/indian-express-bangla/media/media_files/2025/12/19/jeet1-2025-12-19-13-07-02.jpg)
News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিৎ-এর অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণে গিয়ে কার্যত নাকাল হতে হয় পুলিশকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই ব্যাপক ভাঙচুর চালানো হয় অনুষ্ঠানস্থলে। মঞ্চের সামনে রাখা শতাধিক চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি মেলার আশপাশের একাধিক দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠিচার্জ করলে উত্তেজনা আরও বেড়ে যায় এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ দর্শকদের একাংশ। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে এবং কয়েকশো চেয়ার ভাঙচুর করে। বিশৃঙ্খলার আঁচ ছড়িয়ে পড়ে মেলার আশপাশেও, যেখানে একাধিক দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
বিহারের জামুইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটি মালগাড়ির প্রায় ১৯টি বগি লাইনচ্যুত হয়েছে বলেই জানা গিয়েছে। যার মধ্যে ২টি বগি উলটে নদীতে পড়ে যায় বলেই খবর। পাশাপাশি দুটি বগি সেতুর উপর ঝুলন্ত রয়েছে। হাফ ডজনেরও বেশি বগি একে অপরের উপরে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণে জাসিডিহ-ঝাঝা সেকশনের আপ এবং ডাউন লাইনে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বহু দূরপাল্লার ট্রেন এই মুহূর্তে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। অনেক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), রেলওয়ে পুলিশ এবং টেকনিক্যাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় ক্রেন ব্যবহার করে লাইন ও ট্রেনের কোচ অপসারণের কাজ চলছে। প্রাথমিকভাবে হতাহতের খবর না পাওয়া গেলেও কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, ট্র্যাকে কারিগরি ত্রুটি বা অতিরিক্ত লোডিংয়ের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তদন্ত প্রতিবেদনের পরই দুর্ঘটনার সম্পূর্ণ কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন- তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?
তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, “বাংলা কি অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য? নির্বাচন কমিশন এখনও অনেক প্রশ্নের উত্তর দেয়নি।” একই সঙ্গে তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি গিয়ে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এক মাস আগে নির্বাচন কমিশনের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল, কিন্তু এখনও তার কোনও সদুত্তর মেলেনি। তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে এবং বিজেপির রাজনৈতিক লক্ষ্য পূরণে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে “যৌক্তিক অসঙ্গতি” চিহ্নিত ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ না করা হয়, তাহলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) সংক্রান্ত শুনানির প্রথম দিন শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল। সকাল ১০টা থেকে রাজ্যজুড়ে এই শুনানি শুরু হয়, কঠোর নজরদারিতে ৪,৬০০ জন মাইক্রো অবজারভারের তত্ত্বাবধানে চলে এই শুনানি পর্ব। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং ১০ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এএইআরও) শুনানি প্রক্রিয়া পরিচালনা করছেন।
রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই একযোগে এই শুনানি চলছে। প্রতিটি কেন্দ্রে ১১টি করে টেবিলে শুনানি নেওয়া হচ্ছে, ফলে রাজ্যজুড়ে মোট টেবিলের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৩৪টি। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, গড়ে প্রতিটি টেবিলে ১০০ থেকে ১৫০ জন ভোটারের নথিপত্র যাচাই করা হয়েছে। শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুনানির প্রথম দিন সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলার শুনানি কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই, এমন বহু ভোটার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে যাচাই প্রক্রিয়ায় অংশ নেন। শুনানি কেন্দ্রগুলিতে সারাদিনই ব্যস্ততা ছিল বলে নির্বাচন দফতরের সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
- Dec 28, 2025 12:47 IST
West Bengal News LIVE Updates: অপারেশন সিঁদুর থেকে শুরু করে ক্রীড়া জগৎ... মন কি বাতে ২০২৫-এর সাফল্যের খতিয়ান পেশ মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৯তম পর্ব রবিবার সম্প্রচারিত হল। এটি ছিল ২০২৫ সালের শেষ পর্ব। এই বিশেষ পর্বে প্রধানমন্ত্রী ২০২৫ সালকে ভারতের জন্য এক গর্বের ও স্মরণীয় বছর হিসেবে উল্লেখ করেন এবং একই সঙ্গে ২০২৬ সালের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
- Dec 28, 2025 12:21 IST
West Bengal News LIVE Updates: কাকলির অভিযোগ উড়িয়ে দিল কমিশন
কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগকে কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন। গতকাল টিএমসি সাংসদ অভিযোগ করেন পরিবারের চার সদস্যকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংসদের দুই ছেলে, মা এবং বোন। কাকলির অভিযোগের পরই এক্স-র পোস্ট করে কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে লিঙ্কেজ না থাকার জন্যই ডাকা হয়েছে সাংসদের পরিবারের সদস্যদের। টুতবে কমিশনের তরফে এও জানানো হয়েছে, সাংসদের বৃদ্ধা মাকে হাজিরার জন্য আসার প্রয়োজন নেই। বাড়ি গিয়েই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- Dec 28, 2025 11:51 IST
West Bengal News LIVE Updates: 'পরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে'-দিলীপ ঘোষ
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বারবার হামলা ও গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে শনিবার তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং তাদের সম্পত্তি দখল করে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশে হিন্দুদের উপর ধারাবাহিক হামলা চলছে। হিন্দুদের জমিজমা ও বাড়িঘর দখল করার চেষ্টা হচ্ছে। ফলে বহু মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ।”
- Dec 28, 2025 11:25 IST
West Bengal News LIVE Updates:'যাদের হাতে খাতা-কলম, তারাই তো বাংলাদেশি', শাহি বঙ্গ সফরের আগে SIR নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই সরব বিজেপি সাংসদ
অমিত শাহের বঙ্গ সফরের আগেই SIR নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। শনিবার সিতাইয়ে একটি সভায় তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে,তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই তো বাংলাদেশি।” ভোটার তালিকায় নাম না উঠলে ‘ফ্রিজ’ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মিলবে না সরকারি কোনও সুবিধা পাওয়া যাবে না"।
- Dec 28, 2025 10:57 IST
West Bengal News LIVE Updates: শীতের তাণ্ডব বাংলায়
শীতের তাণ্ডব বাংলার বিভিন্ন জেলায় আরও জোরালো হয়েছে। নতুন বছরের আগেই আছড়ে পড়া শীত শহর ও দক্ষিণ বাংলার মানুষকে রীতিমত কাঁপাচ্ছে। রবিবার কলকাতা ও দক্ষিণ বাংলার একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে । এদিনের পূর্বাভাসে বলা হয়েছে দিনের বেলায় সামান্য শীত কমতে পারে, কিন্তু রাতেই ফের কাঁপুনি ধরাবে ঠান্ডার স্রোত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দু দিন পরপর রেকর্ড কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শ্রীনিকেতন এবং আলিপুরদুয়ারের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
- Dec 28, 2025 10:37 IST
West Bengal News LIVE Updates: বিহারের জামুইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
বিহারের জামুইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটি মালগাড়ির প্রায় ১৯টি বগি লাইনচ্যুত হয়েছে বলেই জানা গিয়েছে। যার মধ্যে ২টি বগি উলটে নদীতে পড়ে যায় বলেই খবর। পাশাপাশি দুটি বগি সেতুর উপর ঝুলন্ত রয়েছে। হাফ ডজনেরও বেশি বগি একে অপরের উপরে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণে জাসিডিহ-ঝাঝা সেকশনের আপ এবং ডাউন লাইনে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বহু দূরপাল্লার ট্রেন এই মুহূর্তে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। অনেক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), রেলওয়ে পুলিশ এবং টেকনিক্যাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় ক্রেন ব্যবহার করে লাইন ও ট্রেনের কোচ অপসারণের কাজ চলছে। প্রাথমিকভাবে হতাহতের খবর না পাওয়া গেলেও কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, ট্র্যাকে কারিগরি ত্রুটি বা অতিরিক্ত লোডিংয়ের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তদন্ত প্রতিবেদনের পরই দুর্ঘটনার সম্পূর্ণ কারণ স্পষ্ট হবে।
- Dec 28, 2025 10:17 IST
West Bengal News LIVE Updates: তাইওয়ানে ৭.০ মাত্রার তীব্র কম্পন
তাইওয়ানে তীব্র ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী তাইপের একাধিক উঁচু ভবন। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলেই জানা গিয়েছে। তাইওয়ান দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং এখানে প্রায়ই ভূমিকম্প হয়।
- Dec 28, 2025 10:03 IST
West Bengal News LIVE Updates: বাংলাদেশ ইস্যুতেও বিজেপিকে কটাক্ষ অভিষেকের
বাংলাদেশ ইস্যুতেও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “যারা নিজেদের হিন্দুত্বের রক্ষক বলে দাবি করে, তারা প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় কোথায় থাকে?” অভিষেকের অভিযোগ, বিজেপি ধর্ম ও জাতির নামে রাজনীতি করে মানুষের আবেগ নিয়ে খেলছে এবং দেশের প্রকৃত সমস্যা ও উন্নয়নের প্রতি তাদের কোনও আগ্রহ নেই।
- Dec 28, 2025 09:28 IST
West Bengal News LIVE Updates: ১০০ জীবিতকে মৃত, কমিশনের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের পথে তৃণমূল
ভোটার তালিকার নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক মেজাজে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি নির্বাচন কমিশনকে (ইসিআই) চ্যালেঞ্জ জানিয়ে দাবি করেন, 'প্রোজেনি ম্যাপিংয়ের' সময় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ হিসেবে চিহ্নিত ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের একটি পৃথক তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
- Dec 28, 2025 08:42 IST
West Bengal News LIVE Updates: শুনানিতে ডেকে পাঠানো হল ৮৮ বছর বয়সী বৃদ্ধ প্রাক্তন সেনা কর্মীকে
এসআইআর(SIR) এর শুনানি নিয়ে কমিশনের ঘোষিত নিয়ম শুধুমাত্র ঘোষণাতেই রইল! তাই হুইল চেয়ারে বসেই পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা শাসকের অফিসে চলা শুনানিতে শনিবার হাজির হতে হলো ৮৮ বছর বয়সী বৃদ্ধকে। প্রাক্তন ভারতীয় সেনা কর্মী বিমলাচরণ পাঠক কাটোয়া বিধানসভার ভোটার। ২০০২ সালে ভোটার তালিকায় বিমলাচরণ বাবুর নাম পায়নি নির্বাচন কমিশন। সেই জন্য নোটিস পাঠিয়ে তাঁকে নির্বাচন কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে অশীতিপর বৃদ্ধ জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us