/indian-express-bangla/media/media_files/2025/11/09/bengal-temperature-drop-winter-update-november-2025-2025-11-09-07-52-41.jpg)
Bengal Weather Update: শীতের আমেজ বাড়ছে।
দক্ষিণবঙ্গ:
নভেম্বরের এই সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ প্রকট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাচ্ছে। আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
কলকাতা:
কলকাতায় সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের আমেজ তীব্রভাবে টের পাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে কলকাতায় তাপমাত্রার বড় কোনো ওঠাপড়া হবে না। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে তাপমাত্রা এখন সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুরদুয়ারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার প্রবলতা থাকবে।
শীতের আমেজ অনুভব করতে চাইলে এই সময় পশ্চিমবঙ্গের হাওয়া বাতাস আপনাকে নিশ্চিতভাবে ঠান্ডার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।
আরও পড়ুন-Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর আগে পড়ুন! বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us