/indian-express-bangla/media/media_files/2025/11/29/cats-2025-11-29-17-29-22.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। SIR প্রক্রিয়ার জেরে তোলপাড় বাংলা। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে নির্বাচনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা (BLO)। প্রায় ১,০০০ BLO কলকাতায় নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভে বসেছেন, যেখানে তারা দাবি করছেন যে SIR প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, ফলে চরম কাজের চাপে তাঁদের কাজ করতে হচ্ছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, SIR-এর জন্য ব্যবহৃত অ্যাপটিতে বারবার নানান কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। অভিযোগ উঠেছে যে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে BLO-রা বরখাস্তের হুমকিও পাচ্ছেন। বিভিন্ন রাজ্যে BLO-দের আত্মহত্যার ঘটনাও পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে। গতকাল এই একই ইস্যুতে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে দেখা করে SIR প্রক্রিয়ার নানা অনিয়ম নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।
কলকাতায় বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে যখন নির্বাচনী ভবনের সামনে জড়ো হওয়া BLO-দের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। অনেক BLO রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
ওয়াকফ সংশোধনী আইনের প্রবল বিরোধিতায় একসময় তুমুল ভাবে প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। তবে শেষমেষ কেন্দ্রের এই আইন মেনেছে পশ্চিমবঙ্গ সরকারও। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সব জেলাশাসককে নির্দেশিকায় বলেছে ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের 'উমিদ' পোর্টালে নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত সময়সীমা ৫ ডিসেম্বর।
তার আগে সব ওয়াকফ সম্পত্তি কীভাবে কেন্দ্রের পোর্টালের নথিভুক্ত করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানাব, তিনি যাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই বিবরণ দেওয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান। কারণ এত কম সময়ে এই কাজ করা সহজ ব্যাপার নয়।"
আরও পড়ুন- SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
এসআইআর (Special Summary Revision) চলাকালীন রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে, এসআইআর-এর কাজে নিযুক্ত সমস্ত বি.এল.ও-র নিরাপত্তা নিশ্চিত করতে হবে যুদ্ধকালীন তৎপরতায়।
সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের দশ জন সাংসদ। তারা একাধিক অভিযোগ নথিবদ্ধ করে জমা দিয়েছেন কমিশনের কাছে। সূত্রের খবর, সব অভিযোগ শুনলেও জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন-Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব
নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘দিতোয়া’। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। বরং আগামী কয়েক দিনে রাজ্যের কিছু জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে শীতের আমেজ নামতে আরও দেরি হবেই বলে মনে করছে আবহাওয়া দফতর। রাজনৈতিক উত্তাপ ও আবহাওয়ার অনিশ্চয়তা, দুই নিয়েই তৎপর প্রশাসন।
- Nov 29, 2025 13:02 IST
West Bengal News Live Updates: মিছিলে অধীর চৌধুরী
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। এবার তাঁর নেতৃত্বাধীন মতুয়া সংগঠন ঘোষণা করেছে, এবার তারা কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতরে অভিযান চালাবে।
বিস্তারিত পড়ুন- SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
- Nov 29, 2025 13:02 IST
Kolkata News Live Updates: অক্সফোর্ড বিতর্কে আসলে কী ঘটেছিল?
ব্রিটেনের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়নে ভারত–পাকিস্তান বিতর্ক ঘিরে বৃহস্পতিবার ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বিতর্ক শুরুই হওয়ার আগেই কোন পক্ষ সরে দাঁড়াল এবং কে মিথ্যা প্রচার করল, এই নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
বিস্তারিত পড়ুন- India Pakistan debate: পাকিস্তানের দাবিতে আগুন, ভারতের পাল্টা প্রমাণ! অক্সফোর্ড বিতর্কে আসলে কী ঘটেছিল?
- Nov 29, 2025 13:01 IST
Kolkata News Live: ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব
তীব্র সৌর বিকিরণে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারের কার্যকারিতায় বিঘ্ন ঘটতে পারে, এমন ঝুঁকি চিহ্নিত হওয়ার পর বিশ্বজুড়ে হাজার হাজার এয়ারবাস বিমানকে সাময়িকভাবে নামিয়ে আনা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিমান পরিবহণে ব্যাপক দেরি ও সংকট তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন- Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব
- Nov 29, 2025 13:01 IST
WB News Live Updates: SIR দায়িত্বে সুব্রত গুপ্ত
রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গের জন্য এক জন স্পেশাল রোল অফ সার্ভার নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯০ ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। এদিকে রাজ্য নির্বাচন কমিশন দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এখনও SIR প্রক্রিয়া রাজ্যে চলমান, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
- Nov 29, 2025 13:00 IST
WB News Live: নিয়মে বড়সড় বদল নির্বাচন কমিশনের
রাজ্যে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় এবার বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটাররা আর অফলাইনে আবেদন করতে পারবেন না; শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
বিস্তারিত পড়ুন-গুরুত্বপূর্ণ খবর! ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড়সড় বদল নির্বাচন কমিশনের
- Nov 29, 2025 10:39 IST
West Bengal News Live Updates:ফেক সেক্স ভিডিও চক্রের নিশানায় তৃণমূলের বিধায়ক
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস সম্প্রতি সেক্সটরশন চক্রের ফাঁদে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছেন। খোকন দাস জানান, তাঁর ফোনে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি মহিলার নগ্ন ভিডিও। ধোঁয়াশাজনক ভিডিও দেখেই তিনি ফোন লাইন কেটে দেন এবং সঙ্গে সঙ্গেই বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানান।
বিস্তারিত পড়ুন- TMC Mla: ফেক সেক্স ভিডিও চক্রের নিশানায় তৃণমূলের ডাকাবুকো-দাপুটে বিধায়ক, পরের ঘটনা জানলে...
- Nov 29, 2025 10:37 IST
Kolkata News Live Updates: বেআইনি অনুপ্রবেশ
মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুড়শি পঞ্চায়েতের চর গোপালপুর এলাকায় শুক্রবার দুপুরে বড়সড় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক ভারতীয় নাগরিকসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি বলে দাবি করেছে পুলিশ। শনিবার তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।
বিস্তারিত পড়ুন- Murshidabad News: বেআইনি অনুপ্রবেশে চাঞ্চল্য! বাংলাদেশিদের লুকিয়ে রাখায় ভারতীয়ও গ্রেফতার
- Nov 29, 2025 10:36 IST
West Bengal News Live: আবহাওয়ায় নতুন বিপর্যয়
রাজ্যজুড়ে শীতের আমেজ এখনও তেমনভাবে দেখা যায়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নভেম্বর মাস শেষ হয়ে এলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এখনো পর্যন্ত জমাট শীত কার্যত অনুপস্থিত।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শেষে শীতের হদিশ নেই, আবহাওয়ায় নতুন বিপর্যয়
- Nov 29, 2025 10:35 IST
West Bengal News Live Updates: শিক্ষককে কান ধরে ওঠবোস!
কলেজ শিক্ষকের বিরুদ্ধে গার্লস স্কুলের সামনে অশালীন অঙ্গভঙ্গির বিরাট অভিযোগকে কেন্দ্র করে হুলস্থূল। কৃষ্ণনগরে এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে স্থানীয়রা প্রকাশ্যে কান ধরে ওঠবোস করান। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিস্তারিত পড়ুন- কলেজ শিক্ষকের বিরুদ্ধে গার্লস স্কুলের সামনে অশালীন অঙ্গভঙ্গির বিরাট অভিযোগ, ধুন্ধুমার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us