/indian-express-bangla/media/media_files/2026/01/24/west-bengal-dgp-appointment-rajiv-kumar-upsc-deadlock-2026-01-24-18-03-58.jpg)
রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক
রাজ্যের নতুন ডিজিপি নিয়োগকে ঘিরে ফের বাড়ল জটিলতা। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এর ফলে রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন-রাতের অন্ধকারে চলল গুলি, লুটিয়ে পড়লেন যুবক, উত্তাল সামশেরগঞ্জ, মোতায়েন বিশাল পুলিশ
চলতি মাসের শুরুতে CAT নির্দেশ দেয়, বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের অবসর গ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে নতুন ডিজিপি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, ২১ জানুয়ারি CAT রাজ্য সরকারকে জানায়, ২৩ জানুয়ারির মধ্যে UPSC-তে প্রস্তাব পাঠাতে হবে, যাতে ৩১ জানুয়ারির মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়।
CAT-এর নির্দেশ মেনে রাজ্য সরকার গত সপ্তাহে আটজন আইপিএস-এর তালিকা UPSC-তে পাঠায়। ওই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের নামও রয়েছে। একইসঙ্গে, রাজ্য সরকার তাঁর ক্ষেত্রে পরিষেবা মেয়াদ বাড়ানোর আবেদনও জানিয়েছে, যাতে তাঁকেই পূর্ণকালীন ডিজিপির দায়িত্ব দেওয়া যায়।
বর্তমানে রাজ্য পুলিশের কোনও স্থায়ী ডিজিপি নেই। রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার যোগ্য আইপিএস আধিকারিকদের একটি তালিকা UPSC-তে পাঠায় এবং সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ডিজিপি নিয়োগের ছাড়পত্র দেয় কমিশন।
আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
তবে এই নিয়োগ ঘিরে বিতর্ক শুরু হয়, যখন UPSC রাজ্য সরকারের পাঠানো আইপিএস আধিকারিকদের তালিকা ফেরত পাঠায়। UPSC-র অল ইন্ডিয়া সার্ভিসের ডিরেক্টর নন্দ কিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও পরামর্শ দেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে।
এই জটিলতার সূত্রপাত হয় রাজীব কুমারের পূর্বসূরি মনোজ মালব্যর অবসরের পর। মনোজ মালব্য ডিসেম্বর ২০২৩-এ ডিজিপি পদ থেকে অবসর নেন। সুপ্রিম কোর্টের ২০১৮ সালের এক নির্দেশ অনুযায়ী, কোনও রাজ্যে ডিজিপির অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে উত্তরসূরি হিসেবে তিনজন আইপিএস আধিকারিকের প্যানেল UPSC-তে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম না মেনেই রাজ্য সরকার রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে।
UPSC জানিয়েছে, ওই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের উচিত ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরেই মনোজ মালব্যর উত্তরসূরির জন্য প্যানেল পাঠানো। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় সাম্প্রতিক সময়ে পাঠানো তালিকা গ্রহণ করতে অস্বীকার করে কমিশন। ফলে রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা আরও বাড়ল।
আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us