/indian-express-bangla/media/media_files/2026/01/04/kolkata-weather-latest-update-fog-alert-temperature-rise-south-north-bengal-2026-01-04-08-58-25.jpg)
Kolkata Weather Forecast: শহর কলকাতাতেও সকাল-সন্ধে বহাল শীতের আমেজ।
Kolkata Weather Update: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও রাজ্যজুড়ে শীতের আমেজ এখনও বর্তমান। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গেও সকাল ও সন্ধ্যায় বজায় রয়েছে শীতের জমাটি মেজাজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীত বিদায় নেবে কবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন সকালের দিকে রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন- Garuchira: টুরিস্টদের ভিড় নেই, শুধুই প্রকৃতির রাজত্ব! গারুচিরা, বাংলার এক গোপন হীরের টুকরো
গত কয়েক বছরের তুলনায় এবারেও ফেব্রুয়ারি থেকেই শীতের বিদায় পর্ব শুরু হওয়ার কথা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য হলেও বাড়ছে। তবে ভোরের দিকে এবং রাতে ঠান্ডার আমেজ পুরোপুরি যায়নি। সামগ্রিকভাবে চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আলমারিতে উঠছে না গরম পোশাক
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এখনই গরম জামাকাপড় আলমারিতে তুলে রাখার সময় আসেনি। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে। দিনের বেলা রোদ থাকলেও, রাতে ও ভোরে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। ফলে শীতপ্রেমীদের জন্য এখনই মন খারাপের কোনো কারণ নেই, আরও কিছুদিন শীতের এই শিরশিরানি উপভোগ করা যাবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us