/indian-express-bangla/media/media_files/2025/11/01/sir-2025-11-01-17-20-52.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: SIR প্রক্রিয়া চলার মাঝেই এবার বুথ লেভেল অফিসার বা BLO-দের জন্য নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। এস আই আর-এর এনুমারেশন ফর্মে ভোটারের ছবি স্পষ্ট না হলে ভোটারদের বাড়িতে গিয়ে সেই ছবি তুলতে হবে বিএলও-দের। কমিশনের অ্যাপের মাধ্যমে সেই ছবি তুলতে হবে।
শুধু তাই নয়, ভোটারদের তথ্য যাচাই প্রক্রিয়ায় কোনও ভুল হলে তার দায়ও বর্তাবে বিএলও-দের ওপরেই। সেক্ষেত্রে শাস্তির মুখেও পড়তে হতে পারে তাঁদের। এমনিতেই এসআইআর-এর কাজ করতে গিয়ে দিকে দিকে বিএলও-দের বিক্ষোভ চোখে পড়েছে। এবার কমিশনের নয়া নির্দেশিকায় স্বাভাবিকভাবেই কাজের চাপ আরও বাড়ল তাঁদের ওপর।
আরও পড়ুন- Nitish Kumar: নীতীশের হাতেই আবার বিহারের চাবি! শপথের অপেক্ষায় NDA-র নয়া সরকার
বাংলাদেশে ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ সমর্থক, প্রতিপক্ষ দল ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন- Red Fort blast : লাল কেল্লা বিস্ফোরণ: উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল, তদন্তে NIA
গতকাল রায় ঘোষণার পর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন সমর্থকরা। মিছিল ও পথ অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। গতরাতে সেই সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি।
অশান্তির আশঙ্কায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম।
- Nov 18, 2025 13:32 IST
WB News Live Updates:অবশেষে খতম মাওবাদী শীর্ষনেতা হিডমা
মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মাড়েদুমিল্লি অরণ্যে চলা এনকাউন্টারে নিহত হলেন মাদভি হিডমা (৫১)—মাওবাদী সংগঠনের সবচেয়ে ‘ওয়ান্টেড’ নেতা ও দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির প্রধান। একই সংঘর্ষে তার স্ত্রী-সহ আরও পাঁচ জন মাওবাদী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন নিরাপত্তা আধিকারিকেরা।
বিস্তারিত পড়ুন- Madvi Hidma encounter:অন্ধ্রপ্রদেশে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! বহু যুগের খোঁজ শেষে অবশেষে খতম মাওবাদী শীর্ষনেতা হিডমা
- Nov 18, 2025 13:31 IST
Kolkata News Live Updates: রাষ্ট্রংসঘের কঠোর অবস্থান
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “শিকারিদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত” বলে উল্লেখ করল রাষ্ট্রসংঘ। তবে একইসঙ্গে, মৃত্যুদণ্ড ঘোষণায় গভীর দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
- Nov 18, 2025 13:30 IST
Red Fort Blast: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ED-র মেগা অভিযান
রেড ফোর্ট বিস্ফোরণের পর তদন্তের গতি আরও তীব্র হলো। ঘটনার কয়েকদিন পর কেন্দ্র আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথির ফরেনসিক অডিটের নির্দেশ দেওয়ার পরই মঙ্গলবার সকাল থেকে আল-ফালাহ গ্রুপের সঙ্গে যুক্ত দিল্লি ও এনসিআর-এর ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একাধিক দল।
বিস্তারিত পড়ুন- ED Raid: লাল কেল্লা বিস্ফোরণকাণ্ড: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ED-র মেগা অভিযান, ২৫ জায়গায় তল্লাশি
- Nov 18, 2025 13:29 IST
WB News Live:সুন্দরবনে ভয়াবহ কাণ্ডে বীভৎস মৃত্যু!
সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। সোমবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম শম্ভু সরদার (৩০), কুলতলির কাঁটামারি বটতলা এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন শোকাহত ও আতঙ্কগ্রস্ত।
বিস্তারিত পড়ুন- Sundarbans: জীবিকার টানে নদীতে, আর ঘরে ফিরল না শম্ভু, সুন্দরবনে ভয়াবহ কাণ্ডে বীভৎস মৃত্যু!
- Nov 18, 2025 13:27 IST
Red Fort Blast Case Live Updates:উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল
দিল্লির লালকেল্লার কাছে গত ১০ নভেম্বর যে হিউন্ডাই i20 গাড়িটি বিস্ফোরিত হয়েছিল, সেই গাড়ির চালক উমর নাবি–র একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে উমরকে “শহাদত অপারেশন” ও “সুইসাইড বম্বিং” নিয়ে কথা বলতে শোনা যায়।
- Nov 18, 2025 11:06 IST
West Bengal News Live Updates:মোদীকে চিঠি মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গোর্খা সম্প্রদায়ের দাবি, বিশেষ করে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে কেন্দ্র করে দার্জিলিং পাহাড়ের জন্য কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। তিনি এই পদক্ষেপকে “সম্পূর্ণ অসাংবিধানিক এবং খামখেয়ালি” বলে মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিদ্ধান্তটি প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, দাবি করেছিলেন যে এটি রাজ্য সরকারকে না জানিয়ে নেওয়া হয়েছে। সোমবার পাঠানো আরেকটি চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক যে আমার চিঠির জবাবে কোনও ধরনের যোগাযোগ না থাকা সত্ত্বেও এবং আপনার সদয় হস্তক্ষেপের পরও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন মধ্যস্থতাকারীর দপ্তর ১০ নভেম্বর, ২০২৫ তারিখের মেমো অনুযায়ী জানিয়েছে যে ওই দপ্তর ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এটি সত্যিই বিস্ময়কর। কেন্দ্রীয় সরকারের এই একতরফা ও খামখেয়ালি পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারকে বিন্দুমাত্র পরামর্শ বা সম্মতি ছাড়াই নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অসাংবিধানিক, ক্ষমতার বাইরে এবং আইনগত বৈধতা শূন্য। সংশ্লিষ্ট আদেশটির কোনও ভিত্তি নেই—না সংবিধানে, না কোনও বৈধ বা আইনি বিধানে।”
- Nov 18, 2025 10:48 IST
Kolkata News Live Updates:কলকাতা মেট্রোর ঐতিহাসিক চুক্তি!
শেষমেশ কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে গুরুত্বপূর্ণ বাধা দূর হলো। মেট্রো রেলওয়ে, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং নেপালের মাননীয় কনস্যুলেট জেনারেল, কলকাতার মধ্যে জমি বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মোমিনপুর-এসপ্ল্যানেড পার্পল লাইনের ভূগর্ভস্থ করিডর তৈরির পথ আরও সুগম হল।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোর ঐতিহাসিক চুক্তি! জমি ইস্যুতে নেপাল-ভারতের চুক্তি স্বাক্ষর, এবার এগোবে পার্পল লাইনের কাজ
- Nov 18, 2025 09:09 IST
Kolkata News Live Updates: বাংলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ইতিহাস!
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যোগ হল নতুন সাফল্যের পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত অনন্য টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ (Swasthya IngIT) এবার ছাড়াল ৭ কোটি টেলি–পরামর্শের ঐতিহাসিক মাইলফলক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের উচ্চতর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতেই এই প্রকল্প চালু হয়েছিল। আর সেই লক্ষ্য পূরণেই রোজ নতুন রেকর্ড গড়ছে এই উদ্যোগ।
বিস্তারিত পড়ুন- West Bengal health: বাংলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ইতিহাস! 'গর্বের কীর্তি' সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর
- Nov 18, 2025 09:08 IST
West Bengal News Live Updates মৃত্যুদন্ড কার্যকর হতেই হাসিনাকে ফেরতের দাবি
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর দিল্লির উদ্দেশে সরাসরি বার্তা দিল ঢাকা। সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) রায় ঘোষণার পরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ঢাকায় ফেরত পাঠানো।
বিস্তারিত পড়ুন- Sheikh Hasina Death Penalty: মৃত্যুদন্ড কার্যকর হতেই হাসিনাকে ফেরতের দাবি, ইউনূসকে কী জবাব দিল ভারত?
- Nov 18, 2025 09:07 IST
West Bengal News Live: ক্ষোভে ফুঁসলেন BLO-রা
বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে এসআইআর ফর্মের নতুন করে ডাটা এন্ট্রির দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সরব হলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। সোমবার রামপুরহাট ১ বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বিভিন্ন বুথের বিএলও-রা। তাঁদের অভিযোগ, ডাটা এন্ট্রির কাজ তাঁদের দক্ষতার মধ্যে নয়, বহু বিএলও এই কাজে অনভিজ্ঞ। পাশাপাশি অনেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোন নেই, আবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা দুর্বল হওয়ায় কাজ করা প্রায় অসম্ভব।
বিস্তারিত পড়ুন- Bengal SIR: SIR এর মাঝে উত্তাল বীরভূম, ক্ষোভে ফুঁসলেন BLO-রা, সরকারের কাছে রাখলেন এই বড় দাবি
- Nov 18, 2025 09:06 IST
WB News Live: ঘূর্ণাবর্তে উধাও শীতের কামড়!
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে দাপট বাড়াচ্ছে কুয়াশা, ফলে বহু জায়গায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি হঠাৎ তাপমাত্রা পতনের জেরে রাজ্যজুড়ে শীতের অনুভূতি বেড়েছিল। উত্তরবঙ্গে তখনই বেশি ঠান্ডা পড়ছিল, দক্ষিণবঙ্গেও পড়েছিল পারদ। তবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে।
বিস্তারিত পড়ুন- Bengal Weather Update: ঘূর্ণাবর্তে উধাও শীতের কামড়! ঠান্ডার কামব্যাকেই হুড়মুড়িয়ে নামবে পারদ?
- Nov 18, 2025 09:05 IST
West Bengal News Live Updates: ফের বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু
সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। সোমবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম শম্ভু সরদার (৩০), কুলতলির কাঁটামারি বটতলা এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন শোকাহত ও আতঙ্কগ্রস্ত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us