West Bengal News Updates: পার্কস্ট্রিটের পর কসবা, হোটেলে ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, তুমুল চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজে যা পেল পুলিশ...

West Bengal News Updates 22 November 2025: রাজ্যের রাজনীতি, আবহাওয়া, ট্রাফিক, প্রশাসনিক সিদ্ধান্ত ও ব্রেকিং নিউজের মুহূর্ত মুহূর্তের তথ্য জানতে পড়ুন আজকের লাইভ কভারেজ।

West Bengal News Updates 22 November 2025: রাজ্যের রাজনীতি, আবহাওয়া, ট্রাফিক, প্রশাসনিক সিদ্ধান্ত ও ব্রেকিং নিউজের মুহূর্ত মুহূর্তের তথ্য জানতে পড়ুন আজকের লাইভ কভারেজ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
SIR fear death  ,Pingla SIR incident  ,Bablu Hembram death,  West Midnapore news , Voter list verification fear  ,West Bengal SIR panic  ,Voter list omission issue  ,Heart attack due to fear,  Election Commission controversy  ,Political reaction Pingla,এসআইআর আতঙ্ক মৃত্যু,  পিংলা বাবলু হেমব্রম,  পশ্চিম মেদিনীপুর খবর,  ভোটার তালিকা সমীক্ষা  ,এসআইআর বিতর্ক,  ভোটার তালিকায় নাম নেই আতঙ্ক,  নির্বাচন কমিশন বিতর্ক  ,এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি,  হৃদরোগে মৃত্যু পিংলা  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা খবর

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: পার্কস্ট্রিটের পর কসবা, হোটেলে ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। জানা গিয়েছে আজ দুপুরে অনেক ডাকাডাকির পর উত্তর না মেলায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। হোটেল সূত্রে খবর, গতকাল রাতে তিন জন হোটেলে চেক ইন করে। আজ সকালেই দুজন হোটেল ছেড়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে, অনলাইনে হোটেল বুক করা হয়। যুবকের পরিচয় এখনও জানা যায় নি। যুবককে কী খুন করা হয়েছে নাকি দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ।  

Advertisment

কলকাতা মেট্রোর ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা। সোমবার বিকেল প্রায় ৩টা ৩১ মিনিটের সময় এম.জি. রোড স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে উদ্ধারকার্য চালাতে মেট্রো কর্তৃপক্ষ পাওয়ার ব্লক করে। ফলে যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর থেকে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা প্রদান করা হচ্ছে। অন্যান্য স্টেশনে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে।

জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি ড্রোন। চূড়ান্ত সতর্ক নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান অব্যাহত। তদন্তে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় চলছে চিরুনি তল্লাশি। নিরাপত্তা বাহিনী এলাকাটি তল্লাশি চালিয়ে নিশ্চিত করেছে ড্রোন থেকে কোনও মাদক বা অস্ত্র ফেলে যাওয়া হয়নি। তবে কী কারণে সেটি আন্তর্জাতিক সীমানা পেরোনোর চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisment

টেট পরীক্ষার্থীদের জন্য এল বড় সুখবর। ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য এবার সকল পরীক্ষার্থীকে নম্বর দিতেই হবে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু মামলাকারী নয়, যারা আদালতে যাননি—তাঁদেরও একই সুবিধা দিতে হবে বলে নির্দেশ আদালতের।

 হাইকোর্টে টেট-সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ ছিল, উভয় বছরেই প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল প্রশ্ন ছিল, যার ফলে পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয় আদালতে। গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ওই মামলার শুনানি হয়। সেখানেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়, “যারা মামলা করেছেন এবং যারা করেননি, সকল পরীক্ষার্থীকে ভুল প্রশ্নের জন্য নম্বর দিতে হবে।”

আরও পড়ুন- BLO suicide: “চাপ আর নিতে পারছি না”, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা BLO-র

 তবে ঠিক কীভাবে নম্বর দেওয়া হবে, কোন পদ্ধতিতে সেই মূল্যায়ন হবে—তা নিয়ে আদালত আরও বিস্তারিত জানতে চেয়েছে। এ বিষয়ে আসন্ন সোমবারের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দিষ্ট তথ্য ও প্রস্তাব আদালতে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস

অন্যদিকে, কলকাতা শহর পরিষ্কারের কাজে বাধা তৈরি হওয়ায় কলকাতায় নতুন পার্কিং বিধি কার্যকর হতে চলেছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাস্তার ধারে পার্কিংয়ের জেরে সকালবেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে সমস্যায় পড়ছেন কর্মীরা। অনেক সময় পার্কিং-এর কারণে রাস্তা অপরিষ্কারই থেকে যাচ্ছে। তাই প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি

এদিকে, নভেম্বর মাস শেষ হতে চললেও রাজ্যে শীতের দেখা মিলছে না। গত কয়েকদিন ধরে তাপমাত্রা মোটামুটি একই রয়েছে এবং নতুন করে তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ভুলেও এই দিনে কলকাতায় আসবেন না, যানযটে নাকাল হবেন, পরিবার নিয়ে ভোগান্তির শেষ থাকবে না

  • Nov 22, 2025 12:57 IST

    West Bengal News Live Updates: পুলিশের বিরুদ্ধে সোচ্চার অধীর

    "কান্দিতে ঘটনার দিন বাড়ি ফিরছিলেন ওই নামাজি ব্যক্তি। থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে। সে নাকি গন্ডগোলে জড়িত ছিল। সে হার্টের অপারেশন করে বাড়ি ফিরেছিল। আইসি কান্দি বাহাদুরি করছেন। মুর্শিদাবাদ জেলায় পুলিশ ভোটে নেমে তৃণমূলের দালালি করা শরু করে দিয়েছে। কান্দির আইসি বলছেন, কংগ্রস করা যাবে না। কেউ সাহায্য চাইতে গেলে তিনি বলছেন তৃণমূলের কাছে যান। ওই আইসির বিরুদ্ধে এবার আমরা পথে নামব। এই জিনিস মুর্শিদাবাদে মানব না। কংগ্রেস বলে কিছু নেই, এটা যেন মুর্শিদাবাদের পুলিশ মনে না করে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। ৬৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ আইন অমান্য করছে।"  



  • Nov 22, 2025 12:51 IST

    Kolkata News Live: ফের সোচ্চার শুভেন্দু

    এক্স পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, "এসআইআর (SIR) এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ !!!

    ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ ! 

    উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নং বুথের ৭৬ বছর বয়সী ভোটার - আব্দুল মজিদ সেখ এর নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
    ঐ ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা (সিরিয়াল নাম্বার ৩১৪) অনুযায়ী ৭৬ বছর, তাহলে ২০০২ সালের এসআইআর (SIR) এর সময় উনি প্রাপ্ত বয়স্ক ও হিসেবে মতো বেশ কয়েক বার ভোট দিয়ে দেওয়ার কথা। ওনার নাম তখনকার তালিকায় থাকা উচিত, কিন্তু তা নেই।

    এবার আশ্চর্যের বিষয় হলো (যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো কিছুতেই আশ্চর্য লাগে না), যে উনি যাকে মা বলে চিহ্নিত করছেন, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসবা বিধানসভার ৫৫ নাম্বার বুথের ৪০১ সিরিয়াল নম্বরের 'যছিমন সেখ' কে, ওনার ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স হলো ৪২ বছর। তাহলে বর্তমানে ২৩ বছর পর,  ২০২৫ সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো ৬৫ বছর।এদিকে ছেলের বর্তমান বয়স হলো ৭৬ বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে থেকে ১১ বছরের ছোট !
    জানা যাচ্ছে যে উক্ত ব্যক্তির ৩ ছেলেও নাকি এই ভদ্রমহিলা কে  ঠাকুমা সাজিয়ে SIR -এর ফর্ম জমা দিয়েছে।এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে। কে কাকে বাবা মা সাজাচ্ছে, কে শশুর কে বাবা সাজিয়েছে, এরকম অনেক তথ্য সামনে আসছে।সঠিকভাবে এসআইআর (SIR) এর কাজ সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবেই...এই অভিযোগ সত্য প্রমাণিত হলে, আমি নির্বাচন কমিশন কে অনুরোধ করবো এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।"



  • Nov 22, 2025 12:49 IST

    Kolkata News Live Updates: ভারতীয় রেলের ঐতিহাসিক মাইলফলক

    ২০২৫-২৬ অর্থবর্ষে এক বিলিয়ন (১,০০০ মিলিয়ন) টন মালবাহী লোডিংয়ের ঐতিহাসিক সীমানা অতিক্রম করল ভারতীয় রেলওয়ে। দেশের লজিস্টিক্স খাতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে। রেল সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে কয়লা, লৌহ আকরিক, সিমেন্ট ও কনটেইনার মাল পরিবহনে উল্লেখযোগ্য বৃদ্ধি রেলের এই নতুন রেকর্ড গড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিদিন গড়ে ৪.৪ মিলিয়ন টন মাল পরিবহণ হচ্ছে, যা গত বছরের তুলনায় বেশি।রেল মন্ত্রকের দাবি, প্রতিনিয়ত মালবাহী পরিবহণে এই বৃদ্ধি দেশের শিল্পখাতের চাহিদা পূরণে যেমন সহায়ক, তেমনই রেলের রাজস্ব বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



  • Nov 22, 2025 11:51 IST

    WB News Live Updates: BLO-র মৃত্যুতে আর্থিক সাহায্য

    এসআইআর কার্যক্রম চলাকালীন দুই BLO-র মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া দুই বিএলও কর্মীর পরিবারকে রাজ্য সরকার দু’ লক্ষ টাকা করে অনুদান দেবে। এছাড়া এসআইআর-এর কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক বিএলও কর্মীর চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে অসুস্থতা ও মৃত্যুর খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে। এই পরিস্থিতিতে এসআইআর কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।



  • Nov 22, 2025 11:40 IST

    West Bengal News Live: SIR ইস্যুতে ফের পথে মমতা

    এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।



  • Nov 22, 2025 11:20 IST

    Kolkata News Live Updates: সস্তা হল সোনার দাম

    টানা তৃতীয় দিনের মতো দেশজুড়ে সোনা ও রূপার দাম কমল। আজ শনিবার ২২ নভেম্বর দেশে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে ১০ টাকা কমেছে। অন্যদিকে ২২ ক্যারেটের ক্ষেত্রেও সোনার দরে পতন লক্ষ্য করা গিয়েছে। তিন দিনে, ২৪ ক্যারেট সোনা মোট ৮৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ৮১০ টাকা কমেছে।

    বিস্তারিত পড়ুন- তুমুল সস্তা হল সোনার দাম

     



  • Nov 22, 2025 11:19 IST

    West Bengal News Live Updates: আত্মহত্যা BLO-র

    রাজ্যে এসআইআর–এর অতিরিক্ত কাজের চাপ নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই ফের আত্মহত্যার ঘটনা। নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলায় এক মহিলা BLO–র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, মানসিক অবসাদ ও কাজের অস্বাভাবিক চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

    বিস্তারিত পড়ুন- BLO suicide: “চাপ আর নিতে পারছি না”, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা BLO-র



  • Nov 22, 2025 09:56 IST

    West bengal News Live Updates: দুরন্ত পদক্ষেপ রেলের

    হাওড়া ডিভিশনে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইসলামপাড়া হল্ট স্টেশনে ২২টি ইএমইউ লোকালের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একটি বিবৃতিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে ২২ মে ২০২৬ পর্যন্ত এই বিশেষ স্টপেজ চালু থাকবে।

    বিস্তারিত পড়ুন- Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!



  • Nov 22, 2025 09:21 IST

    WB News Live: অধীরের চাঞ্চল্যকর দাবি

    এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সম্প্রতি মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানান। আর সেই পদক্ষেপকেই “নাটক” বলে কটাক্ষ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

    বিস্তারিত পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি



  • Nov 22, 2025 09:20 IST

    West Bengal News Live Updates:শীতের অনুভূতি বাড়বে কবে?

    নভেম্বরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও রাজ্যে শীতের দেখা মিলছে না। উল্টে দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক জায়গায় এখনো পর্যন্ত ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে। গত কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কিছু দিন এমনই আবহাওয়া বজায় থাকবে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস



  • Nov 22, 2025 09:19 IST

    Kolkata News Live Updates: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

    ফের যানযটের জেরে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বিকল্প পথে চলবে যানবাহন। আগামিকাল, রবিবার (২৩ নভেম্বর) সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ফের আট ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের মধ্যে এই সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। সব যানবাহনকে বিকল্প পথে ঘোরানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) স্টে কেবল, হোল্ডিং–ডাউন কেবল, বেয়ারিংসহ সেতুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বদলানোর কাজ করছে। তারই জেরে আগামী রবিবার বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। স্বাভাবিকভাবেই কাল দিনভর এই সেতু বন্ধ থাকার জেরে দুর্ভোগ বাড়বে।



tmc bjp kolkata news Mamata Banerjee Calcutta High Court Primary TET west bengal latest news SIR Breaking news