West Bengal News : আচমকা শুনানির তারিখ বদল, বিক্ষোভে অবরোধ যশোর রোড

West Bengal News Updates 23 January 2026: আজ ২৩ জানুয়ারি ২০২৬: কলকাতায় ইডি প্রধান রাহুল নবীন, সিজিও কমপ্লেক্সে হাই-ভোল্টেজ বৈঠক। আইপ্যাক কাণ্ড ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

West Bengal News Updates 23 January 2026: আজ ২৩ জানুয়ারি ২০২৬: কলকাতায় ইডি প্রধান রাহুল নবীন, সিজিও কমপ্লেক্সে হাই-ভোল্টেজ বৈঠক। আইপ্যাক কাণ্ড ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Agitation in Jessorre Road

যশোর রোডে উত্তাল বিক্ষোভ, পথ অবরোধ

Kolkata News Updates: শুনানি ডেট ও স্থান পরিবর্তনকে ঘিরে উত্তেজনা ছড়াল দত্তপুকুর থানার দীঘার মোড়ে। কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যশোর রোডে টায়ার জ্বালিয়ে ও বাসের খুঁটি ফেলে প্রায় ৪৫ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন। অভিযোগ, গত ২২ তারিখ রাতে BLO বাসিন্দাদের হাতে SIR সংক্রান্ত শুনানির ফরম দেন। ফর্মে প্রথমে ২৭ তারিখ শুনানির তারিখ থাকলেও পরে তা কেটে ২৫ তারিখ লেখা হয়। পাশাপাশি শুনানির স্থান ১ নম্বর ব্লকের BDO অফিসে না হয়ে প্রায় ১০ কিলোমিটার দূরের আমডাঙা ব্লকে নির্ধারণ করা হয়েছে। 

Advertisment

কলকাতায় ইডি প্রধান রাহুল নবীন। সিজিও কমপ্লেক্সে উচ্চপর্যায়ের বৈঠক। আজ তিন দিনের সফরে কলকাতায় পা রাখলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর ডিরেক্টর রাহুল নবীন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই শীর্ষ কর্তার সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক তাঁর। সম্প্রতি আইপ্যাক-এর দপ্তরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে যে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি মামলা করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। মনে করা হচ্ছে, এই আইনি লড়াই ও বর্তমান তদন্তের গতিপ্রকৃতি ঠিক করতেই রাহুল নবীনের এই সফর।

আরও পড়ুন- Saraswati Puja: দুর্গাপুজোও এখানে ফিকে! কালনার মানুষের কাছে কেন শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো? জানুন ৩০০ বছরের ইতিহাস

অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল দেশবাসী। ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই পৈশাচিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লির আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের একবার সরব হয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-West Bengal Weather: আজ সরস্বতী পুজো, হলুদ শাড়িতে বসন্তের ছোঁয়া, সঙ্গে শীতের আমেজ, কাল কি আরও বাড়বে ঠান্ডা?

এদিকে, আজ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার সকালে শহর থেকে জেলা, সর্বত্রই অনুভূত হচ্ছে শিরশিরানি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, হাড়কাঁপানো জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর না থাকলেও, শীতের এই মনোরম আমেজ আগামী আরও ৬-৭ দিন বজায় থাকবে। আগামী কয়েকদিন রাজ্যের বেশ কিছু জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল

  • Jan 23, 2026 16:29 IST

    WB News Live: যশোর রোড অবরোধ

    WB News Live: শুনানি ডেট ও স্থান পরিবর্তনকে ঘিরে উত্তেজনা ছড়াল দত্তপুকুর থানার দীঘার মোড়ে। কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যশোর রোডে টায়ার জ্বালিয়ে ও বাসের খুঁটি ফেলে প্রায় ৪৫ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন। অভিযোগ, গত ২২ তারিখ রাতে BLO বাসিন্দাদের হাতে SIR সংক্রান্ত শুনানির ফরম দেন। ফর্মে প্রথমে ২৭ তারিখ শুনানির তারিখ থাকলেও পরে তা কেটে ২৫ তারিখ লেখা হয়। পাশাপাশি শুনানির স্থান ১ নম্বর ব্লকের BDO অফিসে না হয়ে প্রায় ১০ কিলোমিটার দূরের আমডাঙা ব্লকে নির্ধারণ করা হয়েছে।



  • Jan 23, 2026 14:56 IST

    WB News Live: কোদালিয়ায় আবেগঘন ১২৯তম জন্মজয়ন্তী পালন

    দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তীতে আজ আবেগে ভাসল সুভাষগ্রামের কোদালিয়া। তাঁর পৈতৃক ভিটেতে এদিন সকাল থেকেই ছিল সাজ সাজ রব। নেতাজির স্মৃতিবিজড়িত এই ভিটেতে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ ও পর্যটক। স্থানীয় 'নেতাজি কৃষ্টি কেন্দ্র'-এর উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে।



  • Jan 23, 2026 14:56 IST

    West Bengal News Live: আদমশুমারির প্রস্তুতি দেশজুড়ে

    ২০২৭ সালের আদমশুমারি ঘিরে দেশজুড়ে প্রস্তুতি শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে। বিশেষ করে আদমশুমারিতে অন্তর্ভুক্ত ৩৩টি প্রশ্নের উত্তর না দিলে নাগরিকত্বে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্র, আদমশুমারির সঙ্গে নাগরিকত্বের কোনও সরাসরি সম্পর্ক নেই।



  • Jan 23, 2026 14:56 IST

    WB News Live Updates: কেন্দ্রকে তোপ মমতার

    আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিনকে 'জাতীয় ছুটি' ঘোষণা না করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তিনি।



  • Jan 23, 2026 14:56 IST

    Kolkata News Live Updates: ১১ দিন আগেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা

    উত্তরাখণ্ডের বিশ্বখ্যাত চারধাম যাত্রা নিয়ে তীর্থযাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর। চলতি বছরে চারধাম যাত্রা গত বছরের তুলনায় ১১ দিন আগেই শুরু হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে, আগামী ১৯ এপ্রিল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা হবে। উল্লেখ্য, ২০২৫ সালে চারধাম যাত্রা শুরু হয়েছিল ৩০ এপ্রিল, তবে এবছর শুভ তিথির কারণে তা এগিয়ে আনা হয়েছে।



  • Jan 23, 2026 14:55 IST

    Kolkata News Live: ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ আদৌ অংশ নেবে ভারত?

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ ঘোষণা করতেই নয়াদিল্লি আপাতত সতর্ক অবস্থানে। গাজা সংঘাতের প্রেক্ষিতে ট্রাম্পের এই নয়া  উদ্যোগে ভারত এখনই এতে যোগ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার দাভোসে ট্রাম্পের অনুষ্ঠানে ভারত উপস্থিত থাকেনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটাই করেনি। কূটনৈতিক সূত্রে ভারত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতেই আস্থা রাখছে। এদিকে আমেরিকা প্রতিবেশী দেশ কানাডাকে ‘বোর্ড অফ পিস’-এ জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই আমন্ত্রণ আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।



  • Jan 23, 2026 14:55 IST

    West Bengal News Live Updates: সীমান্ত এলাকায় বাড়ানো হল নিরাপত্তা

    আগামী ২৬ জানুয়ারি  প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে উৎসবের আবহের মাঝেই সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার হুমকি নিয়ে সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, কিছু সন্ত্রাসবাদী সংগঠন প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ভারতে নাশকতার পরিকল্পনা করতে পারে।



  • Jan 23, 2026 14:55 IST

    WB News Live Updates: বিড়ি, গুটখা, তামাক, সিগারেট সব নিষিদ্ধ!

    জনস্বাস্থ্য রক্ষায় বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে রাজ্যে বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, খৈনি ও জর্দা-সহ সমস্ত তামাক ও পানমশলাজাত পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, প্যাকেজিং, বিতরণ, মজুদ এবং বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, নিষিদ্ধ তালিকায় রয়েছে গুটখা, পানমশলা, জর্দা ও খৈনি-সহ সমস্ত তামাকজাত পণ্য।



  • Jan 23, 2026 14:55 IST

    Kolkata News Live: বরফের চাদরে কাশ্মীর-মানালি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল দিল্লি!

    আজ সকালে দিল্লির আকাশে দেখা গেল মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া। রাজধানীর বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) ভোর ৪:৫০ মিনিটে দিল্লিতে 'অরেঞ্জ' সতর্কবার্তা জারি করেছিল।নারেলা, বাওয়ানা, রোহিণী, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রাজৌরি গার্ডেন এবং দ্বারকা সহ দিল্লির একাধিক পকেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে।বিকেলের দিকে বা সন্ধ্যায় আরও এক দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা অনেকটাই কমে আসবে।



  • Jan 23, 2026 14:55 IST

    PMSVANidhi Scheme:শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন ৯০ হাজারের সরকারি লোন

    ছোট ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PMSVANidhi Scheme) বর্তমানে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা কেবল আধার কার্ডের ভিত্তিতে সর্বোচ্চ ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই ঋণের জন্য কোনও গ্যারান্টারের প্রয়োজন নেই এবং অনুমোদিত অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। 



  • Jan 23, 2026 14:54 IST

    Netaji 129th Birth Anniversary: নেতাজি-কন্যার আর্তি ছিঁড়ে দিচ্ছে ভারতবাসীর বুক!

    আজ দেশজুড়ে পালিত হচ্ছে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। এই মাহেন্দ্রক্ষণেই জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার জন্য ভারতবাসীর কাছে সওয়াল করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি একে নেতাজির 'মরণোত্তর নির্বাসন মুক্তি' বলে অভিহিত করেছেন।



  • Jan 23, 2026 14:54 IST

    Gold and Silver prices today:কলকাতায় কমল সোনার দাম

    ২৩ জানুয়ারি দেশের বাজারে সোনা ও রুপোর দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে লেনদেনের প্রভাবের পাশাপাশি মুদ্রার ওঠানামা ও দেশীয় চাহিদার কারণে আজ সোনার দরে হালকা পতন দেখা গেছে। আজ দেশের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫৪,৩০০ টাকা, ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৪১,৪৪০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১৫,৭২০ টাকা নির্ধারিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের বাজারে সোনার দামের উপর কেবলমাত্র চাহিদা ও জোগানের প্রভাবই নয়, বরং আন্তর্জাতিক বাজারে লেনদেনের গতিপ্রকৃতিও বড় ভূমিকা রাখে।  পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার অবস্থানও দামের ওঠানামার অন্যতম কারণ।



  • Jan 23, 2026 10:28 IST

    Netaji Subash Chandra Bose 129th birth anniversary: নেতাজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

    আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্মানে তাঁর জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে আমি কলকাতার নেতাজি ভবনে গিয়েছিলাম, যেখান থেকে নেতাজি তাঁর ঐতিহাসিক পলায়ন শুরু করেছিলেন!"



  • Jan 23, 2026 10:25 IST

    West Bengal News Live Updates: ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার

    মার্কিন-ইরান উত্তেজনা চরমে, ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন নৌবহর। ট্রাম্পের হুঙ্কার বিশ্বজুড়ে হুলস্থূল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন যে ওয়াশিংটন সরাসরি কোনও সামরিক সংঘাতে জড়াতে চায় না, তবুও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।



  • Jan 23, 2026 10:24 IST

    West Bengal News Live Updates: কাল কি আরও বাড়বে ঠান্ডা?

    হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও, সরস্বতী পুজোর সকালে শীতের ভরপুর মেজাজে মজেছে তিলোত্তমা-সহ গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী এক সপ্তাহ উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে মনোরম আবহাওয়ার মধ্যেই কাটবে বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’।



ED Breaking news west bengal latest news West Bengal News news in west bengal Saraswati puja 2026