/indian-express-bangla/media/media_files/2025/11/03/afghanistan-earthquake-mazar-e-sharif-hindukush-tremors-2025-11-03-09-16-55.jpg)
Kolkata earthquake: প্রতীকী ছবি।
Kolkata News Updates: ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। শহরের বেশ কয়েকটি জায়গা কেঁপে উঠেছে। মঙ্গলবার রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই মূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এই ঘটনায় শহরবাসীরা আতঙ্কিত হয়ে উঠেছে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস স্থল মায়ানমার। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রীত্ব গিয়েছিল, দল থেকেও সাসপেন্ড হতে হয়েছিল। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় জেল খাটার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। কিন্তু রাজনীতির অলিগলি থেকে যে তিনি হারিয়ে যাননি, তা ফের প্রমাণ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার বিধানসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তিনি। বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কাজ পরিচালনার জন্য যে বিভিন্ন কমিটি গঠন করেছেন, তার মধ্যে দুটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, তাঁকে লাইব্রেরি কমিটি এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটি-তে জায়গা দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই অন্তর্ভুক্তিতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল কংগ্রেস তাঁকে দল থেকে সাসপেন্ড করেছিল এবং মন্ত্রীসভা থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক পদে বহাল রয়েছেন।
এদিকে, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শীর্ষ আদালতে একটি ৩৪ পাতার হলফনামা জমা দেওয়া হয়। সেই হলফনামার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে ৭ দিন সময় চেয়েছে ইডি।
আরও পড়ুন-IPAC Case: ‘শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম’, সুপ্রিম কোর্টে জানালেন মমতা! আইপ্যাক কাণ্ডে নয়া মোড়
রাজনীতির পারদ চড়লেও আবহাওয়ার মেজাজ কিন্তু এখনও বেশ ঠান্ডা। ফেব্রুয়ারি মাস পড়লেও এখনই লেপ-কম্বল তুলে রাখার সময় আসেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে শীতের জমাটি মেজাজ এখনও বহাল।
বিশেষ করে সকাল এবং সন্ধ্যার পর থেকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে সর্বত্র। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে।
আরও পড়ুন-ED Raid: ভোটের আগেই 'অ্যাকশন মুড'-এ ইডি! একযোগে ১০ জায়গায় হানা, টার্গেট কারা?
- Feb 03, 2026 21:22 IST
Kolkata News Live: কলকাতায় ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। শহরের বেশ কয়েকটি জায়গা কেঁপে উঠেছে। মঙ্গলবার রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই মূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এই ঘটনায় শহরবাসীরা আতঙ্কিত হয়ে উঠেছে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস স্থল মায়ানমার। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
- Feb 03, 2026 16:26 IST
Kolkata News Live: মহাকাশ এবার স্কুলের মাঠে!
মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে ভারত আজ এক উজ্জ্বল নাম। ইসরো (ISRO)-র একের পর এক সাফল্য যেমন দেশবাসীকে গর্বিত করেছে, তেমনই নতুন প্রজন্মের মনে জাগিয়ে তুলেছে মহাকাশ জানার অদম্য কৌতূহল। সেই কৌতূহল মেটাতেই এবার লালবাগে এসে পৌঁছল ইসরোর বিশেষ ‘মোবাইল এক্সিবিশন ভ্যান’ বা ভ্রাম্যমাণ প্রদর্শনী।
- Feb 03, 2026 16:26 IST
West bengal News Live: শাড়ির ভাঁজে এ কী!
পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল বন্যপ্রাণীর দেহাংশ। শাড়ির প্যাকেটের আড়ালে লুকিয়ে মাছরাঙার পালক চিনে পাঠানোর আগেই বারুইপুর প্রধান ডাকঘর থেকে গ্রেপ্তার হলো এক আন্তর্জাতিক পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিনাতুল্লাহ নেগাবন। তার বাড়ি ঢোলাহাট থানার উত্তরাবাদ এলাকায়।
- Feb 03, 2026 16:26 IST
Bengal News Live Updates: রাস্তা সারাতে নামলেন বিজেপি বিধায়ক
মাথায় ইটের টুকরো ভর্তি বস্তা, হাতে কোদাল। নিজেই শ্রমিক হয়ে বেহাল রাস্তা মেরামতে নামলেন বিধায়ক। ভোটমুখী বাংলায় মালদহের গাজোলের বিজেপি বিধায়ক চিম্ময় দেব বর্মনের এমনই একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা। বিধায়কের দাবি মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ, অন্যদিকে একে ‘ভোটের আগে নাটক’ বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নেটিজেনদের একাংশও এই কাজ নিয়ে সমালোচনা করেছেন।
- Feb 03, 2026 16:26 IST
Kolkata News Live: কাঁটাতারের ওপার থেকে উড়ে এল টাকার প্যাকেট!
জালনোট পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার চরিঅনন্তপুরের কামাত এলাকা থেকে ৫ লক্ষ টাকার জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মোশারফ হোসেন।
- Feb 03, 2026 16:25 IST
WB News Live: মাধ্যমিক চলাকালীন রণক্ষেত্র স্কুল!
নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই পরীক্ষাকেন্দ্রের ভিতরে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়লেন খোদ স্কুল পরিদর্শক (SI) এবং শিক্ষকরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে। মারামারির জেরে এক শিক্ষক এবং স্কুল পরিদর্শক উভয়েই আহত হয়েছেন বলে খবর। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার এই ঘটনায় হতবাক পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা।
- Feb 03, 2026 16:25 IST
WB News Live Updates: মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
আইপ্যাক (I-PAC)-এর দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি তদন্তে বাধা দেননি। ঠিক এই দাবিরই কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, আদালতে অসত্য তথ্য পেশ করা হচ্ছে। তাঁর কটাক্ষ, "একটা বাচ্চা ছেলেও বুঝবে আসল সত্যটা কী।"
- Feb 03, 2026 16:25 IST
Kolkata News Live Updates: আইপ্যাক কাণ্ডে নয়া মোড়
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শীর্ষ আদালতে একটি ৩৪ পাতার হলফনামা জমা দেওয়া হয়। সেই হলফনামার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে ৭ দিন সময় চেয়েছে ইডি।
- Feb 03, 2026 16:25 IST
West Bengal News Live Updates: মোদী-শাহর নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা!
ভোটের আগে রাজ্যে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হলেন তিনি। পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর-এর কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে এদিন রীতিমতো রনংদেহি মেজাজে ধরা দেন তৃণমূল সুপ্রিমো।
- Feb 03, 2026 12:47 IST
Pakistan Boycotts India Match:পাকিস্তানকে চরম বেইজ্জত করলেন সুনীল গাভাসকার
আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান (Pakistan Cricket)। পাক সরকারের পক্ষ থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই ২ দলের মধ্যে ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। আইসিসি ইভেন্টের এই হাইভোল্টেজ ম্যাচে প্রত্যেকের নজর রয়েছে।ইতিমধ্যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। পাকিস্তান ক্রিকেটের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। পাকিস্তানের এই দাবির বিপক্ষে সওয়াল করে তিনি আইসিসি-র কাছে বিশেষ আর্জি জানিয়েছেন।
- Feb 03, 2026 12:47 IST
IND vs PAK World Cup Controversy:বিষ উগরে দিলেন আফ্রিদি!
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket) অবশেষে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু, এই প্রতিবেশী দেশটি জানিয়ে দিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচ তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেটকে বড়সড় ধাক্কার মুখে পড়তে হতে পারে। এই ঘোষণার পর আইসিসি তড়িঘড়ি বৈঠকের আয়োজন করেছে।যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছেন। এই ব্যাপারে শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি মন্তব্য সামনে এসেছে।পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর শাহিদ আফ্রিদি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি সবসময়ই মনে করি, যে দরজা রাজনীতি খুলতে পারে না, সেটা একমাত্র ক্রিকেটই খুলতে পারে। আমি অত্যন্ত দুঃখিত যে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, সরকারের এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি। আইসিসি-র কাছে এটাই সুযোগ যে তারা শুধুমাত্র বক্তব্যে নয়, নিজেদের কাজেও নিরপেক্ষতা প্রমাণ করবে।'
- Feb 03, 2026 12:47 IST
IND vs PAK Controversy: পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ভাজ্জির!
India vs Pakistan: গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই ম্য়াচ আয়োজনের কথা ছিল। কিন্তু, পাকিস্তান (Pakistan Cricket) এই ম্য়াচটি ইতিমধ্যে বয়কট করেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) নামও। তিনি পাকিস্তানের যাবতীয় ছল-চাতুরি ফাঁস করে দিয়েছেন। গোটা ঘটনাটিকে নাটক বলেও উল্লেখ করেছেন তিনি।
- Feb 03, 2026 12:46 IST
India vs Pakistan Cricket Latest News: ভারতের বিরুদ্ধে না খেললেই 'সব শেষ'! কী কী ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান?
২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হওয়ার আগেই একটা চাঞ্চল্যকর খবর পেয়েছেন ক্রিকেট সমর্থকরা। পাকিস্তান সরকারের (Pakistan Government) পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের দল আইসিসি-র এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় আয়োজিত ভারতের বিরুদ্ধে ম্য়াচটি তারা বয়কট করবে। পাকিস্তানের (Pakistan Cricket Team) এই সিদ্ধান্তে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেয়েছেন। এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। তাঁরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন।
- Feb 03, 2026 12:43 IST
Mohun Bagan:মোহনবাগানের সবচেয়ে 'কুখ্যাত' ম্যাচ কোনটা জানেন?
হাতে আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবের একাধিক গর্বের ইতিহাস রয়েছে, তেমনই রয়েছে এক কলঙ্কের উপাখ্যানও। এমনই একটি ম্যাচ খেলা হয়েছিল ১৮৮৯ সালের এয়ারলাইন্স গোল্ড কাপে।
- Feb 03, 2026 12:19 IST
West Bengal News Live: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ট্রেন যাত্রীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার সুজনিপাড়া রেলটেশন সংলগ্ন খিদিরপুর এলাকায়। মৃত ওই বৃদ্ধর কোনো নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানাযায় মঙ্গলবার ভোর বেলায় স্থানীয়রা রেললাইন পার হতে গিয়ে রেললাইনের ধারে এক অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায়, খবর দেওয়া হয় রেল পুলিশ ও সুতি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ও রেল পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত করে দিচ্ছে রেল পুলিশ ও সুতি থানার পুলিশ।
- Feb 03, 2026 12:19 IST
WB News Live Updates: ভোটের আগেই 'অ্যাকশন মুড'-এ ইডি!
বেআইনি কয়লা পাচার ও পরিবহণ মামলায় ফের রাজ্যজুড়ে বড়সড় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে প্রায় ১০টি জায়গায় এই তল্লাশি চালানো হয়েছে।
- Feb 03, 2026 11:47 IST
Kolkata News Live Updates: গ্রেপ্তার বাইক চুরি চক্রের দুই পান্ডা
জানুয়ারি মাসের ২১ তারিখে বারুইপুরের উত্তরভাগ এলাকা থেকে চুরি যায় একটি বাইক। এই বাইক চুরির তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশের হাতে একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে এই সিসি ক্যামেরার ফুটেজ ধরে সুন্দরবন কোস্টাল এলাকার দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদেরকে জেরা করে চুরি যাওয়া বাইক সহ আরও দুটি চোরাই বাইক উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর ধৃতরা বারুইপুর থানার পিয়ালী এলাকায় ভাড়া নিয়ে থাকছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘুরে বাইক চুরি করে বিক্রি করে দিত তারা সুন্দরবন এলাকায় একজন বাইক চুরি করতো অন্যজন নজর রাখতো এলাকায়। ধৃতরা হলেন অয়ন মন্ডল ও সৌমেন মন্ডল। ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে করবে পুলিশ পুলিশ প্রাথমিক অনুমান শুধু বারুইপুর নয় বিভিন্ন থানায় এলাকায় তারা বাইক চুরির সঙ্গে যুক্ত।
- Feb 03, 2026 11:46 IST
West bengal news Live: আনন্দপুরে মানবাধিকার কমিশনের দল
আনন্দপুর দুর্ঘটনা স্থলে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের ৩ সদস্যের প্রতিনিধিদল। এই দলটি সোমবার দুপুরে কলকাতায় আসে। বিকেলে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সাথে বৈঠক করেন। আজ সকালে তারা ঘটনাস্থলে এসেছেন। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে তার বৈঠক করারও কথা রয়েছে। অগ্নিকান্ডের ৮দিন অতিক্রান্ত। রবিবার পর্যন্ত সার্চ অপারেশন হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩জন গ্রেফতার। মোমো কর্মীদের নিয়ে সোমবার মোমো সংস্থার অফিসে তল্লাশি অভিযানে চালানো হয় অন্যদিকে ডেকরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসের বাড়ি থেকেও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
- Feb 03, 2026 11:46 IST
West Bengal news Live: কালিয়াচকে হাড়হিম করা অপারেশন পুলিশের
জালনোট পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার চরিঅনন্তপুরের কামাত এলাকা থেকে ৫ লক্ষ টাকার জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মোশারফ হোসেন।
- Feb 03, 2026 10:54 IST
WB News Live Updates: চা চক্রে দিলীপ ঘোষ
মুর্শিদাবাদের সুতির কাঁদুয়া এলাকায় মঙ্গলবার সকালে চা চক্রে অংশ নিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি চায়ের আড্ডায় যোগদান করেন এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কাঁদুয়া এলাকার সব্জি বাজারে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারের দাম, মানুষের দৈনন্দিন সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
- Feb 03, 2026 10:53 IST
West Bengal News Live Updates:বারুইপুর পোস্ট অফিসে হুলস্থুল
পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল বন্যপ্রাণীর দেহাংশ। শাড়ির প্যাকেটের আড়ালে লুকিয়ে মাছরাঙার পালক চিনে পাঠানোর আগেই বারুইপুর প্রধান ডাকঘর থেকে গ্রেপ্তার হলো এক আন্তর্জাতিক পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিনাতুল্লাহ নেগাবন। তার বাড়ি ঢোলাহাট থানার উত্তরাবাদ এলাকায়।
- Feb 03, 2026 10:22 IST
Bengal News Live Updates: মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের আতঙ্ক!
গত বছরের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচে যান্ত্রিক গোলযোগের অভিযোগ উঠল। লন্ডন থেকে বেঙ্গালুরুগামী একটি ফ্লাইটের পাইলট এই ত্রুটির কথা রিপোর্ট করার পরই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই ওই বিমানটিকে বসিয়ে দেওয়ার (grounded) সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।
- Feb 03, 2026 10:22 IST
West Bengal News Live: লালবাগে ইসরোর অভাবনীয় চমক
মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে ভারত আজ এক উজ্জ্বল নাম। ইসরো (ISRO)-র একের পর এক সাফল্য যেমন দেশবাসীকে গর্বিত করেছে, তেমনই নতুন প্রজন্মের মনে জাগিয়ে তুলেছে মহাকাশ জানার অদম্য কৌতূহল। সেই কৌতূহল মেটাতেই এবার লালবাগে এসে পৌঁছল ইসরোর বিশেষ ‘মোবাইল এক্সিবিশন ভ্যান’ বা ভ্রাম্যমাণ প্রদর্শনী।
- Feb 03, 2026 09:14 IST
West Bengal News Live Updates: ফেব্রুয়ারিতেও শীতের 'সারপ্রাইজ' অ্যাটাক
ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস পড়লেও এখনই জাঁকিয়ে শীতের হাত থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। বিদায়বেলায় রীতিমতো ‘ঝোড়ো ব্যাটিং’ চালাচ্ছে শীত। উত্তুরে হাওয়ার দাপট এখনও রাজ্যজুড়ে বজায় থাকায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই সকাল, সন্ধ্যা ও রাতে মিলছে শীতের শিরশিরানি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই লেপ-কম্বল তুলে রাখার সময় আসেনি।
- Feb 03, 2026 09:13 IST
Kolkata News Live: মোদীকে চিঠি লিখে কী প্রস্তাব দিলেন ট্রাম্প?
গাজা তথা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে দুই রাষ্ট্রনেতার এই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।
- Feb 03, 2026 09:13 IST
WB News Live Updates: জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বিরাট ঘোষণা শতবর্ষ প্রাচীন পুরসভার
কৃষ্ণনগর পুর এলাকার নাগরিকদের জন্য সুখবর। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এবার জন্ম-মৃত্যুর শংসাপত্র সংগ্রহের ক্ষেত্রে সাধারণ মানুষকে আর গুণতে হবে না বাড়তি টাকা। পুর নাগরিকদের আর্থিক সুবিধার্থে একধাক্কায় কমানো হলো শংসাপত্রের আবেদন ও রেজিস্ট্রেশন ফি। পাশাপাশি সম্পূর্ণ মুকুব করা হয়েছে পুরনো নথির তথ্য খোঁজার বা 'সার্চিং' ফি। গত ২ ফেব্রুয়ারি থেকে পুর এলাকায় নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us