/indian-express-bangla/media/media_files/2026/02/19/west-bengal-mamata-banerjee-slams-pm-modi-over-ramakrishna-2026-02-19-12-30-15.jpg)
সাংস্কৃতিক অসংবেদনশীলতার অভিযোগে মোদীর বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
'বঙ্কিম দা'র পর মোদীর 'স্বামী রামকৃষ্ণ', বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অজ্ঞতা, মোদীকে আগুনে আক্রমণ মমতার।
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি শ্রী রামকৃষ্ণকে ‘স্বামী রামকৃষ্ণ পরমহংস’ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আধ্যাত্মিক প্রভাবের ভূয়সী প্রশংসা করেন। মোদী লিখেছেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংস জী'র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা ও আধ্যাত্মিক অনুশীলনকে জীবনীশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তা প্রতিটি যুগে মানবতার কল্যাণে অব্যাহত থাকবে। তাঁর সৎ চিন্তাভাবনা ও বার্তা সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
আরও পড়ুন- বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে এবার বড় খেলা বিজেপি, মার্চ থেকেই বিরাট অ্যাকশনে গেরুয়া শিবির
स्वामी रामकृष्ण परमहंस जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने अध्यात्म और साधना को जिस प्रकार जीवनशक्ति के रूप में स्थापित किया, वह हर युग में मानवता का कल्याण करता रहेगा। उनके सुविचार और संदेश सदैव प्रेरणापुंज बने रहेंगे।
— Narendra Modi (@narendramodi) February 19, 2026
প্রধানমন্ত্রীর এই পোস্টের পরেই গর্জে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী মোদীর সাংস্কৃতিক অজ্ঞতা নিয়েও সরব হন। মোদীর পোস্টটি রি-শেয়ার করে মমতা লিখেছেন, প্রধানমন্ত্রী আবারও বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করেছেন। তিনি অভিযোগ করেন, মহান সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর নামের সঙ্গে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করেছেন। মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আবারও হতবাক! আমাদের প্রধানমন্ত্রী আবারও বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করেছেন। আজ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। মহান সাধকের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, প্রধানমন্ত্রী অপ্রচলিত ও অনুপযুক্ত ‘স্বামী’ উপসর্গ ব্যবহার করেছেন।”
আরও পড়ুন- হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তারই জামাই? বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে জল্পনা
মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, শ্রী রামকৃষ্ণকে সর্বদা ‘ঠাকুর’ হিসেবে সম্মান জানানো হত। তাঁর শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর ভারতীয় ঐতিহ্য অনুযায়ী শিষ্যদের তরফে ‘স্বামী’ উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু রামকৃষ্ণ নিজে সর্বদা ‘ঠাকুর’ হিসেবেই সম্বোধিত হতেন। ঠাকুর হলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ ।"পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করেছেন, বাংলার এই মহান ব্যক্তিত্বদের নামের সঙ্গে নতুন কোনো উপসর্গ যোগ না করতে। তিনি বলেছেন, “এঁরা আধুনিক ভারতের রূপকার। তাদের ঐতিহ্য ও সম্মান রক্ষায় সতর্ক থাকা উচিত।”
আরও পড়ুন- নাচ-গান-আবিরে মঞ্চ মাতাবে লক্ষাধিক মানুষ,বসন্ত উৎসবের কাউন্টডাউন স্টার্ট, আয়োজনে চমকে যাবেন
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও মোদীর পোস্টটি শেয়ার করে প্রধানমন্ত্রীকে তুমুল কটাক্ষ করে লিখেছেন, “‘স্বামী রামকৃষ্ণ’ নয়, তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। অনুগ্রহ করে পোস্টটি সংশোধন করুন।”
Shocked again!
— Mamata Banerjee (@MamataOfficial) February 19, 2026
Yet again, our Prime Minister aggressively displays his cultural insensitivity to great figures of Bengal. Today is the janmatithi of Yugavatara (God's incarnation in our age) Sri Sri Ramakrishna Paramahamsadeva. While trying to hail the great saint on this… https://t.co/f7GqFkbcHy
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us