SIR: এক ভোটের জন্য কত ঝক্কি! এসআইআর ঘিরে দেশজুড়ে উদ্বেগে বাঙালি পরিযায়ী শ্রমিকরা

SIR 2025: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া, আর সেই নিয়েই আতঙ্কে দেশের নানা প্রান্তে থাকা পরিযায়ী বাঙালি শ্রমিকরা। ভোটার তালিকায় নাম রাখতে বাড়ি ফেরার চিন্তায় উদ্বেগ বাড়ছে কেরালা, মুম্বই, গুজরাট-সহ একাধিক রাজ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter list, SIR 2025, Special Intensive Revision, migrant workers, Bengal migrants, voter registration, Election Commission, Kerala workers, Mumbai workers, Gujarat Bengali workers, voter roll update, West Bengal election 2026, voter inclusion,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা, এসআইআর ২০২৫, বিশেষ তালিকা সংশোধন, পরিযায়ী শ্রমিক, বাঙালি শ্রমিক, ভোটার নাম সংশোধন, নির্বাচন কমিশন, কেরালার শ্রমিক, মুম্বই বাঙালি শ্রমিক, গুজরাট শ্রমিক, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬, ভোটাধিকার

SIR 2025: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ সমীক্ষার কাজ।

Special Intensive Revision-SIR: রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও আতঙ্ক। বাড়ি ফিরতে না পারলে ভোটার তালিকায় নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কায় অনেকেই কাজ ছেড়ে গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

কেরালার এরনাকুলাম জেলার আঙ্গামালিতে কাজ করেন ২৮ বছরের জয়রুল মণ্ডল। তিনি বলেন, “বাড়ি থেকে বারবার ফোন আসছে—ফর্ম এসেছে, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কিন্তু যাওয়ার ভাড়া জোগাড় করতে পারছি না।” 

তার মতো আরও অনেকেই একই সমস্যায় পড়েছেন। যদিও অনলাইনে ফর্ম জমা দেওয়ার সুযোগ আছে, কিন্তু বেশিরভাগ শ্রমিকই জানেন না কীভাবে তা করবেন। কারও আবার প্রয়োজনীয় কাগজপত্রই রয়েছে বাড়িতে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সূচি ঘোষণা করে। পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, আর আপত্তি ও দাবি জানানো যাবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

আরও পড়ুন-weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

তবে এই সময়সীমার মধ্যে ফর্ম জমা দিতে পারবে কি না, তা নিয়েই চিন্তিত কেরালার কোচিতে কর্মরত ২২ বছর বয়সি হাবিবুল্লাহ বিশ্বাস। তিনি বলেন, “দুর্গাপূজার ছুটিতে বাড়ি গিয়েছিলাম। এখন আবার যাওয়া সম্ভব নয়। বৃষ্টি বন্ধ হয়েছে, কাজ এখনই নিয়মিত হচ্ছে। একবারে গেলে বেতন কেটে নেবে।”

বেঙ্গালুরুর রেলস্টেশনে মেয়েকে নিয়ে কলকাতাগামী ট্রেনের অপেক্ষায় ৫৮ বছরের কাঠমিস্ত্রি শেখ শাহজাদা। তিনি বলেন, “SIR-এর জন্যই বাড়ি ফিরছি। দলের লোকজন সাহায্য করবে নাম তোলার ব্যাপারে।”

আরও পড়ুন-West Bengal Weather Update: শহর-গ্রাম একসুরে বলছে, 'এলো শীত'! নামছে পারদ, দিন কয়েকেই জাঁকিয়ে ঠান্ডা?

 মুম্বইয়ের মালাডে বসবাসকারী ৩৫ বছরের মশিবুর মালিক বলেন, “আমি গেলে বেতন কেটে নেবে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মুম্বইতে থাকি। বড় মেয়ে বিশেষভাবে সক্ষম, তাই এখনই যাত্রা করা কঠিন।”

 একই অবস্থা মালাডের মালভানির তারিফা পরিবারের। তারিফা বলেন, “স্বামী একাই উপার্জন করেন। হঠাৎ বাড়ি যেতে হলে কীভাবে যাব? টাকার টানাটানি তো আছেই।”

আরও পড়ুন-Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

গুজরাটে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজকোটের এক স্বর্ণকার ও ‘রাজকোট বেঙ্গল ইয়ং স্টার গ্রুপ’-এর সভাপতি আলোকনাথ শ’ বলেন, “আমরা ব্লো (BLO)-দের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় নথি ও ছবি আত্মীয়রা দিলেই নাম তোলা সম্ভব, বাড়ি ফেরার দরকার নেই।”

 আহমেদাবাদেও একই রকম উদ্যোগ নিয়েছে ‘সমস্ত বঙ্গীয় সমাজ সমিতি’। সভাপতি আব্দুল রউফ ইয়াকুব শেখ বলেন, “যারা গুজরাটেই স্থায়ী হতে চান, তারা এখানেই নতুন ভোটার কার্ড বানাতে পারবেন।”

আরও পড়ুন-Bengal SIR: SIR আবহে সীমান্তে রুদ্ধশ্বাস অভিযান, বিরাট গ্রেফতারি

তবে অনেকে এখনও বিভ্রান্ত। মুম্বইয়ের আমবুজওয়াডির বাসিন্দা ৫৩ বছরের অমল বিশ্বাস বলেন, “২০০২ সাল থেকে মুম্বইতেই থাকি। সব নথিতেই মুম্বই ঠিকানা। তবু স্ত্রীকে নথি জমা দিতে বলা হয়েছে, কেন বুঝতে পারছি না।”
 
স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে একদিকে আতঙ্ক, অন্যদিকে বিভ্রান্তি—দুই মিলিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার এবার বড় চ্যালেঞ্জের মুখে।

kolkata news Migrants Labours west bengal latest news SIR voter list 2025 Voter List 2002