/indian-express-bangla/media/media_files/2026/01/20/clash-2026-01-20-11-57-35.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata Updates Today:ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। সেই অশান্তি ও হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে বেলডাঙা কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬-এ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনের অশান্তিতে বেলডাঙার বিভিন্ন জায়গায় দফায় দফায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এই হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজ বিশ্লেষণ করেই নতুন করে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া পদক্ষেপ করতে হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত এবং হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather: বাসন্তী শাড়ি নাকি সোয়েটার? সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন এখনই
নির্বাচনের আগেই কমিশনকে চিঠি বাস মালিকদের
এদিকে, বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তার আগেই নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিল বাস ও মিনিবাস মালিকদের সংগঠন। আসন্ন নির্বাচনে ভোটের কাজে গাড়ি দিলে তার ভাড়া বৃদ্ধি করতে হবে, এই মর্মেই আবেদন জানানো হয়েছে। মালিকদের অভিযোগ, অতীতে কমিশনের প্রতিশ্রুতি সত্ত্বেও গাড়ি দিয়ে সময়মতো ও উপযুক্ত ভাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!
বকেয়া টাকা ও ভাড়ার হার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে তাঁদের। তাই এবার আগেভাগেই কমিশনকে চিঠি দিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে সংগঠন। তাঁদের দাবি না মানলে ভোটের কাজে গাড়ি দেওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-সৌদি-পাকিস্তানের দহরম-মহরমের মাঝেই ভারতের বড় চাল! আরব আমিরশাহির সঙ্গে কী চুক্তি করলেন মোদী?
কমছে শীতের দাপট, চড়ছে পারদ
হাড় কাঁপানো ঠান্ডার স্পেল আপাতত শেষের পথে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ!মাত্র এক সপ্তাহেই রাজ্যে নিপা আক্রান্ত ৫, সতর্কতা জারি
হাওয়া অফিস জানাচ্ছে, সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকলেও, হাড়হিম করা কনকনে ঠান্ডা আর ফেরার সম্ভাবনা কম। জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে শীতের আমেজ থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে।
- Jan 20, 2026 15:40 IST
Kolkata News Live Updates: গাজায় শান্তির নামে ট্রাম্পের ফাঁদ?
গাজা ভূখণ্ডে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়া নিয়ে গভীর চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি। একদিকে আমেরিকার আমন্ত্রণ, অন্যদিকে পাকিস্তানের উপস্থিতি, সব মিলিয়ে রীতিমতো ধর্মসংকটে সাউথ ব্লক। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।
- Jan 20, 2026 15:40 IST
WB news Live:এসআইআর নিয়ে কী বললেন বিশিষ্ট আইনজীবী?
এসআইআর আবহে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। এসআইআর (SIR)-কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী শামীম আহমেদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছেন। তাঁর কথায়, এসআইআর ঘিরে এমন একটি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে গোটা রাজ্যের মানুষের উপর। বিশেষ করে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি, যাঁদের সংখ্যা প্রায় ৯০ শতাংশ। তাঁদের জীবন ও জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে।
- Jan 20, 2026 15:39 IST
West Bengal news Live: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো নীতিন নবীন
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে দলের সর্বোচ্চ পদে আসীন হয়ে তিনি বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার নজির গড়লেন। জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন নীতিন নবীন।
বিস্তারিত পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?
- Jan 20, 2026 15:38 IST
Bengal News Live Updates: ভাঙড়ে ফের বোমাবাজি!
ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন ওই ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
- Jan 20, 2026 15:37 IST
WB News Live: বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ
ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর (SIR)-এর শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার দুই প্রান্ত। শুনানির নামে বারবার তলব করার প্রতিবাদে একদিকে বাসন্তীতে বিডিও অফিসে ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করা হলো, অন্যদিকে বারাসাতে যশোর রোডের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা।
- Jan 20, 2026 12:12 IST
Kolkata News Live: আরব আমিরশাহির সঙ্গে কী চুক্তি করলেন মোদী?
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে উত্তেজনার পারদ। একদিকে গাজায় শান্তি ফেরাতে ভারতের অংশগ্রহণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মধ্যে বাড়ছে স্বার্থের সংঘাত। এই কূটনৈতিভাবে গুরুত্বপূর্ণ সময়েই ঝটিকা সফরে ভারতে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, এলএনজি (LNG) এবং পরমাণু শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট পাঁচটি চুক্তি এবং সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছল দুই দেশ।
- Jan 20, 2026 12:11 IST
Kolkata News Live Updates: গাজায় শান্তির নামে ট্রাম্পের ফাঁদ?
গাজা ভূখণ্ডে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়া নিয়ে গভীর চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি। একদিকে আমেরিকার আমন্ত্রণ, অন্যদিকে পাকিস্তানের উপস্থিতি, সব মিলিয়ে রীতিমতো ধর্মসংকটে সাউথ ব্লক। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।
- Jan 20, 2026 12:10 IST
West Bengal News Live Updates: আড ডায়মন্ড হারবারে অভিষেক
দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে জেলা সফরে ঝড় তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জনসংযোগে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে খবর, মূলত নিজের উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যাচ্ছেন সাংসদ। এর আগে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত অন্য ছটি বিধানসভা কেন্দ্রে চলা ‘সেবাশ্রয়’ শিবিরগুলি তিনি পরিদর্শন করেছেন। আজ খোদ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের শিবিরটি খতিয়ে দেখবেন তিনি। ভোটের আগে নিজের গড়ে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাঁর বিশেষ কোনো বার্তা থাকে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
- Jan 20, 2026 08:53 IST
West Bengal News Live Updates: জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!
বাবার ঘামে ভেজা কলকাতার রাজপথ আর মায়ের সেলাই মেশিনের চাকা, এই দুইয়ের যুগলবন্দিতেই লেখা হলো এক রূপকথার গল্প। অভাবের সংসারে যেখানে দু'বেলা অন্ন জোগাড় করাই চ্যালেঞ্জ, সেখানে দাঁড়িয়ে জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় পদক ছিনিয়ে আনল পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রামের ছেলে। মণিপুরে অনুষ্ঠিত ৬৯তম জাতীয় স্কুল গেমস চ্যাম্পিয়নশিপে ‘উশু সান ডা’ (Wushu Sanda) বিভাগে ব্রোঞ্জ পদক জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করল জৌগ্রাম হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র চন্দন সরকার।
- Jan 20, 2026 08:52 IST
WB News Live Updates: পরিযায়ী ইস্যুতে গর্জে উঠল তৃণমূল
বিজেপি-শাসিত অসমে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। মৃত যুবকের নাম হিমাঙ্কর পাল (৩৫)। তিনি কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের ভৈরথানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুর্শামারি এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে খুন করে দেহ রেললাইনের উপর ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার পরিযায়ী ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
- Jan 20, 2026 08:51 IST
West Bengal News Live: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
হাড় কাঁপানো ঠান্ডার স্পেল কি তবে শেষ? মাঘের শুরুতেই কি বিদায় নেবে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। কনকনে ঠান্ডার দাপট কমিয়ে এবার রাজ্যে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। সামনেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজো, তার আগে আবহাওয়ার এই ভোলবদলে প্রশ্ন উঠছে, পুজোয় কি তবে গায়ে গরম জামা রাখতে হবে, নাকি বসন্তের আমেজ মিলবে?
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: বাসন্তী শাড়ি নাকি সোয়েটার? সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন এখনই
- Jan 20, 2026 08:50 IST
West Bengal News Live Updates: মাত্র এক সপ্তাহেই রাজ্যে নিপা আক্রান্ত ৫
নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মাত্র এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে একাধিক সংক্রমণের ঘটনা সামনে আসায় কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us