West Bengal News Updates: কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য

West Bengal News Updates 17 November 2025: রাজ্যে এসআইআর প্রকল্পের কাজ দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বাংলাদেশে শেখ হাসিনাকে ঘিরে উত্তেজনা।বঙ্গোপসাগরের নিম্নচাপ সহ রাজ্যের তাপমাত্রা ও কুয়াশার পূর্বাভাস—সব খবর এক জায়গায়।

West Bengal News Updates 17 November 2025: রাজ্যে এসআইআর প্রকল্পের কাজ দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বাংলাদেশে শেখ হাসিনাকে ঘিরে উত্তেজনা।বঙ্গোপসাগরের নিম্নচাপ সহ রাজ্যের তাপমাত্রা ও কুয়াশার পূর্বাভাস—সব খবর এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news,  Kolkata news  ,Live updates,17 November 2025  ,West Bengal latest news,  Kolkata breaking news  ,Bengal politics,  SIR project  ,BLO protest  ,Weather update Bengal  ,Bangladesh political situation,  Sheikh Hasina verdict  ,Fog and temperature rise , Low-pressure Bay of Bengal,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা খবর  ,লাইভ আপডেট  ,১৭ নভেম্বর ২০২৫,  পশ্চিমবঙ্গের সর্বশেষ সংবাদ,  কলকাতার ব্রেকিং নিউজ,  এসআইআর প্রকল্প  ,বিএলও বিক্ষোভ,  আবহাওয়া আপডেট  ,কুয়াশা ও তাপমাত্রা,  বঙ্গোপসাগরের নিম্নচাপ,  শেখ হাসিনা রায়  ,বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি,Kolkata cash seizure  ,STF operation Kolkata,  ₹5 crore cash recovered  ,Akankha More raid  ,New Town cash haul,  West Bengal assembly election 2026,  corruption racket Kolkata,  vehicle cash seizure,  police interrogation,  West Bengal STF action,কলকাতায় টাকার পাহাড়,  এসটিএফ অভিযান,  আকাঙ্ক্ষা মোড়ে নগদ টাকা উদ্ধার,  পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত,  নিউটাউন নগদ উদ্ধার,  বিধানসভা নির্বাচনের আগে চাঞ

News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: আবারও কলকাতায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। সোমবার সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার করল প্রায় পাঁচ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়েই STF ওই এলাকায় আগে থেকেই চেকিং চালানো শুরু করেছিল। সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করতেই সামনে আসে টাকার পাহাড়।
 
সূত্রের খবর, গাড়ির ভেতর লুকিয়ে রাখা ছিল একাধিক ব্যাগ। তার মধ্যেই ছিল কয়েক পাঁচ কোটি টাকার একগুচ্ছ বান্ডিল। বাজেয়াপ্ত হওয়া ওই নগদের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। টাকার নেপথ্যে বড়সড় কোনও দুর্নীতি চক্র সক্রিয় রয়েছে কি না—সেটাই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।
 ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করেছে STF। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। 

Advertisment

অন্যদিকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশ সরকারের সরকারি সম্প্রচারমাধ্যমে সরাসরি দেখানো হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে লকডাউন কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন- Calcutta High Court: যোগ্যরা বঞ্চিত আর অযোগ্যরা পাশ? এবার SSC-র নয়া নিয়োগ পরীক্ষা নিয়েও মামলা হাইকোর্টে

Advertisment

চলমান এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে দেশের পুলিশ-প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঢাকায় বিশৃঙ্খলাকারীকে দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে পুলিশ।

আরও পড়ুন-SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে আগামী তিন দিনে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদদের অনুমান, কয়েকটি জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শীতের এই সাময়িক ছন্দপতনে বাড়বে কুয়াশার দাপট। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা গেলেও দুপুরের পর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে পারদ, বাড়বে ঠান্ডার অনুভূতি।

আরও পড়ুন-South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

  • Nov 17, 2025 16:09 IST

    Kolkata News Live: রাজভবনে ডগ স্কোয়াড-পুলিশের তল্লাশি

    তৃণমূল নেতা–কর্মীদের খুন করতে রাজভবনে ‘বোমা-বন্দুক মজুত’ রাখা হয়েছে— সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের মাঝেই এবার নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। অভিযোগের জেরে আগে থেকেই কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজভবনে তল্লাশি চালানোর। সোমবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে রাজভবনে পৌঁছয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড। তাদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক। রাজভবনের নির্দিষ্ট অংশে তল্লাশি চালানো হয় নিরাপত্তা প্রটোকল মেনে। রাজ্যপাল ও তৃণমূলের মধ্যে চলমান তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই এই তল্লাশি নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 



  • Nov 17, 2025 15:57 IST

    West Bengal News Live Updates:বঙ্গবন্ধুর কন্যা মাথা নোয়াবেন না: আওয়ামী লীগ

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, "আমাদের নেত্রী শেখ হাসিনা কোনও দিন মাথানত করেনি, নতীস্বীকারও করেনি। কখনও তা করবে না। তবে সারা পৃথিবী এক দিন দেখবে মোহম্মদ ইউনুস ফাঁসির মঞ্চে ঝুলছে।"  

    বিস্তারিত পড়ুন-Sheikh Hasina: ‘বঙ্গবন্ধুর কন্যা মাথা নোয়াবেন না’, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আবেগঘন প্রতিক্রিয়া ওবায়দুল কাদেরের



  • Nov 17, 2025 15:57 IST

    Kolkata News Live Updates: কেন আজ পদত্যাগ করলেন না নীতীশ

    বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এনডিএ-র ঐতিহাসিক জয়ের (২০২ আসন) পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৯ নভেম্বর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। বিধানসভা ভেঙে দেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।

    বিস্তারিত পড়ুন-Nitish Kumar: কেন আজ পদত্যাগ করলেন না নীতীশ, সিদ্ধান্ত ঘিরে জোর জল্পনা



  • Nov 17, 2025 15:56 IST

    Kolkata News Live: আদালতের রায়ে তোলপাড় বাংলাদেশ

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল জানায়, ২০২৪ সালের ছাত্র বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছিলেন “মাস্টার মাইন্ড”। আদালত হাসিনাকে হত্যার প্ররোচনা, নির্দেশ এবং হিংসা রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Sheikh Hasina verdict : হত্যাকাণ্ডের 'মাস্টারমাইন্ড'হাসিনার মৃত্যুদন্ড,আদালতের রায়ে তোলপাড় বাংলাদেশ



  • Nov 17, 2025 15:54 IST

    West Bengal News Live: শেখ হাসিনার ফাঁসির সাজা

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জুলাই মাসে ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Sheikh Hasina Verdict Live: শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের



  • Nov 17, 2025 12:54 IST

    Kolakata News Live: কলকাতায় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

    রাজ্যে দুরন্ত গতিতে এগোচ্ছে এসআইআর (SIR) প্রকল্পের কাজ। তবে বাড়তি কাজের চাপে ক্ষোভ বাড়ছে বিএলওদের (BLO) মধ্যে। ফর্ম বিলি-বণ্টন থেকে সংগ্রহ—সবটাই দ্রুততার সঙ্গে শেষ করতে গিয়ে অতিরিক্ত চাপ পড়ছে বলে অভিযোগ তাঁদের। এই পরিস্থিতির মধ্যেই আজ, সোমবার, জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিল্লি থেকে কলকাতায় পৌঁছবে। এসআইআরের কাজের অগ্রগতি পর্যালোচনা থেকে শুরু করে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং সংক্রান্ত কর্মশালায় যোগ দেবেন তাঁরা।



  • Nov 17, 2025 11:44 IST

    Kolkata News Live Updates:দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ

    বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। এর প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Sheikh Hasina verdict: আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ



  • Nov 17, 2025 11:38 IST

    Kolkata News Live Updates:SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!

    রাজ্যজুড়ে দ্রুত গতিতে চলছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এসআইআর (SIR) প্রকল্পের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করাতে ব্যস্ত ব্লক লেভেল অফিসাররা (BLO)। তবে ফর্ম পূরণের সময় বহু ভোটারই ভুল করে ফেলছেন—কখনও ভুল তথ্য লেখা, কখনও অক্ষর বাদ পড়ে যাওয়া। ফলে বাধ্য হয়েই সেই ভুল অংশ কাটতে বা হোয়াইটনার দিয়ে সংশোধন করতে হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!



  • Nov 17, 2025 11:37 IST

    WB News Live:BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

    দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডল বিজেপি ছাড়ার ঘোষণা করতেই উত্তাপ ছড়াল স্থানীয় রাজনীতিতে। দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। অভিযোগ, এলাকার নানা সমস্যা নিয়ে বহুবার জেলা ও রাজ্য নেতৃত্বকে জানালেও কোনও সাড়া মেলেনি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছিল তাঁর মধ্যে।

    বিস্তারিত পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!



  • Nov 17, 2025 11:36 IST

    West Bengal News Live Updates:হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু

    সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই  ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন  হজ পালনের জন্য। সোমবার রাতে হজ যাত্রীদের নিয়ে একটি বাস মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, সেই সময় একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি সম্পূর্ণরূপে ঝলসে যায়। ঘটনার পর  সৌদি আরবে ভারতীয় কনস্যুলেট জেনারেল একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। টোল-ফ্রি নম্বরটি হল ৮০০২৪৪০০০৩। 

    বিস্তারিত পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির



  • Nov 17, 2025 11:34 IST

    West Bengal News Live:নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি

    বিহারে রাজনৈতিক পালাবদলের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।  যেখানে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনা প্রবল। বৈঠকের পরই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবিও জানাবেন।

    বিস্তারিত পড়ুন- Bihar Election Result 2025: নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন?



  • Nov 17, 2025 10:00 IST

    WB News Live Updates: ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে মেগা প্ল্যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু হতে চলেছে বিশেষ  স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয় ২’। শনিবারই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে  “আর মাত্র ১৫ দিন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২। এর মাধ্যমে ডায়মন্ড হারবারের প্রতিটি পরিবারকে নির্ভরযোগ্য, মানবিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার নতুন অঙ্গীকার নেওয়া হয়েছে।”

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির



  • Nov 17, 2025 09:58 IST

    West Bengal News Live Updates:শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!

    নভেম্বরের মাঝামাঝি এসে হঠাৎই শীতের দাপট বাড়তে শুরু করেছিল গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ—দফায় দফায় নামছিল তাপমাত্রা। শহর-গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল শীতের আমেজ। তবে সেই তাল কেটে যেতে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সবকিছুর নেপথ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?



tmc bjp kolkata news West Bengal News west bengal latest news SIR Breaking news