West Bengal News UPDATES: বঙ্গে SIR এর জেরে ১৪০ মৃত্যু, চুপ থাকতে পারলেন না মমতা, গর্জে উঠে কমিশনকে তীব্র নিশানা

West Bengal News Updates 31 Jan 2026: আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোকবার্তা ও ক্ষতিপূরণ ঘোষণা, কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, মুর্শিদাবাদে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন এবং অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্যের সর্বশেষ রাজনৈতিক ও দুর্ঘটনার আপডেট।

West Bengal News Updates 31 Jan 2026: আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোকবার্তা ও ক্ষতিপূরণ ঘোষণা, কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, মুর্শিদাবাদে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন এবং অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্যের সর্বশেষ রাজনৈতিক ও দুর্ঘটনার আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Writes Letter to ECI

West Bengal Updates: পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

Kolkata News Updates:ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের গুরুতর অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) কাছে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের সময় কিছু পর্যবেক্ষক তথ্যের অপব্যবহার ও কারচুপি করছেন, যার মাধ্যমে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটি একটি ‘ব্যাকডোর প্রক্রিয়া’, যার উদ্দেশ্য বৃহৎ সংখ্যক বৈধ ভোটারকে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা।

Advertisment

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল রোল অবজারভার (SRO) ও মাইক্রো অবজারভার নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, একতরফাভাবে বিপুল সংখ্যক মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক নীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। 

তিনি জানান, প্রায় ৮,১০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যা ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এবং নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিছু পর্যবেক্ষক কোনও আইনি অনুমতি ছাড়াই নির্বাচন কমিশনের (ECI) পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছেন। তাঁর দাবি, এই পর্যবেক্ষকরা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্যের হেরফের করছেন এবং এর পেছনে গোপন ও উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা রয়েছে।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) বাংলায় কার্যত ‘নিধনযজ্ঞে’ পরিণত হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোটার তালিকায় নাম না থাকার কারণে এখনও পর্যন্ত প্রায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। চিঠিতে তিনি আরও দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা আইনবিরুদ্ধ। উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর এই বিষয়টি নিয়ে আগেও মুখ্য নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার প্রাণহানির অভিযোগ সামনে আসায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তিনি এবং অবিলম্বে এই প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

 লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার পদে  দায়িত্বভার গ্রহণ করলেন সুপ্রতিম সরকার। এর আগে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন তিনি। এদিন কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণের আগে এডিজি দক্ষিণবঙ্গ হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বর্তমান কলকাতার পুলিশ কমিশনের মনোজ ভার্মার কাছ থেকে পুষ্পস্তবক গ্রহণ করার পাশাপাশি প্রথা মেনে আজই দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯৬ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার। মনোজ ভর্মাকে ডিরেক্টর অব সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছে।

নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ঘটনার প্রতিবাদে রুবি মোড় থেকে আনন্দপুর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একই সঙ্গে, শুক্রবার শুভেন্দু অধিকারীর মিছিলের পালটা একই রুটে মিছিলের ডাক তৃণমূল কংগ্রেসের। সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে ঢালাই ব্রিজ থেকে কামালগাজি মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

এদিকে, নাজিরাবাদের অগ্নিকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন করে কোনও দেহাংশ উদ্ধার হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হবে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ২৭ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকোরেটর সংস্থার মালিক ও একটি মোমো সংস্থার দুই ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোডাউনটি কীভাবে তৈরি হয়েছিল, জমিটি কার কাছ থেকে নেওয়া হয়েছিল, কেন কোনও সরকারি অনুমতি নেওয়া হয়নি এবং কার অনুমতিতে গোডাউনটি চালু ছিল এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে। পাশাপাশি, অগ্নিকাণ্ডে আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা  

কুলপিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূল নেতা কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণে উড়ে যায় অ্যাসবেস্টাসের ছাদ। গতকাল রাত ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। বিস্ফোরণের তীব্রতায় ছুটে আসেন আশেপাশের মানুষজন। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। 

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ হরিহরপাড়া থানার অন্তর্গত গজনিপুর এলাকায় হঠাৎই আগুন ধরে যায় কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসে। হরিহরপাড়া থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসের পেছনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গজনিপুর এলাকায় পৌঁছতেই যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বাসের পিছন দিক থেকে ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। পরিস্থিতি বুঝে চালক দ্রুত বাস থামান এবং যাত্রীরা প্রাণ বাঁচাতে বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।কী কারণে বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি যান্ত্রিক ত্রুটি সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।  

আরও পড়ুন-অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা     

'ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা', ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। তিনি স্লোগান দেন, “ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঝান্ডায় যদি ডান্ডা না থাকে, তবে তৃণমূলকে ‘ঠান্ডা’ করা যাবে না।

সভা থেকে ইডি হানাকে ঘিরে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির প্রসঙ্গও তোলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, সংবিধান না মেনে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া হয়েছে এবং সরকারি ফাইল লুট করা হয়েছে। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট যদি এই ঘটনায় কড়া পদক্ষেপ না করে, তবে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে। অর্জুন সিংয়ের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বিজেপি নেতার মন্তব্যকে উস্কানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন- বেলডাঙা হিংসা কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, তদন্তভার তুলে দেওয়া হল NIA-এর হাতে

  • Jan 31, 2026 11:30 IST

    Bengal News Live Updates: "মমতা সরকারের কুশাসন ও দুর্নীতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অতিষ্ঠ"-অমিত শাহ

    মমতা সরকারের কুশাসন ও দুর্নীতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অতিষ্ঠ। ভোটের আগে রাজ্যে পা দিয়েই তৃণমূলকে নিশানা অমিত শাহের। এক্স হ্যান্ডেলে এক পোস্টে এভাবেই বদলের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। পাশাপাশি তিনি লিখেছেন, "ব্যারাকপুর ও বাগডোগরায় পশ্চিমবঙ্গের আমাদের কর্মঠ, নির্ভীক ও সাহসী কর্মীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি"। 



  • Jan 31, 2026 11:21 IST

    Bengal Live News: বেলডাঙ্গা থানায় NIA টিম

    মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চলতি মাসেই বেলডাঙা জুড়ে যে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল, সেই ঘটনার তদন্ত এখন এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরেই এই তদন্তের ভার নিচ্ছে NIA। ইতিমধ্যে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র আট সদস্যের একটি দল বেলডাঙ্গা থানায় এসে কেস ডায়েরি সংগ্রহ করার কাজ শুরু করেছে। তদন্তে অগ্রগতির জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।



  • Jan 31, 2026 10:56 IST

    Bengal Live News: ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ

    ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, তোলপাড় ফেলা ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার জিতারপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম আনারুল হক (৩০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। যেখানে দেহটি উদ্ধার হয়েছে, সেখান থেকে তাঁর বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে।



  • Jan 31, 2026 09:46 IST

    Bengal Live News: অবসরের ঠিক ২৪ ঘণ্টা আগে বদলির নির্দেশ

    দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটার কথা থাকলেও, প্রশ্নের উত্তর দিতেই কেটে যাচ্ছে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদারের সময়। আগামীকাল, ৩১ জানুয়ারি তাঁর বয়স পূর্ণ হচ্ছে ৬০ বছর অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী সেদিনই অবসর নেওয়ার কথা তাঁর। অথচ অবসরের ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশের বদলির নির্দেশিকায় তাঁর নাম উঠে আসায় তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। নির্দেশ অনুযায়ী, কুমারগঞ্জ থানা থেকে তাঁকে বদলি করে পাঠানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে, যা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।



  • Jan 31, 2026 09:45 IST

    Bengal Live News: বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ

    বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত খটনগর গ্রামে এক বিজেপি কর্মীর ভাইকে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ব্যক্তির নাম সুজয় রং (৪০)। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



  • Jan 31, 2026 09:44 IST

    Bengal Live News: মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ধাক্কায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভোটার তালিকায় এত বড় পরিবর্তন ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিরোধী শিবিরেও চাঞ্চল্য দেখা দিয়েছে।



  • Jan 31, 2026 09:43 IST

    Bengal Live News: আটঘাট বেঁধে দিল্লির দরবারে মমতা

    পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া চাপ ও আতঙ্কের অভিযোগ নিয়ে দিল্লিতে পৌঁছাল কোচবিহারের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছন এই দলটি, যাদের মধ্যে রয়েছেন SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগে মৃতদের পরিবারের সদস্য, খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত জীবিত ভোটার এবং তৃণমূল কংগ্রেসের দুই নেতা। তাঁরা আগামী ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।



  • Jan 31, 2026 09:43 IST

    Bengal Live News: বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্ত সংস্থা

    মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চলতি মাসেই বেলডাঙা জুড়ে যে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল, সেই ঘটনার তদন্ত এখন এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরেই এই তদন্তের ভার নিচ্ছে NIA। 



  • Jan 31, 2026 09:42 IST

    Bengal Live News: আজই মিমের সঙ্গে জোট হুমায়ুনের?

    আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে বাংলার রাজনীতিতে নয়া মোড়। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আসাদুদ্দিন ওয়াইসির দল  AIMIM-এর সঙ্গে জোট গঠনের ঘোষণা করেছেন। শনিবার বহরমপুরে আনুষ্ঠানিকভাবে এই জোট ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। যদিও ওই কর্মসূচিতে AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উপস্থিত থাকবেন না, তবুও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের নিরিখে এই জোটকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।



  • Jan 31, 2026 09:42 IST

    Bengal Live News: আগামীকাল ফের শীতের দাপট

    মাঘ মাস প্রায় শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গেই  শীতের দাপট কমে আসতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় সকালে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও একই ধরনের কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং অঞ্চলে হালকা বৃষ্টি বা বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।



IMD Humayun Kabir West Bengal News Humayun Kabir new party West Bengal News Live