West Bengal News Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Updates 20 November 2025: বনগাঁয় ৬ কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি। বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের। ফের বাড়ল সোনার দাম। শীতের পথে কাঁটা। পড়ুন লেটেস্ট ব্রেকিং নিউজ লাইভ আপডেট

West Bengal News Updates 20 November 2025: বনগাঁয় ৬ কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি। বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের। ফের বাড়ল সোনার দাম। শীতের পথে কাঁটা। পড়ুন লেটেস্ট ব্রেকিং নিউজ লাইভ আপডেট

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news, WB live updates, Bengal breaking news, Kolkata news today, political news Bengal, WB weather update, West Bengal crime news, Bengal election update, WB government news, পশ্চিমবঙ্গ সংবাদ, আজকের লাইভ আপডেট, বাংলা ব্রেকিং নিউজ, কলকাতা খবর, বাংলার রাজনীতি, আবহাওয়া আপডেট, অপরাধ সংবাদ, নির্বাচন আপডেট, রাজ্য সরকার খবর

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে চলতে থাকা SIR কাজ নিয়ে তিনি একাধিক গুরুতর অভিযোগ তোলেন। বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ, শারীরিক অসুস্থতা, মৃত্যুর ঘটনা এবং গোটা প্রক্রিয়া পরিচালনায় ত্রুটির কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে দাবি করেছেন, “নির্দিষ্ট সময়সীমার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। এতে সাধারণ মানুষেরই অসুবিধা বাড়বে।” 

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, SIR-এর কাজ করতে গিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) ওপর বিপুল চাপ তৈরি হয়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কয়েকজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতিতে রাজ্যে SIR প্রক্রিয়া চালানো “গভীর বিপদের” দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে

Advertisment

ভোটের আগে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় ছড়ালো তুমুল চাঞ্চল্য। মারধর করা হয় তার ভাইকেও। আহতদের হাসপাতালে নিয়ে যান সাংসদ নিজেই। এই ঘটনার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলেরই কর্মীদের। যদিও গোটা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন সাংসদ শতাব্দী রায়।  

বনগাঁয় তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়াল। বুধবার রাতেই ৬ জন তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। বিশেষ করে কাউন্সিলর শম্পা মাহান্তোর বাড়ি লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন- রোগী মৃত্যুতেও টনক নড়ল না, রাজ্যের নামি মেডিকেল কলেজে ভয়ঙ্কর কাণ্ড, রোগীর সঙ্গে যা ঘটল, জানলে চমকে যাবেন

উল্লেখ্য, বুধবারই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করতে অস্বীকার করেন তৃণমূলের ওই ৬ কাউন্সিলর। এর পরই তাঁদের বাড়ির সামনে এমন হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার প্রতিবাদে আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তাঁর নেতৃত্বেই বিক্ষোভ মিছিল বের হয় বনগাঁ শহরে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন

উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টের কাছে বড়সড় উত্তেজনা। সীমান্তের ঠিক আগে একসঙ্গে ৫০০-র বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ঘিরে ভীতি ছড়িয়ে পড়ায় তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। দলে রয়েছে পুরুষ, মহিলা থেকে শুরু করে শিশুও।  বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ৪০০-র বেশি মানুষ জড়ো হয়েছেন। কলকাতা, হাওড়া সহ আশপাশের অঞ্চল থেকে তাঁরা এসেছেন। অনেকে জানাচ্ছেন, তাঁদের কাছে ভারতীয় নথি থাকলেও SIR  আতঙ্কেই তাঁরা ফিরে যাচ্ছেন। একজন পৌরসভার আবর্জনা সংগ্রাহক জানিয়েছেন, “আমার ও ছেলের voter ID আছে। কিন্তু রিস্ক নিতে পারছি না। সবাই বলছে SIR-এ ধরা পড়ব।”

আরও পড়ুন- বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন

  • Nov 20, 2025 15:10 IST

    WB News Live Updates: নিশীথ প্রামাণিকের মন্তব্যের পরিপ্রেক্ষিপ্তে ছবিতে কাপি লেপে প্রতিবাদ সাধারণ মহিলাদের

     
    দিনহাটায় SIR-এর ফর্ম জমা দেওয়ার সময় নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ। নিশীথ প্রামাণিকের মন্তব্যের প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। গত পরশু দিনহাটা আদালতে হাজিরা দেওয়ার সময় বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এক এক জন বাবার ৩০-৪০ জন ছেলে মেয়ের নাম রয়েছে ভোটার তালিকায়। নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিপ্তে বিক্ষোভ দেখালেন সাধারণ গ্রামবাসীরা।  



  • Nov 20, 2025 14:19 IST

    WB News Live Updates: শতাব্দী রায়ের সামনেই অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিকে বেধড়ক মার

    SIR- ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে সাংসদ শতাব্দী রায়ের সামনেই অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিকে বেধড়ক মার। অভিযোগের তীর কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউরিতে। উত্তেজনা থামাতে আসরে নামতে হয় খোদ সাংসদকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। আহত অঞ্চল সভাপতিকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ভোটের আগে বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর দ্বন্ধে উত্তপ্ত হয়ে উঠেছে জেলা রাজনীতি। 



  • Nov 20, 2025 14:11 IST

    WB News Live Updates: গোয়ালপোখরে থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

    গোয়ালপোখরে থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা। জমি সংঘর্ষে মৃত পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধেই মিথ্যা মামলা চাপানো হয়েছে। আইসি-র বদলির দাবিতে সকাল থেকেই দফায় দফায় চরম উত্তেজনা। 



  • Nov 20, 2025 13:57 IST

    WB News Live Updates: দিল্লিতে মেট্রোয় ঝাঁপ নিয়ে আত্মহত্যা নাবালকের

    দিল্লির রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে মর্মান্তিক ঘটনা। বুধবার মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ১৬ বছরের নাবালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    ঘটনার পর মেট্রো পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে। সেই চিঠিতে নাবালক নিজের স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে। পাশাপাশি মৃত্যুর পর তাঁর অঙ্গ দান করার ইচ্ছার কথাও পরিবারের উদ্দেশে লিখে গিয়েছে সে। পুলিশ সূত্রে জানা গেছে, ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ, তা জানতে তদন্ত শুরু হয়েছে। নাবালকের পরিবার, স্কুল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকের বয়ানও নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দিল্লি মেট্রো এবং পুলিশ প্রশাসন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আরও তদন্ত চালাচ্ছে।



  • Nov 20, 2025 13:35 IST

    WB News Live Updates: নার্সিং ও প্যারামেডিকেল পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    "এবার লাখখানেক তরুণ-তরুণী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর বিভিন্ন পরীক্ষায় সদ্য সফলভাবে পাস করে এই মুহূর্তে কাউন্সেলিং-এর মধ্য দিয়ে যাচ্ছেন, নার্সিং ও প্যারামেডিকেল শিক্ষার নানা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। আমি এই প্রায় এক লক্ষ সফল তরুণ-তরুণীকে ও তাদের শিক্ষক-শিক্ষিকা তথা অভিভাবক-অভিভাবিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ANM, GNM ইত্যাদি পেশায় এই সফল পরীক্ষার্থীরা যুক্ত হবেন বাংলার স্বাস্থ্য ক্ষেত্রকে আরও দক্ষ ও কুশলী করার উদ্দেশ্যে। পেশাগত শিক্ষা, লক্ষ চাকরি এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এই ভাবেই পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে"। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার 



  • Nov 20, 2025 13:33 IST

    WB News Live Updates: দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার

    দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জনতা দল (ইউনাইটেড) সুপ্রিমো  নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার  ঐতিহাসিক গান্ধী ময়দানে মোদী-শাহের উপস্থিতিতেই শপথ গ্রহণ করেন তিনি। 



  • Nov 20, 2025 13:29 IST

    Kolkata News Live Updates: ধুন্ধুমার হাজরা, বিক্ষোভে উত্তাল রাজপথ

    প্রাণী সম্পদ বিকাশ দফতরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার হজরা। ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই তুমুল বচসা, আটক বেশ কয়েকজন। 



  • Nov 20, 2025 13:26 IST

    Kolkata News Live Updates: ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন

    বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন আবারও এক বিএলও-র গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এল। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের ২৭৯ নম্বর বুথে ডিউটির সময় সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন ৬০ বছর বয়সী বিএলও তপতী বিশ্বাস। 

    আরও পড়ুন- বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন



tmc Nitish Kumar West Bengal News SIR