/indian-express-bangla/media/media_files/2025/11/28/9042-2025-11-28-22-03-41.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন
Kolkata news updates:মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য। চাকু মেরে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে বলে অভিযোগ। অভিযোগের তীর কংগ্রেসের দিকে। মৃত তৃণমূল নেতার নাম হায়াতুল্লা শেখ। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন শেখের শ্যালক মৃত হায়াতুল্লা শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন শেখ জানিয়েছেন, তৃণমূল অঞ্চল কমিটির সদস্য মৃত হায়াতুল্লা শেখ বহরমপুর থানার কুমরদহ ঘাট এলাকায় এদিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতি ধারালো চাকু নিয়ে হায়াতুল্লার ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত অবস্থায় হায়াতুল্লাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন শেখ জানিয়েছেন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) কার্যক্রম পুরোদমে চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংশোধন ফর্ম বিলি করার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে জাতীয় নির্বাচন কমিশন এবার বিরাট এক পদক্ষেপ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন কর্মকান্ডের দায়িত্বে ১২ জন সিনিয়র আইএএস আধিকারিককে নিয়োগ করল নির্বাচন কমিশন। পাশাপাশি ১৯৯০ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে স্পেশ্যাল রোল অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে। SIR প্রক্রিয়াকে আরও নির্ভুল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। পর্যবেক্ষকদের প্রধান কাজ কী?
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলা পর্যায়ে SIR পর্যবেক্ষণ
ভিজিট প্ল্যান তৈরি
সিইও-র অফিস ও জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে সমন্বয়
SIR-সংক্রান্ত যাবতীয় নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন
বিটি রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। স্কুল ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে যায় ২৩৪ নং রুটের বাস। তড়িঘড়ি ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় কাছের একটি নার্সিং হোমে। সেখান থেকে তাকে রেফার করা হয় আরজি কর মেডিকেল কলেজে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত পড়ুয়ার নাম অরণ্য চক্রবর্তী। জানা গিয়েছে সে নবম শ্রেনির ছাত্র।
শহরে ফের বেপরোয়া গতির বলি এক স্কুল পড়ুয়া। শুক্রবার সকালে কাশীপুর থানা এলাকার সিআইটি মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথে একটি বেসরকারি বাস আচমকা ধাক্কা মারে নাবালককে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেপরোয়া বাসচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে কিছুক্ষণ রাস্তায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের দারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে কটুক্তির অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বালি জগাছা ব্লকের নিশ্চিন্তার সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। তখনই বুড়ো শিবতলার কাছে দুই দুষ্কৃতী তাদের পথ আটকে গুলি চালায়। হামলায় দেবব্রত মণ্ডল এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
এসআইআর ইস্যুকে ঘিরে রাজনৈতিক সরগরমের মধ্যেই আজ দিল্লিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল কংগ্রেসের দশ সাংসদের একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরপর চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার কে. জ্ঞানেশ কুমারকে। সেই চিঠির প্রেক্ষিতেই এদিন নির্বাচন কমিশনের দরবারে যাচ্ছে তৃণমূল।
ঘূর্ণিঝড় সিনিয়ারের পর এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের কোনও জেলায়ই পড়বে না। বরং আগামী কয়েক দিনে শীতের আমেজ আরও খানিকটা ফিকে হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, এবং কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই আপাতত।
- Nov 28, 2025 12:34 IST
WB News Live: এসআইআর ফর্ম আপলোড করতে গিয়েই প্রাণ হারালেন বিএলও
এসআইআর ফর্ম আপলোডের অতিরিক্ত চাপ ফের কেড়ে নিল এক বিএলও-র প্রাণ। মৃতের নাম জাকির হোসেন। তিনি মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথের বিএলও ও পেশায় শিক্ষক ছিলেন।
বিস্তারিত পড়ুন- SIR: এক মাসের টেনশন, রাতের দুঃস্বপ্ন! এসআইআর ফর্ম আপলোড করতে গিয়েই প্রাণ হারালেন বিএলও
- Nov 28, 2025 12:34 IST
Kolkata News Live Updates:ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও
বহু বিতর্ক, আন্দোলন ও রাজনৈতিক সংঘাতের পর শেষমেশ সংসদে পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির সইয়ের পর এটি আইনে পরিণত হয়। এবার সেই ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল পশ্চিমবঙ্গ সরকারও। রাজ্যের সমস্ত ওয়াকফ-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ জারি করেছে নবান্ন।
বিস্তারিত পড়ুন- Waqf Amendment Act: শেষমেশ ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও, জোরদার তৎপরতা শুরু নবান্নের
- Nov 28, 2025 11:04 IST
Gold Price Today: সোনার দামে ভূমিকম্প!
আগামী সপ্তাহে আরবিআই-এর মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠকের আগে সোনা ও রূপার দাম বাড়ছে । এমপিসি বৈঠকটি ৩, ৪ এবং ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ দেশীয় সোনার বাজারে সোনার দামের কথা বলতে গেলে, আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,৮৪৬ টাকা, যেটা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রতি গ্রাম ১২,৭৭৫ টাকার তুলনায় ৭১ টাকা বেশি, অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ১১,৭৭৫ টাকা, যা গতকালের ১১,৭১০ টাকার প্রতি গ্রামের তুলনায় ৬৫ টাকা বেশি। ১৮ ক্যারেট সোনার দাম আজ প্রতি গ্রাম ৯,৬৩৪ টাকা, যা বৃহস্পতিবারের ৯,৫৮১ টাকার বন্ধের তুলনায় ৫৩ টাকা বেশি।
বিস্তারিত পড়ুন- Gold Price Today; 28 Nov: সোনার দামে ভূমিকম্প! দিল্লি থেকে কলকাতা কতটা বাড়ল হলুদ ধাতুর দর?
- Nov 28, 2025 11:03 IST
West Bengal News Live Updates: শাসকনেতার 'ঘোষণা'য় তুঙ্গে বিতর্ক
জয়নগর বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপুটে নেতা বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি দলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যে সমস্ত কর্মীরা তৃণমূলের ঝান্ডা বহন করেন, তাদের দোতলা বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি একমাত্র তাদেরই দেওয়া হবে।
বিস্তারিত পড়ুন- South 24 Pgs News: আবাস যোজনায় পার্টিই ফেভারিট! দোতলা বাড়ি থাকলেও তৃণমূলকেই পাকা-ঘর, শাসকনেতার 'ঘোষণা'য় তুঙ্গে বিতর্ক
- Nov 28, 2025 10:31 IST
WB News Live: হাসপাতাল থেকে চোখ চুরি হয়নি
বারাসাত সরকারি হাসপাতালের মগ থেকে মৃতদেহের চোখ চুরির ঘটনা ঘটেইনি, তদন্তের পর এমনই জানালেন মেডিকেল কলেজের এমএসভিপি ডাক্তার অভিজিৎ সাহা। তিনি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের দেহ থেকে চোখ চুরি হয়নি বরং ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনও প্রাণী সেই চোখের অংশ খুবলে নিয়েছে। মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের পর প্রাথমিক যে রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা, তাতে এটাই স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার অভিজিৎ সাহা। এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
- Nov 28, 2025 10:16 IST
West Bengal News Live Updates: একসঙ্গে ২১ আইপিএসের বদলি
রাজ্য পুলিশে আবারও বড়সড় রদবদল করল নবান্ন। ওসি ও আইসি স্তরে সাম্প্রতিক পরিবর্তনের পর এবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। মোট ২১ জন আইপিএস এবং ১৯ জন ডাব্লুবিপিএস অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন- Police Reshuffle: নবান্নের নির্দেশে জেলা পুলিশে ভূমিকম্প! একসঙ্গে ২১ আইপিএসের বদলি
- Nov 28, 2025 09:52 IST
Kolkata News Live Updates: ২০২৬-এর ক্যালেন্ডারে বড় পরিবর্তন
২০২৫ সালে সরকারি কর্মচারীরা দুর্গাপূজায় টানা ১৪ দিনের ছুটি পেয়েছিলেন। তবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কমে যাচ্ছে পুজোর ছুটি। রবিবারের গেরোয় সেই ছুটির সংখ্যা ১৪ দিন থেকে কমে দাঁড়াচ্ছে ১২ দিনে। রাজ্যের অর্থ দপ্তর প্রকাশিত নতুন ছুটির তালিকায় এই তথ্য স্পষ্ট হয়েছে।
বিস্তারিত পড়ুন- Holidays 2026: পুজোতে আর মিলছে না টানা ছুটি! ২০২৬-এর ক্যালেন্ডারে বড় পরিবর্তন
- Nov 28, 2025 09:04 IST
West Bengal News Live Updates:বাংলার আকাশে শীত না বৃষ্টি?
ঘূর্ণিঝড় সেনিয়ারের বিপদ কাটার পর ফের একবার চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ডিটওয়া তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
- Nov 28, 2025 09:03 IST
West Bengal News Live:মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর
মেট্রো রেল পরিষেবায় আরও এক বড় সিদ্ধান্ত। আগামী ১ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে কলকাতার পার্পল লাইনে বাড়ছে মেট্রোর ট্রেন সংখ্যা এবং পরিষেবার সময়সীমা। কর্মদিবসে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেশি সংখ্যক মেট্রো চলবে। বিশেষত যে সমস্ত যাত্রী মাঝেরহাট স্টেশন হয়ে পূর্ব রেলের লোকাল ট্রেন ব্যবহার করেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তির খবর।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us