West Bengal News Updates: মৃতের চোখ খুবলে খেল ইঁদুর? নাকি সরকারি হাসপাতালে সক্রিয় অঙ্গ পাচার চক্র? জানতে শুরু তদন্ত

West Bengal News Updates 26 November 2025: মালদায় গুলি করে খুন, রাজ্যে এসআইআর সমীক্ষায় নাম বাদ পড়ার সংখ্যা বৃদ্ধি, ঘূর্ণিঝড় সিনিয়রের প্রভাবে আন্দামানে বৃষ্টির সতর্কতা, কলকাতায় তাপমাত্রা পরিবর্তন-সহ দিনের সেরা খবর।

West Bengal News Updates 26 November 2025: মালদায় গুলি করে খুন, রাজ্যে এসআইআর সমীক্ষায় নাম বাদ পড়ার সংখ্যা বৃদ্ধি, ঘূর্ণিঝড় সিনিয়রের প্রভাবে আন্দামানে বৃষ্টির সতর্কতা, কলকাতায় তাপমাত্রা পরিবর্তন-সহ দিনের সেরা খবর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news  ,Kolkata live updates,  Kolkata weather today  ,Cyclone Senyar,  West Bengal SIR update  ,Voter list revision  ,Kolkata temperature  ,Bengal political news  ,Malda firing incident  ,Andaman rain alert,  IMD weather forecast,  Bengal breaking news,পশ্চিমবঙ্গ খবর  ,কলকাতা লাইভ আপডেট  ,কলকাতা আবহাওয়া  ,ঘূর্ণিঝড় সেনিয়র  ,এসআইআর আপডেট  ,ভোটার তালিকা সংশোধন,  মালদা গুলি  ,আন্দামান বৃষ্টি সতর্কতা  ,আইএমডি পূর্বাভাস,  বাংলা ব্রেকিং নিউজ  ,দক্ষিণবঙ্গ আবহাওয়া,  আজকের কলকাতা সংবাদ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates:  বারাসাত জেলা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনায় শুরু তদন্ত। মর্গে রাখা মৃতদেহের একটি চোখ উধাও হয়ে যাওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতের পরিবার দাবি করেছে, ৩৪ বছর বয়সি প্রীতম ঘোষের দেহ মর্গ থেকে বের করার সময় দেখা যায় তাঁর একটি চোখ নেই। বিষয়টি সামনে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।
 
সূত্রের খবর, ওই সময় হাসপাতালের সামনে দিয়ে যাত্রাপথে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবার মুখ্যমন্ত্রীকে ঘিরে ঘটনার প্রতিকার দাবি করলে তিনি তৎক্ষণাৎ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisment

 হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মর্গের পুরনো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কর্মীদের দাবি, মর্গের ভিতরে বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত রয়েছে। মৃতদেহ সংরক্ষণের ‘ফ্রিজিং’ ব্যবস্থা নষ্ট থাকায় আগেও অঙ্গ-প্রত্যঙ্গ ইঁদুরে খুবলে খাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। 

আরও পড়ুন-West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

Advertisment

চোখটি চুরি হয়েছে, নাকি ইঁদুরের কামড়ে নষ্ট হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা। অঙ্গ পাচার চক্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগোবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা নিয়ে বিশেষ নিবিড় সমীক্ষা—এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ১৪ লক্ষ নাম বাদ পড়েছে তালিকা থেকে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর শেষ হলে এক কোটিরও বেশি নাম বাদ যাবে।

আরও পড়ুন- Abhishek Banerjee: রানাঘাটে প্রশংসা, কৃষ্ণনগরে ক্ষোভ, নদিয়ায় কড়া নজর অভিষেকের

মাঝ নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সক্রিয়তা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-26/11 Mumbai attacks: ২৬/১১, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় পরীক্ষা! বিভীষিকাময় মুহূর্তের দুঃসহ স্মৃতির আজ ১৭ বছর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে শীতের দাপট কিছুটা কম অনুভূত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

  • Nov 26, 2025 12:50 IST

    West Bengal News Live Updates: গুলি করে খুন

    মালদহের কালিয়াচকে আবারও দুষ্কৃতীর তাণ্ডব। মঙ্গলবার রাতে মেলা থেকে পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন বছর চল্লিশের এক পাপড় বিক্রেতা। সেই সময় দুষ্কৃতীরা তার পথ আটকে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পর মৃতের টাকা-পয়সা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এটি শুধুই লুটের উদ্দেশ্যে খুন, নাকি এর পেছনে অন্য কোনও ব্যক্তিগত বা পুরনো শত্রুতার কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।



  • Nov 26, 2025 11:24 IST

    Kolkata News Live Updates: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ মামলায় নয়া মোড়

    চলতি বছরের জুন মাসে কলকাতার একটি ল কলেজে যেটি ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেই ঘটনার ছাত্রীর পিতা অভিযোগ করেছেন যে তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata News: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার



  • Nov 26, 2025 11:24 IST

    Kolkata News Live: অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর

    কলকাতা মেট্রোয় যাত্রীদের বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জানাতে এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে কর্মীরা গতকাল সব স্টেশনে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছিলেন। এই ক্যাম্পগুলো আয়োজন করা হয়েছিল কলকাতা মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনের স্টেশনগুলোতে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত প্রয়াসের দারুণ প্রশংসা!



  • Nov 26, 2025 09:50 IST

    WB News Live Updates: কড়া নজর অভিষেকের

    এসআইআর (সোশ্যাল ইমপ্যাক্ট রিপোর্ট) কেন্দ্রিক সাংগঠনিক কাজে নদীয়া জেলার দুর্বলতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দলের জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন—নদীয়ার বেশ কিছু বিধানসভা এলাকায় দলের কাজ আশানুরূপ হয়নি। বিশেষত চাপড়া, নবদ্বীপ এবং শান্তিপুরের কাজকে তিনি একপ্রকার অপূর্ণ বলেই মন্তব্য করেন বলে সূত্রের খবর।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: রানাঘাটে প্রশংসা, কৃষ্ণনগরে ক্ষোভ, নদিয়ায় কড়া নজর অভিষেকের



  • Nov 26, 2025 09:49 IST

    West Bengal News Live: আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সেনিয়ার' ফের চোখ রাঙাতে শুরু করেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জজুড়ে প্রবল ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। এই দুই আবহাওয়া–অবস্থার সম্মিলিত প্রভাবে বাংলার উপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে বাড়ছে জল্পনা। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত



  • Nov 26, 2025 09:48 IST

    West Bengal News Live Updates: 'নবান্ন উৎসব ভক্তি-বিশ্বাসের বিরাট মেলবন্ধন

    নতুন ধান ঘরে তোলার পর রাঢ়বঙ্গের কৃষিজীবী মানুষ ঘটা করে পালন করেন নবান্ন উৎসব। রাজ্যের 'শস্যগোলা' হিসাবে পরিচিত পূর্ব  বর্ধমান জেলার বাসিন্দারা তাঁদের জমি থেকে তোলা নতুন অন্ন প্রথম বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে উৎসর্গ করেন। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে হওয়া নবান্নের সেই পুজো পাঠের মধ্য দিয়েই সূচনা হয় নবান্ন উৎসবের। বহুকাল পূর্বে বর্ধমানের রাজা তেজচাঁদের আমল থেকে শুরু হওয়া এই রীতি আজও চলছে।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: রানাঘাটে প্রশংসা, কৃষ্ণনগরে ক্ষোভ, নদিয়ায় কড়া নজর অভিষেকের



weather winter Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather