West Bengal News Updates: মূহূর্তে আগুনের গোলায় পরিণত যুদ্ধবিমান তেজস, অপূরণীয় ক্ষতিতে বায়ুসেনার চোখে জল

West Bengal News Updates 21 November 2025: ইডির রাজ্যজুড়ে তল্লাশি অভিযান, এসআইআর বিতর্কে মুখ্যমন্ত্রী–শুভেন্দুর বাকযুদ্ধ, পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে শীতের দেরি—রাজনীতি, প্রশাসন ও আবহাওয়ার সব খবর এক নজরে।

West Bengal News Updates 21 November 2025: ইডির রাজ্যজুড়ে তল্লাশি অভিযান, এসআইআর বিতর্কে মুখ্যমন্ত্রী–শুভেন্দুর বাকযুদ্ধ, পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে শীতের দেরি—রাজনীতি, প্রশাসন ও আবহাওয়ার সব খবর এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
"Tejas Crash, Tejas fighter jet crashes, tej crashes during Dubai air show, tejas crash, Indian HAL, Tejas Fighter Jet Crashes, Dubai Airshow, Dubai Airshow 2025, Tejas Fighter Jet Crashes reason, tejas crash in dubai, tejas crash today, tejas lca, tejas viman, tejas aircraft crash, tejas crash, dubai air show tejas, tejas dubai, dubai air show, tejas aircraft, tejas fighter jet, tejas jet, dubai airshow, tejas

দুবাই এয়ারশো'তে ভয়াবহ দুর্ঘটনা

Kolkata News Updates: দুবাই এয়ারশো'তে ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত  হল ভারতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) তেজস। শুক্রবার মাঝ–আকাশে শো প্রদর্শনের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। স্থানীয় সময় বিকেল ২টা ১০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisment

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, “দুবাই এয়ারশোতে এয়ার ডিসপ্লের সময় একটি এলসিএ তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট গুরুতর জখম হন এবং পরে তাঁর মৃত্যু হয়। এই অপূরণীয় ক্ষতিতে বায়ুসেনা গভীর শোক প্রকাশ করছে ”। 

Advertisment

ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে এবং সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, আকাশে শো চলাকালীন হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে  কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়া ও আগুনের ফুলকিকে আকাশ ঢেকে যায়। 

দুবাই মিডিয়া অফিসও নিশ্চিত করেছে যে, এদিনের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া একটি ভারতীয় তেজস ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল ও জরুরি পরিষেবার দল কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রবল ভূমিকম্পের জেরে তিন জনের মৃত্যুর খবর মিলেছে বাংলাদেশে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। শুক্রবার সকালে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। বাংলাদেশে উৎপন্ন এই কম্পনের প্রভাবে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া বিভিন্ন ভিডিওতে আলো, পাখা, ঝাড়বাতি, বোতলসহ নানান জিনিসপত্র কাঁপতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী লিখেছেন, “হঠাৎ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করলাম।” তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একাধিক মানুষ ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হয়েছেন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ঢাকার কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তার প্রভাব পড়ে কলকাতা ছাড়াও উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে। ত্রিপুরার বিভিন্ন স্থান থেকেও কম্পনের খবর আসে। কয়েক সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাদের বাড়িঘর, অফিস এবং দোকানপাট থেকে ছুটে এসে রাস্তায় জড়ো হন। 

শুক্রবার ভোর থেকেই ফের তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন প্রান্তে একসঙ্গে প্রায় ২৫টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তের স্বার্থেই এমন বিস্তৃত ও সমন্বিত অভিযান। কলকাতা ছাড়াও দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া–সহ একাধিক জায়গায় তল্লাশি চলছে। পাশাপাশি বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এবং ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার কয়েকজন মাফিয়ার ঠিকানাতেও হানা দিয়েছেন আধিকারিকরা।

অন্যদিকে, এসআইআর স্থগিত রাখার আবেদন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনকে লেখা চিঠি “গঠনমূলক কারণে নয়, বরং অবৈধ ভোটব্যাঙ্ক বাঁচানোর উদ্দেশ্যে।”

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় শীতের পথে বড় বাধা

শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থাপিত অভিযোগগুলি “ভিত্তিহীন”, এবং তিনি এসআইআর প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছেন। এর আগে মুখ্যমন্ত্রী কমিশনকে চিঠি লিখে জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে এসআইআর করাতে গিয়ে বিরোধীদের ওপর অযথা চাপ তৈরি হচ্ছে এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই এসআইআর স্থগিত রাখার আবেদন করেছিলেন তিনি।

আরও পড়ুন- EXCLUSIVE:এনক্রিপটেড অ্যাপে বোমা বানানোর পাঠ! রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক

নভেম্বর মাসের শেষেও শীত কার্যত অধরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে—
বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা আগামীকাল ২২ নভেম্বর গঠিত হতে পারে। পরবর্তী সময়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার খবর! নিত্যযাত্রীদের দারুণ সুবিধার দুরন্ত উদ্যোগ চর্চায়

এর জেরে হিমেল হাওয়ার আগমন ব্যাহত হওয়ায় রাজ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। শীতপ্রেমীদের হতাশা বাড়িয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন—ফের কবে ঠান্ডা ঢুকবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

  • Nov 21, 2025 13:46 IST

    West Bengal News Live: ভুয়ো আধার কার্ড তৈরি, গ্রেফতার ১

    SIR–এর আবহের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম কল্পদেব মন্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতেই ঘাসিয়ারা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। অভিযান চালিয়ে ধৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল ভুয়ো আধার তৈরির সরঞ্জাম—নানা ব্যক্তির নাম লেখা ও নামবিহীন আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যানার, ল্যাপটপ, প্রিন্টার-সহ আধার তৈরির সম্পূর্ণ সেটআপ। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই এই সরঞ্জাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরির চক্র চালাচ্ছিল কল্পদেব।



  • Nov 21, 2025 12:25 IST

    Kolkata News Live Updates: কলকাতায় ফের সস্তা হল সোনা

    সকাল সকাল দারুণ সুখবর! ফের দেশজুড়ে কমল সোনার দাম। শুক্রবার  সকাল থেকে জুয়েলারি বাজারে নতুন দর সামনে আসার পর থেকেই ক্রেতা থেকে বিনিয়োগকারী—সকলের মধ্যেই স্বস্তি ফিরেছে। গত কয়েকদিনের টানা মূল্য ওঠানামার পর অবশেষে সোনার বাজারে দাম কিছুটা কমেছে। বিয়ে, উৎসব বা বিনিয়োগ, বিশেষজ্ঞরা বলছেন, এটাই সোনায় বিনিয়োগের সেরা সময় ও সুযোগ। 



  • Nov 21, 2025 12:24 IST

    West Bengal News Live:নৌকায় চেপে মানুষের দোরগোড়ায় রাজ্যপাল

    রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ উদ্যোগের পাল্টা এবার নয়া কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার থেকে শুরু হল তাঁর নতুন উদ্যোগ ‘জল তরঙ্গ’, যার লক্ষ্য—গঙ্গার তীরবর্তী গ্রাম ও বসতিগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব–অভিযোগ শোনা।



  • Nov 21, 2025 12:24 IST

    West Bengal News Live:বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা?

    শহর কলকাতা সরাসরি বড় কোনও ভূমিকম্প প্রবণ জোনে না থাকলেও সাম্প্রতিক কম্পনগুলি নতুন করে সতর্কতার বার্তা দিচ্ছে। একাধিক ভূমিকম্প বিশেষজ্ঞের মতে, কলকাতার ভৌগোলিক গঠন, অতিরিক্ত জনঘনত্ব এবং পুরনো অবকাঠামোর কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পেও শহর বড় ক্ষতির মুখে পড়তে পারে।



  • Nov 21, 2025 12:23 IST

    WB News Live:ভূমিকম্পের পরের আফটারশক কেন হয়?

    শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবারের ভূমিকম্পের পর আফটারশক নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। মূল কম্পনের পরবর্তী কয়েক মিনিট, ঘন্টা, দিন কিংবা সপ্তাহ জুড়েও আফটারশক অনুভূত হতে পারে বলেই জানিয়েছেন তাঁরা। সাধারণত এই কম্পনগুলির মাত্রা মূল ভূমিকম্পের তুলনায় কম হলেও, অনেক সময় এগুলির ধ্বংসাত্মক ক্ষমতা যথেষ্ট তীব্র ও শক্তিশালী হতে পারে বলে জানাচ্ছেন ভূতত্ত্ববিদেরা।



  • Nov 21, 2025 12:22 IST

    Kolkata News Live Updates:SIR ফর্ম আপলোড হয়েছে কিনা জানুন

     নির্বাচন কমিশন ১২টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)-এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আপনার এনুমারেশন ফর্মটি বিএলও আপলোড করেছেন কি না, তা অনলাইনেই এখন সহজেই চেক করতে পারেন। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে দেওয়া হল গোটা  প্রক্রিয়াটি।



  • Nov 21, 2025 11:00 IST

    West Bengal Earthquake Updates: বাংলাদেশে তীব্র ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা?

    শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে  তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। শুধু কলকাতা নয়, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া জেলাতেও ভূকম্পন টের পেয়েছেন বাসিন্দারা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে এদিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ।

    বিস্তারিত পড়ুন- Kolkata-Bangladesh Erathquake: প্রবল কম্পন, কলকাতার পাশাপাশি বাংলাদেশে তীব্র ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা?



  • Nov 21, 2025 10:59 IST

    Kolkata Earthquake Updates: ভূমিকম্পে আতঙ্ক, বহুতল ছেড়ে রাস্তায় মানুষ

    শুক্রবার সকালে আচমকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। সকাল ১০টা ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫.৭। কম্পন শুরু হতেই কলকাতার বিভিন্ন বহুতলে হুড়োহুড়ি পড়ে যায় নিচে নামার জন্য।

    বিস্তারিত পড়ুন- Kolkata earthquake: কলকাতা-সহ রাজ্যজুড়ে জোরালো ভূমিকম্পে তীব্র আতঙ্ক, বহুতল ছেড়ে রাস্তায় কাতারে কাতারে মানুষ



  • Nov 21, 2025 10:58 IST

    Kolkata Earthquake Updates: কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প

    শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে মাঝারি তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

    বিস্তারিত পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প



  • Nov 21, 2025 10:10 IST

    Kolkata News Live: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ

    শীত প্রেমীদের কাছে সত্যিই বড়সড় ধাক্কা! চলতি নভেম্বরের শেষ সপ্তাহেও তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। ফলে নভেম্বরের শেষভাগেও শীতের কামব্যাকের আশা কার্যত উধাও।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় শীতের পথে বড় বাধা



  • Nov 21, 2025 10:10 IST

    Bengal News Live: রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্কের নাম

    লাল কেল্লা বিস্ফোরণ-কাণ্ডে গ্রেফতার হওয়া ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে জড়িত তিন বিদেশি হ্যান্ডলারের ভূমিকা স্পষ্ট হয়ে উঠছে। তদন্তকারীরা জানিয়েছেন, আটক চিকিৎসকদের একজন, মুজাম্মিল আহমদ গণাইকে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে এক হ্যান্ডলার ৪২টি বোমা তৈরির ভিডিও পাঠিয়েছিলেন। গণাই অভিযুক্ত কাশ্মীরি চিকিৎসক উমর নাবির ঘনিষ্ঠ সহকর্মী, যিনি বিস্ফোরণটি ঘটিয়েছিলেন।

    বিস্তারিত পড়ুন- EXCLUSIVE:এনক্রিপটেড অ্যাপে বোমা বানানোর পাঠ! রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক



  • Nov 21, 2025 10:09 IST

    Kolkata News Live Updates:মেট্রোযাত্রীদের জন্য বাম্পার খবর!

    কলকাতা শহর ও শহরতলীর মেট্রোযাত্রীদের জন্য আরও এক সুসংবাদ। এতদিন শুধুমাত্র সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে পার্পল লাইনে ট্রেন চলাচল করলেও এবার থেকে শনিবারেও এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ২২ নভেম্বর, ২০২৫ থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার খবর! নিত্যযাত্রীদের দারুণ সুবিধার দুরন্ত উদ্যোগ চর্চায়



  • Nov 21, 2025 10:08 IST

    West Bengal News Live:কালচিনিতে নুনিয়া চাষ

    এবার রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে জৈব পদ্ধতিতে কালো নুনিয়া ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কালচিনি ব্লকের কৃষকরা কৃষি দপ্তরের সহযোগিতায় কালো নুনিয়া ধান চাষ করেছেন।



  • Nov 21, 2025 10:08 IST

    West Bengal News Live: হরমনপ্রীত কে ডিলিট দিতে চায় JU

    এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ডিলিট সম্মান দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। জানা গিয়েছে, ওই দিনই বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সম্মানিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



  • Nov 21, 2025 10:08 IST

    WB News Live Updates: পরিবেশ বান্ধব ডগ পাউন্ড

    এবার পথকুকুরদের জন্য ডগ পাউন্ড ও তাদের জন্মনিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠল কলকাতা পুরসভায়। সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্য বিভাগের মেয়ের পরিষদ অতীন ঘোষ জানান খুব শিগগিরই কলকাতা শহরে একটি পরিবেশ বান্ধব ডগ পাউন্ড গড়ে তোলা হবে। ডগ পাইন গড়ে তোলার জন্য জায়গার খোঁজ চলছে বলে জানিয়েছেন তিনি।



  • Nov 21, 2025 10:08 IST

    West Bengal News Live: জেলায় জেলায় জব ফেয়ার

    বাংলায় কথা বলার জন্য গত কয়েক মাসে ভিন রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিককে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে প্রাণভয়ে ফিরেছেন বাড়ি। ভিনরাজ্য থেকে ফেরা সেই সব পরিযায়ী শ্রমিকদের এখানে কাজের ব্যবস্থা করতে চায় রাজ্য সরকার। এবার জেলায় জেলায় জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করবে রাজ্য সরকার।



  • Nov 21, 2025 10:08 IST

    West Bengal News Live Updates: নবম-দশম শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

    ইতিমধ্যেই ফল প্রকাশিত হয়ে নথিপত্র যাচাই শুরু হয়ে গিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য। এবার আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। SSC সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে না হলেও আগামী সোমবারের মধ্যেই নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। 



kolkata news ED Bengal Weather Forecast west bengal latest news SIR Breaking news