/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: অবশেষে ভোটার তালিকায় বিশেষ নজরদারি সমীক্ষা (এসআইআর) নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠকে রাজি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী শুক্রবার সকাল ১১টায় তৃণমূল প্রতিনিধি দলকে বৈঠকে ডেকেছে কমিশন।
এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। সেই চিঠিরই আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, কমিশনের চিঠিতে জানানো হয়েছে যে এসআইআর চলাকালীন প্রতিটি রাজনৈতিক দলের মতামত ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই তৃণমূলের তরফে যদি কোনও অভিযোগ বা পরামর্শ থাকে, কমিশন তা শুনতে প্রস্তুত। শুক্রবারের বৈঠকে এই বিষয়েই বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর প্রতিবাদে আজ ফের পথে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রকাশ্য জনসভার পর ঠাকুরনগরে পদযাত্রায় তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার হয়েছে বনগাঁয়। যে পথ দিয়ে তিনি হেঁটে যাবেন সেই পথেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রাজ্যে চলতি সময়ে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ পুনঃনিবন্ধন ও সংশোধন (SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রাথমিক হিসেবে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ভুট লেভেল অফিসার (BLO)দের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই সংখ্যা উঠে এসেছে বলে কমিশন সূত্র দাবি করেছে। তবে পুরো প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে আরও কিছুটা সময় লাগবে বলেই জানানো হয়েছে। ফলে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন- Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার
এদিকে আবহাওয়া পরিস্থিতিতেও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। রবিবার মালাক্কা ও আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, যা সোমবার আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে, নিম্নচাপটি আগামী দিনে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আরও পড়ুন-Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’
তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গের উপর সরাসরি কোনও প্রভাব পড়বে না। ফলে রাজ্যে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম।আগামী দুই দিনে রাত্রিকালীন তাপমাত্রা কিছুটা নামতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়বে। তবে কবে থেকে জাঁকিয়ে শীত নামবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনও বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন-CEO office protest: তৃণমূলপন্থী BLO-দের রাতভর অবস্থান, BJP-র পাল্টা বিক্ষোভে উত্তপ্ত রাজ্য-রাজনীতি
- Nov 25, 2025 12:08 IST
Kolkata News Live Updates: ফের মেট্রোয় বিভ্রাট!
ফের মেট্রোরেলে বিভ্রাট। দমদম স্টেশনে ডাউন লাইন এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেওয়ায় বড়সড়ো বিপত্তি তৈরি হয়। হঠাৎ বন্ধ হয়ে যায় পরিষেবা। আপাতত ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
- Nov 25, 2025 11:46 IST
Kolkata News Live Updates: সুজিত বসুর ছেলেকে টানা জিজ্ঞাসাবাদ
গতকাল প্রায় ১২ ঘন্টা ধরে দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে সোমবার সকালে তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। নিয়োগ দুর্নীতি নিয়ে টানা সিজিও কমপ্লেক্সে সুজিত বসুর পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।
- Nov 25, 2025 11:38 IST
West Bengal News Live: মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ
উত্তরবঙ্গের মাটিগড়ায় মহাকাল মন্দির নির্মাণে আনুষ্ঠানিকভাবে জমি বরাদ্দ করল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতে এই প্রকল্পের জন্য জরুরি জমি স্থানান্তরের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিস্তারিত পড়ুন- Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার
- Nov 25, 2025 11:10 IST
Kolkata News Live Updates: ফের শুভেন্দুর নিশানায় রাজ্য পুলিশ
দিঘায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকদের সেই বক্তব্যের ভিডিও দেখিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা অভিযোগ করেন, "দলদাস পুলিশদের ভোটের ডিউটিতে রাখা যাবে না। নির্বাচন কমিশন যেন এখন থেকেই পরিকল্পনা করে। পুলিশ আধিকারিক বলছেন তারা মমতাকে ক্ষমতায় দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার। দিঘায় মহিলা পুলিশ সম্মেলনে সমুদ্রে নিরপেক্ষতা বিসর্জন পুলিশের। পুলিশ প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করে দেশে নজির তৈরি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।"
- Nov 25, 2025 10:44 IST
Kolkata News Live Updates:তৃণমূলপন্থী BLO-দের রাতভর অবস্থান
রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও সিইও দপ্তরের সামনে জারি রয়েছে বিক্ষোভ। গতকাল দুপুর থেকে তৃণমূলপন্থী বিএলওদের অবস্থান আন্দোলন অব্যাহত। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, সিইও তাঁদের ডেপুটেশন গ্রহণ না করা পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলবে। বিবাদীবাগে সিইও দপ্তরের সামনে সোমবার রাতে দেখা যায় বেনজির উত্তেজনা। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ ঘিরে সেখানে পাল্টা বিক্ষোভে সামিল হয় বিজেপি। দুই পক্ষের বচসা ও উত্তেজনায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।
বিস্তারিত পড়ুন- CEO office protest: তৃণমূলপন্থী BLO-দের রাতভর অবস্থান, BJP-র পাল্টা বিক্ষোভে উত্তপ্ত রাজ্য-রাজনীতি
- Nov 25, 2025 10:10 IST
Ram Mandir Flag Hoisting Live: অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী
অযোধ্যার রাম মন্দিরে প্রধান শিখরে তোলা হবে গেরুয়া রঙের বিশেষ ধর্মধ্বজ। এই শুভক্ষণে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক সাধু-সন্ত ও ভক্ত এই মুহূর্তকে মন্দিরের ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। ধ্বজা উত্তোলনের পর সাধারণ ভক্ত, অতিথি এবং সাধুদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাম মন্দিরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।
- Nov 25, 2025 09:33 IST
West Bengal News Live Updates: পড়াশোনায় বকুনি, বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী
সোনারপুরের খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় ঘটনায় নেমেছে উদ্বেগের ছায়া। পড়াশোনা না করে মোবাইল ঘাঁটার জেরে বাবার বকুনি—আর তার পরেই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক ভরত। বয়স মাত্র ১৫–১৬ বছর। পরিবারের অভিযোগ, গত ২০ তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে বকাঝকা করেন। এরপর উত্তেজনার বশে মারধরও করেন বলে জানা গেছে। সেই রাতেই ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন ভোরেও সে ফেরেনি, এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি পরিবারের।
- Nov 25, 2025 09:28 IST
Ram Mandir Flag Hoisting Live:৬,৯৭০ নিরাপত্তাকর্মীর নজিরবিহীন নিরাপত্তা বলয়
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে নিরাপত্তা নেওয়া হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রশাসনের সূত্রে জানা গেছে, মোট ৬,৯৭০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন আছে অযোধ্যায়। এর মধ্যে রয়েছে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার ইউনিট, প্রযুক্তিগত দল এবং অন্যান্য বিশেষ বাহিনী। শহরজুড়ে প্রতিটি রাস্তা, মন্দির কমপ্লেক্সসহ আশপাশের অঞ্চল রাখা হয়েছে কঠোর পাহারায়।
- Nov 25, 2025 09:27 IST
PM Modi Ayodhya Ram Temple Flag Hoisting Live Updates: অযোধ্যায় ভক্তদের ঢল
ধর্মধ্বজ উত্তোলন উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সোমবার থেকেই অযোধ্যায় ভিড় জমিয়েছেন। উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে প্রায় ১০০ টন ফুল দিয়ে।
- Nov 25, 2025 09:27 IST
Ram Mandir Dhwajarohan Live: ত্রিভুজাকার ধ্বজায় অনন্য প্রতীক
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তোলা হবে একটি ত্রিভুজাকার পতাকা, যার উচ্চতা ১০ ফুট এবং দৈর্ঘ্য ২০ ফুট। পতাকায় রয়েছে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি। সম্মান, সাহস, ঐক্য এবং ভারতীয় সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করে এই ঐতিহ্যবাহী চিহ্নগুলো।
- Nov 25, 2025 09:27 IST
Ram Mandir Flag Hoisting Live: অযোধ্যা রামমন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন
মঙ্গলবার মন্দিরের প্রধান শিখরে তোলা হবে গেরুয়া রঙের বিশেষ ধর্মধ্বজ। এই শুভক্ষণে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক সাধু-সন্ত ও ভক্ত এই মুহূর্তকে মন্দিরের ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। ধ্বজা উত্তোলনের পর সাধারণ ভক্ত, অতিথি এবং সাধুদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
- Nov 25, 2025 09:27 IST
WB News Live:নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখন প্রবল। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘সেনিয়ার’, যা প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।
বিস্তারিত পড়ুন- Cyclone Seniyar: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?
- Nov 25, 2025 09:26 IST
West Bengal News Live Updates: অত্যাচার রুখতে BJP-কে আনুন: শুভেন্দু
দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দলীয় জনসভায় গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR ইস্যুতে আবারও তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় সোচ্চার হয়েছেন।
বিস্তারিত পড়ুন- Cyclone Seniyar: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us