/indian-express-bangla/media/media_files/2025/12/08/cats-2025-12-08-16-40-37.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News updates: হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যাকে ফেলে রেখে দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। তাকে হাসপাতালের নবজাতকদের চিকিৎসা কেন্দ্রে রেখে চিকিৎসা শুরু হয়েছে। কে বা কারা এই ঘৃণ্যকর কাজ করেছে তা নিয়ে বারুইপুর থানা কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরে বাগানে শিশু কন্যাকে ফেলে দেওয়া নিন্দনীয়। তবে শিশু কন্যাটি স্বাভাবিক ও সুস্থ আছে। আমরা এই ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। শিশু কন্যাটির দেখ ভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এরই পালটা 'লক্ষ কন্ঠে কোরান পাঠের' ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, 'কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব'। বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরও বলেন, "বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে"। এই পরিস্থিতিতে সম্প্রীতির ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিকে গতকালের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যান নি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর আজ সোমবার কোচবিহার যাওয়ার পথে এনিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গতকাল গীতাপাঠের অনুষ্ঠানটি ছিল বিজেপির রাজনৈতিক কর্মসূচি। তাই সেখানে যোগ দেওয়া নীতি-বিরোধী হত। তিনি বলেন, “আমি বিজেপির অনুষ্ঠানে কীভাবে যাব? এটা যদি নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হত, নিশ্চয় যেতাম। কিন্তু যেখানে বিজেপি সরাসরি যুক্ত, সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।” সাংবাদিকদের প্রশ্নে মমতা আরও বলেন, "আমি সর্বধর্ম সমন্বয়ের নীতিতে বিশ্বাসী এবং সব ধর্ম, জাতি ও বর্ণের প্রতি আমার সমান শ্রদ্ধা রয়েছে"। ওরা নেতাজিকে অপমান করে, গান্ধীকে মানে না। আমার বাংলার মাটি, আমার বাবা-মা আমাকে সেই শিক্ষা দেননি। যারা বাংলাকে অসম্মান করে, তাদের সঙ্গে আমি নেই।”
সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই বড় ধাক্কা খেল শেয়ার বাজার। দিনের শুরু থেকেই সেনসেক্স ও নিফটির মূল সূচকে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যায়। বোম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ৮০৫.৪৭ পয়েন্ট পড়ে নেমে এসেছে ৮৪,৯০৬.৯০-এ। দিনের শুরুতে সেনসেক্স খোলা হয়েছিল ৮৫,৬২৪.৮৪ স্তরে, যা শুক্রবারের ক্লোজিং ৮৫,৭১২.৩৭-এর তুলনায় কম। এদিন দুপুর ২ টার সময় সেনসেক্স ৭৪৫ পয়েন্ট কমে ৮৪,৯৬৯.১১-এ লেনদেন করছিল। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও বড়সড় পতন দেখা গেছে। নিফটি দিনের শুরুতে ২৬,১৫৯.৮০-এ খোলার পর ট্রেডিং চলাকালীন প্রায় ২৮০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ২৫,৯২২.১০-এ। দুপুর ২ টোর সময়ে নিফটি কিছুটা ঘুরে ২৫,৯৩২.৬০ স্তরে লেনদেন করছিল, তবুও দৈনিক পতনই ছিল ২৫৩.৬০ পয়েন্ট। বাজার বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগ সব মিলিয়েই বাজারে চাপের পরিবেশ সৃষ্টি হয়েছে।
লোকসভায় বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "যখন বন্দে মাতরম ১০০ বছর পূর্ণ করে, তখন দেশ জরুরি অবস্থার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ভারতের সংবিধানকে গলা টিপে হত্যা করা হয়েছিল। যখন বন্দে মাতরম ১০০ বছর পূর্ণ করে, তখন যারা দেশপ্রেমের জন্য বেঁচে ছিলেন এবং মারা গিয়েছিলেন তাদের কারাগারে আটকে রাখা হয়েছিল। একটি অন্ধকার যুগের উন্মোচন হয়েছিল। "
অন্যদিকে, শীতের প্রকোপে কাঁপছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনও আবহাওয়া সিস্টেম নেই বর্তমানে। ফলে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে বইছে কনকনে ঠান্ডা। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় রাতের তাপমাত্রা দ্রুত নামছে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে শীতের তীব্রতা আরও বেশি। পাহাড়ি শহর দার্জিলিঙের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে পৌঁছেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাড়কাঁপুনি হাওয়া আরও বাড়িয়ে দিচ্ছে শীতের আমেজ।
আরও পড়ুন- Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান?
- Dec 08, 2025 10:06 IST
Kolkata News Live Updates: ১২,৪৮০ কিলোমিটার রেলপথে ফেন্সিং
মানুষজন ও গবাদি পশুর অনুপ্রবেশ রোধে, ট্রেন চলাচলকে আরও নিরাপদ করার জন্য ভারতীয় রেলপথ এখন পর্যন্ত ১২,৪৮০ কিলোমিটার রেলপথের বেড়া দিয়েছে। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য।
- Dec 08, 2025 09:55 IST
West Bengal News Live Updates: TET ইস্যুতে ১১ ডিসেম্বর ধর্না
TET–কে কেন্দ্র করে আগামী ১১ ডিসেম্বর রাজধানীর যন্তরমন্তরে বড় ধর্নার আয়োজন করা হয়েছে। এই ধর্নায় সর্বভারতীয় স্তরের প্রাথমিক শিক্ষকরা অংশগ্রহণ করবেন। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অধিকার ও চাকরির নিরাপত্তাকে কেন্দ্র করে এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্রের খবর, প্রায় ২৫ লক্ষের বেশি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক পরবর্তী দুই বছরের মধ্যে তাদের চাকরি নিয়ে সংশয়ে পড়তে পারেন। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যারা টেট পরীক্ষা চালুর পূর্বে নিযুক্ত হয়েছেন (In-Service Teachers), তাদেরকে আগামী দিনে টেট পাশ করতে হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে টেট পাশ করতে না পারেন, তাহলে চাকরির স্থায়িত্বের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক সমিতি ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্নার মাধ্যমে তারা সরকারের কাছে তাত্ক্ষণিক সমাধান ও ন্যায্যতা দাবি করবেন। ইস্যুটির গুরুত্ব ও দেশের প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ভবিষ্যৎকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সরাসরি আলোচনার আয়োজন করা হবে।
- Dec 08, 2025 09:50 IST
Kolkata News Live Updates: কঙ্গনা–মহুয়া–সুপ্রিয়ার নাচের ভাইরাল ভিডিও-তে বিস্ফোরণ
সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার সৃষ্টি করেছে একটি চমকপ্রদ ভিডিও। যেখানে একই মঞ্চে নাচতে দেখা গেল তিন ভিন্ন রাজনৈতিক দলের তিন সাংসদকে, কঙ্গনা রানাওয়াত, মহুয়া মৈত্র ও সুপ্রিয়া সুলেকে। মুহূর্তেই সেই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল, এবং নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল প্ল্যাটফর্ম।
- Dec 08, 2025 09:49 IST
West Bengal News Live: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়!
বাবরি মসজিদ তৈরির উদ্দেশ্যে দান সংগ্রহকে কেন্দ্র করে জোর চর্চা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতেই নাকি জমা পড়েছে দানের বিপুল টাকা। নিজেই সেই টাকা গোনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন তিনি। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা।
- Dec 08, 2025 09:49 IST
WB News Live Updates: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি
বাংলাজুড়ে জমে গেছে শীত। শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য।
- Dec 08, 2025 09:48 IST
West Bengal News Live Updates: 'বিরাট সিক্রেট' ফাঁস করলেন অধীর
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এরই পালটা 'লক্ষ কন্ঠে কোরান পাঠের' ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, 'কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব'। বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরও বলেন, "বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে"। এই পরিস্থিতিতে সম্প্রীতির ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us