/indian-express-bangla/media/media_files/2025/06/21/barasat-fire-2025-06-21-22-33-32.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news updates: খাস কলকাতায় শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ড। এবার আগুন আনন্দপুরের কাছে নোনাডাঙা বস্তিতে। যদিও কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি, তবে দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এদিন সন্ধ্যায় হঠাৎ আগুন লাগায় বস্তির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। হাবড়ায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় শমীক-দিলীপ। 'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী' নিশানা শমীকের। তিনি এদিন বলেন, 'ভুয়ো আধার, এপিক কার্ড তৈরির হাব বারাসাত'। মুখ্যমন্ত্রী বলেছিলেন SIR ফর্ম ফিল আপ করবেন না। পরে জানা গেল উনি সবার আগে ফর্ম ভরেছেন।
ভাতা নয়, বেতন চাই, এই দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে তীব্র বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে কাতারে কাতারে জড়ো হয়ে আন্দোলনে নামেন শ'য়ে-শ'য়ে আশা কর্মী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নিরাপত্তার কারণে স্বাস্থ্য ভবনের মূল দরজা বন্ধ করে দিতে হয়।
আন্দোলনকারীদের স্লোগানে সোচ্চার আন্দোলনকারীরা। “দাবি মানতেই হবে, মরার আগে পর্যন্ত আন্দোলন চলবে”, তুমুল বিক্ষোভ আশা কর্মীদের। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে। ভাতা নয়, নিয়মিত বেতন চালুর দাবিতেই অনড় আন্দোলনকারীরা। বিক্ষোভের চাপে পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা সামাল দিতে পুলিশ প্রশাসন বারবার আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানায়। আন্দোলনরত আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠকের দাবি জানিয়েছেন। পাশাপাশি, তাঁদের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ ফের সামনে এল। মঙ্গলবার বাংলাদেশের নওগাঁ জেলার নওগ্রাম থানার ভাণ্ডারপুর এলাকায় মিঠুন সরকার নামে ২৫ বছরের এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ, চুরির সন্দেহে স্থানীয় জনতা তাঁকে ঘিরে ধরে। জনতার হাত থেকে বাঁচতে তিনি একটি খালে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জলে তলিয়ে যাওয়ার আগে সাহায্যের জন্য আর্তি জানান মিঠুন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত খালের জলেই ডুবে মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মিঠুন আদৌ চুরির ঘটনায় যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এদিকে চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন ছিল মঙ্গলবার। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারও প্রায় একই পরিস্থিতি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এমনই শীতের আমেজ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন- Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’
- Jan 07, 2026 19:22 IST
Kolkata News Live Updates: মৃত বিএলওর ছবি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা
মৃত বিএলওর ছবি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ৫ সদস্যের কমিটি এই মুহূর্তে কথা বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গে।
- Jan 07, 2026 18:49 IST
Kolkata News Live Updates: ১০ লক্ষ জনসমাগম, কলকাতা কাঁপাবেন হুমায়ুন কবীর
মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিতর্কে জড়ানো তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির এবার কলকাতায় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বড় সমাবেশ করার পরিকল্পনা করেছেন তিনি। সোমবার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেড গ্রাউন্ডে যান হুমায়ুন কবির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে জনতা উন্নয়ন পার্টি গঠনকারী হুমায়ুন জানান, প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করব। সভা করবই। কারও সাহস থাকলে গ্রেপ্তার করে দেখাক।”
ব্রিগেডে তাঁর উপস্থিতিকে ঘিরে বিক্ষোভও দেখা যায়। কয়েকজন যুবক দাবি করেন, হুমায়ুন কবির বিজেপির হয়ে কাজ করছেন এবং রাজ্যের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। তবে এ নিয়ে প্রতিক্রিয়ায় হুমায়ুন বলেন, “যে কেউ প্রতিবাদ করতে পারে।”
হুমায়ুন কবিরের দাবি, তাঁর লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো এবং রাজ্যে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে ব্রিগেড সমাবেশে প্রায় ১০ লক্ষ মানুষের উপস্থিতি ঘটানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
- Jan 07, 2026 18:12 IST
Kolkata News Live Updates:মুর্শিদাবাদ জেলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সাথে জেলাশাসকের SIR সংক্রান্ত বিষয়ে আলোচনা
বুধবার দুপুরে তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন সামগ্রিকভাবে কল্যাণমূলক প্রয়াস গ্রহণ করেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি বলেন- সরকারি পরিষেবা কি ধরনের পেয়ে থাকছেন বা পাচ্ছেন না এবং আরো ১০০ শতাংশ যাতে তারা বেনিফিট পান সেই বিষয়গুলি নিয়ে জেলাশাসকের সঙ্গে মুর্শিদাবাদ জেলার থার্ড জেন্ডারদের জেলাপ্রশাসনিক কনফারেন্স হলে একটি আলোচনার সভার আয়োজন করা হয়। তাদের SIR সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে তার সমাধানের জন্য জানুয়ারি মাসেই যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ জাতীয় দের ওয়েলফেয়ার মিশন কে আরো বাড়ানো যায়।
- Jan 07, 2026 14:33 IST
Bangladesh T20I World Cup Controversy: বেঁকে বসল বাংলাদেশ
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশকে মোট চারটে ম্য়াচ খেলতে হবে। এরমধ্যে তিনটে ম্য়াচ আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর একটি ম্য়াচ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদৌ ভারতে আসবে কি না, তা নিয়ে বিস্তার ধোঁয়াশা তৈরি হচ্ছে।
- Jan 07, 2026 14:32 IST
Kolkata News Live Updates: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের বক্তব্য ঘিরে বিতর্ক
ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটকে ঘিরে করা এক মন্তব্যকে কেন্দ্র করে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের বক্তব্যকে ঘিরে শাসক-বিরোধী শিবিরে শুরু হয়েছে তুমুল তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলার মতো পরিস্থিতি কি ভারতে ঘটতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সে দেশের রাষ্ট্রপতির মতো আচরণ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও করতে পারেন কি না!
- Jan 07, 2026 14:31 IST
West Bengal News Live Updates: BLO-র মর্মান্তিক মৃত্যু
SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) কাজের আবহে রাজ্যে ফের এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুর ঘটনা সামনে এল। মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল (৪৮)। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন এবং ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে নিযুক্ত ছিলেন।
- Jan 07, 2026 13:52 IST
Bangladesh Cricket News Update:এবার বাংলাদেশ খেল 'জোর কা ঝটকা'
কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আর্জি জানিয়েছিল, নিরাপত্তার কারণে তারা ভারতের (India vs Bangladesh) মাটিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে চায় না। কিন্তু, সেই আর্জি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট যেন বিশ্বকাপের নির্ধারিত সূচিই অনুসরণ করে। এর পাশাপাশি বোর্ডকেও সতর্ক করা হয়েছে, যদি তারা এই নির্দেশ পালন না করে, সেক্ষেত্রে পয়েন্টও কাটা যেতে পারে।
- Jan 07, 2026 13:51 IST
Mustafizur Rahman: অবশেষে পাকিস্তানের হাত ধরলেন মুস্তাফিজ়ুর?
বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে ইতিমধ্য়ে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR-কে নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুরকে যেন তারা স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়। সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। ইতিমধ্য়ে মুস্তাফিজ়ুর একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। আইপিএল টুর্নামেন্ট থেকে বিতাড়িত হওয়ার পর পাকিস্তান সুপার লিগে যোগ দিতে চলেছেন তিনি। PSL টুর্নামেন্টে মুস্তাফিজ়ের যোগ দেওয়ার খবরটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
- Jan 07, 2026 13:51 IST
India U19 vs South Africa U19 3rd ODI: আজও কি জ্বলে উঠবেন বৈভব সূর্যবংশী?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ইউথ ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। বুধবার অর্থাখ ৭ জানুয়ারি এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি খেলা হবে। প্রথম ২ ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া ইতিমধ্যে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে। কিন্তু, এবার তারা দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে চাইবে। ইতিমধ্যে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ফের একবার তাণ্ডবের মুডে দেখা যেতে পারে। তিনিই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।
- Jan 07, 2026 13:51 IST
Mustafizur Rahman Controversy:মুস্তাফিজ়ুর আগুনে ঘি ঢাললেন JDU নেতা
মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। গত বছর নভেম্বর মাসে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। সেইসময় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশের এই পেস তারকাকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। কিন্তু, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে অত্যাচার বেড়ে চলেছে, সেই কথা মাথায় রেখে BCCI নির্দেশ দেয়, অবিলম্বে মুস্তাফিজ়কে যেন ছেড়ে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স এই টাইগার পেসারকে রিলিজ় করতেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে।
- Jan 07, 2026 13:49 IST
West Bengal News Live: রাত থেকেই শীতের দাপুটে ইনিংস
শীতের দাপটে কাঁপছে বাংলা। আপাতত স্বস্তির কোনো সম্ভাবনা নেই বলেই জানাল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত জারি থাকতে পারে তীব্র শৈত্যপ্রবাহ ও ঠান্ডাজনিত পরিস্থিতি। সেই সঙ্গে সকালবেলা ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।
- Jan 07, 2026 13:49 IST
WB News Live Updates: গর্জে উঠলেন শুভেন্দু
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, সমগ্র বাংলাদেশ বর্তমানে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তার প্রভাব এ রাজ্যেও পড়ছে। তাঁর বক্তব্য, “ওদেশে যা হচ্ছে, এখানেও হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে হচ্ছে।”
- Jan 07, 2026 13:47 IST
Kolkata News Live Updates: অভিষেকের দাবি ওড়ালেন নোবেলজয়ীর ঘনিষ্ঠ
নোবেলজয়ী অমর্ত্য সেনকে SIR শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, গতকাল রামপুরহাটের সভায় এই বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন বিশ্বকাপ ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠিয়েছে। যদিও অমর্ত্য সেন SIR শুনানির কোনও নোটিস পাননি বলেই পাল্টা জানিয়েছেন তাঁর বাড়ি 'প্রতীচী'র দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার। তিনি বলেন, "অমর্ত্য সেনের চিঠি এলে আমাকে স্বাক্ষর করে নিতে হবে। কিন্তু এখনও এমন কোন নোটিসে আমি স্বাক্ষর করিনি। বিষয়টি জানার পর বি এল ও -র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু বি এল ও মোবাইল বন্ধ রাখার কথা বলা সম্ভব হয়নি।"
- Jan 07, 2026 13:46 IST
minority attacks bangladesh: বাংলাদেশে ফের হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু!
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার দুপুরে ভান্ডারপুর গ্রামের ২৫ বছর বয়সী হিন্দু যুবক মিঠুন সরকার উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। সংবাদসংস্থা এনডিটিভি-র প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে।
- Jan 07, 2026 13:45 IST
Bulldozer Action in Delhi: ধুন্ধুমার দিল্লিতে, সংঘর্ষের আঁচে তপ্ত রাজপথ
দিল্লিতে অবৈধ নির্মাণ উচ্ছেদকে কেন্দ্র করে বুধবার ভোরে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানের সময় পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের বিরোধিতায় স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে নামে, যার জেরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
- Jan 07, 2026 13:45 IST
West Bengal News Live Updates: সংগঠনে বিরাট রদবদল বঙ্গ বিজেপির
বিধানসভা নির্বাচনের মুখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল বঙ্গ BJP। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এবার দলের বড় দায়িত্বে আনা হয়েছে।
বিস্তারিত পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
- Jan 07, 2026 13:44 IST
WB News Updates: দুই দিনাজপুরে অভিষেকের কর্মসূচি
জেলা সফরে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসাদের। রাজ্যের বাইরে আক্রান্ত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিনি যাবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি SIR আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিন ইটাহারে একটি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- Jan 07, 2026 10:27 IST
WB News Live Updates: কেতুগ্রামে ধর্মরাজের সোনা-রুপো লুঠ
তীব্র শীতের রাতে জবুথবু জনজীবন। তারই সুযোগ নিয়ে সোমবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাচীন ধর্মরাজ মন্দিরে হানা দেয় চোরেরা। দরজা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে চোরেরা প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর অলংকার চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বহু ভক্ত মন্দিরের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমেছে।
- Jan 07, 2026 10:27 IST
West Bengal News Live: ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি
ওড়িশায় কাজ করতে গিয়ে খুন হওয়া মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের শ্রমিক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস অনুযায়ী অবশেষে সরকারি চাকরি পেলেন জুয়েল রানার মা। বুধবার থেকেই তিনি সুতি–১ ব্লকের ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস (BL&LRO)-এ অ্যাটেন্ডেন্ট পদে কাজ শুরু করছেন।
- Jan 07, 2026 10:27 IST
Kolkata News Live Updates: শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?
বাংলা জুড়ে শীতের ভয়াল দাপট। উত্তর থেকে দক্ষিণ, সবত্রই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রিতে, কোথাও আবার ১০ ডিগ্রির ঘরে। শীতের করাল গ্রাসে জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়।গতকাল কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, আজও তাপমাত্রার পারদ গতকালের আশেপাশেই ঘোরাফেরা করছে।
বিস্তারিত পড়ুন- West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?
- Jan 07, 2026 10:26 IST
West Bengal News Live Updates: জীবিত হয়েও ‘মৃত’! নির্বাচন কমিশনের তালিকায় ভূত ভোটার
খাতায়-কলমে মৃত ঘোষণা করা হয়েছে তাঁকে, অথচ বাস্তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। নির্বাচন কমিশনের চরম গাফিলতিতে জলজ্যান্ত এক মহিলা ভোটারকে মৃত বলে ঘোষণা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি ব্লকে। ঘটনার কেন্দ্রবিন্দু সুতি–২ ব্লকের অরঙ্গাবাদ–১ গ্রাম পঞ্চায়েত এলাকার ১১৫ নম্বর বারুইপাড়া বুথের ভোটার, ৫৫ বছর বয়সি ববিতা কুন্ডু। জানা গিয়েছে, তিনি গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালের প্রকাশিত ভোটার তালিকায় হঠাৎ করেই তাঁকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us