/indian-express-bangla/media/media_files/2025/01/06/PGBqCE9UGqNRLB26gPQq.jpg)
কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর
মাধ্যমিক পরীক্ষা বানচাল করার ষড়যন্ত্র, কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর। এনিয়ে রাজ্য মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়ে সতর্ক করে জানানো হয়েছে যদি মাধ্যমিক পরীক্ষার দিন নির্বাচনী কমিশনের SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় নিযুক্ত শিক্ষকরা উপস্থিত না থাকেন, তাহলে পরীক্ষার যাবতীয় কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে।
চলতি বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু ২রা ফেব্রুয়ারি। প্রায় ১০ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চলেছেন। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বোর্ডের সভাপতি রমণুজ গাঙ্গুলী ২৭ জানুয়ারি জেলা শাসকদের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, “পরীক্ষার সময় শিক্ষকদের উপস্থিতি পরীক্ষার স্বাধীন ও ন্যায়সংগত পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ… অনুগ্রহ করে আপনার জেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষার দিনগুলিতে তাঁদের পূর্ণ সময় উপস্থিতি নিশ্চিত করুন। পরীক্ষা চলাকালীন তাদের কেন্দ্রে অনুপস্থিতি পরীক্ষার প্রক্রিয়াকে বিপন্ন করবে।”
বোর্ডের এক কর্মকর্তা জানান, রাজ্যের ২,৬৮২টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় ৫০,০০০ শিক্ষকের প্রয়োজন। “শিক্ষকরা বুথ-স্তরের কর্মকর্তার (BLO) হিসেবে প্রতিদিন শুনানিতে নিযুক্ত হচ্ছেন। যদি পরীক্ষার সময় তাদের SIR দায়িত্ব থেকে অব্যাহতি না মেলে তাহলে পরীক্ষা কিভাবে পরিচালিত হবে?” প্রশ্ন তুলেছেন তিনি।
এর আগে ১৭ ডিসেম্বর বোর্ড অনুরোধ করেছিল, SIR কাজে শিক্ষকদের এমনভাবে নিযুক্ত হোক যাতে তাঁরা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারা পরীক্ষা কেন্দ্রে হাজির থাকতে পারেন। তখন কোনো উত্তর না পাওয়ায় ফের নতুন চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি ২৩টি জেলার জেলা শাসকদের কাছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত্য বসু নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এটি পরীক্ষার স্বাভাবিক পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে। রাজ্য সরকার ও শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা না করে শিক্ষকদের BLO হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা অন্যায়।”
আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us