/indian-express-bangla/media/media_files/2025/12/05/kolkata-winter-updates-2025-12-05-08-42-48.jpg)
Kolkata Weather Report Today: বড়দিনের আগেই কলকাতায় জমাটি শীত।
Kolkata Winter Update: ভয়ঙ্কর ঠান্ডার প্রবল স্রোতে কাঁপবে কলকাতা থেকে পাহাড়! দার্জিলিংয়ের সর্বনিন্ম তাপমাত্রা নামল চার ডিগ্রি। রাতে আরও পারদ পতনের বিরাট সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) থেকে দক্ষিণ বঙ্গের জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আইএমডি বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, “উত্তর বঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে। পরবর্তী সাত দিন ধরে সমস্ত জেলায় শুকনো আবহাওয়া বজায় থাকবে।”এছাড়াও পূর্বাভাসে বলা হয়েছে, সকালবেলা এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশের হাই কমিশনারকে জরুরি তলব, কড়া পদক্ষেপ মোদী সরকারের
আইএমডি জানিয়েছে, হিল স্টেশন দার্জিলিং বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করেছে। সমতল অঞ্চলে আলিপুরদুয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।এদিন শ্রীনিকেতনে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড গড়া হয়েছে (১০°C), কালিম্পং (১০.৫°C), বর্ধমান (১১°C) এবং বহরমপুর (১১°C)। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি ।
আরও পড়ুন- দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!
আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিনে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমলেও মাঝখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেই পতন কিছুটা থমকে গিয়েছিল। তবে এখন সেই প্রভাব কেটে যাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে। আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বরং আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন- গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us