West Bengal News Updates: SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল

West Bengal News Updates 23 November: রাজ্যের রাজনীতি, আবহাওয়া, ট্রাফিক, প্রশাসনিক সিদ্ধান্ত ও ব্রেকিং নিউজের মুহূর্ত মুহূর্তের তথ্য জানতে পড়ুন আজকের লাইভ কভারেজ।

West Bengal News Updates 23 November: রাজ্যের রাজনীতি, আবহাওয়া, ট্রাফিক, প্রশাসনিক সিদ্ধান্ত ও ব্রেকিং নিউজের মুহূর্ত মুহূর্তের তথ্য জানতে পড়ুন আজকের লাইভ কভারেজ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Saltlake news, Aadhaar cards, out-of-state, Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, Maharashtra, road recovery, BA block, CA block, police investigation, voter ID, SIR impact, West Bengal news, administrative probe, public alert, voter verification, SIR-related findings, Bengal election updates

West Bengal News : সল্টলেকের রাস্তায় উধার ভিন রাজ্যের আধার কার্ড

Kolkata News Updates: বাংলার SIR পর্ব চলাকালীন সল্টলেকের রাস্তায় মিলল ভিন রাজ্যের একাধিক আধার কার্ড। কাটোয়া ও ফালাকাটার পর এবার সল্টলেকের রাস্তায় পড়ে ছিল বিভিন্ন রাজ্যের আধার কার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পড়ে থাকা কার্ডগুলির মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের ঠিকানা রয়েছে। এই আধার কার্ডগুলি বিএ এবং সিএ ব্লকের মধ্যে রাস্তায় ধারে পড়ে ছিল। প্রাতঃভ্রমণকারীরা মর্নিং ওয়াকের সময় আধার কার্ডগুলি পড়ে থাকতে দেখে বিধাননগর উত্তর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে কোথা থেকে আধার কার্ডগুলি এই অঞ্চলে এল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দেখা হচ্ছে আদৌ আধার কার্ড গুলি কি অরিজিন্যাল? নাকি ভুয়ো।  

Advertisment

বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন। ঘাসফুলকে উপড়ে ফেলতে মরিয়া পদ্ম শিবির। ইতিমধ্যে তৈরি হয়েছে বিরাট রণকৌশল। এর মাঝেই আগামী ডিসেম্বরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। এই সফরকে ঘিরেই রাজ্যে শুরু হবে বিজেপির পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচার অভিযান।বিজেপির রাজ্য ইউনিট ইতিমধ্যেই আরামবাগে ডিসেম্বরের ১৩ বা ১৪ তারিখের মধ্যে একটি বড় জনসভা করার অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে। শুক্রবারের রাজ্যস্তরের বৈঠকে দলীয় নেতৃত্ব জানিয়েছিল, ডিসেম্বর থেকেই মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং  দিল্লির আরও কয়েকজন শীর্ষ নেতা বাংলায় ধারাবাহিক সফর শুরু করবেন। এর মধ্যে মোদীর সভাই হবে বিজেপির প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি।প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিলেই আরামবাগ থেকেই কার্যত বিজেপির বিধানসভা নির্বাচনী অভিযানের সূচনা হবে। ডিসেম্বরের শেষ দিকে রাজ্যের বিভিন্ন জেলায় সফর করতে পারেন অমিত শাহও। ১৯ ডিসেম্বরের পর কলকাতায় সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলেও দলীয় সূত্রের দাবি। 

আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি, বঙ্গজয়ের নয়া রণকৌশল কাঁপুনি ধরাবে মমতা-অভিষেককে?

Advertisment

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই সীমান্তের বিভিন্ন চেকপোস্ট দিয়ে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ ছাড়তে শুরু করেছেন। সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার পর বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) হাতে তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বহু বাংলাদেশি, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, SIR পর্ব শুরু হতেই দেশে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই দশ বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন বেশ কয়েকবার রাজ্যের বিভিন্ন নির্বাচনে ভোটও দিয়েছেন।  বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, এসআইআর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৬০০ বাংলাদেশি নাগরিক ভারত ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। কর্তৃপক্ষের অনুমান, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এবং বাড়তি নজরদারির ফলে অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ার আশঙ্কায় সীমান্ত পেরিয়ে পালানোর পথ বেছে নিচ্ছেন।

আরও পড়ুন- 'রাজ্যে ২ কোটি নাম বাদ দিতেই হবে', বিজেপি-কমিশনের যোগসাজশ নিয়ে গর্জে উঠল তৃণমূল

  • Nov 23, 2025 12:55 IST

    Kolkata News Live Updates: বিবস্ত্র দেহ, তোয়ালে দিয়ে বাঁধা পা, কসবার হোটেলে যুবকের মৃত্যুতে উঠছে প্রশ্ন

    দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাজডাঙ্গা এলাকার ওই হোটেলের পঞ্চম তলার একটি ঘর থেকে ৩৩ বছরের আদর্শ লোসালকারের দেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু হল বহুজাতিক সংস্থায় কর্মরত ওই যুবকের  তা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ।



  • Nov 23, 2025 11:59 IST

    Kolkata News Live Updates: “তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছ"-শুভেন্দুকে চ্যালেঞ্জ কাজলের

     মঙ্গলবার কীর্ণাহারে সভা করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে  ‘ওষুধ প্রয়োগের’ হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের জবাব দিতে একই জায়গায় জনসভা করেন কাজল শেখ। সেখানেই শুভেন্দুকে পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেন, “তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছ। কিন্তু কাজল শেখ জামা পাল্টাবে না।” রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে কীর্ণাহারে।



  • Nov 23, 2025 09:46 IST

    Kolkata News Live Updates: গ্র্যাচুইটি ও সামাজিক সুরক্ষায় বিপুল বদল, নতুন শ্রম আইন বদলে দেবে ৫০ কোটি কর্মীর জীবন

    কেন্দ্র সরকার ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের অধীনে নতুন নিয়ম জারি করেছে, যার লক্ষ্য কর্মীদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি এবং গ্র্যাচুইটি প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। নতুন সংস্কার মূলত স্থায়ী-মেয়াদী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ, যারা চাকরি ছাড়ার পরে আরও ভালো আর্থিক সুরক্ষা পাবেন। সরকারের আশা, এই পরিবর্তনের মাধ্যমে ন্যায্য এবং ধারাবাহিক গ্র্যাচুইটি প্রদান নিশ্চিত হবে।



  • Nov 23, 2025 09:46 IST

    Kolkata News Live Updates: রবিবার থেকে বাড়বে শীতের দাপট

    নভেম্বর শেষ হতে চলেছে রাজ্যে শীতের দেখা নেই। ফলে মন খারাপ বঙ্গবাসীর। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে অপেক্ষা আর কিছুদিনের। তারপরই টি-২০ স্টাইলের ব্যাটিংয়ে টানা দাপুটে ইনিংস খেলবে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই এমন আবহাওয়ার মুড সুইং বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 



  • Nov 23, 2025 08:47 IST

    Kolkata News Live Updates:অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল, কমিশনে নালিশ শুভেন্দুর

    অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনসংখ্যার রূপরেখা বদলে যাচ্ছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তরে নথি জমা দিল বিজেপি। ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম মুছে দেওয়ার দাবিও জানানো হয় বিজেপির তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি-র এক প্রতিনিধি দল ডেপুটি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন।



  • Nov 23, 2025 08:35 IST

    WB News Live Updates: SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP–র, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভীত’ দাবি গৌরব ভাটিয়ার

    চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ করল বিজেপি। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে ভয় পাচ্ছেন কারণ “তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীদের ওপর নির্ভরশীল।”

    গৌরব ভাটিয়া বলেন, দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংবিধানসম্মত পদ্ধতিতে এই বিশেষ সংশোধন কাজ চলছে এবং এর উদ্দেশ্য— কে প্রকৃত ভোটার তা নিশ্চিত করা। তিনি আরও দাবি করেন, “নারেন্দ্র মোদী সরকারের সংকল্প— কেবল ভারতের নাগরিকরাই সরকার নির্বাচিত করবেন, অনুপ্রবেশকারীরা নয়।”



  • Nov 23, 2025 08:15 IST

    WB News Live Updates: তৈরি বিজেপি বেঙ্গল টিম, ভোটযুদ্ধে বিরাট কৌশল গেরুয়া শিবিরের

     বাংলার মন বুঝতে ব্যার্থ হিন্দী বলয়ের বিজেপি নেতারা? বিস্ফোরক মন্তব্যে বোমা ফাটিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই হিন্দী বলয়ের নেতাদের উপরই 'বাংলা জয়ে' আস্থা রাখছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। অঙ্গ, কলিঙ্গ জয়ের পর এবার গেরুয়া শিবিরের লক্ষ্য 'বঙ্গ'। ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ‘টিম বেঙ্গল’ গড়ল বিজেপি। 

    আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি,

     



tmc bjp Mamata-Modi West Bengal News