West Bengal news Updates: শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান, উত্তাল পরিস্থিতি

West Bengal news Updates 5 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার আজকের লাইভ খবর। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, মুখ্যমন্ত্রীর কর্মসূচি, রাজনৈতিক আপডেট ও শীতের আবহাওয়ার সর্বশেষ তথ্য জানুন ৫ জানুয়ারি ২০২৬।

West Bengal news Updates 5 January 2026: পশ্চিমবঙ্গ ও কলকাতার আজকের লাইভ খবর। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, মুখ্যমন্ত্রীর কর্মসূচি, রাজনৈতিক আপডেট ও শীতের আবহাওয়ার সর্বশেষ তথ্য জানুন ৫ জানুয়ারি ২০২৬।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান, উত্তাল

শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান, উত্তাল পরিস্থিতি

Kolkata news updates: শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান, উত্তাল পরিস্থিতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে তৃণমূলের 'চোর চোর' স্লোগান এবং বিজেপি কর্মীদের পাল্টা 'স্লোগান' ঘিরে উত্তাল হয়ে ওঠে বারাসতের নাইট কলেজ চত্বর। সোমবার এক সভায় যাওয়ার সময় গেট বন্ধ কলেজের ভিতর থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেন টিএমসিপি-র নেতা-কর্মীরা। পাল্টা সেখানে পতাকা হাতে জড়ো হওয়া বিজেপি কর্মীরা 'জয় শ্রীরাম' স্লোগান দেন। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়েছে।

Advertisment

প্রস্তাবিত রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির নেতা ও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, সমাবেশ আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হবে, তবে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।

ব্রিগেডে পরিদর্শনের সময় তৃণমূল কংগ্রেসের একাংশ সমর্থক ‘গো ব্যাক’ স্লোগান তুলে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা তাঁকে বিজেপির এজেন্ট বলেও কটাক্ষ করেন। তবে এই বিক্ষোভের জবাবে হুমায়ুন কবীর দাবি করেন, শাসক দল ভয় পেয়েছে এবং প্রস্তাবিত সমাবেশে তিনি নিজের ‘শক্তি’ দিয়েই তার জবাব দেবেন।

উল্লেখ্য, বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বিতর্কের পর হুমায়ুন কবীরের সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার পরই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়।

এদিন হুমায়ুন কবীর প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এক সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কংগ্রেসের সমাবেশে বিপুল জনসমাগম হতো এবং সেই সমাবেশগুলির রাজনৈতিক গুরুত্ব ছিল ব্যাপক। আসন্ন সমাবেশও তেমনই বড় আকারের হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ফের হিন্দু প্রতিমা ভাংচুরের অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুর  দেবী সরস্বতীর একাধিক মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার এই অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে একটি পোস্ট করেন।

শুভেন্দু অধিকারীর দাবি, রবিবার গভীর রাতে স্থানীয় কারিগরদের তৈরি একাধিক সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজো। তাঁর অভিযোগ,তার ঠিক আগে এই ধরনের ঘটনা বারবার ভাঙচুরের ঘটনায় প্রতিমাশিল্পীরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বিরোধী দলনেতা আরও দাবি করেন, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ায় এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। শুভেন্দু অধিকারী এই ধরণের ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বলে উল্লেখ করে রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগ নিয়ে সোমবার পর্যন্ত পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বিরাট ধাক্কা, দিল্লি দাঙ্গা মামলায় আরও বিপাকে উমর খালিদ, শারজিল ইমাম

জাতীয় নিরাপত্তা ও ইউএপিএ আইনের ধারার কথা উল্লেখ করে দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে একই মামলায় কারাবন্দি আরও পাঁচ অভিযুক্তকে একাধিক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, উমর ও শারজিলের ভূমিকা অন্যান্য অভিযুক্তদের তুলনায় আলাদা এবং তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রাথমিক প্রমাণ রয়েছে।

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আর বেশি দেরি নেই। তার আগেই গোটা গঙ্গাসাগর জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি পরিদর্শনে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর। 

এই সফরে মুখ্যমন্ত্রীর হাতেই হল মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস। সেতুটি তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। ফলে পর্যটক ও পুণ্যার্থীদের আর জলপথে নির্ভর করতে হবে না। সাগরদ্বীপে পৌঁছনো হবে আরও সহজ ও দ্রুত। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal weather: বরফশীতল বাংলা! কলকাতায় পারদ ১২-এর ঘরে, জেলাগুলিতে হাড়কাঁপুনি, এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?

অন্যদিকে সোমবার ‘সেবাশ্রয় দুই’ কর্মসূচির কাজ খতিয়ে দেখতে ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর। শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্যপরিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা ও পরিষেবার মান নিয়ে খোঁজখবর তৃণমূল সাংসদের।

আরও পড়ুন- মৌসমকে নিয়ে কটাক্ষ করেই বিতর্কের মুখে জেলা দাপুটে কংগ্রেস নেতা, তুঙ্গে চর্চা

এদিকে সপ্তাহের শুরু থেকেই গোটা বাংলা জুড়ে প্রবল শীতের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন করে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন-দার্জিলিং মেলে এসি কামরায় ডাকাতি! বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন

কলকাতাতেও শীতের তীব্রতা স্পষ্ট। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন শহর ও জেলায় জেলায় কনকনে ঠান্ডা বজায় থাকবে। আরও নামবে পারদ।

  • Jan 05, 2026 12:32 IST

    West Bengal News Live: কেঁপে উঠল অসম, মৃদু কম্পন বাংলাতেও

    সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উত্তর-পূর্ব ভারত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হওয়ায় ঘুম ভেঙে যায় বহু মানুষের। অনেক এলাকায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।



  • Jan 05, 2026 12:31 IST

    Kolkata News Live Updates: কমিশনে চিঠি শুভেন্দুর

    এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের আবহে এবার রাজ্য সরকারের আপত্তির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, SIR কোনও অপরিকল্পিত বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। বরং ভোটার তালিকা থেকে ভূত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।



  • Jan 05, 2026 12:05 IST

    West Bengal News Live: জন্মদিনে মমতাকে শুভেচ্ছা বার্তা মোদীর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, " পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।"



  • Jan 05, 2026 11:15 IST

    Kolkata News Live: উদ্ধার ভারতীয় তরুনীর ক্ষতবিক্ষত দেহ

    আমেরিকায় ভারতীয় তরুণী খুন, প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার দেহ। চাঞ্চল্যকর দাবি পুলিশের।নববর্ষের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া ২৭ বছরের ভারতীয় তরুণী নিকিতা গোদিশালার হত্যাকাণ্ডে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। মেরিল্যান্ডের এলিকট সিটির বাসিন্দা নিকিতাকে তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দেহে একাধিকবার ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক দাবি, প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই নিকিতাকে খুন করেছে।



  • Jan 05, 2026 11:14 IST

    Kolkata News Live Updates: উমর খালিদ, শারজিল ইমামের কি জেল মুক্তি আজ?

    ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি ছাত্রনেতা  উমর খালিদ ও শারজিল ইমাম আদৌ জামিনে মুক্তি পাবেন কি না, সে দিকে তাকিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও আইনি মহল। সোমবার, ৫ জানুয়ারি এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।উমর খালিদ ও শারজিল ইমামের বিরুদ্ধে ২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র অধীনে মামলা দায়ের করা হয়। তাঁদের জামিনের আবেদনের পাশাপাশি আরও পাঁচ অভিযুক্তের আবেদনের ওপরও একসঙ্গে রায় দেবে শীর্ষ আদালত।



  • Jan 05, 2026 11:13 IST

    Kolkata News Live: সপ্তাহের শুরুতে কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

    মার্কিন যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় দেশের বাজারে লাফিয়ে বাড়ল সোনার দাম। ভারতে আজ সোনার দাম প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৭৪০ টাকা, যা গতকালের দাম থেকে ১৫৮ টাকা বেশি। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৫৯৫ টাকা, যা গতকালের দাম থেকে ১৪৫ টাকা বেশি। ১৮ ক্যারেট সোনা (৯৯৯ সোনা নামেও পরিচিত) প্রতি গ্রাম ১০,৩০৫ টাকা, যা গতকালের দাম থেকে ১৪৫ টাকা বেশি।



  • Jan 05, 2026 11:12 IST

    Kolkata News Live Updates: কলকাতায় পুরনো বাড়ির ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা

    খাস কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় একটি পুরনো আবাসনের ছাদের চাঙর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি শিশু-সহ আরও দু’জন। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক সার্কাস এলাকার একটি পুরনো বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাসিন্দারা ঘুমিয়ে থাকার সময় আচমকাই ছাদের বড় অংশের পলেস্তরা ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 



  • Jan 05, 2026 11:12 IST

    WB News Live: দাপুটে নেতাকেই এবার SIR-এর নোটিস

    নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েত এলাকায় ৭৪ বছরের এক প্রাক্তন শিক্ষক ও সিপিআইএমের একাধিকবারের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধানকে এসআইআর (SIR) নোটিস পাঠানোকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউত্তর। ঘটনাকে কেন্দ্র করে সিপিএম, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা চরমে উঠেছে। রাজনৈতিক মহলে এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে।



  • Jan 05, 2026 11:11 IST

    West Bengal News Live Updates: নন্দীগ্রামে গেরুয়া ঝড়!

    আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সেই উত্তাপের প্রেক্ষাপটে নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে বিজেপি প্রার্থীরা ত্রাসহীনভাবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সুনামি বিজয় অর্জন করেছেন। নন্দীগ্রামের ১ নম্বর গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ন’টি আসনের মধ্যে ন’টিতেই জয়ী হয়েছে BJP সমর্থিত প্রার্থীরা। শাসকদল তৃণমূলের জন্য একটিও আসনে খাতা খোলার সুযোগ হয়নি। সমিতির নির্বাচনে বামপন্থীরা মাত্র দুটি আসনে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু সেগুলিতেও তারা কোনও ভোট জেতেননি। এই ফলাফলের পরেই রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যতে আসন্ন বিধানসভা নির্বাচনের ইঙ্গিত খুঁজছেন।

    বিস্তারিত পড়ুন- Nandigram: খাতাই খুলতে পারল না তৃণমূল! বিপুল জয় BJP-র, বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়!



  • Jan 05, 2026 09:29 IST

    West Bengal News Live: আগুনে হুঙ্কার ট্রাম্পের!

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ তাঁর কাছে “ভালোই শোনাচ্ছে”।

    বিস্তারিত পড়ুন- Donald Trump: লাতিন আমেরিকায় যুদ্ধের দামামা? ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার আগুনে হুঙ্কার ট্রাম্পের!



  • Jan 05, 2026 09:28 IST

    West Bengal News Live Updates: এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সপ্তাহের শুরু থেকে ফের হাড় কাঁপানো শীতের কবলে কলকাতা সহ গোটা বাংলা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বইছে মারকাটারি ঠান্ডা উত্তরে হাওয়া। প্রশ্ন একটাই, আগামী কয়েক দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আরও নামবে কি তাপমাত্রার পারদ? রইল আজকের বিস্তারিত ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- West Bengal weather: বরফশীতল বাংলা! কলকাতায় পারদ ১২-এর ঘরে, জেলাগুলিতে হাড়কাঁপুনি, এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?



kolkata news Mamata Banerjee abhishek banerjee Bengali News Bengali News Today West Bengal News Gangasagar Mela news in west bengal Breaking news