জ্বালাতে পারেন। অনায়াসে কাড়তে পারেন বিপক্ষ বোলারদের রাতের ঘুম। কিন্তু, আইপিএল টুর্নামেন্ট (IPL 2026 Auction) থেকে কত টাকা উপার্জন করেন ভারতের এই ব্যাটিং সেনসেশন? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।
বিস্তারিত পড়ুন- IPL 2026 Auction, Vaibhav Suryavanshi: আইপিএল থেকে কত টাকা কামান বৈভব সূর্যবংশী? অঙ্কটা শুনলে চমকে উঠবেন
- Dec 17, 2025 13:36 IST
West Bengal News Live Updates: ভারতেও ভোট, বাংলাদেশের তালিকাতেও নাম!
এসআইআর’(SIR) লাগু হওয়ার পর থেকে দীর্ঘ একমাস ধরে বাংলায় চলেছে ’এনুমারেশন’ ফর্ম পূরণ করে জমা দেওয়র পর্ব। মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই আবহে এক বিজেপি সমর্থকের ভারত-বাংলাদেশ,দুই দেশের ভোটার হয়ে রয়ে থাকার তথ্য সামনে এনে হইচই ফেলে দিল পূর্ব বর্ধমানের মেমারির তৃণমূল নেতৃত্ব। পাল্টা জেলার কালনার হাটকালনা ও পূর্বস্থলীর মেড়তাল পঞ্চায়েতের প্রধানকে ভুয়ো ভারতীয় নাগরিক দাবি করে প্রশাসনের দফতরে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
- Dec 17, 2025 13:06 IST
WB News Live Updates: শ্মশানে গিয়ে কমিশনকে তোপ কাউন্সিলরের
হুগলির ডানকুনি পুরসভার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো নিয়ে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম মৃত ভোটার হিসেবে নথিভুক্ত দেখতে পেয়ে প্রতিবাদে স্থানীয় শ্মশানে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসেন ওই কাউন্সিলর।
- Dec 17, 2025 12:47 IST
Kolkata News Live Updates: 'অরূপ-সুজিতের গ্রেপ্তারি চাই', সোচ্চার শুভেন্দুরা
বুধবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিওনেল মেসি যে পথ দিয়ে যুবভারতীতে প্রবেশ করেছিলেন, ঠিক সেই পথ ধরেই স্টেডিয়ামে ঢোকেন শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে থাকা বিজেপির অন্যান্য বিধায়করা। তাঁদের হাতে ছিল সরকার-বিরোধী নানা প্ল্যাকার্ড। যুবভারতীতে মেসিকে ঘিরে অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনাকে সামনে রেখে এদিন তীব্র ভাষায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতারা। “ছি মমতা ছি” স্লোগানে মুখর হয়ে ওঠে যুবভারতী চত্বর।
- Dec 17, 2025 12:46 IST
West Bengal News Live: বৈধরা বাদ পড়েছেন কিনা খুঁজবেন মমতা
পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশেষ নিবিড় পরিমার্জনের খসড়া তালিকায় গত বছরের চূড়ান্ত তালিকার তুলনায় কিছু পরিবর্তন করা হয়েছে। এই ঘোষণার পরই গতকাল নিজ ঘরে এক দফা জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Dec 17, 2025 12:45 IST
West Bengal News Live Updates: বোমা ফেটে জখম ১
সাগর পাড়ায় বোমা বিস্ফোরণে জখম এক ব্যক্তি। ঠিক সেই দিনই মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার নরেন্দ্রপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬টি তাজা সকেট বোমা উদ্ধার করে। উদ্ধারস্থলে নিরাপত্তার স্বার্থে পুলিশি প্রহরা বসানো হয়েছে। ঘটনায় বোম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (BDDS)-কে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে।
- Dec 17, 2025 11:17 IST
West Bengal News Live Updates: মুর্শিদাবাদে শক্তি বাড়াল বামেরা
মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকার তৃণমূল কংগ্রেস শিবিরে মঙ্গলবার রাতে বড় ধরনের ভাঙন ঘটে। গারাইমারির শ্রীকৃষ্ণপুর দাঁড়পাড়া বুথে একযোগে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) বা সিপিআই(এম)-এ যোগদান করেন। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে।
- Dec 17, 2025 10:43 IST
West Bengal News Live: শোভনদেবের ‘শিক্ষক শ্রদ্ধা’র পরামর্শ চর্চায়
ভরা সভায় প্রিয় মন্ত্রী মশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু তাতে রাজি নাহয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর অনিচ্ছার কথা জানিয়ে দেওয়ায় হলই না উপাচার্যের ইচ্ছাপূরণ। তবে মঙ্গলবারের এই ঘটনায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। এর আগে তিনি ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির জীবনে একাধিক' নারীর উপস্থিতি নিয়ে কৌতূক করতে গিয়ে ফাউল করে
বসেছিলেন। তা নিয়েও সমালোচনার ঝড় বয়েছিল। - Dec 17, 2025 10:13 IST
Kolkata News Live Updates: মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই ভোটার তালিকায় ভূমিকম্প!
বুধবার প্রকাশিত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ৪৪,৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছে। অক্টোবর ২০২৫ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা ছিল, তার তুলনায় এই সংখ্যক ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য, এই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Dec 17, 2025 10:13 IST
WB News Live Updates: কবে থেকে হাড়কাঁপানো শীতে থরথর করে কাঁপবে বাংলা?
ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। বরং গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী। ভরা পৌষে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা...তা নিয়ে চর্চা বাড়লেও আপাতত কনকনে শীতের সময়সীমা নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর।
- Dec 17, 2025 10:12 IST
West Bengal News Live Updates: নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত সভাপতি
ডোমকল পঞ্চায়েত সমিতির অফিসে নিরাপত্তাহীনতা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিজের দপ্তরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন ডোমকল পঞ্চায়েত সমিতির খোদ সভাপতি শাহানা বিশ্বাস। বিস্ময়ের বিষয়, এই অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে নয় বরং শাসকদলেরই কয়েকজন সদস্যার স্বামী ও সহকারী সভাপতির বিরুদ্ধে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us