West Bengal News Updates: ৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে?

Kolkata News LIVE Updates 5 February 2026: রাজ্যে থেকে শুরু করে দেশ দুনিয়ার সব বড় খবরের টাটকা আপডেট জানুন ঝটপট। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ জানুন এক নজরে।

Kolkata News LIVE Updates 5 February 2026: রাজ্যে থেকে শুরু করে দেশ দুনিয়ার সব বড় খবরের টাটকা আপডেট জানুন ঝটপট। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ জানুন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court on SIR case,এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট,Mamata Banerjee SIR case update,মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলা,  Election Commission of India vs West Bengal,নির্বাচন কমিশন বনাম পশ্চিমবঙ্গ,Voter list revision process Bengal,বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া,Micro Observer appointment Supreme Court,মাইক্রো অবজার্ভার নিয়োগ সুপ্রিম কোর্ট,  ERO AERO transfer by Election Commission,ইআরও এইআরও বদল নির্বাচন কমিশন,Chief Secretary Manoj Pant in Supreme Court,সুপ্রিম কোর্টে মুখ্যসচিব মনোজ পন্থ,SIR must happen observation,এসআইআর হবেই পর্যবেক্ষণ,  10 days training for election staff,নির্বাচন কর্মীদের ১০ দিনের প্রশিক্ষণ

Supreme Court: সুপ্রিম কোর্ট।

Kolkata News LIVE Updates: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা আইনি লড়াইয়ে আজ চূড়ান্ত মোড় এল। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ আজ সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চের মধ্যে কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। বাকি বকেয়া ডিএ-র ভবিষ্যৎ নির্ধারণে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এই কমিটি ডিএ সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখবে এবং বাকি অর্থ মেটানোর ব্যাপারে নির্দিষ্ট সুপারিশ করবে। গত সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি শেষ হয়েছিল, কিন্তু রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।

Advertisment

এর আগে রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও টাকা মেটায়নি নবান্ন, বরং আরও ছয় মাস সময় চেয়েছিল রাজ্য সরকার। আজ সেই আবেদন কার্যত খারিজ করে দিয়ে আদালত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক আকাশছোঁয়া। হিসেব অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশে। এই বিশাল বৈষম্য ঘোচাতেই দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত কর্মীরা।

আরও পড়ুন- Balloon explosion: লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল! ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ২

অন্যদিকে, বাজেট পেশের এই উৎসবমুখর আবহের মাঝেই রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী যখন দিল্লি সফরে ব্যস্ত, ঠিক তখনই কমিশনের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কমিশনের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্য সরকার এখনও কার্যকর করেনি।

আরও পড়ুন-Weekend Destinations: দার্জিলিং গিয়েও এই 'স্বর্গ' দেখেননি? আফসোস করবেন! পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক রূপকথার জগত

যেসব সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অতীতে FIR দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, রাজ্য প্রশাসন কেন তা এখনও করেনি, সেই প্রশ্ন তোলা হয়েছে।শুধু কারণ দর্শানোই নয়, কমিশনের নির্দেশ পালন করার জন্য রাজ্যকে একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তারাপীঠে ধুন্ধুমার, মহিলার স্নানের ভিডিও ক্যামেরাবন্দী খোদ পুলিশ অফিসারের মোবাইলে! তোলপাড় ফেলা অভিযোগে হুলস্থূল

  • Feb 05, 2026 15:33 IST

    West Bengal Interim Budget 2026: বেকারদের পকেটে ১৫০০, মহিলাদের ১৭০০!

    বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করে বড় চমক দিল রাজ্য সরকার। একদিকে যেমন নতুন জনমোহিনী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তেমনই বিভিন্ন স্তরের কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সম্পূর্ণ নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' আনার ঘোষণা করেছে সরকার।২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা পাবেন। তৃণমূল সরকার চতুর্থবার ক্ষমতায় ফিরলে আগামী ১৫ই আগস্ট থেকেই এই প্রকল্প চালু হবে।



  • Feb 05, 2026 15:33 IST

    West Bengal News Live Updates: বরাদ্দ বাড়িয়েই গর্জন মমতার

    বৃহস্পতিবার বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে “শূন্যে নেমে যাবে” বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র এখনও বাংলার প্রাপ্য প্রায় দু’লক্ষ কোটি টাকা বকেয়া মেটায়নি। তাঁর কথায়, “আপনারা আগে শূন্য ছিলেন, এখনও শূন্য থাকবেন। সব সংস্থা ব্যবহার করুন, তবু বাংলার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।”



  • Feb 05, 2026 15:33 IST

    Kolkata News Live: ভোটের মুখে ‘লক্ষ্মীলাভ’! ৫০০ টাকা বাড়ছে ভাণ্ডারে

    প্রত্যাশা ছিলই, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিল, আগামী ১লা এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।



  • Feb 05, 2026 14:23 IST

    India vs Pakistan: কোরিয়ান ড্রামার প্রতি অতিরিক্ত আসক্তিতেই তিন নাবালিকার জীবন শেষ?

    গাজিয়াবাদের এক বহুতল আবাসনে নবম তলা থেকে ঝাঁপ দিয়ে তিন কিশোরী একযোগে আত্মহত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন,পাখি (১২), প্রাচি (১৪) ও বিষিকা (১৬)। তাদের পারিবা সূত্রে জানা গেছে, তাদের  বাবা সম্প্রতি মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও মেয়েরা অনলাইন গেম এবং কোরিয়ান ড্রামার প্রতি তাদের প্রবল আসক্তি কাটিয়ে উঠতে পারে নি। 



  • Feb 05, 2026 14:08 IST

    India vs Pakistan: এই নিয়মকেই 'ঢাল' করছে PCB!

    ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হতে আর একেবারে সময় বাকি নেই। কিন্তু, এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান (Pakistan Cricket Team) তাদের ম্যাচ খেলতে নামবে কি না। পাকিস্তান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা ১৫ সদস্যের দল শ্রীলঙ্কার কলম্বোয় পাঠালেও, গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে তারা ম্য়াচ খেলতে নামবে না। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই পাকিস্তান শেষপর্যন্ত এই হাস্যকর সিদ্ধান্ত গ্রহণ করল। 



  • Feb 05, 2026 14:08 IST

    Pakistan Boycotts India Match:আত্মলোভী সিদ্ধান্তে অনড় শাহবাজ শরিফ

    নিজেদের সিদ্ধান্তেই শেষপর্যন্ত অনড় রইল পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তারা আরও একবার জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচটি খেলবে না। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় এই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, পাকিস্তান (Pakistan Cricket Team) শেষপর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। 'দ্য ডন' পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ব্যাপারে তাঁর বক্তব্য জানিয়ে দিয়েছেন। বলেছেন, 'টি-২০ বিশ্বকাপ নিয়ে আমরা স্পষ্ট অবস্থান গ্রহণ করেছি। ভারতের বিরুদ্ধে আমরা খেলব না।' 



  • Feb 05, 2026 14:08 IST

    WPL 2026 Final: বিদায় লগ্নে মহিলা প্রিমিয়ার লিগ

    ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) খেলতে নামবে। এই ম্যাচটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বড়দার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হবে। দিল্লি ইতিমধ্যে চারবার ফাইনালে উঠেছে। কিন্তু তারা একবারও খেতাব জিততে পারেনি। এবার কি সেই খরা জেমিমা রডরিগসের দল কাটাতে পারবে? সেই উত্তর আজ রাতের আগে পাওয়া যাবে না।



  • Feb 05, 2026 13:35 IST

    WB News Live Updates: বকেয়া ডিএ-র টাকা পাবেন অবসরপ্রাপ্তরাও?

    Da Case Verdict:রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলায় বৃহস্পতিবার এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে দিয়েছে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর এই নির্দেশের আওতাভুক্ত হচ্ছেন রাজ্যের ১২ লক্ষ কর্মরত কর্মচারীর পাশাপাশি পেনশনভোগীরাও। অর্থাৎ, অবসরপ্রাপ্ত কর্মীরাও তাঁদের বকেয়া পাওনার ২৫ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যেই হাতে পাবেন।



  • Feb 05, 2026 13:35 IST

    West bengal News Live: ছিটকে গেল এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা

    ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত চেন্নাই–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। তবে সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। তবে দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। 



  • Feb 05, 2026 13:35 IST

    West Bengal News Live Updates: ভোটের আগে বঙ্গে নোট-বিস্ফোরণ!

    ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের উদ্ধার বিপুল নগদ টাকা। বর্ধমান থানার পুলিশের অভিযানে রেনেসাঁ উপনগরীর সামনে থেকে উদ্ধার হলো সাড়ে ৬ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়ার ওন্দার দুই যুবককে। এর আগে ৭২ লক্ষ টাকা উদ্ধারের স্মৃতি এখনও টাটকা। টাকার উৎস নিয়ে বাড়ছে রহস্য।



  • Feb 05, 2026 13:34 IST

    Kolkata News Live Updates: সাসপেন্ড প্রধান শিক্ষকসহ ৮, হুলস্থুল বর্ধমানে

    মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়। স্কুলে পরিদর্শনে গিয়ে আক্রান্ত হতে হয় স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজকে। সেই নজিরবিহীন ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া ব্যবস্থা নিল প্রশাসন। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবব্রত পাল জানিয়েছেন, প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস এবং এক করণিকসহ মোট ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে।



  • Feb 05, 2026 13:34 IST

    Kolkata News Live: 'বোমা' ফাটালেন শুভেন্দু

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী ও তাঁর দল SIR (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর জন্য ইউটিউবারদের অর্থ প্রদান করছেন।



  • Feb 05, 2026 11:51 IST

    West bengal News Live Updates: বিস্ফোরক শুভেন্দু অধিকারী!

    দীর্ঘ ১১০৬ দিনের প্রতীক্ষা আর শহীদ মিনারের তলায় রোদ-জল উপেক্ষা করে চলা আন্দোলনের জয় হলো। বৃহস্পতিবার ডিএ মামলায় নবান্নকে কড়া সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।



  • Feb 05, 2026 11:51 IST

    Kolkata News Live Updates: সোনা-রূপার দামে বিরাট পতন

    টানা তিন দিন দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার সোনা ও রূপার দামে বড়সড় পতন। এক ধাক্কায় ২৫,০০০ টাকা কমল রূপার। সোনার দামও কমল ৪,০০০ টাকা। মঙ্গলবার এমসিএক্সে লেনদেন চলাকালীন সোনা ৬,০০০ টাকা এবং রূপা ১৫,০০০ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছিল। তবে আজ সকাল থেকেই উভয় ধাতুর দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে।



  • Feb 05, 2026 11:50 IST

    West Bengal Nerws Live: সুপ্রিম রায়ের পর বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চ

    টানা ১১০৬ দিনের লড়াই অবশেষে সার্থকতা পেল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মেটাতে হবে। এই রায়কে রাজ্য সরকারের গালে ‘থাপ্পড়’ বলে অভিহিত করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।



  • Feb 05, 2026 10:39 IST

    IND vs PAK matches in T20 World Cup 2026: নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী

    IND vs PAK matches in T20 World Cup 2026: ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তেই অনড় রয়েছে পাকিস্তান সরকার। পাক সংবাদপত্র ডন-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। শেহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমরা ভেবেচিন্তেই নিয়েছি।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, খেলাধুলোর মধ্যে রাজনীতি টানা উচিত নয় এবং এই সিদ্ধান্ত যথাযথ বিচার-বিবেচনার পরই নেওয়া হয়েছে।



  • Feb 05, 2026 10:38 IST

    Bengal News Live: বোমা ফাটালেন অধীর

    "মুখ্যমন্ত্রী কৃত্রিম সংকট তৈরি করেন তারপর দেখাতে চান, আমিই সমাধান করলাম।” SIR নিয়ে বুধে সুপ্রিম শুনানি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কংগ্রেস সাংসদ অধির চৌধুরীর (Adhir Ranjan Chowdhuri)। এদিনের সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে (ECI) নামের বানান বা উচ্চারণে সামান্য অমিলের কারণে নোটিস জারি করার ক্ষেত্রে আরও “সংবেদনশীল” হতে নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, স্থানীয় ভাষার কারণে নামের বানানে যে পার্থক্য হয়, তা যেন ভোটারের পরিচয় সংক্রান্ত গুরুতর অসঙ্গতি হিসেবে ধরা না হয়।



  • Feb 05, 2026 10:38 IST

    WB News Live Updates: তারাপীঠে ধুন্ধুমার

    তারাপীঠের একটি হোটেলের বাথরুমে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার তারাপীঠ থানার পিছনে অবস্থিত একটি হোটেলে। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ওই পরিবারগুলি শেষ পর্যন্ত পুজো না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হন।



  • Feb 05, 2026 10:38 IST

    West Bengal News Live: বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা?

    ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষের মুখে, অথচ শীতের বিদায়ঘণ্টা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। সকাল-সন্ধ্যায় হিমেল আমেজ আর ভোরের শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে, লেপ-কম্বল আলমারিতে তোলার সময় বোধহয় এখনই আসেনি। তবে কি মরসুমের শেষবেলায় ফের কামব্যাক করবে হাড়কাঁপানো ঠান্ডা? এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather:ভোরের শিশিরে শীতের মায়া, বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা?



  • Feb 05, 2026 10:37 IST

    West Bengal News Live Updates: নজির গড়ল সুমন

    খড়গপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্বমঞ্চে সাফল্যের নজির গড়লেন কৃষক পরিবারের এক বঙ্গ সন্তান।  শৃঙ্খলা, শিক্ষা এবং অদম্য অধ্যবসায়কে পাথেয় করে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাঁশী গ্রামের বাসিন্দা সুমন বেরা। তাঁর জীবনকাহিনি প্রমাণ করে, স্বপ্ন শুধু দেখলেই হয় না, সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিজের উপর বিশ্বাস।



  • Feb 05, 2026 10:37 IST

    Kolkata News Live Updates: লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল!

    Mumbai lift accident: প্রতিদিনের মতো সাধারণভাবেই লিফটে উঠেছিলেন এক মহিলা। হাতে ছিল একটি ট্রলি। ঠিক পরেই লিফটে প্রবেশ করেন এক ব্যক্তি, যাঁর হাতে ছিল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা একগুচ্ছ বেলুন। কিন্তু লিফটের দরজা বন্ধ হতেই ঘটে গেল চরম বিপর্যয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বেলুনগুলোতে আগুন লেগে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।



supreme court Mamata Banerjee Da SIR Breaking news