/indian-express-bangla/media/media_files/2026/02/02/madhyamik-2026-02-02-13-00-10.jpg)
Madhyamik Exam 2026: শুরু মাধ্যমিক। উত্তর ২৪ পরগনার বারাসতের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর ঠিক আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের নাানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শশী ঘোষ।
WBBSE Helpline Numbers: আজ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম এই বড় পরীক্ষা ঘিরে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে তুঙ্গে ছিল ব্যস্ততা। পর্ষদের তথ্য অনুযায়ী, এবছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় ২ লক্ষ বৃদ্ধি পেয়েছে, যা একটি উল্লেখযোগ্য দিক। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা।
নিরাপত্তার চাদরে পরীক্ষা কেন্দ্র ও রাস্তা
পরীক্ষার্থীদের যাতায়াত মসৃণ করতে রাজ্যজুড়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে কলকাতা শহরের রাস্তাগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যানচলাচল নিয়ন্ত্রণের (Traffic Control) সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। জেলাগুলোতেও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর পথে যাতে কোনো বাধা না আসে, সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ
এক নজরে মাধ্যমিক ২০২৬-এর পরিসংখ্যান
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। প্রতিদিন সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০ পর্যন্ত পরীক্ষা চলবে।
চালু হলো ২৪ ঘণ্টার হেল্পলাইন
পরীক্ষা চলাকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং পরীক্ষার্থী বা অভিভাবকদের দ্রুত সহায়তায় একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০৩৩-২৩২১৩৮১৩, কলকাতা আঞ্চলিক অফিস: ০৩৩-২৩২১৩৮১১, উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস: ০৩৫৩-২৯৯৯৬৭৭। কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us