West Bengal News Updates: : ৮০,০০০ ড্রোন এবং ১৭টি দেশে হামলা... যুদ্ধে যুগান্তকারী অস্ত্র, তাণ্ডব চালালো ইরান

West Bengal News Update 2 February 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা! আজ ২ ফেব্রুয়ারি, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বঙ্গে বিজেপির বিশাল 'পরিবর্তন যাত্রা'।

West Bengal News Update 2 February 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা! আজ ২ ফেব্রুয়ারি, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বঙ্গে বিজেপির বিশাল 'পরিবর্তন যাত্রা'।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Today: যুদ্ধের শুরু থেকেই ড্রোনকে যুগান্তকারী অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। ন্যূনতম খরচে সর্বাধিক ক্ষতি করার কৌশল নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ড্রোনকে প্রধান হাতিয়ার বানিয়েছে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ মধ্যপ্রাচ্যের অন্তত ১৭টি দেশ বা তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই কৌশল যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

Advertisment

রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে আজ বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভা শেষে বিজেপির বহু প্রতীক্ষিত ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা অমিত শাহের হাতে। বিজেপি শিবিরের তৎপরতা এখানেই শেষ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আজ রাজ্যে একাধিক কর্মসূচিতে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা।

থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক ও প্রকাশ্য কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 

Advertisment

আরও পড়ুন- ভোটের খেলা শুরু রাজ্যে, কবে ব্রিগেডে মোদীর সভা? জানিয়ে দল বিজেপি, আজই রাজ্যে শাহ

এদিকে, রাজনৈতিক সংঘাতের আবহেও রঙের উৎসবে খামতি রাখছে না রাজ্য সরকার। আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হচ্ছে দোলযাত্রা ও হোলি উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা। রাজ্যের সম্প্রীতি ও সংস্কৃতির মেলবন্ধনে এই আয়োজন এক অন্য মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন-বাংলার বুকে বুক কাঁপানো দুর্ঘটনা, ৫ মৃত্যুতে হাহাকার, আর্তনাদ

অন্যদিকে, বসন্তের শুরুতেই দাপট দেখাচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ পুরোপুরি উধাও হয়ে যাবে।আগামীকাল দোল উৎসব। রঙের উৎসবের দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-বিজেপির অভিযোগের জের! বাংলাদেশি 'তকমা'য় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের 'নাম ডিলিট', তোলপাড়

  • Mar 02, 2026 13:55 IST

    WB News Live Updates: নিজের ও দুই ছেলের নাম ‘বিচারাধীন’ দেখে বিষ পান প্রৌঢ়ের

    নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) নিজের ও ছেলেদের নাম ‘বিচারাধীন’ দেখে চরম বিপত্তি। এই ঘটনায় তীব্র মানসিক চাপে পড়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিন্দুগ্রাম এলাকার বাসিন্দা বাবলু হালদার (৬০)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।



  • Mar 02, 2026 13:47 IST

    Kolkata News Live Updates:ভোটের আগেই নিরাপত্তার বজ্র আঁটুনি!

    নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজ্যজুড়ে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জন্য একটি বিস্তৃত নিরাপত্তা সংক্রান্ত নকশা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে জনসংখ্যার ঘনত্ব, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জেলায় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
    জেলাভিত্তিক মোতায়েন পরিকল্পনায় দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলায় সর্বাধিক ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পাবে ৯ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলা পাবে ১৭ কোম্পানি। বারাসাত পুলিশ জেলা পাবে ১১ কোম্পানি এবং বনগাঁ পুলিশ জেলা পাবে ৬ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে থাকবে ২১ কোম্পানি। এর মধ্যে হাওড়া শহর ও গ্রামীণ এলাকায় সমানভাবে বাহিনী বণ্টন করা হয়েছে।



  • Mar 02, 2026 13:46 IST

    Kolkata international flight cancellations:৪৪ হাজারে দুবাইয়ের টিকিট!

    Middle East crisis impact on aviation: ইরানে বিমান হানার পর মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হওয়া চরম অস্থিরতার প্রভাব সরাসরি পড়ল কলকাতার বিমান পরিষেবায়। আকাশপথ বন্ধ হওয়া এবং একের পর এক আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ার ফলে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিলোত্তমার পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। ইরান, ইরাক এবং কুয়েতের মতো গুরুত্বপূর্ণ আকাশপথগুলি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমের দেশগুলিতে যাওয়ার প্রধান ‘গেটওয়ে’ বা প্রবেশপথটি বর্তমানে রুদ্ধ।



  • Mar 02, 2026 11:14 IST

    West Bengal News Live: মুর্শিদাবাদে অবরোধ

    মুর্শিদাবাদে ভোটার তালিকা বিভ্রাটকে কেন্দ্র করে ঘনিয়ে এল মর্মান্তিক পরিণতি। পরিবারের সদস্যদের নাম চূড়ান্ত তালিকায় 'বিচারাধীন' থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের। মৃতের নাম আব্দুল শেখ (৭০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে গুধিয়া বকুলতলা মোড়ে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন। অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কিছু গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়।



  • Mar 02, 2026 09:53 IST

    WB News Live Updates: মমতার সরকারকে তুলোধনা জেপি নাড্ডার

    ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে সীমান্ত জেলা নদীয়ায় দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শাণালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। রবিবার কৃষ্ণনগরের কাছে দিগনগরে 'সংকল্প পরিবর্তন যাত্রা'য় অংশ নিয়ে তিনি সাফ জানান, অনুপ্রবেশ বন্ধ করতে এবং সীমান্ত সুরক্ষিত করতে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অপরিহার্য।



  • Mar 02, 2026 09:53 IST

    West Bengal Weather:গরম না কি বৃষ্টি? দোলের দিন আবহাওয়া কার পক্ষে?

    Kolkata Weather Today: রাজ্যে শীতের আমেজ এখন অতীত। ভোরের হালকা শিরশিরানিটুকুও ফিকে হয়ে আসছে প্রতিদিন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীতের মেজাজ। পরিবর্তে কড়া নাড়ছে প্যাচপ্যাচে গরম। আগামীকাল বাঙালির অন্যতম উৎসব দোলযাত্রা; আবির খেলার দিনে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।



  • Mar 02, 2026 09:47 IST

    West Bengal News Live Updates: কবে ব্রিগেডে মোদীর সভা?

    পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ভোটের ময়দানে শক্তি প্রদর্শনের লক্ষ্যে রবিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার সমাপ্তি আগামী ১৫ মার্চ কলকাতায় এক মহাসমাবেশের মাধ্যমে, যেখানে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র। বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, মধ্য কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ এই বিশাল র‍্যালির মাধ্যমেই ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে।



bjp Kolkata Live Updates West Bengal News Live