/indian-express-bangla/media/media_files/2025/07/09/delhi-bound-indigo-flight-with-175-passengers-makes-emergency-landing-in-patna-2025-07-09-11-43-21.jpg)
বিরাট বিভ্রাট
Kolkata News Updates: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো গত দুই দিন ধরে তীব্র অপারেশনাল সংকটের মুখে পড়েছে। সংস্থা স্বীকার করেছে যে বিপুল সংখ্যক ফ্লাইটে দেরি ও বাতিলের ঘটনা ঘটছে, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইন্ডিগো এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে।
ইন্ডিগো বুধবার একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা স্বীকার করেছে। আগের দিন এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি ফ্লাইট দেরি হওয়ার পর ইন্ডিগোও বেঙ্গালুরু ও মুম্বইসহ বিভিন্ন বিমানবন্দর থেকে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল করে। সংস্থা সূত্রে জানা গেছে, পর্যাপ্ত ক্রু না পাওয়ায় ফ্লাইট পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়। এর ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং ইন্ডিগোর তরফে ফ্লাইট বাতিল ও দেরির বিষয়টি নিশ্চিত করেছে।
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদসহ বড় বড় বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়। এই অবস্থায় কোম্পানি একটি বিবৃতি দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করেছে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
টানা দুই দিন ধরে মারাত্মক অপারেশনাল সমস্যার মুখোমুখি হয়েছে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। মঙ্গলবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স হঠাৎ করে নেমে দাঁড়ায় মাত্র ৩৫ শতাংশে, যা সময়নিষ্ঠতার জন্য পরিচিত এই সংস্থার ক্ষেত্রে নজিরবিহীন বলে মনে করছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। বুধবার পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদসহ চারটি ব্যস্ত বিমানবন্দরে দুপুরের মধ্যে প্রায় ২০০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় ইন্ডিগো। একের পর এক ফ্লাইট বাতিল ও দীর্ঘ বিলম্বে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।এসআইআর আবহে মালদহ থেকে বাংলার মানুষকে আশ্বাসবার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্পষ্ট বক্তব্য, ”কেউ ভয় পাবেন না, ভীত হবেন না। নিশ্চিন্তে থাকুন।” এমনকী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয়বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,”ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না।” এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ”এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে” অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি। এর মধ্যেই আজ মালদহের গাজোলে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন, একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছে। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।” নিজেকে মানুষের পাহারাদার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, ”বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।” বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান। এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয়, তাহলে মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকবে না।’’
প্রাথমিকে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অবশেষে বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
রায়ে বিচারপতিরা জানান, “দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর তাদের চাকরি বাতিল করা হলে তা শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারের ওপর গুরুতর বিরূপ প্রভাব ফেলবে।”
ফলে প্রায় তিন বছর ধরে চলা অনিশ্চয়তার ইতি টেনে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন- Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল
এদিকে এসআইআর পর্বে ভয়াবহ অনিয়মের ছবি উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ রাজ্যে এখন পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার ইনোভেশন ফর্ম জমা পড়েছে। এই বিপুল সংখ্যক ফর্মের বিশ্লেষণে বেরিয়ে এসেছে উদ্বেগজনক তথ্য, ২২ লক্ষেরও বেশি ভোটার মৃত অবস্থায় তালিকায় ছিলেন। ৬.৫ লক্ষের কাছাকাছি ভোটার নিখোঁজ। এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত ভোটার ১৬ লক্ষের বেশি। ডাবল এন্ট্রি রয়েছে এক লক্ষের বেশি ভোটারের নামে।
এদিকে, নির্বাচন কমিশন রিপোর্ট চাইতে না চাইতেই বহু বুথে মৃত ভোটারের সংখ্যা রহস্যজনকভাবে বদলে গেছে। প্রথমে যেখানে ২২০৮টি বুথে কোনও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই বলে দাবি করা হয়েছিল, তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮০ বুথে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, তালিকা সংশোধনের এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ?
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো এখন আরও স্মার্ট, অনেক বেশি আধুনিক, বিশেষ উদ্যোগের প্রশংসা সর্বত্র
অন্যদিকে, শীতের দাপট আরও বাড়ার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতায়ও পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে শহরবাসীকে প্রস্তুত থাকতে হবে আরও তীব্র শীতের জন্য। যদিও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে হাওয়া অফিস।
- Dec 03, 2025 12:08 IST
West Bengal News Live Updates: পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে গিয়ে পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। রাস্তার মোড়ে টোটো দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী। কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে অগ্নিমিত্রা পাল বলেন, "মানুষের অসুবিধা করবেন না। টেটাটোওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। ওদের মোড়ের মাথায় দাঁড় করিয়ে রেখে টাকা তুলছেন। আপনি ডিউটিতে থেকেও কেন এত টোটোকে দাঁড় করিয়ে রেখেছেন?"
- Dec 03, 2025 11:28 IST
West Bengal News Live Updates: প্রাথমিক মামলা নিয়ে কী বললেন শুভেন্দু?
আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। এর আগে ২০২৩ সালে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের রায় শুনিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার রায় ঘোষণা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় ঘোষণা করেছিলেন ডিভিশন বেঞ্চেও হয়তো সেই রায়ই বহাল থাকবে।
- Dec 03, 2025 09:22 IST
West Bengal News Live: বাংলায় ভূতের দৌরাত্ম্য?
এসআইআর (SIR) শুরু হতেই বাংলায় বেড়েছে ভূতের আনাগোনা! এর আগে ভোটের দিন ভূতের দল বাংলার এই মর্ত্য-ধামে আসত। বুথে এসে চলেও যেত। বাড়ির লোকজন খোঁজ নিতে গিয়েও দেখা পেত না। কিন্তু বুথে নির্বাচন কমিশনের খাতায় ঠিক বুড়ো আঙুলের টিপ-ছাপ বা খাতায় স্বাক্ষর-সাবুদ করে আবার ফিরেও যেত। এবার এনুমারেশন ফর্ম ফিল-আপ চলাকালীন ভূত আসছে আর যাচ্ছে। এর পিছনে কারা রয়েছে তাঁদের চিহ্নিত করে শাস্তির দাবি উঠেছে।
- Dec 03, 2025 09:21 IST
WB News Live Updates: বাংলায় ঝাঁপিয়ে আসছে তীব্র শীত!
শীতের মঞ্চ একেবারে তৈরি। নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই বাংলায় হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যে প্রবেশ করতে চলেছে দাপুটে শীত।
- Dec 03, 2025 09:18 IST
West Bengal News Live Updates: বাংলাদেশি বউমা'র বিরুদ্ধে বিডিও-র দ্বারস্থ শ্বশুর
কাকা শ্বশুরকে বাবা এবং কাকি শাশুড়িকে মা পরিচয় দিয়ে বানিয়েছেন ভোটার কার্ড, আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড। পাচ্ছেন রেশন সামগ্রী। জমি-বাড়িও নিজের নামে। এমনই তথ্য উঠে এসেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের রুদ্রনগর অঞ্চলের তালুহাডাঙা গ্রামে। এনিয়ে বাংলাদেশি বউমার বিরুদ্ধে বিডিও-র দ্বারস্থ হয়েছেন কাকা শ্বশুর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us