/indian-express-bangla/media/media_files/2026/01/06/ps-2026-01-06-13-19-26.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: বিধানসভা ভোটের মুখে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল মালদার কালিয়াচকে। ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-ঝগড়ার পর গুলি চালানো হয়। এতে তৃণমূল সমর্থক এক যুবক গুরুতর জখম হয়েছেন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরে আরও দুজন আহত হয়েছেন। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী বাবর। গতকাল, একই এলাকায় ক্রিকেট খেলার কারণে দুই পক্ষের মধ্যে ছোটখাটো গন্ডগোল ঘটেছিল। সেই ঘটনায় রাতে স্থানীয়দের উদ্যোগে সালিশি সভা বসেছিল এবং সমস্যাটি আপাতত মিটে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে আবারও উত্তেজনা ছড়ায়। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালানোর পাশাপাশি কয়েকজনকে বেপরোয়া মারধরের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।
এদিকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে হেনস্থার অভিযোগ উঠেছে শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুরু থেকেই এই বিষয়ে সোচ্চার রাজ্যের শাসক দল। এবার SIR সংক্রান্ত হেনস্থার অভিযোগে তৃণমূল শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। গতকালই মামলার কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে, বাংলাদেশে হিন্দু নিধন চলছেই। এবার কট্টরপন্থীদের হাতে প্রাণ গেল রানা প্রতাপের, যিনি ৪৫ বছর বয়সী একজন হিন্দু ব্যবসায়ী। রানা প্রতাপ কোপালিয়া বাজারে বরফকল চালাতেন এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
গতকাল যশোরের মনিরামপুর উপজেলার কোপালিয়া বাজারে কয়েকজন যুবক রানা প্রতাপকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে গুলিবিদ্ধ করেন এবং পরে কুপিয়ে হত্যা করেন। দিপু চন্দ্র দাস ও খোকন দাসের পর এবার বাংলাদেশের সংখ্যালঘু যুবকের এই নৃশংস খুন নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে তীব্র নিন্দা প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন-Suresh Kalmadi death: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি, দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান
এদিকে, বাংলাজুড়ে মারকাটারি শীতের প্রবল স্রোত বইছে। কলকাতার তাপমাত্রা জানুয়ারিতে সর্বকালের রেকর্ডে পৌঁছেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। শহর কলকাতা ও লাগোয়া অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল ভোরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে পারদ আরও কমতে পারে। বাসিন্দাদের ঠান্ডা থেকে সুরক্ষার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-Vande Bharat: নতুন বছরে বড় উপহার রেলের, বাংলায় এল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রুট জানেন?
- Jan 06, 2026 13:56 IST
Japan earthquake:জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান!
মঙ্গলবার জাপানের পশ্চিমাঞ্চলে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। তবে দেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো সুনামির আশঙ্কা নেই। জাপানের আবহাওয়া সংস্থা (Japan Meteorological Agency) জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। এটি উত্তর-পশ্চিমাঞ্চলের শিমানে প্রিফেকচারের মধ্যে অনুভূত হয়েছে।
- Jan 06, 2026 13:42 IST
Vaibhav Suryavanshi Record: বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!
ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশী আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন। গত রবিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ (IND U-19 Vs SA U-19) খেলতে নেমেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই ম্য়াচে বৈভব ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন। আর সেইসঙ্গে রেকর্ড বুকেও আরও একবার তুলে ফেললেন নিজের নাম।
- Jan 06, 2026 13:42 IST
Mustafizur Rahman Controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য
আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইতিমধ্যে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমানকে দল থেকে রিলিজ় করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তটি একেবারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) ছিল না। আর না আইপিএল গভর্নিং কাউন্সিলের থেকে কোনও পরামর্শ গ্রহণ করা হয়েছিল। প্রসঙ্গত, মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে রিলিজ় করে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী মাসে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতেও তারা ভারতে আসবে না।
- Jan 06, 2026 13:40 IST
Kolkata News Live: পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলার, দার্জিলিঙের ঘাড়ে নিঃশ্বাস!
ভয়াল ঠান্ডার সুনামির দাপটে কাঁপছে গোটা বাংলা। কনকনে শীতে কার্যত হাড়-মজ্জায় কাঁপুনি ধরাচ্ছে বঙ্গবাসীর। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার লড়াইয়ে নেমে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ধমান, শ্রীনিকেতন, বাঁকুড়ার মতো এলাকায় তাপমাত্রা নেমে এসেছে পাহাড়ি শহরের কাছাকাছি।
বিস্তারিত পড়ুন- West Bengal cold wave: বাংলাজুড়ে শীত-সুনামি! পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলার, দার্জিলিঙের ঘাড়ে নিঃশ্বাস!
- Jan 06, 2026 13:39 IST
WB News Live: তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে
মুর্শিদাবাদের রানীনগর ব্লকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রাক্তন যুব সভাপতি মিজান হাসানের উপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান হাসান রানীনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় হঠাৎ কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালায়। হামলার সঙ্গে তৃণমূলের একাংশ জড়িত থাকার অভিযোগ মিজান হাসানের। তিনি অভিযুক্তদের চিহ্নিত করেছেন এবং একইসঙ্গে অভিযোগের তিরও তুলেছেন বিধায়ক সৌমিক হোসেনের দিকে। অর্থাৎ ঘটনার সঙ্গে বিধায়ক সংক্রান্ত রাজনীতিকেও প্রাসঙ্গিক করেছেন তিনি।
- Jan 06, 2026 13:39 IST
West Bengal News Live: পুরসভায় কর্মী ছাঁটাই
কৃষ্ণনগর পুরসভার কর্মী ছাঁটাই ঘিরে উত্তেজনা অব্যাহত। ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের দাবিতে অনড় অবস্থানেই থাকলেন পুরপ্রশাসক শারদ্বতী চৌধুরী। সোমবার ছাঁটাই হওয়া কর্মীদের আন্দোলন পঞ্চম দিনে পড়ল। এদিন সকালে কৃষ্ণনগর পুরসভার মূল গেট খুলে দেওয়া হয়। আন্দোলনকারীরা পুরসভার কর্মীদের ভেতরে প্রবেশ করতে দিলেও নিজেরা গেটের সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস-সহ পুলিশের একটি দল। যদিও এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
- Jan 06, 2026 13:39 IST
West Bengal News Live Updates: নাবালিকার বিয়ে রুখল পুলিশ
নাবালিকার বিয়ে রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ ও শিশু কল্যাণ দপ্তর। নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বহড়ু এলাকার বাসিন্দা ২২ বছরের আরিফুল মোল্লার সঙ্গে কুলতলি থানার অন্তর্গত একটি গ্রামের এক নাবালিকা কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল। পরিবারের তরফেই এই বিয়ের আয়োজন চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে এই খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় শিশু কল্যাণ দপ্তরকে।
- Jan 06, 2026 13:25 IST
West Bengal News Live Updates: পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলাগুলির
ভয়াল ঠান্ডার সুনামির দাপটে কাঁপছে গোটা বাংলা। কনকনে শীতে কার্যত হাড়-মজ্জায় কাঁপুনি ধরাচ্ছে বঙ্গবাসীর। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার লড়াইয়ে নেমে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ধমান, শ্রীনিকেতন, বাঁকুড়ার মতো এলাকায় তাপমাত্রা নেমে এসেছে পাহাড়ি শহরের কাছাকাছি।
বিস্তারিত পড়ুন- West Bengal cold wave: বাংলাজুড়ে শীত-সুনামি! পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলার, দার্জিলিঙের ঘাড়ে নিঃশ্বাস!
- Jan 06, 2026 11:21 IST
Kolkata News Live Updates: বাংলার কোথায় কত নামল তাপমাত্রা? দেখুন একনজরে...
হাড়-মজ্জায় কাঁপুনি ধরাচ্ছে তুমুল ঠান্ডার সুনামি। বছরের শুরুতেই ভয়াল শীতে কাবু তিলোত্তমা কলকাতা। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৩ বছরের মধ্যে এটাই কলকাতার সবচেয়ে শীতল জানুয়ারি। চলতি মরশুমে আজই কলকাতায় সবচেয়ে ঠান্ডা দিনের রেকর্ড তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন- Bengal weather update today: কলকাতায় ১৩ বছরের রেকর্ড ভাঙল পারদ, বাংলার কোথায় কত নামল তাপমাত্রা? দেখুন একনজরে...
- Jan 06, 2026 11:20 IST
Kolkata News Live: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি
প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি আর নেই। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কংগ্রেস সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। রাজনীতিতে দীর্ঘ কেরিয়ার গড়া সুরেশ কালমাদি প্রথমবার ১৯৮০ সালে কংগ্রেস (এস) প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর ১৯৮৬ এবং ১৯৯২ সালে ফের রাজ্যসভার সাংসদ হন।
- Jan 06, 2026 11:20 IST
WB News Live Updates: বাংলার ১০ জেলায় হাড়-মজ্জা কাঁপানো ঠান্ডার সতর্কতা
শীতের দাপটে কার্যত কাঁপছে বাংলা। উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে নেমেছে ভরাডুবি তাপমাত্রা। মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কনকনে ঠান্ডার হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই। বরং আগামী আরও ৭ দিন দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো ঠান্ডা স্রোত বজায় থাকবে।
- Jan 06, 2026 11:19 IST
Kolkata News Live Updates: বাংলায় এল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন
নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় উপহার নিয়ে এল ভারতীয় রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে। এই ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি (কামাখ্যা) পর্যন্ত যাবে প্রায় ১৪ ঘণ্টায়, যেখানে বর্তমানে অন্যান্য ট্রেনে এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। বিমান যাত্রার তুলনায় অনেক কম খরচে, তবে উল্লেখযোগ্যভাবে কম সময়ে যাত্রা করার সুযোগ মিলবে এই ট্রেনে।
বিস্তারিত পড়ুন- Vande Bharat: নতুন বছরে বড় উপহার রেলের, বাংলায় এল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রুট জানেন?
- Jan 06, 2026 11:18 IST
West Bengal News Live: বাংলাদেশে আবারও হিন্দু নিধন
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার হিংসা চলছেই। এবার যশোরে এক হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি রানা প্রতাপ (৪৫)। তিনি একটি আইস ফ্যাক্টরির মালিক ছিলেন এবং একই সঙ্গে একটি দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
- Jan 06, 2026 11:17 IST
West Bengal News Live Updates: BJP-র শক্ত ঘাঁটিতেই ফাটল!
নিজেদের দলের বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্য সভা করে প্রতিবাদ জানালেন বিজেপির গাজোল ব্লকের অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থকেরা। শুধু তাই নয়, এই সভায় গাজোলের একাধিক এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুই এলাকার মণ্ডল সভাপতিসহ দলের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়ুন- BJP-র শক্ত ঘাঁটিতেই ফাটল! দলের ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us