/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
West Bengal News Updates:জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট
Kolkata News Updates: পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। রহড়ায় যুবকের উপর হামলার ঘটনা নিয়ে পুলিশকে নিশানা শোভন দেব চট্টোপাধ্যায়ের। কার দালালি করছে পুলিশ, সমাজ বিরোধীদের? প্রশ্ন তুলে বিতর্ক বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক। দলের গোষ্ঠী কোন্দল নিয়ে পুলিশকে তোপ পঞ্চায়েত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, “ঘটনার পর পুলিশ আসবে, বয়ান নেবে, তথ্য প্রমাণ সংগ্রহ করবে এটাই তো পুলিশের কাজ। উল্টে পুলিশ নাকি বলেছে, মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ, আমি তো বুঝতে পারছি না।” উল্লেখ্য, শনিবার খড়দহে দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, সংঘর্ষের মাঝে তৃণমূলের এক কর্মীকে ধারালো ছুরি দিয়ে বেপরোয়াভাবে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে দলেরই অপর গোষ্ঠী। খবর পেয়ে আহত কর্মীর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
আগামীকালই (১৭ নভেম্বর ২০২৫) রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। একই দিনে নীতীশ কুমার, জেডিইউ বিধায়ক দলের বৈঠক ডেকেছেন।একইভাবে, জাতীয় জনতান্ত্রিক জোটের (NDA) সব জোটসঙ্গীও তাদের নিজস্ব বিধায়ক দলের বৈঠক ডেকেছে। বৈঠকের পর NDA বিধায়ক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে NDA বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন। বর্তমান বিহার বিধানসভা আসনের মেয়াদ ২২ নভেম্বর ২০২৫ এ শেষ হচ্ছে। নতুন সরকার গঠন, শপথগ্রহণ এবং অন্যান্য প্রক্রিয়া সকলই তার আগে সম্পন্ন হবে।
দিল্লি বিস্ফোরণের তদন্তে সামনে উঠে এল নতুন তথ্য। পুলিশ সূত্রের খবর, লাল কেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণ স্থল থেকে থেকে তিনটি ৯ মিমি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তাজা কার্তুজ এবং একটি খালি খোল উদ্ধার করেছে পুলিশ। তবে, সেখান থেকে কোন পিস্তল এখনও পাওয়া যায়নি। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই কার্তুজগুলি কীভাবে সেখানে এল। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও হোয়াইট কলার মডিউলকে ধরতে কাজ করছে। তদন্তে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২০০ জন চিকিৎসক এখন তদন্তকারীদের র্যাডারে আছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই চিকিৎসকরা মূলত ডাঃ ওমর ও শাহীনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং অনেকের ফোন এখনও বন্ধ রয়েছে।
বীরভূমের নলহাটিতে শ্যুটআউট। যুবতীকে লক্ষ করে পর পর চারটি গুলি। গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ যুবতীর নাম সীমা খান। অভিযোগের তীর যুবতীর স্বামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ যুবতী একটি বিউটি পার্লারের মালিক। বিউটিপার্লার বন্ধ হয়ে বাড়ি ফেরার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি ছোড়ে। একটি গুলি লাগে বুকে, দুটি গুলি লাগে হাতে একটি কোমরে। আহত তরুণীর বাড়ি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া। বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাকে লক্ষ করে চারটি গুলি ছোড়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান যুবতীর স্বামীর রজু খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবনতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ মহিলার স্বামী রজু খানকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।
আরও পড়ুন- রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান
আরও পড়ুন-ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
- Nov 16, 2025 14:27 IST
WB News LIVE: ২৬-এই বাংলায় বিরাট বদল? বিহারের মত গেরুয়া ঝড়ের দাপট বঙ্গে? জানালেন অধীর
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএ-এর বিশাল জয়ের পর বলেন, এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পথপ্রদর্শক হবে, “যেমন গঙ্গা নদী বিহারের মাধ্যমে বাংলায় প্রবাহিত হয়।” পাশাপাশি তিনি বিহারের মত বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলারও ডাক দেন। মোদীর এই মন্তব্যের পরই মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, 'বিহারের মত বাংলা দখল করার পর্যায়ে এখনই নেই বিজেপি'।
- Nov 16, 2025 11:05 IST
WB News LIVE: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ SSC-এর
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) উচ্চ মাধ্যমিক (XI-XII) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা নাগাদ প্রকাশিত এই তালিকার নজর ছিল হাজার হাজার চাকরি প্রার্থীর। রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২,০০০-এর বেশি শূন্যপদ পূরণের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন বলে কমিশন সূত্রে খবর।
- Nov 16, 2025 10:35 IST
WB News LIVE: দুঃসাহসিক চুরি
সোনারপুরের চাকবেড়িয়া এলাকায় চাঞ্চল্য। টানা ১০ দিন পর রবিবার সকালে বাড়ি ফিরে দুঃস্বপ্নে পড়লেন সাহাবুদ্দিন সরদার এবং তাঁর পরিবার। নিউটাউনের শ্বশুরবাড়ি থেকে ফিরে প্রথমে দেখেন, সদর দরজায় তালা অক্ষত। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।ঘরের দু’টি কক্ষের সমস্ত জিনিসপত্র তছনছ। আলমারি শাবলজাতীয় ভারী কোনো যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা ছিল নগদ ৫ লক্ষ টাকা এবং সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না—সবটাই চুরি গেছে।
এলাকার বাসিন্দারা অভিযোগ, সাম্প্রতিক কালে চাকবেড়িয়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় মদ্যপ ও দুষ্কৃতিকারীদের আনাগোনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
- Nov 16, 2025 10:10 IST
Kolkata News LIVE: বিজেপি-নীতীশের ক্লিন স্যুইপ, 'খুল্লমখুল্লা' প্রশংসা, তৃণমূল সাংসদের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
বিহারে এনডিএ-র জয়ে উচ্ছ্বসিত আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নীতীশ কুমারকে স্রেফ অভিনন্দনই নয়। 'সুশাসন বাবুর' প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ।
- Nov 16, 2025 09:51 IST
Kolkata News LIVE: রাজভবনে বোমা, গুলি মজুত? কল্যানের বিস্ফোরক মন্তব্য
রাজভবনে মজুত রয়েছে 'বোমা গুলি বন্দুক'। বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। এরপরই রাজভবনের তরফে পালটা চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে তৃণমূল সাংসদকে। প্রমাণ করতে না পারলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি
- Nov 16, 2025 09:50 IST
WB News LIVE: বিপাকে মহুয়া
'ক্যাশ-ফর-কোয়েরি’ মামলায় বিরাট বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল। ৪ সপ্তাহের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us