Kolkata Weather Today: ভরা ফাগুনে ঠান্ডার আমেজ, শীতের শিহরণ আর কতদিন? বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

IMD Weather Update: ভরা ফাল্গুন মাসেও শীতের মেজাজ শহর থেকে জেলায়। ঠান্ডার শিরশিরানি সর্বত্র। আপাতত কতদিন থাকবে এমন আবহাওয়া?

IMD Weather Update: ভরা ফাল্গুন মাসেও শীতের মেজাজ শহর থেকে জেলায়। ঠান্ডার শিরশিরানি সর্বত্র। আপাতত কতদিন থাকবে এমন আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update,পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট,Severe Cold Wave	হাড়কাঁপানি ঠান্ডা / শৈত্যপ্রবাহ,Alipore Weather Office,আলিপুর আবহাওয়া দপ্তর,Kolkata Temperature Today,কলকাতার আজকের তাপমাত্রা,Record Winter in Bengal,বঙ্গে রেকর্ড ভাঙা শীত, North Bengal Fog Alert,উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা,South Bengal Weather Forecast	দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস,Winter Persistence,শীতের স্থায়িত্ব,Western Districts Cold,পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা,Mercury Drop,পারদ পতন,Winter 2026,শীত ২০২৬

Bengal Weather Update: ভরা ফাল্গুনে শীতের মেজাজ।

IMD Weather Update Today 7 March: শীতের কোমল পরশ গায়ে মেখে ঘুম ভাঙছে বঙ্গবাসীর। ভরা ফাগুনে আবহাওয়ার এই বিরাট উলোটপুরাণে রীতিমতো তাজ্জব অনেকেই। সকাল থেকে ঠান্ডার আমেজ শহর থেকে জেলায়। বেলা বাড়লেও ঠান্ডা হাওয়ায় শুষ্ক হচ্ছে ত্বক। ফের সন্ধ্যের পর শীতের শিহরণ সর্বত্র। কতদিন থাকবে এই পরিস্থিতি? এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন জেলায়। জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী ৪৮ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না। অর্থাৎ আগামী দু'দিন দক্ষিণবঙ্গের সর্বত্র ঠান্ডার শিরশিরানি ভালোমতো টের পাওয়া যাবে। তবে তারপর থেকে অর্থাৎ আগামী ৭২ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শীতের শিহরণ কাটিয়ে তীব্র হবে গরমের দাপট। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট 

কলকাতাতেও শীতের আমেজ। সকালে ঠান্ডার মেজাজ মহানগরীর সর্বত্র। বেলা বাড়লে সেই আমেজ ফিকে হলেও সন্ধ্যের পর থেকে আবারও তাপমাত্রা কমছে। আগামী দু'দিন কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না। তবে আগামী ৭২ ঘন্টা পর থেকে কলকাতা শহরের তাপমাত্রাও বাড়তে থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Deucha-Pachami: আদিবাসী আন্দোলনে ৩ দিন ধরে স্তব্ধ খননকাজ, নেতাদের ব্যাপক ধরপাকড়, দেউচা-পাঁচামিতে বন্ধ ইন্টারনেট

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather