/indian-express-bangla/media/media_files/2025/11/25/agitation-2025-11-25-00-13-19.jpg)
পুলিশের সামনেই চলছে বিক্ষোভ
Kolkata News Updates: এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কলকাতা সিইও অফিস তোলপাড়। দিনভর অবস্থান বিক্ষোভের পর সোমবার মধ্যরাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নির্বাচন কমিশন অফিসের সামনে। একদিকে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ, তমোঘ্ন ঘোষদের নেতৃত্বে বিজেপি কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষই প্রায় মারমুখী হয়ে ওঠে। একে অপরের দিকে তেড়ে যেতে থাকে। দুপক্ষের মাঝে তখন ব্যারিকেড দিয়ে কলকাতা পুলিশ। এরই মধ্যে নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে যান সিইও মনোজ আগরওয়াল। তিনি দীর্ঘক্ষণ ভিতরে আটকে ছিলেন।
বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এখানে অবস্থানে শুধু বিএলও রয়েছেন মাত্র ৪জন। বাকিরা বিএলও অধিকার রক্ষা কমিটির নামে নথি ধ্বংস করতে এসেছে।" আন্দোলনকারীরা বলেন, "শিক্ষকরা আন্দোলন করছে। শিক্ষকদের ওপর অত্যাচার করতে চাইছে বিজেপি। কলকাতা পুলিশ সজল ঘোষদের মদত করছে।" ইলেকশন কমিশন মানেই বিজেপি বলে দাবি আন্দোলনকারী বিএলওদের সংগঠনের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলিউড তারকা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এক্স-এ পোস্ট করে তিনি জানান, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার এক যুগের অবসান হল। মোদীর কথায়, “ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতে এক যুগের অবসান ঘটাল। তিনি ছিলেন এক আইকনিক তারকা, অসাধারণ অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে এনে দিতেন বিশেষ আকর্ষণ ও গভীরতা। তাঁর অভিনীত নানা বৈচিত্র্যময় চরিত্র মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তাঁর সরলতা, নম্রতা এবং আন্তরিকতার জন্যও তিনি সমানভাবে প্রশংসিত ছিলেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তের প্রতি আমার সমবেদনা। ওঁ শান্তি।”
The passing of Dharmendra Ji marks the end of an era in Indian cinema. He was an iconic film personality, a phenomenal actor who brought charm and depth to every role he played. The manner in which he played diverse roles struck a chord with countless people. Dharmendra Ji was…
— Narendra Modi (@narendramodi) November 24, 2025
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৯০তম জন্মদিনের মাত্র ১৫ দিন আগে না ফেরার দেশে অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর জন্ম দিন ঘিরে প্রস্তুতি চলছিল জোর কদমে। স্ত্রী হেমা মালিনীসহ পুরো পরিবার পরিকল্পনা করছিলেন একটি জাঁকজমকপূর্ণ উদ্যাপনের। কিন্তু জন্মদিনকে সামনে রেখে আনন্দের আবহেই নেমে এল গভীর শোকের আবহ। অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীনই প্রয়াত হলেন বর্ষীয়ান এই অভিনেতা। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হেমা মালিনী ও পরিবারের অন্যান্য সদস্যরা। বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন শোক বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু দেশের জন্য খুবই দুঃখজনক। দেশবাসী একজন প্রিয় তারকাকে হারিয়েছে। তিনি অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন..." ।
ফের রাজপথে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। উত্তাল রাজপথ। পুলিশের সঙ্গে নতুন চাকরিপ্রার্থীদের দফায়ু দফায় বিক্ষোভ। পুলিশের সঙ্গে তুমুল বচসা বিক্ষোভকারীদের। পুলিশের নির্দেশ অমান্য করে ধর্মতলার দিকে এগোচ্ছে মিছিল। রাজপথ অবরুদ্ধ করার হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের।
পুলিশের অনুমতি অনুযায়ী রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করার কথা ছিল। সেই নির্দেশ মেনে সোমবার দুপুর ১টা নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করেন ২০২৫ এসএলএসটি-র নতুন চাকরিপ্রার্থীরা। কিন্তু পথ চলতে চলতেই আচমকা মিছিলের রুট বদলে ফেলেন তাঁরা। সরাসরি এগিয়ে যান এসএন ব্যানার্জি রোডের দিকে। এরপর বিক্ষোভ মিছিল পৌঁছয় তালতলা মোড়ে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, যথেষ্ট যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও ‘অভিজ্ঞতার নম্বর’-এর কাছে তাঁরা হেরে গিয়েছেন। তাঁদের মতে, এটি প্রকৃত অর্থে সরকারি বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্তকে তাঁরা অন্যায্য বলেই মনে করছেন। তাই সেই অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবিতেই রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। ২০১৬ সালের পর একদশোক পেরিয়ে গেলেও নিয়োগ না পাওয়ায় বিক্ষোভ।
ভোর রাতে বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হয়ে গেল ড্রাই ফ্লাওয়ারসের দোকান এবং একটি গোডাউন। সোমবার ভোরের দিকে স্থানীয় পথ চলতি মানুষ দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন ধরার জন্য আসার পথেই তাদের নজরে আসে যে গোঁড়েরহাটের কাছে রায়নগরে রাস্তার পাশেই নারায়ণ গায়েনের ড্রাই ফ্লাওয়ারসের দোকান এবং গোডাউন দু'তলা বিশিষ্ট বাড়িটি দাউদাউ করে আগুনে জ্বলছে। তাদের চিৎকারে আশেপাশে লোকজনের ঘুম ভেঙ্গে যায়।দ্রুত জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় জয়নগর ও বারুইপুর দমকল কেন্দ্রে। ওই দুই দমকল কেন্দ্র থেকে দু'টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। শুকনো জাতীয় জিনিসপত্র থাকার কারণেই দ্রুত সেই আগুন দু'তলা বিশিষ্ট দোকান এবং গোডাউনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ফলে বহু লক্ষ টাকার ক্ষয় ক্ষতির সম্ভবনা।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২.৩৩ কোটি এবং তৃণমূল ২.৭৫ কোটি ভোট পেয়েছে। সঠিকভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। আইপ্যাক যতই চেষ্টা করুক, মৃত, ভুয়ো, ডাবল বা ট্রিপল এন্ট্রি সবই মুছে যাবে।” তিনি হিন্দুদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, “১০০ জন সনাতনির মধ্যে ৯৯ জন যেন পদ্মফুলে ভোট দেন। বাংলাদেশের হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। কিন্তু বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গারা পালাবে। কমিশনের পদক্ষেপে তারা দলে দলে এলাকা ছাড়ছে।”তিনি আরও সতর্ক করে বলেন, “অসম, উত্তরপ্রদেশ, গুজরাটে যা হয়েছে, এখানেও বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের রাখা হবে না। কারাগারে ভরার প্রয়োজন নেই নিজেদের মতো করে পালিয়েই যাক।”
আরও পড়ুন- বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে গুরুত্বপূর্ণ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক জনসভা থেকে তিনি মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানান তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির পাশে দাঁড়াতে। সভামঞ্চ থেকে শুভেন্দুর মন্তব্য, “আপনাদের আমার মতো জয় শ্রীরাম বলতে হবে না। ভারতমাতা কি জয় বলুন।” তিনি দাবি করেন, তৃণমূল সংখ্যালঘু ভোটারদের “তেজপাতা করে রেখেছে” এবং প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। তবে তাঁর বক্তব্যে দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে শাসক দল তৃণমূল ও বামফ্রন্ট। শুভেন্দু সংখ্যালঘুদের ‘জয় শ্রীরাম’ না বলতে বলায় তৃণমূল কটাক্ষ করে মন্তব্য করেছে, বিজেপির রাজনীতির মূল মেরুদণ্ডই ধর্মীয় বিভাজন। সংখ্যালঘুরা তা ভাল ভাবেই বোঝেন। সিপিএমের সমালোচনা, নির্বাচন সামনে রেখে শুভেন্দুর এই বক্তব্য “রাজনৈতিক ভণ্ডামি” ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুন-চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুতে ধুন্ধুমার মালদা, গ্রেফতার তিন
- Nov 25, 2025 00:11 IST
WB News Live updates: মধ্যরাতে কলকাতায় সিইও দফতরের সামনে ধুন্ধুমার, স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি
WB News Live updates: এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কলকাতা সিইও অফিস তোলপাড়। রাত ১২টাতেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নির্বাচন কমিশন অফিসের সামনে। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ, তমঘ্ন ঘোষদের নেতৃত্বে স্লোগান পাল্টা স্লোগান উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষই প্রায় মারমুখী হয়ে ওঠে। দুপক্ষের মাঝে রয়েছে কলকাতা পুলিশ। এরই মাঝে দফতর থেকে বেরিয়ে যান সিইও মনোজ আগরওয়াল।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এখানে অবস্থানে শুধু বিএলও রয়েছেন মাত্র ৪জন। বাকিরা বিএলও অধিকার রক্ষা কমিটির নামে নথি ধ্বংস করতে এসেছে।" আন্দোলনকারীরা বলেন, "শিক্ষকরা আন্দোলন করছে। শিক্ষকদের ওপর অত্যাচার করতে চাইছে বিজেপি। কলকাতা পুলিশ সজল ঘোষদের মদত করছে।" ইলেকশন কমিশন সমান বিজেপি বলে দাবি আন্দোলনকারী বিএলওদের সংগঠনের।
- Nov 24, 2025 20:45 IST
WB News Live updates: সীমান্তে রাজ্যপাল
উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে দেখে স্থানীয়রা ভিড় জমান তার সঙ্গে কথা বলতে। রাজ্যপালও হাত নেড়ে তাদের সঙ্গে কথা বলেন। গাড়ি থামিয়ে অনেকের সঙ্গে এদিন কথা বলতে দেখা গিয়েছে রাজ্যপালকে। তারপর সেখান থেকে তিনি চলে যান বিএসএফ ক্যাম্পের উদ্দেশে।
- Nov 24, 2025 12:39 IST
WB News Live Updates: ৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত
ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
- Nov 24, 2025 12:20 IST
WB News Live Updates: রাস্তায় ব্যারিকেড করে টাকা তোলার অভিযোগ, রাজ্য পুলিশক্লে তুলোধোনা অগ্নিমিত্রা পালের
রাস্তায় ব্যারিকেড করে টাকা তোলার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। এনিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করে আসানসোলে রাস্তায় ব্যারিকেড করে টাকা তুলছিলেন মমতার পুলিশ। তাকে দেখে দুজন সিভিক ভলেন্টিয়ার পালিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।
- Nov 24, 2025 12:14 IST
WB News Live Updates: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। জানা গিয়েছে ওই বিএলও-র নাম কমল নস্কর। স্থানীয় সূত্রে খবর, তিনি হরিনারায়নপুর অঞ্চলের ৩১ নম্বর বুথের বিএলও ও পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবার সূত্রের খবর, এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজে গত কয়েকদিন ধরেই চরম চাপের মধ্যে ছিলেন কমলবাবু। ভোটার তালিকা সংশোধনের জন্য তিনি ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিয়েছিলেন।
- Nov 24, 2025 12:11 IST
WB News Live Updates: কমলো সোন-রূপার দাম
সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কমেছে, পাশাপাশি কমেছে রূপার দামও। আজ ২৪শে নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৫,৯৮০ টাকায় নেমেছে। মুম্বইতেও প্রতি ১০ গ্রাম ১২৫,৮৩০ টাকায় দাঁড়িয়েছে। কলকাতা আজ সোনার দর জানলে চমকে যাবেন।
- Nov 24, 2025 12:09 IST
WB News Live Updates: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ
স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে চলেছে। একাদশ-দ্বাদশ শ্রেণির ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কমিশন জানিয়েছে, বিকেলের পর এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তালিকাও। নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদের সংখ্যা ২৩,২১২।
- Nov 24, 2025 12:09 IST
Kolkata News Live Updates: রাজপথে আজ বিএলও রা
রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে চলা বিতর্কের মাঝে আজ কলকাতার রাস্তায় বিএলওদের একাংশ। SIR চালুর পর থেকেই নানা অভিযোগ তুলেছেন বুথ লেভেল অফিসাররা। তাদের দাবি, কাজের পরিমাণ বাড়লেও সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
এই ইস্যুতে গঠিত হয়েছে বিএলওদের ঐক্য মঞ্চ, যারা আজ বৃহত্তর আন্দোলনে নেমেছে। দুপুর ১২টা থেকে কলেজ স্ট্রিট থেকে শুরু প্রতিবাদ মিছিল, যা গিয়ে শেষ হবে নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন অফিসের সামনে টানা ‘ঝরনা আন্দোলন’-এ বসার প্রস্তুতিও নিয়েছেন আন্দোলনকারীরা।
- Nov 24, 2025 11:21 IST
Kolkata News Live Updates: এককোটি নাম বাদ, ফের হুঙ্কার শুভেন্দুর
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২.৩৩ কোটি এবং তৃণমূল ২.৭৫ কোটি ভোট পেয়েছে। সঠিকভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। আইপ্যাক যতই চেষ্টা করুক, মৃত, ভুয়ো, ডাবল বা ট্রিপল এন্ট্রি সবই মুছে যাবে।” তিনি হিন্দুদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, “১০০ জন সনাতনির মধ্যে ৯৯ জন যেন পদ্মফুলে ভোট দেন। বাংলাদেশের হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। কিন্তু বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গারা পালাবে। কমিশনের পদক্ষেপে তারা দলে দলে এলাকা ছাড়ছে।”তিনি আরও সতর্ক করে বলেন, “অসম, উত্তরপ্রদেশ, গুজরাটে যা হয়েছে, এখানেও বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের রাখা হবে না। কারাগারে ভরার প্রয়োজন নেই নিজেদের মতো করে পালিয়েই যাক।” - Nov 24, 2025 11:14 IST
Kolkata News Live Updates:বিএলওকে খুনের হুমকি
একদিকে যখন বাংলায় SIR চলকালীন বিএলও মৃত্যু নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই বিএলওকে খুনের হুমকি
, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই বিএলএকে। জানা গিয়েছে তার নাম জামিরুল ইসলাম মোল্লা। - Nov 24, 2025 10:56 IST
Kolkata News Live Updates: কলকাতায় বিরাট গ্রেফতারি
দক্ষিণ কলকাতার কাসবা এলাকার একটি হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকারের নগ্ন দেহ উদ্ধার হওয়ার ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি সামনে আসার পর রবিবার পুলিশ জানায়, দুই অভিযুক্ত, এক ডেলিভারি এজেন্ট ও এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। দু’জনের বয়সই কুড়ির কোঠায়।
- Nov 24, 2025 10:55 IST
West Bengal News Live Updates: ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফের বড়সড় জঙ্গি হামলার ঘটনা। পাক সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকালে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় চলছে। পাশাপাশি, কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও তিনি জানিয়েছেন। জঙ্গিরা প্রথমে সদর দপ্তরের দিকে নির্বিচার গুলি চালালে নিরাপত্তাবাহিনী পাল্টা জবাব দেয়। হামলার পর পেশোয়ারের ব্যস্ত সদর অঞ্চল সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এবং পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us