West Bengal News Updates: রাজ্যে এবার নার্সের রহস্য মৃত্যু, ধুন্ধুমার! হাওড়া, হুগলি, দুর্গাপুর শিল্পাঞ্চলে বনধের মিশ্র প্রভাব

West Bengal News 12 February 2026: রাজ্য ও বিদেশের সব বড় খবরের লাইভ আপডেট! বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন। এদিকে বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ভারত বনধ। হুমায়ুনের বাবরি যাত্রা, পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

West Bengal News 12 February 2026: রাজ্য ও বিদেশের সব বড় খবরের লাইভ আপডেট! বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন। এদিকে বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ভারত বনধ। হুমায়ুনের বাবরি যাত্রা, পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
পশ্চিমবঙ্গ খবর ১২ ফেব্রুয়ারি ২০২৬, West Bengal news 12 February 2026, বাংলাদেশ নির্বাচন, Bangladesh historic election, ভারত বনধ, India bandh, হুমায়ূন বাবরি যাত্রা, Humayun Babri journey, শীতের ঝোড়ো ব্যাটিং, Winter storm updates, রাজ্য ও বিদেশের খবর, Live news updates, টাটকা খবর লাইভ, Latest news West Bengal, WB news live, রাজনৈতিক ও সাম্প্রদায়িক খবর, Bangladesh election live, WB current news.

West Bengal News Updates: পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

West Bengal News Updates: নার্সিং স্টাফের রহস্য মৃত্যু। মলানদিঘির সনকা হাসপাতালের এক নার্সিং স্টাফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কাঁকসা শিল্পাঞ্চলে তুমুল চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর গোপালপুরের একটি বেসরকারি বি এড কলেজের সামনে ১২ তলা বহুতল আবাসনে গত এক বছর ধরে প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন।

Advertisment

আরও পড়ুন-৩৫ বছর পর বাংলাদেশ পেতে চলেছে নতুন প্রধানমন্ত্রী!  

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময়, নাইট শিফটে ডিউটির জন্য হাসপাতালের বাস আবাসনের সামনে আসে। কিন্তু মন্দিরা পালের কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর তার দেহ বহুতলের প্রাচীরের বাইরে। ঘটনাস্থলে রীতিমত হুলস্থূল পড়ে যায়। পরে কাঁকসা থানার  পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে মৃত নার্সিং স্টাফের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। সূত্রের খবর, আবাসনের ছাদের দরজা প্রায়শই খোলা থাকত এবং নজরদারি যথাযথ ছিল না। তাই প্রশ্ন উঠছে, কীভাবে এমন ঘটনা ঘটলো এবং তার সহকর্মীরা কেন কিছু বুঝতে পারেননি। কোন পরিস্থিতিতে মরনঝাঁপ দিতে বাধ্য হলে মৃত নার্স তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার ঢিলেঢালা মনোভাবও নজরে এসেছে। আত্মহত্যা না খুন? মৃত্যুর প্রকৃত কারণ  নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন- ভোটের ঠিক আগে তুলকালাম বাংলাদেশ, হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ময়মনসিংহে চাঞ্চল্য 

Advertisment

আজ ভারত বনধ। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) এবং দেশের ১০টি প্রধান কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ১২ ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। ভারত-মার্কিন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি এবং নতুন শ্রম আইনকে কেন্দ্র করে এই ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। INTUC, AITUC, CITU এবং HMS-এর মতো জাতীয় ইউনিয়নগুলোও এই আন্দোলনকে সমর্থন করছে। 

সংগঠনগুলোর দাবি, প্রায় ৩০ কোটি শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করতে পারেন। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধেই আজকের এই ধর্মঘট।  মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা, চারটি নতুন শ্রম কোড প্রত্যাহার, সরকারি উদ্যোগের বেসরকারীকরণের প্রতিবাদ, পুরাতন পেনশন প্রকল্প (OPS) ফিরিয়ে আনা, ন্যূনতম মজুরি বৃদ্ধি, নির্মাণ ও বিদ্যুৎ খাতে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং কৃষি নীতিতে পরিবর্তন আনা। এছাড়াও বাস, অটো, ট্রাক ইউনিয়নগুলোও ধর্মঘটে সামিল হওয়ার কথা জানিয়েছে, যার ফলে পরিবহন পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা। এদিকে ট্রেড ইউনিয়নের ধর্মঘটের জেরে নন্দীগ্রাম ১ নং ব্লকে স্টেট ব্যাঙ্কের গেটে তালা ঝোলাতে গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পাশাপাশি মালদার ইংরেজবাজারেও পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা সৃষ্টি হয়। পাশাপাশি হাওড়া, হুগলি, দুর্গাপুর শিল্পাঞ্চলে বনধের মিশ্র প্রভাব পড়েছে। 

আরও পড়ুন-জামাতের বিরুদ্ধে ভোটে কারচুপির বিরাট অভিযোগ বিএনপির,ভোট দিলেন ইউনূস, তারেক রহমান

  • Feb 12, 2026 13:10 IST

    West Bengal News LIVE: পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চ মাধ্যমিক?

    "পরীক্ষার ১ মাস আগে মিলেছে বই। ৩ মাসও ক্লাস হয়নি। সিলেবাস শেষের আগেই পরীক্ষা। ফিজিক্স, কেমিস্ট্রির সিলেবাসই শেষ হয়নি"।  পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চ মাধ্যমিক? পড়ুয়া-অভিভাবকদের অভিযোগে তোলপাড়।  উচ্চমাধ্যমিক শুরুর প্রথম দিনেই অসন্তোষ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ভোটের কারণেই পরীক্ষা কিছুটা এগিয়ে এসেছে।



  • Feb 12, 2026 12:10 IST

    West Bengal News LIVE: আবাসনেই এবার ভোটকেন্দ্র

    ভোটারদের উপস্থিতি বাড়াতে এবার আবাসিক বহুতল ভবনগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের ৭৮টি আবাসিক কমপ্লেক্সকে সম্ভাব্য ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কলকাতা সহ সাতটি জেলায় ৬৯টি বহুতল ভবনে বুথ স্থাপনের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। এই সকল কেন্দ্রে ৩০০ জনের বেশি রেজিস্ট্রার ভোটার থাকা আবশ্যক বলে কমিশন জানিয়েছে। 



  • Feb 12, 2026 11:48 IST

    West Bengal News LIVE: ভবানীপুরে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত! শুভেন্দুর দাবিতে তোলপাড়

    ভবানীপুরে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত! ভিডিও শেয়ার করে আগুনে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিজেপির পতাকা পোড়ানোর বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। 

    সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভবানীপুরে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস এখন রীতিমত আতঙ্কিত। 



  • Feb 12, 2026 11:32 IST

    West Bengal News LIVE: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক

    বৃহস্পতিবার থেকে শুরু পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষা। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭,১০,৮১১ জন।



  • Feb 12, 2026 11:32 IST

    West Bengal News LIVE: বাংলা বলায় বাংলার শ্রমিক খুন? গর্জে উঠলেন মমতা

    ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের নিয়ে বারে বারে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পুনেতে কাজ করতে মৃত্যু হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের। এই ইস্যুতে ফের একবার বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। 



  • Feb 12, 2026 11:30 IST

    West Bengal News 12 February 2026: ফের বাংলাদেশে হিন্দু যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

    বাংলাদেশে যখন একদিকে চলছে সাধারণ নির্বাচন। তখনই ফের নতুন করে উত্তেজনা ছড়ালো পদ্মাপাড়ে। মৌলভী বাজার এলাকার একটি চা বাগান থেকে উদ্ধার করা হল  ২৮ বছর বয়সী হিন্দু যুবক রতন সাহুকারের ক্ষতবিক্ষত মৃত দেহ। জানা গিয়েছে তিনি সেই বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।



  • Feb 12, 2026 11:24 IST

    West Bengal News 12 February 2026: পলাশি থেকে ইটাহার পর্যন্ত প্রস্তাবিত ‘বাবরি যাত্রা’

    পলাশি থেকে ইটাহার পর্যন্ত প্রস্তাবিত ‘বাবরি যাত্রা’ । পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত হুমায়ুন কবীরের। পলাশি থেকে বেলডাঙা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার পদযাত্রা ইতিমধ্যে শুরুও করছেন ভরতপুরের বিধায়ক  হুমায়ুন কবীর। রাজনৈতিক মহলে এই কর্মসূচি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টির মধ্যে ১৩৫টি আসনে প্রার্থী দেবে ‘জনতা উন্নয়ন পার্টি’  রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে বলেও হুঙ্কার দেন ভরতপুরের বিধায়ক। একদিকে হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসা করলেও দাবি করেছেন, তিনি আর আগের মতো নেই। অন্যদিকে বিজেপি এই মসজিদ নির্মাণকে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা বলে অভিযোগ তুলেছে। 



West Bengal News West Bengal News Live bharat bandh Bangladesh Election 2026