/indian-express-bangla/media/media_files/2025/12/27/arrest-2025-12-27-15-13-47.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ‘SIR’ (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার এই প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যকে শুনানির জন্য নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংসদের দুই ছেলে, মা এবং বোন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার থেকেই বিভিন্ন জায়গায় SIR সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। সেই শুনানির অংশ হিসেবেই কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, SIR প্রক্রিয়া অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে সম্পন্ন করা হচ্ছে এবং এর ফলে ব্যাপক অনিয়ম দেখা দিচ্ছে।তৃণমূল নেতৃত্বের দাবি, যেখানে এই সংশোধনী প্রক্রিয়ার জন্য সাধারণত দীর্ঘ সময় প্রয়োজন, সেখানে মাত্র কয়েক মাসের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই প্রশ্ন তুলেছেন, দু’বছরের কাজ কীভাবে দু’মাসে শেষ করা সম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
কর্নাটকের মহীশূরে বৃহস্পতিবার বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল তিন জনের। সেই সঙ্গে, পাঁচ জন আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও দুই মহিলার। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)কে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, বড়দিনের দিন। পুলিশ জানিয়েছে, ওই সময় সেলিম নামের এক বেলুন বিক্রেতা হিলিয়াম গ্যাস সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। আচমকাই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিমের এবং গুরুতর জখম হন একাধিক পথচারী। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পর্যটন এলাকায় এভাবে নিয়ন্ত্রণহীনভাবে ছোটখাটো জিনিস বিক্রির বিষয়টি উদ্বেগজনক। কীভাবে ওই বেলুন বিক্রেতার কাছে হিলিয়াম সিলিন্ডার এল এবং কোথা থেকে তা কেনা হয়েছিল, সব দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে এবার জাতীয় তদন্তকারী সংস্থাও যুক্ত হয়েছে। NIA ইতিমধ্যেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
আরও পড়ুন- পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করে চরম বিপাকে, পরিণতি জানলে চমকে উঠবেন
আরও পড়ুন- ছেলের জন্মদিনে দিনভর পথচারীদের পেট পুরে খাইয়ে নজির, ডালপুরি বিক্রেতার মহানুভবতাকে কুর্নিশ
- Dec 27, 2025 14:29 IST
WB News LIVE: নববর্ষ উদযাপনের আগে অ্যাকশন মোডে পুলিশ
নববর্ষ উদযাপনের আগে রাজধানীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব জেলা পুলিশ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় সংগঠিত অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে। অভিযানে মোট ৯৬৬ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, অবৈধ মদ ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ-পূর্ব জেলার ডেপুটি পুলিশ কমিশনার ড. হেমন্ত তিওয়ারি জানান, অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পুলিশ ২১টি দেশীয় পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি উদ্ধার করেছে। পাশাপাশি ১২,২৫৮ কোয়ার্টার অবৈধ মদ, ৬.০১ কেজি গাঁজা এবং জুয়া সংক্রান্ত ২.৩৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩১০টি মোবাইল ফোন, ছয়টি বাইক ও একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। - Dec 27, 2025 12:05 IST
WB News LIVE: ফের উর্ধ্বমুখী সোনা!
আরও দামি সোনা, দিল্লিতে ২৪ ক্যারেটের দাম ১.৪০ লক্ষ টাকা/১০ গ্রাম ছাড়িয়েছে। আজ শনিবার সোনা ও রূপার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শনিবার সকালে সোনার দাম আবার বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৪০,১৮০ টাকায় পৌঁছেছে। আগামী দিনে সোনা ও রূপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
- Dec 27, 2025 10:32 IST
WB News LIVE: বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আধিকারিকদের সতর্ক করলেন বিরোধী দলনেতা
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিবেশী দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া আক্রমণ বন্ধের আর্জি জানিয়েছেন। তিনি আধিকারিকদের বলেন, যদি হামলা বন্ধ না হয়, তবে ডেপুটি হাই কমিশনের বাইরে আগামীদিনে আরও বড় বিক্ষোভ আন্দোলন চলবে।
- Dec 27, 2025 09:11 IST
WB News LIVE: শাহি নজরে বাংলা
আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা থেকে বিজেপির খাতা খোলার লক্ষ্যেই তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যেই বুধবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের বিজেপি নেতা ও বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠককে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, কলকাতার ১৪৪টি ওয়ার্ড থেকে প্রায় ৩ হাজার সাংগঠনিক নেতা ও কর্মী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাঁর দাবি, “অমিত শাহজির এই বৈঠক কলকাতায় একাধিক আসনে বিজেপির জয়ের পথ সুগম করবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কলকাতার মানুষ ক্ষুব্ধ এবং তারা পরিবর্তন চাইছে।”
- Dec 27, 2025 09:08 IST
WB News LIVE: আজ থেকে শুরু SIR-এর শুনানি
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্ব বা SIR 2.0 শুরু হচ্ছে আজ ২৭ ডিসেম্বর থেকে। এই পর্বে রাজ্যজুড়ে এক কোটিরও বেশি ভোটারকে শুনানির আওতায় আনা হবে। নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, শুনানির সময় শুধুমাত্র আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে না।
- Dec 27, 2025 08:56 IST
WB News LIVE: SIR-এর খসড়া তালিকায় বাদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার
SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হচ্ছে শিনানি। কমিশন সূত্রে জানা গিয়েছে মোট ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এদের প্রাথমিকভাবে ২০০২-এর তালিকার সঙ্গে কোন যোগসূত্র মেলেনি। এদিকে এসআইআর পর্বে ছেলে সায়নদীপের পদবি বিভ্রাটের অভিযোগে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের দাপুটে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার শুনানিতে ডাক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের। জানা গিয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা ইরা মিত্র, দুই পুত্র বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদার এবং তাঁর ছোট বোন পিয়ালি মিত্রকে শুনানিতে ডাকা হয়েছে। এনিয়ে কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লোকসভার চিফ হুইপ।
- Dec 27, 2025 08:43 IST
WB News LIVE: তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রথম প্রতিক্রিয়া ভারতের
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হোক। তাঁর কথায়, ভারতের লক্ষ্য বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হওয়া।
তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রথম প্রতিক্রিয়া ভারতের, এবার কী তবে শেষ ইউনূস জমানা?
- Dec 27, 2025 08:17 IST
WB News LIVE: জনপ্রিয় গায়ক জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব
বাংলাদেশে ফের অশান্তির ছায়া সংস্কৃতি মহলে। হামলার জেরে বাতিল হয়ে গেল জনপ্রিয় গায়ক জেমসের কনসার্ট। শুক্রবার সন্ধ্যা ৯টায় ফরিদপুরে একটি স্কুলের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঢাকার প্রায় ১২০ কিলোমিটার দূরে ফরিদপুরে অনুষ্ঠান শুরুর আগেই একদল হামলাকারী জোর করে কনসার্টে ঢোকার চেষ্টা করে এবং দর্শকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
- Dec 27, 2025 08:00 IST
WB News LIVE: মোদী-শাহের 'বাংলা দখলের' পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক!
"আগে মানুষ ঠিক করত সরকারে কে থাকবে, আর এখন সরকার ঠিক করবে, কারা ভোট দেবেন।"গতকালের বৈঠক থেকে এমনই বার্তা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই বাংলার বিধান সভা নির্বাচন। আর এবারের ভোটকে কার্যত পাখির চোখ করেছে বিজেপি। ইতিমধ্যেই একাধিকবার রাজ্য সফর করছেন প্রধানমন্ত্রী মোদী। বছরশেষেই রাজ্যে আসছেন অমিত শাহ। এই আবহে দলীয় নেতা কর্মীদের আগামীর রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ভোটের আগেই 'মেগাপ্ল্যানিং', জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us