West Bengal News Live Updates: মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

West Bengal News Live Updates 26 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর, ব্রেকিং আপডেট ও লাইভ নিউজ পেতে দেখুন। রাজনীতি, ক্রাইম, আবহাওয়া ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তাজা তথ্য বাংলায়।

West Bengal News Live Updates 26 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর, ব্রেকিং আপডেট ও লাইভ নিউজ পেতে দেখুন। রাজনীতি, ক্রাইম, আবহাওয়া ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তাজা তথ্য বাংলায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata metro

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Live Updates:নেতাজি ভবন মেট্রো স্টেশনে শুক্রবার বিকেল প্রায় ৫টা ১৭ মিনিট নাগাদ একটি চলন্ত আপ মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। ঘটনার জেরে দ্রুত উদ্ধারকাজ চালাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ‘পাওয়ার ব্লক’ নেওয়া হয়। এই ঘটনার ফলে ব্লু লাইনে সাময়িকভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ওই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে উভয় দিকেই মেট্রো পরিষেবা চালু ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যা ৬টা থেকে ব্লু লাইনের পুরো অংশে স্বাভাবিক মেট্রো পরিষেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisment

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল কলকাতা। শুক্রবার হিন্দু সংহতি মঞ্চের ডাকে বেকবাগান মোড়ে অবস্থান-বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনার প্রতিবাদে রাজপথে নামে সংগঠনের কর্মী-সমর্থকেরা।
 
বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দেওয়া। তবে মিছিল শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়ে হিন্দু সংহতির কর্মীরা। বেকবাগান মোড়ে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘পুলিশ মিছিল আটকাতে পারে, কিন্তু ডেপুটেশন জমা দেবই’, এই দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন- মমতাকে হারানোর বিরাট মাস্টারপ্ল্যান, মোদীর সফরের পরই রাজ্যে অমিত শাহ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেকবাগান মোড় ও বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট করা হয়, ২৩ ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় হিন্দু সংহতি মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে পৌঁছে ডেপুটেশন জমা দেয়।

আরও পড়ুন-'১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু

ভোট আসতেই ফের রাজ্যে দলবদলের চেনা ছবি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পার্ণো মিত্র এবার তৃণমূলে যোগ দিলেন। পার্ণো মিত্র ২০২১ সালে বরানগর থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে তৎকালীন তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে তিনি হেরে যান। নির্বাচনের পর সক্রিয় রাজনীতিতে দীর্ঘ সময় তাকে দেখা যায়নি। 

আরও পড়ুন-Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, দীপু দাসের পর পিটিয়ে হত্যা অমৃত মণ্ডলকে

২৬'-এর বিধানসভা ভোটের আগে আবারও রাজনীতিতে সক্রিয় হলেন পার্ণো মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে এবার তিনি তৃণমূলে যোগ দেন। পার্ণোর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন চর্চা তৈরি করেছে। "৬ বছর আগে বিজেপিতে গিয়েছিলাম। মানুষ ভুল করে, সংশোধনের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।" তৃণমূলে যোগ দিয়ে বললেন পার্ণো মিত্র।

অন্যদিকে, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে শীতের প্রকোপ আরও বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা থেকে শুরু করে জেলার পর জেলায় প্রবল ঠান্ডা স্রোত বইবে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন-Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা

আবহাওয়াবিদদের একাংশের মতে, এবছরের শীত অতীতের একাধিক রেকর্ড ভেঙে দিতে পারে। শীত ও কুয়াশার দাপটে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

  • Dec 26, 2025 13:23 IST

    West Bengal News Live Updates: ট্রাম্পের বিরাট হুঙ্কারে কেঁপে উঠল বিশ্ব

    নাইজেরিয়ায় কেন মার্কিন যুক্তরাষ্ট্র  বিমান হামলা চালিয়েছে ? ট্রাম্প জানালেন আসল কারণ, প্রকাশ্যে এল হামলার ভয়াবহ ভিডিও। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসআইএসের ঘাঁটিতে বড়সড় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বায়ুসেনা এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই হামলার তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



  • Dec 26, 2025 13:23 IST

    Kolkata News Live: অভিষেকের ভার্চুয়াল ম্যাজিক!

    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR সংক্রান্ত ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। আগামী রবিবার রাজ্য তৃণমূলের এক লক্ষেরও বেশি নেতা-কর্মী এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে আজ শুক্রবার আরও একটি ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল সংসদের সদস্যরা, যেখানে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন।



  • Dec 26, 2025 13:23 IST

    Kolkata News Live Updates: কানাডায় দুই ভারতীয় ছাত্রের মৃত্যুতে বিরাট রহস্য

    কানাডার টরন্টোতে গত ছয় দিনের ব্যবধানে দুই ভারতীয় নাগরিকের মর্মান্তিক হত্যাকাণ্ডে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের একজন ৩০ বছর বয়সী ভারতীয় মহিলা হিমাংশী খুরানা এবং অপরজন ২০ বছর বয়সী ভারতীয় মেডিকেল ছাত্র শিবাঙ্ক অবস্থি। দুটি ঘটনাই টরন্টোতে ঘটলেও পুলিশ জানিয়েছে, এর মধ্যে কোনও যোগসূত্র নেই। 



  • Dec 26, 2025 13:23 IST

    WB News Live Updates: আজ থেকে ট্রেন যাত্রা আরও ব্যয়বহুল

    আজ শুক্রবার, ২৬ ডিসেম্বর থেকে দেশজুড়ে ট্রেন যাত্রা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠল। রেল মন্ত্রক ট্রেনের ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে,যেটি আজ থেকেই কার্যকর হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সংশোধিত ভাড়া শুধুমাত্র আজ বা তার পরে বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ২৬ ডিসেম্বরের আগে যাঁরা টিকিট বুক করেছেন, তাঁদের ক্ষেত্রে কোনও অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, এমনকি যাত্রার তারিখ ভাড়া বাড়ার কার্যকর দিনের পর হলেও দিতে হবে না কোন এক্সট্রা টাকা।



  • Dec 26, 2025 13:23 IST

    West Bengal News Live: নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক

    বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক। রাজবাড়ি জেলায় বাংলাদেশের সংখ্যালঘু ওই যুবককে পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম অমৃত মণ্ডল, যিনি সাম্রাট নামেও পরিচিত। পুলিশ সূত্রে জানা যায়, অমৃত মণ্ডলের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির টাকা নিয়ে বচসা হয়। তারই জেরে এই নৃশংস খুন বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। 



  • Dec 26, 2025 10:32 IST

    Kolkata News Live Updates: নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা

    মারকাটারি ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। শহর থেকে জেলা, সর্বত্র শীতের চূড়ান্ত দাপটে নাজেহাল বঙ্গবাসী। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যজুড়ে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের একাংশের মতে, এবারের শীত অতীতের একাধিক রেকর্ড ভাঙতে পারে।



  • Dec 26, 2025 10:31 IST

    WB News Live Updates: বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস

    SIR আবহে সীমান্তে কড়াকড়ি এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে যখন পুশব্যাক চলছে, সেই সময়েই বাংলাদেশ থেকে ভারতে দেহব্যবসার জন্য এক মহিলাকে পাচারের অভিযোগে নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।



  • Dec 26, 2025 10:31 IST

    West Bengal News Live Updates: SIR নিয়ে অস্বস্তি বিধায়কের পরিবারে

    ভোটার হিসাবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত ছিল।সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকাতেও নাম রয়েছে।তা সত্ত্বেও ভোটার তালিকার নিবিড় সংশোধনীর শুনানীতে তলব করা হলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা,ভাই এবং ভাইয়ের স্ত্রীকে। নির্বাচন কমিশনের এই তলব ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নবীনচন্দ্র বাগের দাবি , তিনি তৃণমূলের বিধায়ক বলেই তাঁর পরিবারকে অপদস্ত করতে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি 
    এই সব  করাচ্ছে। 



kolkata news parno mitra Bengali News Today West Bengal News Bengal Weather Forecast Bangladesh Crisis SIR Breaking news