West Bengal News Updates: রাজ্যে ২৮ মৃত্যু, SIR বন্ধের দাবিতে গর্জে উঠলেন মমতা

West Bengal News Updates 19 November 2025: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু, SIR ভোটার তালিকা পর্যালোচনায় নির্বাচন কমিশনের বিশেষ দল, এজরা স্ট্রিট অগ্নিকাণ্ডে FIR, বিএসএফের হাতে বাংলাদেশি আটকসহ রাজ্যের গুরুত্বপূর্ণ খবর।

West Bengal News Updates 19 November 2025: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু, SIR ভোটার তালিকা পর্যালোচনায় নির্বাচন কমিশনের বিশেষ দল, এজরা স্ট্রিট অগ্নিকাণ্ডে FIR, বিএসএফের হাতে বাংলাদেশি আটকসহ রাজ্যের গুরুত্বপূর্ণ খবর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee  ,Gazole rally  ,SIR issue,  River erosion Malda,  Farakka barrage  ,TMC vs BJP  ,West Bengal politics,  Mamata attacks Centre,  Lakshmir Bhandar scheme , Green Samiti cycle project  ,Walkf Act controversy  ,SIR deaths in Bengal,মমতা বন্দ্যোপাধ্যায়  ,গাজোল সভা,  এস আই আর ইস্যু,  নদী ভাঙন মালদা  ,ফারাক্কা ব্যারাজ  ,তৃণমূল বনাম বিজেপি  ,বাংলা রাজনীতি,  মুখ্যমন্ত্রীর আক্রমণ  ,লক্ষ্মীর ভান্ডার,  সবুজ সাথী প্রকল্প  ,ওয়াকফ আইন বিতর্ক  ,এস আই আর নিয়ে মৃত্যু

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates:  রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন এবার এক মহিলা বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যুর অভিযোগ উঠল। পুলিশের বক্তব্য, জলপাইগুড়ির মালবাজার এলাকায় বুধবার সকালে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

মৃত বিএলও-র নাম শান্তিমুণি ওরাওঁ। তিনি মালবাজারের রাঙ্গামাটি পঞ্চায়েতের বাসিন্দা এবং সম্প্রতি তাঁর উপর এসআইআর-এর দায়িত্ব বর্তেছিল। বাড়ির উঠোনেই তাঁর ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান পরিবারের সদস্যরা। তারপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পরিবারের অভিযোগ, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শান্তিমুণি। তাঁরা জানান, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহের দায়িত্ব তাঁর ওপর ছিল। বিগত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন। এদিকে, এসআইআর-এর কাজের চাপ সামালাতে না পেরে BLO- এমন পরিণতিতে শোকপ্রকাশের পাশাপাশি অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, "গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি - একজন অঙ্গনওয়াড়ি কর্মী যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছিলেন। SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন - কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে। তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন নীতীশ কুমার। তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি এনডিএ বিধায়কদের সমর্থনের চিঠিও রাজ্যপালের কাছে তুলে দেন এবং নতুন সরকার গঠনের দাবি জানান। 

এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পরই তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতি জোরকদমে চলছে। নীতীশ কুমার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এদিন রাজভবনে যাওয়ার আগে জেডিইউ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর বাসভবনে, যেখানে সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এর পর এনডিএ বিধায়ক দলের বৈঠকে বিজেপি নেতা সম্রাট চৌধুরী নীতীশ কুমারের নাম মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করেন। 

নতুন সরকারে সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা—দু’জনেই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন। বিজেপি বিধায়কদের দল সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে উপনেতা হিসেবে নির্বাচিত করেছে। সূত্রের দাবি, রাজ্যের স্পিকারের পদ এবার বিজেপির হাতেই যাবে।

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের মেমারিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করতে বাধা দেওয়ার রাজ্যের আপত্তি উড়িয়ে দিয়ে সভার অনুমতি দিল উচ্চ আদালত। তবে হাইকোর্টের পক্ষ থেকে একাধিক শর্ত মানতে হবে শুভেন্দু অধিকারীকে।

আদালত জানিয়েছে, আগামী ২১ নভেম্বর মেমারিতে নির্ধারিত সভা করা যাবে, তবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। পাশাপাশি জনসমাগমের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করেছে আদালত। নির্দেশ অনুযায়ী, সর্বোচ্চ ৫ হাজার কর্মী–সমর্থক নিয়ে সভা আয়োজন করতে পারবেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- SIR: “দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

এছাড়া বিরোধী দলনেতার সভাস্থলে পৌঁছানোর রুট এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আদালতের দেওয়া সমস্ত শর্ত মেনেই সভা করতে হবে বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন- Minors arrested: পাকিস্তান থেকে আসত নির্দেশ, ISIS-এর অনলাইন মডিউলের সঙ্গে যোগ, রায়পুরে গ্রেফতার ২ নাবালক

এদিকে, রাজ্যের আবহাওয়া ফের খামখেয়ালি আচরণ শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার জেরেই আবহাওয়ায় এই পরিবর্তন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের

অন্যদিকে, প্রতিবেশী বাংলাদেশে ফের অশান্তির আবহ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায়। আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ঘিরে বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গে পুলিশ ও জামাত কর্মীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন-Bolo Dugga Mayki:‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে বেশ কিছু জায়গায়। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকটি স্থানে এই সংঘর্ষে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে খবর মিলেছে। সব মিলিয়ে বাংলাদেশে নতুন করে অস্থিরতার ছবি আবারও সামনে উঠে এসেছে।

আরও পড়ুন-Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

  • Nov 19, 2025 18:03 IST

    Kolkata News Live Updates: মালবাজারে ফের এক BLO-র মৃত্যু, অতিরিক্ত চাপেই আত্মহত্যা — অভিযোগ পরিবার ও সহকর্মীদের

    SIR আবহে ফের অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হল এক বিএলও-র। জলপাইগুড়ি জেলার মালবাজারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বুথ লেভেল অফিসার (BLO)-এর দেহ। মৃতদেহ উদ্ধারের পর ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। মৃতের পরিবারের কাজের অতিরিক্ত চাপ এবং ভাষাগত অসুবিধার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই BLO, তার থেকেই  আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।



  • Nov 19, 2025 17:24 IST

    Kolkata News Live Updates: নিউটাউন স্বর্ণ ব্যাবসায়ী খুনে জালে আরও এক

    বিধাননগর পুলিশ মঙ্গলবার দত্তাবাদ-এর সোনার ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও হত্যাকাণ্ডের মামলায় চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গত ২৮ অক্টোবর স্বপন কামিল্যাকে অপহরণ করা হয় এবং পরদিন নিউ টাউনে তাঁর দেহ উদ্ধার হয়।

    গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম বিবেকানন্দ সরকার। তিনি কোচবিহারের বাসিন্দা। এ ঘটনায় নাম থাকা রাজগঞ্জের বিডিও প্রসান্ত বর্মন-কে নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তিনি নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন, তবুও তদন্তকারীরা তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন।



  • Nov 19, 2025 14:40 IST

    Kolkata News Live Updates: বিয়ের মরশুমে কেন হুড়মুড়িয়ে কমছে সোনা ও রূপার দাম?

    হঠাৎ করে কেন এত দ্রুত কমছে সোনা ও রূপার দাম, আপনার শহরের প্রতি গ্রামের দাম জানেন তো? বিয়ের মরশুমে আবারও সোনার দাম কমেছে। টানা চতুর্থ দিনের মতো সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও এই পতন দেখা গেছে। দুই দিনে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ১৭৫০ টাকা কমেছে এবং ২২ ক্যারেট সোনার দাম ১৬১০ টাকা কমেছে। রূপার কথা বলতে গেলে, দিল্লিতে টানা তৃতীয় দিনের মতো এক কেজি রূপার দাম কমেছে। তিন দিনে এক কেজি রূপার দাম ২৬০০ টাকা কমেছে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের ১০টি বড় শহরে কত দামে বিক্রি হচ্ছে সোনা-রূপা?



  • Nov 19, 2025 13:44 IST

    Kolkata News Live Updates: নীতীশ 'ম্যাজিকে' মাতোয়ারা বিহার

    বুধবারই পদত্যাগে করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই শুরু হবে দশমবারের তাঁর ঐতিহাসিক শপথগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ-র দুর্দান্ত জয়ের পর রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে।



  • Nov 19, 2025 13:44 IST

    West Bengal News Live:SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

    রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। মৃতের পরিবার জানিয়েছে, সরকারি নথিতে 'ভুল' থাকায় ভীষণ মানসিক চাপে পড়েছিলেন ৫৭ বছরের শফিকুল মণ্ডল। এমনকী দেশছাড়া হওয়ার ভয়েও কুঁকড়ে ছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।

    বিস্তারিত পড়ুন- SIR: “দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়



  • Nov 19, 2025 12:49 IST

    WB News Live Updates: বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

    সামসেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার। বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় সামসেরগঞ্জের ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দু’জনেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের। সেই সূত্র ধরেই  গোপন নজরদারি চালাচ্ছিল সামসেরগঞ্জ থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দু'জনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তল্লাশিতেই মেলে প্রায় দুই কিলো হেরোইন।



  • Nov 19, 2025 12:48 IST

    West Bengal News Live: আক্রমণ অধীরের

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবেশ সমীক্ষা বা SIR-এর কাজ। আর সেই কাজকে কেন্দ্র করেই ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র সমালোচনার তিরে বিদ্ধ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়েও সরব হলেন প্রবীণ এই কংগ্রেস নেতা।

    বিস্তারিত পড়ুন- Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের



  • Nov 19, 2025 12:47 IST

    West Bengal News Live Updates: গ্রেফতার ২ নাবালক

    ছত্তীসগড় পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) একটি বড়সড় অভিযানে দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS)-এর অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিশোরকে প্রভাবিত করার চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া দুই নাবালকের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Minors arrested: পাকিস্তান থেকে আসত নির্দেশ, ISIS-এর অনলাইন মডিউলের সঙ্গে যোগ, রায়পুরে গ্রেফতার ২ নাবালক



  • Nov 19, 2025 12:46 IST

    Kolkata News Live Updates: কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

    রাজভবনে অস্ত্র এবং বিস্ফোরক মজুত থাকার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় ইমেইল করে অভিযোগ জানানো হয়েছে রাজভবনের তরফে।



  • Nov 19, 2025 12:45 IST

    WB News Live: শিবপুরে শুট আউট

    হাওড়ার শিবপুরে অভিজাত একটি আবাসনে গুলি চলেছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেছে গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি সামনে এসেছে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।



  • Nov 19, 2025 12:44 IST

    Kolkata News Live: ২৬-শে ইন্টারভিউ

    স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের শিক্ষক-শিক্ষিকাদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল আগেই। এবার তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হল। আগামী ২৬ নভেম্বর আঞ্চলিক অফিস গুলিতে এই ইন্টারভিউ প্রক্রিয়া করবে এসএসসি।



  • Nov 19, 2025 12:44 IST

    Kolkata News Live Updates:SSC-এর নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা শুনানি

    কলকাতা হাইকোর্টে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনটি মামলার শুনানি আজই হবে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে। গতকাল আরও একটি মামলার আবেদন করা হয়েছিল। সেই মামলাটিও গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা।



  • Nov 19, 2025 12:42 IST

    West Bengal News Live Updates: শুরু প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

    আজ, বুধবার থেকেই শুরু প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ নভেম্বর থেকে টেট উত্তীর্ণ প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে সরকার অনুমোদিত এবং সরকার পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। মোট ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীদের টেট পাস হওয়া বাধ্যতামূলক বলে পর্ষদ জানিয়েছে।



  • Nov 19, 2025 10:52 IST

    Kolkata News Live Updates: ফের বাতিল একাধিক লোকাল ট্রেন

    শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার ১৯ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২০ নভেম্বর ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত (মোট ২২৫ মিনিট) শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ০১-এর লাইন নং ০৫-এ ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ফলে একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন



  • Nov 19, 2025 09:24 IST

    Kolkata News Live Updates: গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান

    আর্থিক দুর্নীতির অভিযোগে আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট এবং আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি জওয়াদ আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার তাঁকে মানি লন্ডারিং আটক আইন—প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), 2002–এর ধারা ১৯ অনুযায়ী হেফাজতে নেওয়া হয়।

    বিস্তারিত পড়ুন- Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি



  • Nov 19, 2025 09:02 IST

    West Bengal News Live:সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?

    রাজ্যজুড়ে শীতের আগমনে ফের বাধা সৃষ্টি করেছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের যুগল উপদ্রব। বঙ্গোপসাগরের উত্তর উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের পাশাপাশি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের শীতের পথে কার্যত ব্রেক লেগেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। ফলে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: শীতের স্বাদ মিলতেই বাধা! নতুন নিম্নচাপের আশঙ্কা জোরালো, সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?



  • Nov 19, 2025 09:01 IST

    West Bengal News Live Updates: কেষ্ট–কাজলকে হুঁশিয়ারি শুভেন্দুর

    বীরভূমের কীর্ণাহারে গিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে চরম হুঁশিয়ারি দিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘এমন কিছু করবেন না, যাতে আমাকে দু'দিনের মধ্যে পুনরায় বীরভূমে আসতে হয়। বড় বড় মস্তানদের সঙ্গে আমি লড়াই করেছি। আপনারা তাদের তুলনায় কিছু না।’



tmc bjp kolkata news Primary Teacher Recruitment west bengal latest news SIR Breaking news