/indian-express-bangla/media/media_files/2026/01/29/west-bengal-sir-2025-2026-01-29-13-32-29.jpg)
West Bengal News Highlights : পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট
Kolkata News Updates:SIR শুনানিতে হাজিরা দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন। নির্বাচন কমিশনের তরফে ১৮ জানুয়ারি তাঁকে নোটিস পাঠানো হয়। সেই নোটিস অনুযায়ী এদিন তিনি শুনানিতে উপস্থিত হন।
নোটিস পাওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তাজমুল হোসেন। তাঁর প্রশ্ন, “যে নির্বাচন কমিশনের মাধ্যমে আমি পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছি, সেই নির্বাচন কমিশনই কি এখন এসআইআরের নামে আমার বৈধ ভোটার হওয়া নিয়ে প্রশ্ন তুলছে?” মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের এই তৃণমূল বিধায়ককে শুনানিতে ডাকার কারণ হিসেবে জানানো হয়েছে, ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে গরমিল রয়েছে।
শুনানির দিনও লাইনে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তাজমুল। তাঁর অভিযোগ, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার কারণেই নির্বাচন কমিশন বেছে বেছে তাঁকে টার্গেট করেছে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংসদের বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেট অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, আগামী পর্যায়টি হবে নীতি নির্ধারক, যা ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাপথকে দিশা দেখাবে। বাজেটকে ভারতের সংসদীয় ইতিহাসে 'এক ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে উল্লেখ করে মোদি বলেন, শতাব্দীর দ্বিতীয় চতুর্থাংশের সূচনালগ্নে এই বাজেট পেশ করা হচ্ছে। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টানা নবম কেন্দ্রীয় বাজেট পেশ করাকে গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ভারতের সংসদীয় ইতিহাসে কোনও মহিলা অর্থমন্ত্রী আগে এমন নজির স্থাপন করেননি।
আগামী ২৫ বছর ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বাজেটই দীর্ঘমেয়াদি জাতীয় লক্ষ্যের রূপরেখা নির্ধারণ করবে। ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি এই পর্যায়ে ইতিবাচক সূচনার ইঙ্গিত দিচ্ছে। ভারত এখন বিশ্বের কাছে আশার আলো ও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। তিনি এই চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী ভারত, স্বপ্নময় যুবসমাজ ও আত্মনির্ভর ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন অস্থিরতা ও অভিযোগের রাজনীতির সময় পেরিয়ে এসেছে। “এখন সময় সমাধানের,”এই বার্তা দিয়ে তিনি সংসদ সদস্যদের জাতীয় স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে গতি আনা, কার্যকর সমাধান নিশ্চিত করা এবং দেশের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
'বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে বাজেট অধিবেশন ২০২৬ গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি, যুবসমাজের সুযোগ বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের সংকল্পকে আরও শক্তিশালী করবে। শেষে তিনি সমস্ত সংসদ সদস্যকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সহযোগিতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন-রাজীব কুমারকেই ডিজিপি করতে চায় রাজ্য, নিয়োগ ঘিরে তুঙ্গে চর্চা, বাড়ল আইনি জটিলতা
আরও পড়ুন-'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
- Jan 29, 2026 13:36 IST
Bengal News Live Updates: কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, আটক ৪
কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল কীর্ণাহারে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কীর্ণাহার থানার মাত্র প্রায় ৩০০ মিটার দূরে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পরিকল্পিতভাবে ওই দোকানে হানা দেয়।
সূত্রের দাবি, ডাকাত দলের মধ্যে চারজন আংটি কেনার অছিলায় দোকানে ঢোকে। আংটি দেখার সময় হঠাৎই তারা আগ্নেয়াস্ত্র বের করে দোকানের মালিকের কপালে ঠেকায়। সেই সুযোগে দলের অন্য সদস্যরা দোকান থেকে নগদ টাকা সহ বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুট করে নেয়। দোকানে চিৎকার-চেঁচামেচি শুরু হতেই আশপাশের মানুষজন জড়ো হতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে বোমা ফাটাতে ফাটাতে ডাকাতদল ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ডাকাতির ঘটনার পর দোকানের মালিক বাপন কর্মকার আতঙ্কে কার্যত স্তব্ধ হয়ে পড়েন এবং কথা বলার মতো অবস্থায় ছিলেন না। স্থানীয় এক ব্যবসায়ীর দাবি, “ওরা কয়েকদিন ধরেই নানা অজুহাতে এখানে আসা-যাওয়া করছিল। বিষয়টি তখন বুঝতে পারিনি।”
কীর্ণাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে জানান, “কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। পালানোর সময় ডাকাতদল একটি চারচাকার গাড়ি, একটি মোটরবাইক এবং একটি পিস্তল ফেলে যায়।” ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ওইসব জিনিস ও অন্যান্য সূত্র ধরে ডাকাতির ঘটনার কিনারা করার চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
- Jan 29, 2026 13:33 IST
Bengal News Live Updates: আনন্দপুর অগ্নিকাণ্ড, মৃত বেড়ে ২১
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিস্থিতি এখনও গভীর উদ্বেগজনক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পুলিশের খাতায় ২৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে আজই ডিএনএ ম্যাপিং শুরু হতে পারে বলে জানানো হয়েছে। নিহতদের সঠিক পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গতকাল মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা (পূর্বতন আইপিসি ১৪৪) জারি করা হয়েছে। ফলে এলাকায় জমায়েত ও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থলে জেসিবি ঢোকার সম্ভাবনা রয়েছে। ভস্মীভূত প্লাস্টিক ফুলের গুদামের দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের শেড উপড়ে ফেলে নিখোঁজদের দেহাংশ খোঁজার কাজ শুরু হতে পারে।
অন্যদিকে, আনুমানিক বিকেল ৩টে নাগাদ ঘটনাস্থলে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর আগমনের আগে গোটা এলাকা ব্যাপক পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
- Jan 29, 2026 12:41 IST
Bengal News Live Updates: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারামতিতে অজিত পাওয়ারের শেষকৃত্য
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারামতিতে অজিত পাওয়ারের শেষকৃত্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও এদিন অজিৎ পাওয়ারকে শ্রদ্ধা জানান।
#WATCH | Baramati | Parth and Jay, sons of Maharashtra Deputy CM Ajit Pawar, light the funeral pyre as they perform the last rites of their father pic.twitter.com/RJpiVGtCu7
— ANI (@ANI) January 29, 2026#WATCH | Baramati | Union Home Minister Amit Shah, Union Minister Nitin Gadkari, Maharashtra CM Devendra Fadnavis and Goa CM Pramod Sawant attend the last rites of Maharashtra Deputy CM Ajit Pawar pic.twitter.com/sw6EKImERI
— ANI (@ANI) January 29, 2026 - Jan 29, 2026 12:35 IST
Bengal News Live Updates: হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
আনন্দপুর অগ্নিকান্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি চেয়ে ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিজেপির তরফে গড়িয়া শীতলামন্দির থেকে আনন্দপুরের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করার আবেদন জানানো হয়েছে। এই মামলায় শুনানির অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
- Jan 29, 2026 12:33 IST
Bengal News Live Updates: বাংলাদেশের ফের টার্গেট ইসকন
বাংলাদেশের ফের টার্গেট ইসকন। ব্রাহ্মণবাড়িয়ায় আইএসকন মন্দিরে চুরির ঘটনা। ১৪টি মূর্তি সহ সোনা ও রূপার গহনা লুট।
ফের বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সোমবার রাতে চুরি হয়েছে আইএসকন মন্দিরে। হামলাকারীরা অন্তত ১৪টি মূর্তি, ২০,০০০ টাকা নগদ, সোনা ও রূপার অলঙ্কার এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। ২০১৭ সালের পর এই মন্দিরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটল।
বাংলাদেশের হিন্দু সমাজ এই ঘটনাটিকে ধারাবাহিক হিন্দুদের উপর নির্যাতনের অংশ হিসাবেই দেখছেন। পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা যায়, ঘটনা সোমবার ভোর ২টো থেকে ৩টের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত লিপি রাণী গোপ প্রথম আলোকে বলেন, “আমাদের অপরাধ কী? কেন বারবার এভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে? আমরা এদেশে নিরাপদ নই। যদি নিরাপদ বোধ করতাম, তবে আমাদের মন্দিরে চুরি হত না।”পুলিশ সুপার শাহ মুহম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, “প্রতিমাগুলি গ্রিল কেটে চুরি করা হয়েছে। এই ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক টিম তদন্তে নেমেছে।”
ঘটনার খবর পাওয়ার পর বিএনপি প্রার্থী এমএ হান্নান, জামায়াত-ই-ইসলামের প্রার্থী একেএম মহম্মদ আমিনুল ইসলামসহ অনেকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্ট মাস থেকে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বাড়তে থাকে। বিশেষ করে প্রথম তিন দিনে ২০০টিরও বেশি হামলার ঘটনা এবং অন্তত পাঁচ হিন্দু নিহত হয়। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৩৫ দিনে অন্তত ১১ হিন্দু নিহত হয়েছে।
- Jan 29, 2026 10:37 IST
Bengal News Live Updates: সাতসকালে কলকাতায় সিবিআই হানা
সাতসকালে কলকাতায় সিবিআই হানা। ইউকো ব্যাঙ্কের করা প্রায় ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গেছে, ‘শ্রেয়ী’ নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া ও হেমন্ত কানোরিয়ার অফিসে অভিযান চলছে।
- Jan 29, 2026 10:34 IST
Bengal News Live Updates:'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর
আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গত ২৬ জানুয়ারি ভোর প্রায় ৩টে নাগাদ আনন্দপুর এলাকায় পাশাপাশি থাকা দুটি গুদামে এই আগুন লাগে। সেই সময় গুদামের ভিতরেই ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। নিহত ও নিখোঁজ সকলেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
- Jan 29, 2026 09:41 IST
Bengal News Live Updates: ফেব্রুয়ারিতেই প্যাচপ্যাচে গরমে কাহিল দক্ষিণবঙ্গ?
কলকাতায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সকালবেলা এখনও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন দার্জিলিংয়ের সর্বনিন্ম তাপমাত্রা ৮.০°C-, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭°C, কল্যাণীতে এদিনের সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১২.০°C।
- Jan 29, 2026 09:24 IST
Bengal News Live Updates: যাদবপুরে ‘ওয়াও মোমো’র সামনে বিক্ষোভ বাংলা পক্ষের
যাদবপুরে ‘ওয়াও মোমো’ কাউন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বাংলা পক্ষ। এই বিক্ষোভের মূল কারণ আনন্দপুরে WoW Momo-এর গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে বহু বাঙালি শ্রমিকের মৃত্যু। বিক্ষোভে দাবি জানানো হয়, WoW মোমোর মালিকদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষতিপূরণ হিসাবে মাত্র ১০ লাখ টাকা দেওয়া চলবে না।
বাংলা পক্ষর তাদের দাবিতে স্পষ্ট করেছে, ডেকরেটার্স কোম্পানীর বাঙালি মালিককে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তবে দোষীকে শাস্তি দিতে হবে। একইসঙ্গে তাঁরা WoW মোমোর মালিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া মৃত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে কমপক্ষে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত, ১০ লাখ টাকার ক্ষতিপূরণ “ভিক্ষে” হিসেবে যথেষ্ট নয়।
বিক্ষোভকারীরা দমকল ও কলকাতা পুরসভারও দায় এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁরা জানাচ্ছেন, এতদিন কেন নজর দেওয়া হয়নি এবং কীভাবে বিনা অডিট ও বিনা ফায়ার লাইসেন্সে বহিরাগতরা ব্যবসা চালাতে পারছে। ববি হাকিম দায় অস্বীকার করতে পারবেন না; দমকল বিভাগকেও দায় নিতে হবে বলেও হুঙ্কার বাংলা পক্ষের। এছাড়া মৃত ও নিখোঁজ ব্যক্তিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করারও দাবি জানানো হয়েছে, যাতে সঠিক সংখ্যা জানা যায়।
- Jan 29, 2026 08:51 IST
Bengal News Live Updates: মানুষকে হয়রানি অভিযোগে এবার দিল্লির দরবারে মমতা
বাংলায় চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে SIR-এর নামে মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে গোপনে এনআরসি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও কমিশন। তিনি স্পষ্ট করেন, এই বিষয়টি নিয়ে তাঁর লড়াই তিনি দিল্লিতে নিয়ে যাবেন।
- Jan 29, 2026 08:48 IST
Bengal News Live Updates: উত্তাল সামশেরগঞ্জ
রাতের অন্ধকারে চাঞ্চল্যকর খুনের ঘটনায় উত্তাল সামশেরগঞ্জ। বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হল এক হোটেল ব্যবসায়ীকে। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ।
আরও পড়ুন- উত্তাল সামশেরগঞ্জ
- Jan 29, 2026 08:47 IST
Bengal News Live Updates: ভোটের আগে বড়সড় রাজনৈতিক চমক বাংলায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক চমক দিল তৃণমূল কংগ্রেস। ভোটের ঠিক আগে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
আরও পড়ুন- ভোটের আগে বড়সড় রাজনৈতিক চমক বাংলায়


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us