West Bengal news Updates: ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল

West Bengal News Updates 2 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ খবর, ব্রেকিং নিউজ, আবহাওয়া আপডেট, রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ঘোষণা, ট্রাফিক ও শহরের গুরুত্বপূর্ণ ঘটনার রিয়েল-টাইম আপডেট পড়ুন এক জায়গায়।

West Bengal News Updates 2 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ খবর, ব্রেকিং নিউজ, আবহাওয়া আপডেট, রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ঘোষণা, ট্রাফিক ও শহরের গুরুত্বপূর্ণ ঘটনার রিয়েল-টাইম আপডেট পড়ুন এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news live  ,Kolkata news updates,  Bengal breaking news 2025  ,Kolkata latest headlines,  West Bengal political news,  Kolkata weather update,  Bengal live news today  ,West Bengal 2 December 2025,  Kolkata local news  ,Bengal top stories today,  Kolkata traffic updates,  West Bengal administration news,পশ্চিমবঙ্গের লাইভ খবর  ,কলকাতা সংবাদ আপডেট,  আজকের বাংলা খবর,  ২ ডিসেম্বর ২০২৫ লাইভ আপডেট , কলকাতার ব্রেকিং নিউজ  ,পশ্চিমবঙ্গের আজকের শিরোনাম,  কলকাতার আবহাওয়া আপডেট , বাংলার রাজনৈতিক খবর,  কলকাতা ট্রাফিক আপডেট  ,পশ্চিমবঙ্গ টপ নিউজ,  কলকাতা স্থানীয় সংবাদ,  ২০২৫ বাংলা নিউজ লাইভ

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news updates: নির্বাচন কমিশন এসআইআর ফর্ম জমার চূড়ান্ত সময় বাড়িয়েছে। আগের নির্দেশিকা অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়া যেত। এখন সেই সময় বাড়ানো হয়েছে। এবার আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এসআইআর ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়া, এই ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত কার্যক্রম নিয়ে জেলাশাসকদের জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সব জেলা শাসকের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা যাচাই-করণ আরও সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিএলও এবং ইআরওদের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisment

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নাম যাচাই ও বাদ পড়ার সংখ্যা পৌঁছেছে ৪৩ লক্ষ ৩০ হাজারে। কমিশনের তথ্য অনুযায়ী, চিহ্নিত হয়েছে ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার। এছাড়া ৫ লক্ষ ৫৩ হাজার ভোটারের খোঁজ মেলেনি, এবং ১৫ লক্ষ ১৩ হাজার ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন।

আরও পড়ুন- Weekend Getaways: কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা

Advertisment

এসআইআর প্রক্রিয়ায় মিলেছে ৯৮ হাজার ৬০০ ভুয়ো ভোটার। কমিশন মনে করছে, এখনও প্রক্রিয়া জারি থাকায় ভোটার তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন- SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য

অন্যদিকে ডিসেম্বরের শুরুতেই রাজ্যে শীত তার তীব্র রূপ দেখাতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। কলকাতাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা প্রবল। ফলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যবাসী পেতে চলেছেন শীতের ‘মারকাটারি ইনিংস’।

আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়ার সুস্থতার জন্য মোদীর আন্তরিক বার্তা, কৃতজ্ঞতা প্রকাশ বিএনপি-র

  • Dec 02, 2025 13:38 IST

    West Bengal News Live Updates: তৃণমূলকে তুলোধনা শমীকের

    সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের সূচনা হলো প্রতিবাদ ও বিক্ষোভের মধ্য দিয়ে। বিরোধী দলগুলোর সাংসদরা SIR এবং নির্বাচনী সংস্কার-সহ বিভিন্ন ইস্যুতে সরকারের প্রবল সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা সংসদ ভবন প্রাঙ্গণে SIR-এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং নির্বাচনী সংস্কার নিয়ে হাউসে আলোচনার দাবি জানান। এদিন কংগ্রেস-সহ অন্যান্যদের সঙ্গে বিক্ষোভে সামিল ছিল তৃণমূলও। যা নিয়ে পাল্টা প্রবল সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।



  • Dec 02, 2025 12:54 IST

    Kolkata News Live Updates: কৃতজ্ঞতা প্রকাশ বিএনপি-র

    BNP চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই শুভেচ্ছা বার্তার জন্য মঙ্গলবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।



  • Dec 02, 2025 12:53 IST

    WB news Live: বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে?

    রাজ্যের মোট ২,২০৮টি বুথে নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন (EC)। কারণ, এই বুথগুলিতে বিতরণ করা সমস্ত এনুমারেশন ফর্মই পূর্ণ অবস্থায় ফেরত এসেছে, এবং রিপোর্ট অনুযায়ী, একটিও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। এমন অস্বাভাবিকভাবে ‘একেবারে পরিষ্কার’ তালিকা EC-র সন্দেহ বাড়িয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।



  • Dec 02, 2025 12:53 IST

    Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি

    ভোটার তালিকায় বিশেষ টিভি সমীক্ষা বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি আজ হবে সুপ্রিম কোর্টে। এর আগে গত সপ্তাহেও এই মামলার শুনানি হয়েছিল। এসআইআর–এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষীয়ান আইনজীবীরা, কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। আজ প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। দিনভর নজর থাকবে গুরুত্বপূর্ণ এই মামলার দিকেই।



  • Dec 02, 2025 09:25 IST

    West Bengal News Live Updates: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ কিশোর

    নরেন্দ্রপুর থানা এলাকায় এক কিশোর ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর গত বুধবার, ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল অনুশীলনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।



  • Dec 02, 2025 08:44 IST

    West Bengal News Live: শতাধিক ভূতুড়ে কর্মীর হদিশ!

    কৃষ্ণনগর পুরসভায় ভূতুড়ে কর্মী চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হতেই প্রথম ধাপে ১০৬ জন কর্মীকে ছাঁটাই করলেন পুরপ্রশাসক শারদ্বতী চৌধুরী। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর পুরসভায় অনিয়ম,  অচলাবস্থা এবং গোষ্ঠীকোন্দলের অভিযোগ থাকায় পরিষেবা কার্যত ভেঙে পড়েছিল। নাগরিকদের ক্ষোভ বাড়তেই মাসখানেক আগে সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী পুরপ্রশাসকের দায়িত্ব নেন এবং দায়িত্ব নিয়েই পুরসভার ‘ওয়ার্ক কালচার’ বদলের উদ্যোগ নেন।



  • Dec 02, 2025 08:44 IST

    Tripura News Live Updates ত্রিপুরাতেও রাজ ভবন হল লোক ভবন

    তামিলনাডু, অসম ও পশ্চিমবঙ্গের পর কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবার ত্রিপুরাতেও বদলে গেল রাজ ভবনের নাম। আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত রাজ্যপালের বাসভবনের নাম রাজ ভবন থেকে বদলে লোক ভবন করে দেওয়ার কাজ শুরু হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Tripura: ঔপনিবেশিক ছাপ মুছতে পদক্ষেপ, ত্রিপুরাতেও রাজ ভবন হল লোক ভবন



  • Dec 02, 2025 08:42 IST

    West Bengal News Live Updates: আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ

    রাজ্যে ঢুকে পড়তে চলেছে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের শুরুতেই জমজমাট ইনিংস খেলতে প্রস্তুত শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তৈরি হওয়া মেঘ সরে যাওয়ায় এখন শীতল হাওয়া ঢোকার পথে বাধা নেই। ফলে রাজ্যে শীতের দাপট বাড়বে দ্রুতই।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ



kolkata news Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal SIR Breaking news