/indian-express-bangla/media/media_files/2025/11/07/cats-2025-11-07-16-06-20.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: বিহারে ফের এনডিএ সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঔরঙ্গাবাদে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার ভোটগ্রহণে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাঁর দাবি, বিহারের মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।
তিনি বলেন, “ডাবল ইঞ্জিন সরকার বিহারের উন্নয়নের জন্য দিনরাত কাজ করছে। রাম মন্দির নির্মাণ থেকে ৩৭০ ধারা বাতিল — আমরা দেশের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।” পাশাপাশি, রাজ্যের বিরোধী দল আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, “যারা বিহারে জঙ্গল রাজ চালিয়েছিল, তারা আবার সেই অন্ধকার দিন ফিরিয়ে আনতে চায়। সতর্ক থাকুন, উন্নয়নের এই গতি যাতে থেমে না যায়।”
জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটেও এনডিএ আরও বড় ব্যবধানে জয়লাভ করবে, কারণ বিহারের মানুষ এখন জানেন, কে সত্যিকারের উন্নয়নের রাজনীতি করে।
রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা। বেড়াচাঁপা থেকে করুনাময়ী আসার পথে যাত্রীবোঝাই একটি বাস খালে উল্টে যায়। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের রাজারহাট ও দেগঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। চোখে পড়া দৃশ্য ছিল ভয়াবহ — খালে উল্টে থাকা বাস, পানিতে ভাসছে যাত্রীদের জিনিসপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হঠাৎ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি রেলিং টপকে খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে বাসগুলি। বারবার অভিযোগ জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এদিকে, বালি পাচার মামলায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই প্রথম গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে — ধৃতের নাম অরুণ সরাফ, যিনি জিডি মাইনিং নামক সংস্থার প্রাক্তন অধিকর্তা।
ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের মোট চারটি জায়গায় তল্লাশি চালানো হয়। অরুণ সরাফের বাড়িতেও হানা দেয় ইডি। তল্লাশিতে তার বাড়ি থেকে প্রায় ২৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেফতারের পর বালি পাচার চক্রের পেছনের মূল নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
অন্যদিকে, রাজ্যজুড়ে এখনো জাঁকিয়ে শীত ধরা না দিলেও তাপমাত্রা ক্রমেই নামছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। তবে উইকেন্ডে পারদ আরও নামতে পারে, ফলে শীতের আমেজ বাড়বে।
আরও পড়ুন-Sukanta Majumdar: “সব রাজ্য আলো দেখেছে, শুধু বাংলা বাকি”, সুকান্তের নিশানায় মমতা
ইতিমধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, আর কালিম্পংয়ে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল — বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে — রাতের দিকে তাপমাত্রা কুড়ির নিচে নেমে যাচ্ছে। সব মিলিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যজুড়ে শীতের আগমন ঘটার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
- Nov 07, 2025 16:09 IST
Kolkata News Live Updates: অভিষেক আনলেন ‘সেবাশ্রয় ২’
জন্মদিনে 'সেবাশ্রয় ২' প্রকল্পের ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বর মাস থেকেই ফের একবার ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির চালু হয়ে যাবে। এই পর্বে আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই শিবির চলবে। ফের একবার নিখরচায় স্বাস্থ্য পরিষেবা পাবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ।
- Nov 07, 2025 15:45 IST
West Bengal News Live: কেন্দ্রকে ১ মাসের আল্টিমেটাম
১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে ফের জোরচার চর্চা! পশ্চিমবঙ্গে বন্ধ থাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) পুনরায় চালুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে — অবিলম্বে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া টাকার বিষয়ে এক মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে।
- Nov 07, 2025 15:07 IST
WB news Live Updates:বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সুমিত সাভারওয়ালের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সুপ্রিম কোর্টে সুমিতের বাবা পুষ্কর রাজ সাভারওয়াল অভিযোগ করেন যে, দুর্ঘটনার আসল কারণ – বিমানের কারিগরি ত্রুটি – যেটা গোপন রেখে সমস্ত দায় পাইলটদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। তিনি দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তেরও আবেদন জানান।
বিস্তারিত পড়ুন- Supreme Court On Air India Accident: “দুঃখ করবেন না, আপনার ছেলের কোন দোষ নেই", এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
- Nov 07, 2025 15:06 IST
Kolkata News Live Updates: কলকাতার সাত জায়গায় ইডির তল্লাশি
কলকাতা জুড়ে ফের চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একযোগে অন্তত সাতটি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তিনজন প্রভাবশালী ব্যবসায়ী — জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা ও আজমল সিদ্দিকীর হোটেল, রেস্তোরাঁ, পানশালা ও আবাসস্থলে চলছে তল্লাশি অভিযান।
বিস্তারিত পড়ুন- ED raid: রেস্তোরাঁর আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়? একযোগে কলকাতার সাত জায়গায় ইডির তল্লাশি
- Nov 07, 2025 14:20 IST
Kolkata News Live Updates: কলকাতার রেড রোডে ইডির তল্লাশি
কলকাতা জুড়ে ফের চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একযোগে অন্তত সাতটি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তিনজন প্রভাবশালী ব্যবসায়ী — জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা ও আজমল সিদ্দিকীর হোটেল, রেস্তোরাঁ, পানশালা ও আবাসস্থলে চলছে তল্লাশি অভিযান।
বিস্তারিত পড়ুন- ED raid: রেস্তোরাঁর আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়? একযোগে কলকাতার সাত জায়গায় ইডির তল্লাশি
- Nov 07, 2025 12:55 IST
WB News Live: SIR আতঙ্কে থামছেই না মৃত্যুমিছিল!
রাজ্যে ফের ছড়াল SIR আতঙ্ক। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বীরভূম, পূর্ব মেদিনীপুর থেকে হুগলি — রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR আতঙ্কে মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ উঠছে।
বিস্তারিত পড়ুন- SIR: নাম নেই লিস্টে, নেই শান্তি মনে! SIR আতঙ্কে দিনমজুর থেকে শিক্ষক, থামছেই না মৃত্যুমিছিল!
- Nov 07, 2025 12:54 IST
West Bengal News Live Updates: "বন্দে মাতরম"—এর ১৫০ বছর পূর্তি, আবেগে ভাসলেন মোদী
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্ণ! ঐতিহাসিক এই মুহূর্তে দিল্লিতে দেশব্যাপী উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এদিন তিনি ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন।
বিস্তারিত পড়ুন- vande mataram 150 years: “বন্দে মাতরম — একটি শক্তি, একটি স্বপ্ন, একটি সংকল্প", ১৫০ বছর পূর্তিতে আবেগে ভাসলেন মোদী
- Nov 07, 2025 12:02 IST
West Bengal News Live Updates: সুন্দরবনে রয়্যাল দর্শন
আবারও সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ক্যামেরাবন্দি পর্যটকদের। গত ৪ নভেম্বর কুলতলী থানার কৈখালী ঘাট থেকে ধোসা চন্দনেশ্বর এলাকা থেকে ২৪ জনের একটি পর্যটক দল এমবি মা মঙ্গলচন্ডী বোটে সুন্দরবনে বেড়াতে যায়। গত মঙ্গলবার কৈখালী ফেরার পথে বিশালক্ষী খালের পাড়ে বাঘ দেখতে পান পর্যটকরা। সেই বাঘের ছবিও ক্যামেরাবন্দি করেন পর্যটকদের দল। বেড়ানোর মরশুমের শুরুতেই সুন্দরবনে পরপর বাঘ দর্শনে খুশি পর্যটকরা। এই বছর রেকর্ড সংখ্যক পর্যটক সুন্দরবনে বেড়াতে যাবেন বলে আশাবাদী সুন্দরবনের পর্যটকের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
- Nov 07, 2025 11:57 IST
Kolkata News Live Updates: কলকাতায় কমল সোনার দাম?
বিগত এক মাস ধরে সোনা ও রূপার দাম ক্রমাগত ওঠানামা করছে। ধনতেরাসের পর বেশ কিছুদিন সোনা ও রূপার দাম কমেছে। তবে এখন আবার সোনার দাম বাড়তে শুরু করেছে।
বিস্তারিত পড়ুন- Gold price today 7 November: বিয়ের মরসুমে সোনার দাম নিয়ে রইল বিরাট আপডেট, জানুন শহর কলকাতায় আজকের হলুদ ধাতুর দর
- Nov 07, 2025 11:55 IST
WB News Live Updates: SIR কর্মসূচিতে সারা দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ
গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা — এসআইআর (Special Intensive Revision)-এর কাজ। পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই কর্মসূচি। আর তার মধ্যেই সর্বাধিক সক্রিয়তা দেখা গিয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, অংশগ্রহণের দিক থেকে ও কাজের গতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গই।
বিস্তারিত পড়ুন- SIR 2025: বাংলাই এগিয়ে! SIR কর্মসূচিতে সারা দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, ‘মডেল স্টেট’ হতে চলেছে রাজ্য?
- Nov 07, 2025 11:07 IST
Kolkata News Live: কালভার্টে ধাক্কা ট্রাকের
মুর্শিদাবাদের কান্দি মহকুমার নগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। পাঁচ গ্রাম থেকে আসার পথে খড়গ্রামের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মালবাহী ট্রাকের। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
- Nov 07, 2025 11:05 IST
West Bengal News Live Updates: ফের শুরু হচ্ছে অভিষেকের 'সেবাশ্রয়'
ফের একদফায় 'সেবাশ্রয়' শিবির চালু করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লিখেছেন, "মানবসেবার আদর্শকে পথপ্রদর্শক করে ও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে ‘সেবাশ্রয়’-এর সূচনা করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রসহ বাংলার বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা দিতে পেরে আমি সত্যিই আন্তরিকভাবে আনন্দিত ছিলাম। জনগণের বিশ্বাস, আস্থা ও ভরসার প্রতীক হিসেবে ‘সেবাশ্রয়’ হয়ে উঠেছিল এক নির্ভরযোগ্য সেবাকেন্দ্র। প্রতিশ্রুতি দিয়েছিলাম — ‘সেবাশ্রয়’ আবারও ফিরে আসবে, আরও বৃহৎ পরিসরে, আরও মানুষের পাশে দাঁড়াতে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবায় আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে এই স্বাস্থ্য শিবির চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব বিধানসভায় আয়োজিত হবে ‘মেগা ক্যাম্প’। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবিরে সাধারণ মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ। সেবাই ধর্ম — এই বিশ্বাসকে পাথেয় করে, আর্ত-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দ্বিতীয়বারের মতো ফিরে আসছে ‘সেবাশ্রয়’, আপনাদের সেবায়, আপনাদেরই জন্য।"
- Nov 07, 2025 11:00 IST
Kolkata News Live Updates: ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে ইলন মাস্ক
ইতিহাস গড়ার পথে এলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে থাকা টেসলার সিইও এবার ট্রিলিয়নেয়ার হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছেন। টেসলার শেয়ারহোল্ডাররা সম্প্রতি মাস্কের জন্য এক বিশাল বোনাস পরিকল্পনা অনুমোদন করেছেন, যা তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের ব্যক্তি করে তুলতে পারে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে প্রায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার এই পরিকল্পনাকে সমর্থন করেন। বৈঠকে এলন মাস্ক বলেন, “আমরা যে পর্যায়ে পৌঁছাতে যাচ্ছি, তা শুধু টেসলার ভবিষ্যতের একটি নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই।”
বিস্তারিত পড়ুন- Elon Musk: তৈরি হতে চলেছে নয়া ইতিহাস! বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে ইলন মাস্ক
- Nov 07, 2025 10:58 IST
Kolkata News Live Updates: সীমান্তে চরম উত্তেজনা
শান্তি আলোচনা চলাকালীন ফের পাকিস্তান- আফগানিস্তান সীমান্ত সংঘাত সপ্তমে। ফের গোলাগুলিতে শান্তি আলোচনা ব্যাহত। নিহত কমপক্ষে পাঁচজন। পাক হামলার পরিপ্রেক্ষিপ্তে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে ইস্তাম্বুলে তৃতীয় দফার আলোচনার সময় পাকিস্তানি বাহিনী আবারও গুলি চালিয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, "আলোচনাকারী দলের প্রতি শ্রদ্ধা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য, আমাদের বাহিনী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।" মুজাহিদ আরও স্মরণ করিয়ে দেন যে পূর্ববর্তী আলোচনায় উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখতে এবং কোনও আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল।
বিস্তারিত পড়ুন- শান্তি আলোচনার মধ্যেই তুমুল গুলির লড়াই, সীমান্তে চরম উত্তেজনা, মৃত্যু, সীমা ছাড়ালো পাকিস্তান?
- Nov 07, 2025 10:57 IST
West Bengal News Live Updates: মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার!
গত কয়েক মাস ধরে আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্টের সুর বদল। শুক্রবার (৭ নভেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্প দুজন দুজনের খুব ভালো বন্ধু।
বিস্তারিত পড়ুন- Donald Trump: মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
- Nov 07, 2025 10:56 IST
Kolkata News Live:লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ের স্যান্ডহার্স্ট রোড স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। লোকাল ট্রেনের ধাক্কায় অন্তত দুজন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Local Train Accident: লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন
- Nov 07, 2025 10:54 IST
Kolkata News Live Updates: অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি?
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এবার ভোটারদের সুবিধার জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের ব্যবস্থাও চালু করেছে নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, সপ্তাহের শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ফর্ম প্রকাশে বিলম্ব হলেও বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে অনলাইন ফর্মগুলি চালু হয়েছে।
বিস্তারিত পড়ুন- Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR): অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য
- Nov 07, 2025 10:52 IST
WB News Live: জাঁকিয়ে ঠান্ডা কবে?
নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ। নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে ঠান্ডার ছোঁয়া। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিন ও রাতের পারদ উভয়ই ক্রমশ নিম্নমুখী। কালিম্পংয়েও তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে পাহাড়ে এখনই শীতের প্রকোপ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Updates: দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
- Nov 07, 2025 10:51 IST
Kolkata News Live: BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Abhijit Gangopadhyay: “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
- Nov 07, 2025 09:56 IST
West Bengal News Live Updates: আজই প্রকাশিত SSC-এর রেজাল্ট
অবশেষে প্রতীক্ষার অবসান। আজই প্রকাশ পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার মোট ২,৪৬,৫৪৩ জন প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। রাজ্যের উচ্চমাধ্যমিক স্তরে মোট ১২,৫১৪টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গেছে। আজই এসএসসি-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপরই নিয়োগের পরবর্তী ধাপ—ডকুমেন্ট ভেরিফিকেশন ও কাউন্সেলিংয়ের সময়সূচিও জানানো হবে বলে কমিশন সূত্রে খবর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us