West Bengal News Updates: বন্ধু পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির খোদ মোদী, কী কথা হল জানেন?

West Bengal News Updates 4 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর, ব্রেকিং আপডেট, রাজনৈতিক ঘটনাবলী, আবহাওয়ার পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত ও শহরের গুরুত্বপূর্ণ লাইভ আপডেট পড়ুন এক জায়গায়। আজকের কলকাতা ও রাজ্যের তাজা খবর পেতে চোখ রাখুন।

West Bengal News Updates 4 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর, ব্রেকিং আপডেট, রাজনৈতিক ঘটনাবলী, আবহাওয়ার পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত ও শহরের গুরুত্বপূর্ণ লাইভ আপডেট পড়ুন এক জায়গায়। আজকের কলকাতা ও রাজ্যের তাজা খবর পেতে চোখ রাখুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী।  দু’জনকে একই গাড়িতে করে রাজধানীর উদ্দেশে রওনা হতেও দেখা যায়। চার বছর পর পুতিনের এই সফর বিশেষ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতার প্রেক্ষাপটে।

Advertisment

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ, ৪ নভেম্বর, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসে পৌঁছেছেন। এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য ভারত-রাশিয়া কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। বিশেষত এমন এক সময়ে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। এর ফলে দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক তলানিতে এসে ঠেকে।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সম্মানে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন। আগামীকাল শুক্রবার দু’দেশের মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মজবুত সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। পুতিনের বিমান বিকেল ৬:৩০ নাগাদ দিল্লিতে  অবতরণ করে। মোট প্রায় ২৮ ঘণ্টার সফর শেষে শুক্রবার রাত ৯:৩০-এ তিনি ভারত  ছেড়ে যাবেন বলে জানা গেছে।

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশল। বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন প্রবীণ বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল। দিল্লি বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে। স্বরাজ কৌশলের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বলেছেন, "শ্রী স্বরাজ কৌশল জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন বরিষ্ঠ আইনজীবী। ভারতের সর্বকনিষ্ঠ রাজ্যপাল ছিলেন। একজন  সাংসদ হিসেবে তাঁর অন্তর্দৃষ্টিও ছিল অসাধারণ। এই শোকের সময়ে তাঁর মেয়ে বাঁশুরি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"

দীর্ঘ টালবাহানার পর শেষমেষ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। সেই তিনি আজ হুমায়ুন কবীরকে সাসপেনশনের সিদ্ধান্ত জানিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দাপুটে বিধায়ককে সাসপেন্ড করেছে জোড়াফুল নেতৃত্ব।

এদিন হুমায়ুনের সাসপেনশন প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর আগে তিনবার হুমায়ুন কবীরকে সতর্ক করেছিল দল। তিনি তাঁর আচরণ পরিবর্তন না করায় শেষমেষ তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি।

আরও পড়ুন- Kolkata News: ট্রেনি পাইলটের অকাল মৃত্যু, ধন্দ বাড়াচ্ছে “LOST” মেসেজ! আত্মহত্যা নয়, খুনের গন্ধ পাচ্ছে পুলিশ?

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রাখার বিষয়ে এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতির কথা জানালেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি-বাতিলের রায় খারিজ করে দেওয়ার পর তিনি জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ জানাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে হতে পারে নতুন মামলা, ফলে নজর থাকবে সেদিকে।

আরও পড়ুন- Humayun Kabir: বাবরি মসজিদ বিতর্কে উত্তাল রাজনীতি, হুমায়ুন কবীরকে বহিষ্কার তৃণমূলের

অন্যদিকে, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত মিলছে। কিছু জেলায় পারদ সর্বোচ্চ ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাংলায় শুরু হতে পারে ঠান্ডার তীব্র ইনিংস। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন-West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?

  • Dec 04, 2025 19:01 IST

    West Bengal News Live Updates: বাংলায় স্বচ্ছ্ব ভোটার তালিকার দাবিতে স্মারকলিপি পেশ বাংলা পক্ষের

    দুই রাজ্যের ভোটার তালিকাতে যাদের নাম আছে বাংলার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবিতে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা করলো বাংলা পক্ষ।  
    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ সম্পাদক হুমায়ুন মোল্লা সহ অন্যান্যরা। 



  • Dec 04, 2025 14:28 IST

    Sarfaraz Khan News Update: ব্যাট হাতে ফের গর্জন সরফরাজের

    সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ফের গর্জে উঠল সরফরাজ় খানের ব্যাট। অসমের বিরুদ্ধে বিধ্বংসী শতরানের পর কেরলের বিরুদ্ধেও সরফরাজ় ধামাকাদার ব্যাটিং করলেন। লখনউয়ের ইকানা স্টেডিয়ামে তিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে সরফরাজ়ের এই আগুন ফর্ম ফ্র্যাঞ্চাইজ়িদের ভাবতে অবশ্যই বাধ্য করবে। আশা করা যেতে পারে, আসন্ন মিনি অকশনে সরফরাজ় খান মোটা অঙ্কের টাকা পেতে পারেন। 



  • Dec 04, 2025 14:27 IST

    Bollywood News Live: রণবীরের বিরুদ্ধে আইনি মামলা থামছে না!

    বলিউড অভিনেতা রণবীর সিং ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠি অভিনীত চরিত্রের অনুকরণ করে সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) সমাপনী অনুষ্ঠানে, যেখানে রণবীর মঞ্চে উঠে ঋষভ শেঠির অভিনয়কে সম্মান জানাতে, তার বিখ্যাত ভূত কোলা পারফরম্যান্সের ভঙ্গিমা নকল করেন। সেই অনুকরণই এখন নেটমাধ্যমে বড় বিতর্কের জন্ম দিয়েছে।



  • Dec 04, 2025 14:27 IST

    East Bengal vs Punjab FC LIVE:সেমিফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি

    আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে মহাযুদ্ধ। ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) সেমিফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। যদিও লড়াইটা তাদের কাছে একেবারেই সহজ হবে না। প্রতিপক্ষ পঞ্জাব এফসি যে তাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে, তা বলাই বাহুল্য। চলতি টুর্নামেন্টে পঞ্জাব এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। শেষ চারের লড়াইয়েও তারা সেই অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে। লাল-হলুদের আক্রমণভাগকে তছনছ করার জন্য তারা কার্যত মুখিয়ে রয়েছে।



  • Dec 04, 2025 14:26 IST

    West Bengal News Live Updates: কিছু কুলাঙ্গার BJP-র কথায় চলে: মমতা

    মুর্শিদাবাদে তুমুল রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরুর আগেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরে বহরমপুরের জনসভা থেকে BJP-কে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি নাম না করে হুমায়ুন কবীরকে ‘মীরজাফর-গদ্দার’ বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।



  • Dec 04, 2025 12:43 IST

    West Bengal News Live: দিল্লিতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের

    আবারও দিল্লিতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। তৃণমূলের সংসদরা আজ বিজয়চক থেকে সংসদ ভবন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছেন। কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাংলার সরকারের বকেয়া রয়েছে ২ লক্ষ কোটি টাকা। সেই টাকা আদায়ের দাবিতে এদিন দিল্লিতে আরও একবার প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের।



  • Dec 04, 2025 12:39 IST

    West Bengal News Live: বহরমপুরে জনসভা মুখ্যমন্ত্রীর

    গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত মুর্শিদাবাদ। আজ সকালেই হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিষয়টি নিয়ে কী বলেন নজর থাকবে সেদিকে।



  • Dec 04, 2025 11:56 IST

    WB News Live Updates: হুমায়ুন কবীরকে বহিষ্কার

    মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শেষমেশ সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, দলের সঙ্গে হুমায়ুন কবীরের আর কোনও সম্পর্ক নেই। তিনি বিজেপির কথাতেই চলছেন বলে অভিযোগ তাঁর। 



  • Dec 04, 2025 10:35 IST

    WB News Live Updates: চরম আতঙ্কে মহিলারা

    রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা মহিলাদের পরিচালিত এবং সরকারি স্বীকৃত ‘আদর্শনগর সোসাইটি’-র অফিসে জোর করে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে পুলিশ।



  • Dec 04, 2025 09:07 IST

    West Bengal News Live Updates: মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি!

    বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসতমুখী যাত্রীদের জন্য বড় সুখবর। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে এখন সাবার্বান যাত্রা আরও দ্রুত, আরামদায়ক ও ঝামেলাহীন হয়ে উঠছে। বহু বছর ধরে যেটা কল্পনাতীত ছিল, আজ তা সম্ভব হয়েছে মেট্রো ও পূর্বরেলের নিবিড় সমন্বয়ের ফলে।



  • Dec 04, 2025 09:06 IST

    Kolkata News Live Updates: ‘রেকর্ড’ শীতের আভাস

    রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই জানিয়ে দিয়েছে, আর দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতেও ঢুকে পড়েছে শীতের দাপট।



  • Dec 04, 2025 09:05 IST

    West Bengal News Live Updates: তারাপীঠ মন্দিরে বন্ধ ‘টাকার খেলা’

    পূর্বতন জেলা শাসকের নির্দেশকে কঠোর ভাবে পালন করতে হবে। তারাপীঠ মন্দিরের সেবাইতদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন রামপুরহাট মহকুমা শাসক রাঠোর অশ্বিনী বাবুসিংহ। আগের নিয়মেই চলবে তারাপীঠ মন্দিরের পুজো। কোনও বিশৃঙ্খলা নয়, কোনও ‘টাকার খেলা’ নয়। প্রশাসনের এই কড়া অবস্থানে স্বস্তির নিঃশ্বাস পুন্যার্থীদের।



  • Dec 04, 2025 09:04 IST

    Tripura News Live Updates: আগরতলায় প্রতিবাদ

    সম্প্রতি বাংলাদেশে বাউল শিল্পীদের উপর আক্রমণের প্রতিবাদে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রবীন্দ্রমূর্তির পাদদেশে সমবেত হয়ে প্রতিবাদ সভা সংগঠিত করে সেদেশের মৌলবাদীদের বাংলা সংস্কৃতি ধ্বংস করা থেকে বিরত থাকতে বাংলাদেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে উপস্থিত প্রত্যেকে পোস্টকার্ডে খোলা চিঠি পাঠিয়েছে।



supreme court tmc bjp kolkata news Mamata Banerjee Calcutta High Court Murshidabad Suvendu Bangla Khabar Bengali News Today Ajker Bangla Khabar primary teachers recruitmen scam news in west bengal news of west bengal SIR Breaking news