West Bengal Weathet Update: নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

Bengal weather update 8 November 2025: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটতেই বাংলায় ঢুকছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রা দ্রুত নামবে।

Bengal weather update 8 November 2025: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটতেই বাংলায় ঢুকছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রা দ্রুত নামবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal weather update,  Alipore weather office,  Kolkata temperature,  South Bengal cold wave,  North Bengal fog,  Winter forecast West Bengal  ,Darjeeling temperature,  Kalimpong cold weather,  Kolkata weather today  ,Purulia temperature drop  ,Bankura cold  ,West Bengal winter 2025,বাংলার আবহাওয়া খবর,  আলিপুর আবহাওয়া দপ্তর  ,কলকাতার তাপমাত্রা,  দক্ষিণবঙ্গের শীত  ,উত্তরবঙ্গের কুয়াশা,  শীতের আগমন,  পুরুলিয়া আবহাওয়া,  বাঁকুড়ার ঠান্ডা  ,দার্জিলিং তাপমাত্রা  ,কালিম্পং আবহাওয়া,  পশ্চিমবঙ্গের শীত , আবহাওয়া আপডেট

Darjeeling temperature: পারদ নামছে পাহা়ডনগরীতে দার্জিলিঙে বাড়ছে শীতের অনুভূতি।

Kolkata Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটতেই ফের হিমেল হাওয়ার আনাগোনা শুরু। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা নামতে শুরু করবে। শহর থেকে জেলা — সর্বত্রই এবার মিলবে শীতের আমেজ।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই পারদ নামার ইঙ্গিত মিলছে। আগামী কয়েক দিনে রাতের দিকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি — পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে নামতে পারে।

আরও পড়ুন- Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু? উত্তাল পরিস্থিতিতে হুলস্থূল কাণ্ড বঙ্গে

ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে, দক্ষিণবঙ্গেও শীতের ছোঁয়া আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা।

কলকাতার আবহাওয়া

এখনও পর্যন্ত শহরে তেমন শীতের আমেজ মেলেনি। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন- সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে উঠবে, শিয়ালদার এই রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট।
দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি, আর কালিম্পংয়ে প্রায় ১২ ডিগ্রি ছুঁয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের দিকে পারদ নামবে। যদিও আপাতত ‘হারকাঁপানো’ ঠান্ডা নেই, তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে।

আরও পড়ুন-MGNREGA: ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের বেনজির তৎপরতা, কেন্দ্রকে ১ মাসের আল্টিমেটাম

কুয়াশার দাপট বাড়বে

শীত নামতেই ফের হাজির কুয়াশা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। তালিকায় রয়েছে — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

winter weather update Alipur weather Office Bengal Weather Forecast Kolkata Weather