SIR 2025: বাংলাই এগিয়ে! SIR কর্মসূচিতে সারা দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, ‘মডেল স্টেট’ হতে চলেছে রাজ্য?

West Bengal SIR 2025: দেশজুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর অভিযানে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের কাজের মানে তারা অত্যন্ত সন্তুষ্ট।

West Bengal SIR 2025: দেশজুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর অভিযানে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের কাজের মানে তারা অত্যন্ত সন্তুষ্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal SIR 2025, Special Intensive Revision, Voter List Update, Election Commission, BLO work, voter registration, voter verification, Bengal leads SIR, Indian election 2025, voter list correction,পশ্চিমবঙ্গ এসআইআর ২০২৫, ভোটার তালিকা সংশোধন, বিশেষ নিবিড় সমীক্ষা, নির্বাচন কমিশন, ভোটার তালিকা আপডেট, ব্লো কর্মী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ভোটার যাচাই, বাংলায় ভোটার তালিকা, এসআইআর অভিযানে বাংলা এগিয়ে

SIR 2025: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ চলছে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Special Intensive Revision: গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা — এসআইআর (Special Intensive Revision)-এর কাজ। পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই কর্মসূচি। আর তার মধ্যেই সর্বাধিক সক্রিয়তা দেখা গিয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, অংশগ্রহণের দিক থেকে ও কাজের গতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গই।

Advertisment

কমিশনের মতে, রাজ্যের প্রশাসন ও ব্লক লেভেল অফিসার (BLO) রা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। প্রশিক্ষণ থেকে শুরু করে মাঠপর্যায়ের সমীক্ষা — সব ক্ষেত্রেই উচ্চমানের প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেছেন, “বাংলায় এসআইআর কার্যক্রম অত্যন্ত সফলভাবে চলছে। প্রশিক্ষণ এবং গণসংযোগ, দুই ক্ষেত্রেই রাজ্য আমাদের সন্তুষ্ট করেছে।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

Advertisment

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত রাজ্যের ২ কোটি ১ লক্ষেরও বেশি ভোটারের কাছে পৌঁছে গিয়েছেন BLO-রা, এবং এসআইআর-এর জন্য প্রয়োজনীয় এনুমারেশন ফর্ম তাঁদের হাতে তুলে দিয়েছেন। ফলে ভোটার তালিকার তথ্য যাচাই, সংশোধন ও নবনিবন্ধনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

এছাড়াও জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে কাজের অগ্রগতি খতিয়ে দেখেছে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও ত্রুটি নিরসনের জন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather Updates: দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিকের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কাজ আরও গতি পাবে। বর্তমানে প্রতিদিন রাজ্য থেকে কেন্দ্রীয় কমিশনে রিপোর্ট পাঠানো হচ্ছে এবং দিল্লি থেকেও লাগাতার পর্যবেক্ষণ চলছে।

আরও পড়ুন- Calcutta High Court: চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

চলতি বছরেই শেষ হওয়া এই বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ হবে বলে আশা করছে কমিশন। বাংলার এই সাফল্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের প্রশংসা করেছে, যা আগামী নির্বাচনী প্রস্তুতির জন্য এক ইতিবাচক বার্তা।

bjp kolkata news election commission West Bengal News west bengal latest news SIR