West Bengal News Updates: বিএমসি, পুনে, নাগপুর থেকে নাসিক সর্বত্র গেরুয়া ঝড়ের দাপট, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত মোদী

West Bengal News Updates 16 January 2026: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস ও জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন। পড়ুন আজকের সব গুরুত্বপূর্ণ আপডেট।

West Bengal News Updates 16 January 2026: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস ও জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন। পড়ুন আজকের সব গুরুত্বপূর্ণ আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
মহারাষ্ট্র পুরসভা নির্বাচন, মহারাষ্ট্র পৌর নির্বাচন ফলাফল, বিজেপি মহাযুতি জয়, বিএমসি নির্বাচন ফল, মুম্বই পুরনিগম নির্বাচন, পুনে পৌর নির্বাচন, নাগপুর পুরসভা ফলাফল, নাসিক পুরনিগম নির্বাচন, দেবেন্দ্র ফড়নবিশ বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া, বিজেপি শিবসেনা জোট, মহারাষ্ট্র রাজনীতি, পৌর কর্পোরেশন নির্বাচন ২০২৬

ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত মোদী

Kolkata News Updates: মহারাষ্ট্র পুরসভা নির্বাচনের ফলাফল সর্বশেষ আপডেট অনুযায়ী বড়সড় সাফল্যের পথে বিজেপি নেতৃত্বাধীন মহায্যুতি জোট। সাম্প্রতি রাজনৈতিক ধাক্কা সামকে ফের শক্ত অবস্থানে ফিরতে চলেছে বিজেপি। মুম্বইয়ের বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) সহ রাজ্যের মোট ২৯টি পুরনিগমের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে মহাযুতি জোট। মুম্বই, পুণে,  নাসিক, থানে ও নবি মুম্বই এই গুরুত্বপূর্ণ পুরসভাগুলিতে দখল নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট।

Advertisment

শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বশেষ প্রবণতা অনুযায়ী, মহারাষ্ট্রের মোট ২,৮৬৯টি ওয়ার্ডের মধ্যে ১,৬০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক জোট। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বিজেপি ও মহায্যুতির প্রভাব আরও দৃঢ় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুনে, নাগপুর থেকে নাসিক। রাজ্যের প্রায় সর্বত্র পৌর নির্বাচনে বিজেপির আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই বিপুল সাফল্যের জন্য বিজেপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ধন্যবাদ, মহারাষ্ট্র। রাজ্যের উদ্দীপনাপূর্ণ জনগণ জনকল্যাণ ও সুশাসনের এনডিএ-র এজেন্ডাকে আশীর্বাদ করেছেন। বিভিন্ন পৌর নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে এনডিএ ও মহারাষ্ট্রের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমাদের কাজের অভিজ্ঞতা এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয় স্পর্শ করেছে।” প্রধানমন্ত্রী আরও জানান, এই জনাদেশ রাজ্যের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে এবং মহারাষ্ট্রের গৌরবময় সংস্কৃতির উদযাপনকে নতুন গতি দেবে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মহারাষ্ট্রের ২৯টি পৌর কর্পোরেশনের মধ্যে মহাযুতি জোট ইতিমধ্যেই ২৫টিতে জয় নিশ্চিত করেছে। পাশাপাশি, বৃহন্মুম্বই পুরনিগম নির্বাচনেও বিজেপি-শিবসেনা (শিন্দে) নেতৃত্বাধীন জোট বড় জয়ের দিকে এগিয়ে রয়েছে। মুম্বইয়ে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, এটি মহায্যুতির জন্য একটি  ঐতিহাসিক সাফল্য এবং প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নমূলক এজেন্ডার প্রতি মানুষের আস্থার স্পষ্ট প্রতিফলন। তিনি দাবি করেন, প্রতিটি শহরে উন্নয়ন ও পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই মহাযুতি কাজ করবে।

খাস কলকাতায় খুন ২২ বছরের তরুণী। নারকেল ডাঙায় অভিযোগ দায়ের। বাবার সঙ্গে কলকাতার বাড়িতে থাকতেন তিনি। দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। ঘরে ঢুকে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ২২ বছরের তরুণীর নাম পুষ্পা কুমারী। সন্দেহের তির তরুণীর এক ভাইয়ের দিকে। সে আপাতত নিখোঁজ। তার খোঁজে চলছে তল্লাশি। 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয়  সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়ন পর্ব ১৯ জানুয়ারি দুপুর ২টো থেকে ৪টে  পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা ২০ জানুয়ারি করা হবে।

দিঘার জগন্নাথ মন্দির এবং নিউ টাউনের দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গেও ধর্মীয় পর্যটনে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।

মন্দির স্থাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিচারবিভাগীয় পরিকাঠামোও। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও আজ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের আশা, এর ফলে উত্তরবঙ্গের মানুষের আইনি জটিলতা নিরসনে গতি আসবে।

আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

অন্যদিকে, রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝেই এল আশার খবর। আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। চিকিৎসাধীন দুই নার্সের মধ্যে একজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং অন্যজনের জ্ঞান ফিরেছে।

আরও পড়ুন- Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী

নতুন করে কোনো সংক্রমণের খবর না মিললেও সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তা জানতে যুদ্ধকালীন তৎপরতায় 'কন্টাক্ট ট্রেসিং' শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। সংক্রমণের উৎস এবং বিস্তার রুখতে রাজ্যজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন-Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক

এদিকে, জানুয়ারির মাঝামাঝি পেরিয়ে গেলেও রাজ্যে শীতের দাপট কমার লক্ষণ নেই। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই অকাল বসন্তের বদলে চলছে হাড়কাঁপানি ঠান্ডা। আজ শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন মহানগরীর তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও বেশি থাকবে।

  • Jan 16, 2026 09:56 IST

    WB News Live: অসুস্থ শরীরেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি প্রবীণ নেতার

    একসময়ের তপ্ত সিঙ্গুর, যা দেখেছিল এক ঐতিহাসিক কৃষক আন্দোলন, সেই বহুল চর্চিত জমিতেই এবার জীবনের প্রথম রাজনৈতিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জানুয়ারি এই হাইভোল্টেজ সভাকে কেন্দ্র করে সাজ সাজ রব সিঙ্গুর জুড়ে। অথচ, এই মেগা ইভেন্টের আবহে কার্যত উপেক্ষিতই রয়ে গেলেন সিঙ্গুর আন্দোলনের ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য।



  • Jan 16, 2026 09:56 IST

    West Bengal News Live Updates: মারকাটারি মেজাজে শীত!

    নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও শীতের দাপট কমছে না রাজ্যে, বরং পাল্লা দিয়ে যেন বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য এখন কার্যত কাঁপছে। গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবারের শীত রীতিমতো ‘মারকাটারি’ মেজাজে ব্যাটিং করছে। শুক্রবার সকালেও কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে তিলোত্তমাবাসীর। জেলার ছবিটাও একই।



  • Jan 16, 2026 09:56 IST

    WB News Live Updates: হুঙ্কার হুমায়ুন কবীরের

    মুর্শিদাবাদের হরিহরপাড়া ফুটবল ময়দানে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করল ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের আত্মপ্রকাশের পর এটিই ছিল প্রথম বড় মাপের রাজনৈতিক সমাবেশ। আর প্রথম সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে উত্তাপ বাড়ালেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর।



  • Jan 16, 2026 09:55 IST

    Vaibhav Suryavanshi New Record: নয়া রেকর্ড কায়েম করলেন বৈভব

    জয় দিয়েই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। প্রথম ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে পরাস্ত করেছে। যদিও এই ম্য়াচে বৈভব সূর্যবংশীর ব্যাটিং একেবারেই নজর কাড়তে পারেনি। বলতে বাধা নেই, ১৪ বছর বয়সি এই ব্যাটারের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রানের বন্যা প্রত্যাশা করেছিলেন। কিন্তু, বৈভব মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ভিতরের দিকে আসা একটি বল খেলতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অবশেষে ক্লিন বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।



  • Jan 16, 2026 09:55 IST

    Kolkata News Live Updates: মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক

    কলকাতার লাইফলাইন মেট্রো রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। নবকলেবরে সেজে ওঠা মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য উৎসর্গ করা হলো। তবে কোনো ভিভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, মেট্রো রেলের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ফিতে কেটে এই আধুনিক স্টেশনের উদ্বোধন করলেন একদল শিশু এবং সাধারণ মহিলা যাত্রীরা। যা এক অনন্য নজির সৃষ্টি করেছে।



Nipa Virus West Bengal Update Jalpaiguri Circuit Bench Inauguration Mahakal Temple Shilanyas Matigara CM Mamata Banerjee North Bengal Visit WB News Live Updates 16 Jan 2026 Breaking news