West Bengal News Updates: বাংলাতেই এবার ১০০ দিনের কাজ, বিজেপিকে বিঁধে বিরাট হুঙ্কার মুখ্যমন্ত্রীর

West Bengal News Updates 09 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর ও লাইভ আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর, রাজ্যে SIR, রাজ্য রাজনীতি এবং আবহাওয়া সংক্রান্ত তাজা খবর পড়ুন এক ক্লিকেই

West Bengal News Updates 09 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর ও লাইভ আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর, রাজ্যে SIR, রাজ্য রাজনীতি এবং আবহাওয়া সংক্রান্ত তাজা খবর পড়ুন এক ক্লিকেই

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal CM Mamata Banerjee lashes out at BSF over alleged border excesses, criticises BJP on the ‘Bankimda’ remark, and raises concerns over SIR-related deaths. Election Commission appoints five new Special Roll Observers as Indigo flight disruptions continue nationwide. Political tensions rise as Humayun Kabir announces a Quran recitation event in response to a mass Gita chanting programme, with Adhir Chowdhury calling for communal harmony.

West Bengal News : পড়ুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা লাইভ আপডেটস

West Bengal News Updates: কোচবিহার শহরের রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভা থেকে বিজেপিকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে গত পরশু চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির তীব্র বিরোধীতায় এদিন সরব হন মুখ্যমন্ত্রী। কোচবিহারের সভা থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ। হুঙ্কার ছুঁড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "২০২৬-এ আবার আমরা ক্ষমতায় আসব। ১০০ দিনের কাজ বাংলাই করে দেখাবো। তোমাদের ভিক্ষে আমরা চাইনা"। পাশাপাশি তিনি দাবি করেন কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের জন্য ৫১,৬১৭ কোটি পাওয়া রয়েছে রাজ্যের। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই টাকা আটকে রেখে রাজ্যকে বিপাকে ফেলার চক্রান্ত করছে বিজেপি।

Advertisment

গতকাল সংসদে বন্দে মাতরম নিয়ে বিশেষ আলোচনা পর্বে মোদীর মুখে বঙ্কিম দা মন্তব্যের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল। সৌগত রায় থেকে শুরু করে মহুয়া মৈত্র সকলেই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছে। পাশাপাশি বাঙালি আবেগকে অশ্রদ্ধার অভিযোগ তুলে বিজেপির 'বাংলা বিরোধী'তাকে নিশানা করেছে। তারই প্রেক্ষিতে আজ সংসদের সেন্ট্রাল হলে নীরব প্রতিবাদে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার মহান ব্যক্তিত্বদের বারে বারে ইচ্ছাকৃত অসম্মান করা হচ্ছে। এটা সম্পুর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে যেটা বিজেপির বাঙালি বিদ্বেষ মানসিকতার প্রতিফলন। তারই প্রতিবাদে এদিনের এই প্রতীকী আন্দোলন। দলের সাংসদরা এদিন হাতে রবীন্দ্রনাথথেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে নীরব প্রতিবাদে সামিল হন।  

ফের রাজ্যে SIR-এর কাজ চলাকালীন মৃত্যু হল এক বিএলও-র। সোমবার সকালে ভোটারদের বাড়ি থেকে SIR ফর্ম সংগ্রহ করে ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করেন তিনি। এরপর বাইক চালিয়ে স্কুল যাওয়ার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের বাখরাবাদ কলোনির কাছে একটি ডাম্পার তাঁর বাইকের পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে পড়েন ওই বিএলও। গুরুতর আহত হন। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিএলও অরবিন্দ মিশ্রের। তিনি বেলদার এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন বলেই জানা গিয়েছে। 

এদিকে ফের হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে দক্ষিণ কলকাতার নকতলা নিজের বাড়িতেই  বাথরুমে পড়ে গুরুতর চোট পান তিনি। পরিবারের সূত্রে জানা যায়, পড়ে যাওয়ায় পার্থর বাঁ হাতে চোট লেগেছে। প্রথমে পারিবারিক চিকিৎসক তাঁকে এসে দেখেন। তবে শুক্রবার,ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী তিনি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি হাসপাতালে ভর্তি হন।

  • Dec 09, 2025 18:43 IST

    WB NEWS LIVE: বিরাট সাইবার প্রতারণা

    উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ও একটি আইটি সংস্থার কর্মী দুরন্ত দাস শর্মাকে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশ। অভিযোগ, সাগরদিঘি থানার এক ব্যক্তিকে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে ওটিপি সংগ্রহ করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা তুলে নেয় অভিযুক্ত।

    গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নেমে দুরন্ত দাস শর্মাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অন্য কারও কাছ থেকে একই কৌশলে প্রতারণা করেছে কি না, এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



  • Dec 09, 2025 10:19 IST

    WB NEWS LIVE: ধেয়ে আসছে 'ঠাণ্ডার সুনামি'

    বাংলাজুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য। আগামী সাত দিনের মধ্যে রাজ্যের কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আলিপুর আবহাওয়া দফতর কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে।



  • Dec 09, 2025 10:04 IST

    WB NEWS LIVE: সীমান্তবর্তী কোচবিহারে জনসভা মমতার, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

    সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সীমান্তবর্তী কোচবিহার শহরের  রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। SIR আবহে মতুয়া অধ্যুষিত বনগাঁয় পদযাত্রা ও জনসভা করেন মমতা। এরপর সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ও মুর্শিদাবাদেও জন সভা করেছেন তিনি। এবার আজ কোচবিহারের জন সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলের। 



SIR West Bengal SIR 2025